Adv Sohag Rahman Law Firm

Adv Sohag Rahman Law Firm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Sohag Rahman Law Firm, Lawyer & Law Firm, Adv. Abdur Rashid & Adv parul building, near Jamal's New hotel, Zila Parishad, Narayanganj.

আমাদের এই পেজে আপনি যেকোনো আইনী পরামর্শ পেতে পারেন।আমাদের এডমিন প্যানেলে রয়েছে অভিজ্ঞ সম্পন্ন বিজ্ঞ আইনজীবী গন।আইনি সেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার, সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।

আইন অঙ্গনের নক্ষত্রগুলো😍
23/05/2026

আইন অঙ্গনের নক্ষত্রগুলো😍

05/05/2026

ডোপ টেস্ট কী?

যারা নিয়মিত মাদক বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের শরীরে ওই নেশাজাতীয় পদার্থের কিছুটা হলেও থেকে যায়। আর সেটিই ডোপ টেস্টের মাধ্যমে ধরা পড়ে। কোনো ব্যক্তি আদৌ মাদকাসক্ত কি না তা যাচাইয়ের জন্য যে মেডিকেল পরীক্ষা করা হয় তাকেই ডোপ টেস্ট বলে। এক্ষেত্রে ওই ব্যক্তির মূত্র বা রক্ত, আবার কখনো দুটির নমুনা পরীক্ষা করা হয়। মাদক গ্রহণ করা ব্যক্তিদের সর্বোচ্চ শেষ ১ সপ্তাহে মুখের লালার মাধ্যমে, শেষ ২ মাস রক্তের মাধ্যমে, শেষ ১২ মাস বা ১ বছরে চুল পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় মাদকের নমুনা। মাদকাসক্ত ব্যক্তি শনাক্ত করার প্রয়োজনে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ডোপ টেস্ট (Dope Test) করা যাবে।

আইন কি বলে?

ডোপ টেস্ট (Dope Test) পজেটিভ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৪) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩৬(৪) ধারা অনুযায়ী কোনো এখতিয়ারসম্পন্ন আদালতে যদি অভিযুক্ত ব্যক্তি মাদকসেবন ব্যতীত অন্য কোনোরূপ মাদক অপরাধী হিসাবে প্রতীয়মান না হন, তাহলে উক্ত আদালত উক্ত ব্যক্তিকে মাদকাসক্ত ব্যক্তি বিবেচনাপূর্বক যে-কোনো মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে স্বীয় অথবা পরিবারের ব্যয়ের মাদকাসক্তি চিকিৎসার জন্য প্রেরণ করতে পারবেন এবং যদি উক্ত মাদকাসক্ত ব্যক্তি এইরূপ মাদকাসক্তির চিকিৎসা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন, তাহলে তিনি অন্যূন ৬ (ছয়) মাস অনূর্ধ্ব ৫ (পাঁচ) বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে।

21/04/2026
18/04/2026

কোন অমুসলিম স্ত্রী মুসলিম স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার হবে কিনা !

উত্তরাধিকার আইনে একটি গুরুত্বপূর্ণ নীতি হলো—
“ধর্মের ভিন্নতা (difference of religion) উত্তরাধিকারে বাধা সৃষ্টি করে।”

অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম ব্যক্তি সাধারণত অমুসলিমের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না
একইভাবে, একজন অমুসলিমও মুসলিমের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না

সুতরাং যদি কোনো স্ত্রী খ্রিষ্টান হন এবং তিনি অমুসলিম অবস্থায় মারা যান, তাহলে তিনি সাধারণত তাঁর মুসলিম স্বামীর উত্তরাধিকারী হবেন না। একইভাবে কোনো স্বামী যদি খ্রিষ্টান হন এবং তিনি অমুসলিম অবস্থায় মারা যান তাহলে তিনি মুসলিম স্ত্রীর উত্তরাধিকারী হবেন না।

বাংলাদেশে মুসলিম আইন বনাম খ্রিষ্টান উত্তরাধিকার আইন একসাথে প্রয়োগে সংঘাত তৈরি হয়।

তবে Special Marriage Act, 1954 অনুসারে কোনো মুসলিম এবং অমুসলিমের বিবাহ রেজিস্ট্রেশন হয় তাহলে ধর্মের ভিন্নতা থাকলেও তারা একে অপরের সম্পত্তিতে উত্তরাধিকার হবেন।
কারণ আইনটি Civil Law ভিত্তিক, ধর্ম ভিত্তিক নয়।
কিন্তু খ্রিষ্টান (Christian) আইনে

খ্রিষ্টান ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত Succession Act, 1925 প্রযোজ্য হয়।
এখানে স্বামী/স্ত্রী একে অপরের বৈধ উত্তরাধিকারী হিসেবে গণ্য হন
ধর্ম আলাদা হলেও বৈধ বিবাহ থাকলে স্বামী বা স্ত্রী সম্পত্তি পেতে পারেন অর্থাৎ খ্রিষ্টান স্ত্রীর সম্পত্তি আইনতভাবে স্বামী এবং স্বামীর সম্পত্তি স্ত্রী পেতে পারেন, যদি বিয়ে আইনগতভাবে স্বীকৃত হয়।


মোঃ সেলিম মিয়া
সিনিয়র জেলা জজ

১৮ এপ্রিল ‘২০২৬।

সবাই যখন পহেলা বৈশাখ নিয়ে ব্যস্ত,আমরা তখন আইন সেবা দিতে ব্যস্ত।Adv Sohag Rahman
14/04/2026

সবাই যখন পহেলা বৈশাখ নিয়ে ব্যস্ত,আমরা তখন আইন সেবা দিতে ব্যস্ত।
Adv Sohag Rahman

শুভ নববর্ষ১৪৩৩
14/04/2026

শুভ নববর্ষ
১৪৩৩

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ❤️১৪৩৩
14/04/2026

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ❤️
১৪৩৩

14/04/2026

দেওয়ানী আদালতে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারি মোকদ্দমার কার্যক্রম
স্থগিত থাকবে ।

11/04/2026

একই জমি ২ বার বিক্রি করলে যেই দলিলটি আগে সম্পাদিত হয়েছে সেটি টিকবে।

09/04/2026

লিগ্যাল এইড কী??
লিগ্যাল এইড (Legal Aid) বলতে বোঝায়—অর্থনৈতিকভাবে অসচ্ছল বা অসহায় ব্যক্তিদের জন্য সরকারি বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সহায়তা প্রদান।

সহজভাবে বললে
যাদের পক্ষে নিজের খরচে আইনজীবী রাখা বা মামলা চালানো সম্ভব না, তাদেরকে সরকার সহায়তা করে—এটাই লিগ্যাল এইড।

বাংলাদেশে লিগ্যাল এইড কে দেয়?

বাংলাদেশে এটি পরিচালনা করে
👉 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (NLASO)

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও লিগ্যাল এইড অফিস থাকে।

কী কী সহায়তা পাওয়া যায়?

লিগ্যাল এইড থেকে সাধারণত পাওয়া যায়—
• বিনামূল্যে আইনজীবী (উকিল) দেওয়া
• মামলা দায়ের ও পরিচালনায় সহায়তা
• আইনি পরামর্শ (Legal Advice)
• পারিবারিক বিরোধে মীমাংসা (Mediation)


কোথায় আবেদন করবেন?
• জেলা লিগ্যাল এইড অফিস
• আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড ডেস্ক
• ইউনিয়ন/উপজেলা লিগ্যাল এইড কমিটি
#সংগ্রহ

Address

Adv. Abdur Rashid & Adv Parul Building, Near Jamal's New Hotel, Zila Parishad
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Sohag Rahman Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share