Legal Insight

Legal Insight ⚖️ Stand with Advocate Saidy, understand the law.

18/06/2026

📌“Documents do not forget, witnesses may.”

--- অর্থাৎ, সাক্ষীর স্মৃতি ভুল হতে পারে, কিন্তু সঠিকভাবে সংরক্ষিত দলিল/সাধারণত লেনদেনের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে।

⚡আইন সরাসরি প্রতিটি আর্থিক লেনদেন লিখিতভাবে করার বাধ্যবাধকতা না দিলেও, ভবিষ্যতে নিজের অধিকার রক্ষা ও আদালতে দাবি প্রমাণের স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ডকুমেন্টারি প্রমাণ সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়।

 #রামিসা হ'ত্যা ও ধ'র্ষণ মামলার আসামিপক্ষের আইনজীবী বললেন, ন্যায়বিচার পেয়েছি।তবে তারা নিজেরাও ধ'র্ষ'কের বিচার চেয়েছেন...
08/06/2026

#রামিসা হ'ত্যা ও ধ'র্ষণ মামলার আসামিপক্ষের আইনজীবী বললেন, ন্যায়বিচার পেয়েছি।
তবে তারা নিজেরাও ধ'র্ষ'কের বিচার চেয়েছেন। প্রশ্ন হলো, তাহলে তারা কেন ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছেন?

উত্তরটা খুবই সহজ। এবং এই আইন আপনার জানা থাকলে আপনিও ভবিষ্যতে বড় ষড়যন্ত্র থেকে বাঁচতে পারেন, চলুন জেনে আসি!

বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিক আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার রাখেন। এছাড়া সংবিধানের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেপ্তার বা আটক ব্যক্তির আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। সেই কারণেই বাংলাদেশের আইন অনুযায়ী, যেকোনো অভিযুক্ত ব্যক্তি আইনজীবীর সহায়তা চাইতে পারেন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান।

এই মামলায় যেহেতু আসামির পক্ষের কোনো আইনজীবী দাঁড়াননি, তাই রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবীর ব্যবস্থা করেছে, যেন বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও আইনসম্মতভাবে পরিচালিত হয়। কারণ আদালত কেবল রাষ্ট্রপক্ষের কথা শুনে বিচার করেন না, উভয় পক্ষের বক্তব্য, সাক্ষ্যপ্রমাণ ও আইনি যুক্তি বিবেচনা করেই রায় দেন।

আর যদি আজ এখানে আসামির পক্ষের কোনো আইনজীবী না থাকতেন, তাহলে বিচার প্রক্রিয়া একতরফা হয়ে যাওয়ার আশঙ্কা থাকত। এতে আরেকটি বড় বিপদ ঘটতে পারত। কারণ অনেক সময় নিরপরাধ ব্যক্তিকেও ধ'র্ষক বা অপরাধী বানিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সেই নিরপরাধ ব্যক্তি আইনের সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতেন।

উদাহরণস্বরূপ,ফেনীতে পরশুরামে ২০২৪ সালের ২৪ নভেম্বর মোজাফফর নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে ধ'র্ষণের অভিযোগ আনা হয়। অভিযোগের পর তার ঘরবাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা এবং তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে শুধু তাই নয় এক মাস দুই দিন জেল খাটতে হয়েছে। পরবর্তীতে আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি ওই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তাকে ফাঁসানো হয়েছে। বরং প্রকৃত অপরাধী (ধ'র্ষক) ছিলেন মেয়ের আপন ভাই। এই ঘটনাই প্রমাণ করে, আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে অপরাধী ধরে নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে।

তাই এই আইনজীবীদের গালি না দিয়ে আইনের ভাষা বোঝা উচিত। একজন আইনজীবী আসামির পক্ষে দাঁড়ালেই তিনি অপরাধকে সমর্থন করছেন, বিষয়টি এমন নয়। তিনি সংবিধান ও আইনের বিধান অনুযায়ী একজন অভিযুক্ত ব্যক্তির ন্যায্য বিচার নিশ্চিত করার সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন।

আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।

সর্বশেষ কথা,রামিসা ধ'র্ষণ ও হ'ত্যা মামলায় আসামির মৃ'ত্যুদণ্ডের রায় হয়েছে। আমরা আশা করি, উচ্চ আদালতের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত রায় কার্যকর হবে। তবেই মানুষ আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং বিচারব্যবস্থার ওপর আস্থা আরও বৃদ্ধি পাবে।

সংগ্রহীত..

আইনজীবীদের “বিজ্ঞ” সম্বোধনের ইতিহাস, দায়বদ্ধতা ও আইনি ভিত্তিবিজ্ঞ আদালতে আইনজীবীরা কেন একে অপরকে “বিজ্ঞ বন্ধু” বা “Learn...
07/06/2026

আইনজীবীদের “বিজ্ঞ” সম্বোধনের ইতিহাস, দায়বদ্ধতা ও আইনি ভিত্তি

বিজ্ঞ আদালতে আইনজীবীরা কেন একে অপরকে “বিজ্ঞ বন্ধু” বা “Learned Friend” বলে সম্বোধন করেন? তাদেরকে কেন “দক্ষ বন্ধু”, “অভিজ্ঞ বন্ধু” কিংবা “পরিশ্রমী বন্ধু” বলা হয় না?

এর উত্তর অহংকারে নয়; এর উত্তর ইতিহাসে, দায়িত্বে এবং একটি দীর্ঘ ঐতিহ্যে নিহিত। মধ্যযুগীয় ইউরোপে তিনটি পেশাকে “Learned Professions” বা “বিদ্বৎপেশা” বলা হতো— ধর্মতত্ত্ব (Theology), চিকিৎসাবিজ্ঞান (Medicine) এবং আইন (Law)। ধর্মতাত্ত্বিকদের দায়িত্ব ছিল মানুষের আত্মার মুক্তি, চিকিৎসকদের দায়িত্ব মানুষের শারীরিক সুস্থতা এবং আইনজীবীদের দায়িত্ব ছিল ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা রক্ষা করা। “Profession” শব্দটির উৎস ল্যাটিন “Professio”, যার অর্থ একটি গুরুতর অঙ্গীকার বা solemn vow। অর্থাৎ, এসব পেশা কেবল জীবিকা ছিল না; বরং ছিল নৈতিক দায়িত্ব ও সামাজিক আস্থার ওপর প্রতিষ্ঠিত একেকটি ব্রত।

প্রাচীন যুগে আইনি জ্ঞান ছিল অত্যন্ত সীমাবদ্ধ ও কেন্দ্রীভূত। কারণ লেখালেখি ছিল দুর্লভ এবং বই তৈরি ছিল অত্যন্ত ব্যয়বহুল। ফলে সাধারণ মানুষ আইন জানত মূলত অলিখিত প্রথা কিংবা শাসকদের ঘোষণার মাধ্যমে। প্রকৃত আইনি জ্ঞান সংরক্ষিত থাকত পুরোহিত, রাজা এবং ক্ষুদ্র অভিজাত গোষ্ঠীর হাতে, যারা সেই জ্ঞানকে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবেও ব্যবহার করত। প্রাচীন ভারত, ব্যাবিলন ও মিশরের মতো সভ্যতাগুলোতে আইন ধর্মের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। পুরোহিত ও রাজারা ছিলেন চূড়ান্ত বিচারক। প্রাচীন রোমে তো আইনকে একসময় “রহস্যময় বিদ্যা” (mysterious science) হিসেবে বিবেচনা করা হতো, যা পন্টিফদের (College of Pontiffs) নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হতো। এমনকি হাম্মুরাবির বিধান (Code of Hammurabi) কিংবা রোমান Twelve Tables-এর মতো আইনসংহিতা প্রকাশিত হওয়ার পরও সাধারণ মানুষের সাক্ষরতা প্রায় ছিল না বললেই চলে। ফলে জনগণ নিজেরা আইন পড়ে জানার সুযোগ পেত না; বরং স্থানীয় ম্যাজিস্ট্রেট বা বিচারক যা বলতেন, তাকেই আইন হিসেবে মেনে নিতে বাধ্য হতো।

যে যুগে সাধারণ মানুষের সাক্ষরতা ছিল বিরল, সে সময়ে এই পেশাগুলো মর্যাদা পেয়েছিল সম্পদ বা ক্ষমতার কারণে নয়, বরং জ্ঞানচর্চা ও শাস্ত্রজ্ঞতার কারণে। আইন, ধর্মগ্রন্থ ও চিকিৎসাবিদ্যার জটিল পাঠ আয়ত্ত করা ছিল তাদের বিশেষত্ব। “Learned” হওয়া মানে কেবল চৌকস হওয়া নয়; বরং ছিল শৃঙ্খলাবদ্ধ বুদ্ধিবৃত্তিক অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠা।

আইন কেবল “কি আছে” তা নিয়ে কাজ করে না; বরং “কি হওয়া উচিত” তা নিয়েও প্রশ্ন তোলে। আইন প্রায়ই অনিশ্চয়তার ভেতর দিয়ে পথ খোঁজে। এখানে সব উত্তর সরল নয়, অনেক সময় জনপ্রিয়ও নয়। একজন আইনজীবী কেবল আইন মুখস্থ করেন না; তিনি আইন ব্যাখ্যা করেন, প্রশ্ন তোলেন, পার্থক্য নির্ণয় করেন এবং আদালতকে কোনো আইনি অবস্থানের গ্রহণযোগ্যতা সম্পর্কে যুক্তি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন। কখনও কখনও তাঁকে তাঁর মক্কেলকেও বুঝিয়ে বলতে হয় যে, আপাতদৃষ্টিতে “সহজ” বা “স্পষ্ট” মনে হওয়া অবস্থানটি বাস্তবে আইনি দৃষ্টিকোণ থেকে টেকসই নয়। এ কাজের জন্য প্রয়োজন বিশেষ ধরনের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা। জটিলতাকে ভয় না পেয়ে ধারণ করার ক্ষমতা। একজন আইনজীবীকে অল্প হলেও প্রায় সবকিছু সম্পর্কে জানতে হয়। এক সপ্তাহের মধ্যেই তাঁকে হয়তো বিষবিদ্যা, কর্পোরেট অর্থনীতি, সাংবিধানিক তত্ত্ব, ভূমি-ব্যবস্থা কিংবা খনিশিল্পের প্রযুক্তিগত কাঠামো সম্পর্কে ধারণা নিতে হতে পারে। তিনি হয়তো প্রকৌশলী, চিকিৎসক বা অর্থনীতিবিদ নন; কিন্তু তাঁদের বক্তব্য বুঝে প্রশ্ন করার মতো জ্ঞান তাঁকে অর্জন করতেই হয়। অন্য পেশাগুলো যেখানে নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হয়, আইনজীবীর বিশেষত্ব সেখানে সংঘাত, যুক্তি ও বিরোধ নিষ্পত্তিতে।

এটাই “Learned” হওয়ার দায়। এটি কেবল সম্মানের বিষয় নয়; এটি এক গভীর বৌদ্ধিক দায়িত্ব। কখনও কখনও বিপজ্জনক দায়িত্বও। কারণ “বিজ্ঞ” বলা মানে প্রশংসা নয়; বরং একটি প্রত্যাশা। তাই যখন আমরা একে অপরকে “বিজ্ঞ বন্ধু” বলে সম্বোধন করি, তখন তা নিছক সৌজন্য নয়। আমরা স্বীকার করি যে মতভেদ থাকা সত্ত্বেও আমরা একই বৌদ্ধিক ঐতিহ্য ও সাংবিধানিক শৃঙ্খলার রক্ষক যেখানে যুক্তি, সংযম ও পারস্পরিক সম্মান অপরিহার্য। “Learned” হওয়া মানে সব জানা নয়; বরং কথা বলার আগে চিন্তা করা, অভিযোগ তোলার আগে যুক্তি খোঁজা এবং বিচার করার আগে বোঝার দায়িত্ব বহন করা। আমরা সবসময় সেই মর্যাদার উপযুক্ত হতে পারি কি না সেটিই আসল প্রশ্ন, এবং সেটিই আমাদের প্রকৃত কাজ।

আইনজীবীদের “Learned” বা “বিজ্ঞ” বলে সম্বোধনের কোনো আনুষ্ঠানিক আইন বা বিধিবদ্ধ ভিত্তি নেই। এটি মূলত কমন ল’ বিচারব্যবস্থার একটি দীর্ঘদিনের পেশাগত রীতি, সৌজন্য ও ঐতিহ্য।

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এর অধ্যায় এক এর অনুচ্ছেদ ১ অনুসারে, "প্রত্যেক আইনজীবীর কর্তব্য হলো সর্বদা তাঁর পেশার মর্যাদা ও উচ্চ অবস্থান সমুন্নত রাখা, একই সঙ্গে সেই পেশার একজন সদস্য হিসেবে নিজের মর্যাদা ও সম্মান বজায় রাখা।" এছাড়াও, যুক্তরাজ্যের Bar Standards Board (BSB) Handbook অনুযায়ী, ব্যারিস্টারদের অবশ্যই অন্যান্য আইন পেশাজীবীদের প্রতি সর্বদা সৌজন্য, সম্মান ও সততার সঙ্গে আচরণ করতে হবে বলে নির্দেশনা আছে।

“বিজ্ঞ” সম্বোধন মূলত বিদ্বৎচর্চা ও বৌদ্ধিক সক্ষমতার স্বীকৃতি। ঐতিহাসিকভাবে আইনকে এমন একটি বিদ্যা হিসেবে দেখা হয়েছে, যা মানুষের জীবন ও সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। ফলে আইনজীবী ও বিচারকদের এমন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো, যাঁদের সমাজ, রাষ্ট্র ও মানবজীবনের বহুমাত্রিক বাস্তবতা সম্পর্কে বিস্তৃত জ্ঞান রয়েছে। সেই কারণেই তাঁদের “Learned” বা “বিজ্ঞ” বলা হতো।

একই সঙ্গে আদালতের ভাষা ও আচরণে এই সম্বোধনের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হলো প্রাতিষ্ঠানিক সৌজন্য বজায় রাখা। আদালতে আইনজীবীরা একে অপরের যুক্তির তীব্র বিরোধিতা করলেও ব্যক্তিগত অসম্মান এড়িয়ে চলেন। “My learned friend” বা “বিজ্ঞ বন্ধু” বলে সম্বোধন করা সেই বিরোধিতাকে শালীন ও পেশাগত সীমার মধ্যে রাখে। এটি বিরোধপূর্ণ বিচারিক পরিবেশেও পারস্পরিক সম্মান ও ভদ্রতা বজায় রাখতে সহায়তা করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত অনুচ্ছেদ মতে, 'আইন' বলতে যেকোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনি দলিল এবং বাংলাদেশে আইনের বলবৎযোগ্যতা সম্পন্ন যেকোনো প্রথা বা রীতিকে বোঝায়।

আদালত ও আইনাঙ্গনে আইনজীবীদের বিজ্ঞ বলে সম্বোধন করা শত শত বছরের পুরনো রীতি-রেওয়াজ বিধায় কোনো আইনে সরাসরি বিজ্ঞ বলার তাগিদ না থাকলেও এটার ঐতিহ্যগত আইনি ভিত্তি রয়েছে।

তবে বিজ্ঞতা কেবলই সম্বোধনসূচক হতে পারেনা। চলনে-বলনে কাজে-কর্মে ও পেশাগত দায়িত্ব পালনে যেসকল আইনজীবীরা বিজ্ঞতার পরিচয় দিতে পারবে না তাদের নিয়ে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে বিবেচিত হতে পারে।

সংকলন,
বেল্লাল হোসাইন (মুনশী বেল্লাল)

দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক ও হৃদয়বিদারক বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।😥 আল্লাহ সকল নিহত এবং আহত পরিবারকে ধৈর্য ধা...
25/03/2026

দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক ও হৃদয়বিদারক বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।😥

আল্লাহ সকল নিহত এবং আহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। 🤲

24/03/2026

📌আজ আমার পেশাগত জীবনের এক স্মরণীয় দিন। একজন এডভোকেট হিসেবে প্রথমবারের মতো জামিন শুনানি করি এবং মহান আল্লাহর অশেষ রহমতে আদালত জামিন মঞ্জুর করেন।
এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।

সবার কাছে দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অবিচল থাকতে পারি।✨🤲

#

Eid Mubarak!🌙🎉✨ May the magic of Eid fill your heart with love, your home with happiness, and your life with endless ble...
20/03/2026

Eid Mubarak!🌙🎉✨ May the magic of Eid fill your heart with love, your home with happiness, and your life with endless blessings. Eid Mubarak!

18/03/2026

📌একজন গার্মেন্টস ব্যাবসায়ী থেকে একজন অ্যাডভোকেট হওয়ার পথটি মোটেও সহজ ছিলনা।

গল্পের শুরুটা একটু পেছনের দিকে। LLB (অনার্স) এর প্রথম বর্ষ থেকেই পড়াশোনার পাশাপাশি শহীদ সাটু হল কমপ্লেক্সে দোকান ভাড়া নিয়ে গার্মেন্টসের ব্যাবসা শুরু করি। মূলত নিজে থেকেই সেল্ফ ডিপেন্ডেবল’ হওয়ার আকাক্ষা থেকেই এমন চ্যালেঞ্জিং ডিসিশন নিয়েছিলাম। এরপর ভার্সিটি লাইফের পুরোটা সময় জুড়েই ব্যাবসা এবং পড়াশোনা দুটোই একই সাথে চালিয়ে যায়। প্রথমদিকে ভেবেছিলাম ২টাই একসাথে চালিয়ে নিতে পারবো তেমন সমস্যা হবেনা, কিন্ত সময়ের সাথে সাথে ব্যাবসার চাপ বাড়ে এবং ব্যাবসার মধ্যে সম্পুর্ণ Involved হয়ে যাওয়ায় আইনের পড়াশোনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এমনও সময় গিয়েছে, রমজান মাস, ভরপুর ব্যাবসার সিজিন এর মধ্যেই ভার্সিটির এক্সাম/ভাইভা/এসাইনমেন্ট/প্রেজেন্টেশন শুরু হয়েছে। ওই সময়গুলোতে খুব কষ্ট হতো। সারাদিন ব্যাবসা করে প্রচন্ড টায়ার্ড হয়েও সারারাত ধরে পড়াশোনা করতে হতো। এভাবেই অক্লান্ত পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে আল্লাহর রহমতে First Class Result নিয়েই LLB (অনার্স) সম্পূর্ন করি।

অতঃপর প্রায় সাড়ে তিন বছরের প্রতিষ্ঠিত ব্যাবসায়ীক জীবনের ইতি টেনে, আইনজীবী হওয়ার দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে কোর্ট চত্তরে যায় এবং শিক্ষানবিশ আইনজীবী হিসাবে প্র‍্যাক্টিস শুরু করি। ২০২৫ সালে প্রথম বারের মত বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায় এবং আল্লাহর রহমতে অত্যান্ত সফলতার সাথে প্রতিটি ধাপ অতিক্রম করে আজ অ্যাডভোকেট হিসাবে পরিচয় দানের সৌভাগ্য অর্জন করি।

মোসাব্বেরুল ইসলাম সাঈদী
এ্যাডভোকেট,
জজ কোর্ট,
চাঁপাইনবাবগঞ্জ।

Address

Judge Court
Nawabganj

Telephone

+8801789711682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legal Insight:

Shortcuts

Share

Category