14/09/2025
ইউরোপ আসবেন ওয়ার্ক ভিসায় ? আচ্ছা। ধরেন আপনি আপনার বহুল কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়ে গেলেন। এরপর ? কি কি বিষয়ে আপনি দক্ষ ? কি কাজ পারেন আপনি ? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? একজন এজেন্ট আপনার ভিসা করে দিতে পারে, আপনার কর্মস্থলে আপনাকে জয়েন করিয়ে দিতে পারে। কিন্তু কাজ করতে হবে কার? কাজ না জানলে কোম্পানি রাখবে আপনাকে ? তখন দোষ দিবেন কাকে ? টাকা দিয়ে ভিসা করে প্লেনে উড়ে বিদেশ আসলেই টাকা আর টাকা এই ধারনা বাদ দিয়ে নিজেকে অন্তত ২-৩ টা আলাদা আলাদা রকম কাজে দক্ষ করে গড়ে তুলুন। কাজ না জানা থাকলে বিদেশে আসলেও ভালো বেতনের কোন অফার পেলে জয়েন করতে পারবেন ? এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিয়ে হাতের অন্তত ২-৩ টা কাজ শিখে ফেলুন।
১। নিজের ইংরেজি ভাষাটা একটু ঝালিয়ে নিন। প্রফেশনাল লেভেলের না হোক অন্তত বেসিক ইংলিশ টা শিখেন। কাজে জয়েন করলে আপনার ম্যানেজার আপনাকে কি কমান্ড দিচ্ছে না বুঝলে আপনাকে রাখবে ? সাথে যে দেশের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন সে দেশের ভাষায় বেসিক ধারনা নিতে শুরু করুন, শিখুন। আসার পর প্রথমদিন ই ফল পাবেন।
২। ড্রাইভিং মোস্ট ইম্পর্ট্যান্ট, সাথে লাইসেন্স নিবেন। ভুয়া লাইসেন্স দিয়ে লাভ কি যদি গাড়ি ই না চালাতে পারেন ? লাইসেন্স থাকলে আপানর কাজের কোন অভাব নাই।
৩। শেফ কোর্স / ওয়েটার/ ওয়েট্রেস/ পিৎজা বানানো, কফি বানানো বা বার রিলেটেড কাজ।
৪ ) যে কোন ধরনের ইলেক্ট্রিক্যাল কোর্স করতে পারেন। (ইউরোপ্যীয়ান স্ট্যান্ডার্ড )। এসি/ এয়ারকন্ডিশন মেকানিক।
৫) গাড়ির মেকানিক কোর্স। এটা শেখা কঠিন তবে ধারনা রাখতে পারেন ।
৬) টিগ, মিগ, ৪জি ৫জি সহ বিভিন্ন রকমের ওয়েল্ডিং এর কাজ।
৭) বিভিন্ন ধরনের প্লাম্বিং এর কাজ, পেইন্টিং , টাইলস ফিটিং দরজা, জানালা ফিক্সিং সহ ব্রিক্লেয়ার বা ম্যাশন (ইট বা ব্লক গাঁথুনি এবং প্লাস্টার) এর কাজ।
৮) এক্সেভেটর ড্রাইভিং / ফর্কলিফট ড্রাইভিং ( সাথে লাইসেন্স থাকতে হবে )।
এজেন্টের কাজ আপনাকে কাজে পৌঁছে দেওয়া কিন্তু কাজ আপানকেই করতে হবে। স্কিলড না হলে সারাজীবন শ্রমিক লেভেলেই কাজ করে যেতে হবে, পেছনে এসে দেখবেন নতুন লোক প্রোমোশন পেয়ে গেছে আর আপনি সেই জায়গায়ই পড়ে আছেন ! নিজেকে দক্ষ বানিয়ে বিদেশ আসুন, আপনার চাকুরী খোজা লাগবে না, চাকুরী আপনাকে খুঁজবে। তা না হলে এজেন্ট কে গালি দিতে দিতে আপনার জীবন পার হয়ে যাবে । শুভকামনা ।