Tax Manager

Tax Manager Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax Manager, Tax Lawyer, A-708, Mizmizi Dakkhin Para Road, Ward : 02, Narayanganj.

"Tax Manager" ব্যক্তি এবং কোম্পানি করদাতাদের আয়কর ও ভ্যাট আইন সংক্রান্ত পরামর্শ প্রদান, রিটার্ন দাখিল, কর মামলা পরিচালনা ও প্রশিক্ষণ প্রদান করে। এছাড়া কোম্পানির একাউন্টস, অডিট,RJSC সংশ্লিষ্ট কাজ এবং বিভিন্ন লাইসেন্স গ্রহণ ও নবায়নে সহযোগিতা করে

স্বর্ণ যারা  zero দেখানো ও উত্তরাধিকার সম্পত্তি zero --কেন দেখানো যাবে না, যারা আইন চান, তাদের জন্য
26/07/2026

স্বর্ণ যারা zero দেখানো ও উত্তরাধিকার সম্পত্তি zero --কেন দেখানো যাবে না, যারা আইন চান, তাদের জন্য

22/07/2026

টার্নওভার/বিক্রয়/রিসিপ্ট ট্যাক্সে নতুন পরিবর্তন: ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ-
"ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গলার কাটা "
অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে টার্নওভার ট্যাক্স ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পূর্বে বার্ষিক ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার থাকা ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স প্রযোজ্য ছিল না। কিন্তু নতুন আইনের ফলে এই সুবিধা আর থাকছে না।

নতুন বিধান অনুযায়ী, ব্যবসার বার্ষিক টার্নওভার যতই হোক না কেন, সম্পূর্ণ টার্নওভারের ওপর ১% হারে টার্নওভার ট্যাক্স গণনা করা হবে।

আপনার মতামত দিন। এর কি সমাধান হওয়া দরকার?

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য
19/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য

হেবা ও দান দলিলে দানকরের হার কত এবং কোন কোন ক্ষেত্রে দানকর লাগবেনা সবকিছু এই ১ টি ছবিতেই পাবেন। শেয়ার করে সবাইকে জানিয়ে ...
04/07/2026

হেবা ও দান দলিলে দানকরের হার কত এবং কোন কোন ক্ষেত্রে দানকর লাগবেনা সবকিছু এই ১ টি ছবিতেই পাবেন। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

যারা ২০২৪-২০২৫ অর্থ বছর (অর্থাৎ ২০২৫-২০২৬ কর বর্ষ) এর আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা আজ থেকে শুধুমাত্র "নরমাল রিটার্ন" হিস...
01/07/2026

যারা ২০২৪-২০২৫ অর্থ বছর (অর্থাৎ ২০২৫-২০২৬ কর বর্ষ) এর আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা আজ থেকে শুধুমাত্র "নরমাল রিটার্ন" হিসাবে জমা দিতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে হিয়ারিং দিয়ে ফাইলের নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে জরিমানা, সুদ প্রযোজ্য ক্ষেত্রে আরোপিত হবে।

উল্লেখ্য, ই-রিটার্ন সিস্টেমে ২০২৬-২০২৭ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করার ব্যবস্হা এখনও চালু হয়নি।

✅মৃত ব্যাক্তির টিআইএন বন্ধ করবেন কীভাবে? মৃত ব্যক্তির টিআইএন বন্ধের নিয়মাবলি : বাংলাদেশে কোনো করদাতা মৃত্যুবরণ করলে তার ...
21/06/2026

✅মৃত ব্যাক্তির টিআইএন বন্ধ করবেন কীভাবে?

মৃত ব্যক্তির টিআইএন বন্ধের নিয়মাবলি :

বাংলাদেশে কোনো করদাতা মৃত্যুবরণ করলে তার TIN (Taxpayer Identification Number) বাতিল করার জন্য উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধি আবেদন করতে পারেন। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী মৃত্যুর কারণে করদাতার নিবন্ধন (TIN) বাতিল করা যায়।

প্রয়োজনীয় কাগজপত্র
১. মৃত ব্যক্তির TIN বাতিলের আবেদনপত্র
২. মৃত ব্যক্তির মৃত্যু সনদের সত্যায়িত কপি
৩. TIN সনদ/ই-টিআইএন কপির অনুলিপি
৪. উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্রের কপি
৫. পূর্ববর্তী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)
৬. উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সনদ (প্রয়োজন হলে)

আবেদন করার স্থান:

মৃত ব্যক্তির TIN যে কর সার্কেল/কর অঞ্চলে নিবন্ধিত, সেই সার্কেলের উপ-কর কমিশনার (Deputy Commissioner of Taxes)-এর নিকট আবেদন করতে হবে। বর্তমানে TIN বাতিলের কোনো অনলাইন ব্যবস্থা নেই; সরাসরি কর অফিসে আবেদন জমা দিতে হয়।

গুরুত্বপূর্ণ শর্ত
TIN বাতিলের আগে নিশ্চিত হতে হবে যে—
কোনো বকেয়া কর নেই।

আয়কর আইনের ১৯৪ ধারায় কোনো কর নির্ধারণ (Assessment) মুলতুবি নেই;
কোনো আয়কর বিরোধ বা মামলা বিচারাধীন নেই।

আবেদনপত্রের বিষয় (Subject)
মৃত ব্যক্তির TIN নিবন্ধন বাতিলের আবেদন
মৃত ব্যক্তির TIN বাতিলের আবেদনপত্রের নমুনা

বরাবর
উপ-কর কমিশনার
কর সার্কেল: _________
কর অঞ্চল: _________
বিষয়: মৃত করদাতার TIN নিবন্ধন বাতিলের আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, জনাব/জনাবা ____________________, TIN নং ___, গত // তারিখে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর ফলে তিনি আর করদাতা হিসেবে বিদ্যমান নেই এবং উক্ত TIN ভবিষ্যতে কোনো কার্যক্রমে ব্যবহৃত হবে না।

অতএব, আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬২ অনুযায়ী মৃত করদাতার TIN নিবন্ধন বাতিল করার জন্য আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

সংযুক্তি: ১। মৃত্যু সনদের সত্যায়িত কপি
২। TIN সনদের কপি
৩। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি
৪। ওয়ারিশান/উত্তরাধিকার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
৫। সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (যদি থাকে)
৬। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
বিনীত,.......................................
(আবেদনকারীর নাম)
পিতা/স্বামী: __________________
ঠিকানা: _______________________
মোবাইল: ______________________
মৃত করদাতার সাথে সম্পর্ক: _________
তারিখ:

বিশেষ নোট: আবেদন জমা দেওয়ার আগে নিশ্চিত করুন যে মৃত ব্যক্তির কোনো বকেয়া কর, মুলতুবি কর নির্ধারণ বা কর-সংক্রান্ত বিরোধ নেই; অন্যথায় TIN বাতিলে জটিলতা হতে পারে।

゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ আয়কর রিটার্ন জমা ও দাখিল

শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে
16/06/2026

শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে

জুলাই ২০২৬ থেকে আয়কর ও ভ্যাট আইনে উল্লেখযোগ্য যে সকল পরিবর্তন আসতে যাচ্ছে: ১) ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনও সময় ...
09/06/2026

জুলাই ২০২৬ থেকে আয়কর ও ভ্যাট আইনে উল্লেখযোগ্য যে সকল পরিবর্তন আসতে যাচ্ছে:

১) ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনও সময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের শুরুতে রিটার্ন জমা দিলে করছাড় মিলবে, আর দেরি করলে গুনতে হবে জরিমানা। এক্ষেত্রে..

> প্রথম প্রান্তিকে ট্যাক্স রিটার্ন দাখিল করলে করদাতা পরিশোধিত করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাবেন।

>দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোন জরিমানা না থাকলেও বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যাবে না।

>তৃতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।

>চতুর্থ প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই হারে জরিমানা আরোপ করা হবে। এই অর্থ মূল করের সঙ্গে যুক্ত হবে।

২) কমছে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা:

>নতুন প্রস্তাবে রেয়াতের হার অনুমোদিত বিনিয়োগের ১৫% এর পরিবর্তে ১০% এবং সর্বোচ্চ সীমা ৭ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। তবে কর রেয়াতের আওতাভুক্ত খাতগুলো অপরিবর্তিত থাকবে।

৩) স্বর্ণ ও ডিজিটাল সম্পদ বিক্রিতে গেইন ট্যাক্স আরোপ:

>বাজেট প্রস্তাবে স্বর্ণালংকার, স্বর্ণের বার, রৌপ্য, মূল্যবান রত্ন, ধাতব মুদ্রা, ডিজিটাল মুদ্রা, চিত্রকর্ম, এন্টিকস এবং ক্লাব সদস্যপদ হস্তান্তরের মাধ্যমে অর্জিত আয়কে মূলধনি সম্পদ হিসেবে গণ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় করদাতার রিটার্নে প্রদর্শিত স্বর্ণ বিক্রি করে যে মুনাফা অর্জিত হবে, তার ওপর ১৫% মূলধনি কর আরোপ করা হবে।

৪) অতিরিক্ত কর ফেরত মিলবে ৬০ দিনের মধ্যে:

>করদাতাদের সুবিধার্থে অতিরিক্ত কর পরিশোধ হলে তা ৬০ দিনের মধ্যে ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দেওয়ার ব্যবস্থাও চালু করা হচ্ছে বলে জানা গেছে।

৫) ৭ সেবায় বিআইএন বাধ্যতামূলক করা হবে:

ভ্যাটের আওতা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী:

>ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা।
>ঋণ গ্রহণ।
>ট্রেড লাইসেন্স নবায়ন।
>মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা।
>বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন।
>ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ। এবং
>বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করা হবে।

ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর, সেপ্টেম্বরের মধ্যে দিলে মিলবে ৫% করছাড়, ডিসেম্বরের পর দিলে ৩% জরিমানা, আর ...
09/06/2026

ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর, সেপ্টেম্বরের মধ্যে দিলে মিলবে ৫% করছাড়, ডিসেম্বরের পর দিলে ৩% জরিমানা, আর মার্চের পর জরিমানা হবে ৫%

কবে রিটার্ন দিচ্ছেন তাহলে?

আগামী জুলাই ২০২৬ থেকে আয়কর ও ভ্যাট আইনে উল্লেখযোগ্য যে সকল পরিবর্তন আসতে যাচ্ছে:

১) ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনও সময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের শুরুতে রিটার্ন জমা দিলে করছাড় মিলবে, আর দেরি করলে গুনতে হবে জরিমানা।

➡️ প্রস্তাবিত ব্যবস্থায় প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করলে করদাতা পরিশোধিত করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাবেন।

➡️দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোন জরিমানা না থাকলেও বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যাবে না।

➡️তৃতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।

➡️চতুর্থ প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই হারে জরিমানা আরোপ করা হবে। এই অর্থ মূল করের সঙ্গে যুক্ত হবে।

২) কমছে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা:

➡️নতুন প্রস্তাবে রেয়াতের হার অনুমোদিত বিনিয়োগের ১৫% এর পরিবর্তে ১০% এবং সর্বোচ্চ সীমা ৭ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। তবে কর রেয়াতের আওতাভুক্ত খাতগুলো অপরিবর্তিত থাকবে।

৩) স্বর্ণ ও ডিজিটাল সম্পদ বিক্রিতে গেইন ট্যাক্স আরোপ:

➡️বাজেট প্রস্তাবে স্বর্ণালংকার, স্বর্ণের বার, রৌপ্য, মূল্যবান রত্ন, ধাতব মুদ্রা, ডিজিটাল মুদ্রা, চিত্রকর্ম, এন্টিকস এবং ক্লাব সদস্যপদ হস্তান্তরের মাধ্যমে অর্জিত আয়কে মূলধনি সম্পদ হিসেবে গণ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় করদাতার রিটার্নে প্রদর্শিত স্বর্ণ বিক্রি করে যে মুনাফা অর্জিত হবে, তার ওপর ১৫% মূলধনি কর আরোপ করা হবে।

৪) অতিরিক্ত কর ফেরত মিলবে ৬০ দিনের মধ্যে:



➡️করদাতাদের সুবিধার্থে অতিরিক্ত কর পরিশোধ হলে তা ৬০ দিনের মধ্যে ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দেওয়ার ব্যবস্থাও চালু করা হচ্ছে বলে জানা গেছে।

৫) ৭ সেবায় বিআইএন বাধ্যতামূলক করা হবে:

ভ্যাটের আওতা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী:



🎈ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা।

🎈ঋণ গ্রহণ।

🎈ট্রেড লাইসেন্স নবায়ন।

🎈মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা।

🎈বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন।

🎈ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ। এবং

🎈বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করা হবে। আদনান সামি, আয়কর আইনজীবী সদস্য ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন

31/05/2026

🔰ট্যাক্স প্ল্যানিং করবর্ষ ২০২৬–২০২৭ |
🔰নতুন আয়কর আইন অনুযায়ী আপডেট
🔰বাংলাদেশের Income Tax Act, 2023 (সংশোধিত ২০২৫) অনুযায়ী AY 2026–2027 এর জন্য এখনই ট্যাক্স প্ল্যানিং শুরু করুন। সঠিক পরিকল্পনা করলে আপনি বৈধভাবে অনেক কর সেভ করতে পারবেন
🔰 স্বাভাবিক ব্যক্তির করমুক্ত আয়: ৳৩,৭৫,০০০
🔰 নারী ও সিনিয়র সিটিজেন: ৳৪,২৫,০০০
🔰 প্রতিবন্ধী: ৳৫,০০,০০০
🔰 মুক্তিযোদ্ধা: ৳৫,২৫,০০০

📊 নতুন কর স্ল্যাব:
⏩ ৩.৭৫ লাখ পর্যন্ত – ০%
⏩ পরের ৩ লাখ – ১০%
⏩পরের ৪ লাখ – ১৫%
⏩পরের ৫ লাখ – ২০%
⏩পরের ২০ লাখ – ২৫%
⏩অবশিষ্ট – ৩০%

🔰 নতুন আইনের গুরুত্বপূর্ণ বিষয়:
⏩ পুরনো ১৯৮৪ আইনের পরিবর্তে **Income Tax Act 2023** চালু হয়েছে
⏩ট্যাক্স সিস্টেম আরও সহজ ও স্বচ্ছ করা হয়েছে
⏩ e-Return জমা এখন বাধ্যতামূলক (বেশিরভাগ ক্ষেত্রে)
⏩ ফাইন্যান্স অর্ডিন্যান্স ২০২৫ অনুযায়ী নতুন সীমা ও রেট কার্যকর

🔰কীভাবে ট্যাক্স কমাবেন?
✅ DPS / Insurance / PF / Bond-এ ইনভেস্ট করুন
✅ আয়কে সঠিকভাবে স্ট্রাকচার করুন (House Rent, Medical)
✅ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন
✅ সময়মতো রিটার্ন জমা দিন

⭕মনে রাখবেন:
Tax planning না করলে আপনি প্রয়োজনের চেয়ে বেশি কর দিচ্ছেন!

তাই করদায় কমাতে ৩০ জুন ২০২৬ এর আগে বিনিয়োগ করুন।

Address

A-708, Mizmizi Dakkhin Para Road, Ward : 02
Narayanganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Manager posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category