Romon Talukder

Romon Talukder Official page of Romon Talukder

❝বাংলাদেশ ভারতের সাথে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ও...
06/08/2026

❝বাংলাদেশ ভারতের সাথে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে একটি গঠনমূলক, পারস্পরিকভাবে লাভজনক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।❞ 🔥

কিছু অপেক্ষার কোনো শেষ নেই; তবুও মানুষ অপেক্ষা করে।
06/08/2026

কিছু অপেক্ষার কোনো শেষ নেই; তবুও মানুষ অপেক্ষা করে।

ভিডিও কলের লোভ দেখিয়ে অডিও কল সার্ভিস দিলে কি দর্শক থাকবে?😀
06/08/2026

ভিডিও কলের লোভ দেখিয়ে অডিও কল সার্ভিস দিলে কি দর্শক থাকবে?😀

06/08/2026

দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না😆

ফ্যাসিবাদ মুক্তির দুই বছর
05/08/2026

ফ্যাসিবাদ মুক্তির দুই বছর

04/08/2026
গ্রাম্য সালিশ সামাজিক বিরোধ মীমাংসার একটি ঐতিহ্যগত/প্রথাগত ব্যবস্থা হলেও এটি কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়। অপরাধে অভিযুক্...
04/08/2026

গ্রাম্য সালিশ সামাজিক বিরোধ মীমাংসার একটি ঐতিহ্যগত/প্রথাগত ব্যবস্থা হলেও এটি কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়। অপরাধে অভিযুক্ত কাউকে জরিমানা বা গ্রামছাড়া করার ক্ষমতা কেবল আইন দ্বারা প্রতিষ্ঠিত আদালতেরই রয়েছে।গ্রাম্য সালিশ মূলত পারস্পরিক সমঝোতার একটি সামাজিক পদ্ধতি। উভয় পক্ষ স্বেচ্ছায় রাজি হলে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হতে পারে, কিন্তু কোনো পক্ষের সম্মতি ছাড়া বা জোরপূর্বক শাস্তি আরোপ করার ক্ষমতা সালিশের নেই। বিশেষ করে হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি বা অন্যান্য ফৌজদারি অপরাধের বিচার করার এখতিয়ার একমাত্র রাষ্ট্রের আদালতের। তাই বিচার ও শাস্তির ক্ষেত্রে দেশের প্রচলিত আইন অনুসরণ করাই আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।

এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই 🤣🤣
31/07/2026

এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই 🤣🤣

আজ বিশ্ববিদ্যালয়ের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। Adv Irin Asha ম্যাম আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছেন।প্রত্যেকটি প্র...
30/07/2026

আজ বিশ্ববিদ্যালয়ের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। Adv Irin Asha ম্যাম আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছেন।
প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিছু শিক্ষক থাকেন, যারা শুধু পাঠ্যবই পড়ান না; বরং দিশাহীন সময়ে পথ দেখান। আইন বিভাগে ভর্তি হওয়ার পর যখন বুঝতে পারছিলাম না কীভাবে পড়তে হবে, কোথা থেকে শুরু করব, কিংবা বিভিন্ন বইয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিষয়গুলো কীভাবে খুঁজে বের করব তখন ম্যামই সবকিছু সহজ করে দিয়েছিলেন। সেই দ্বিতীয় সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত প্রায় প্রতিটি সেমিস্টারেই ওনার ক্লাস করার সৌভাগ্য হয়েছে।
ম্যামের সবচেয়ে বড় গুণ ছিল, তিনি আমাদের ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর মানসিকতা বুঝতেন। একজন শিক্ষক হিসেবে তিনি যেমন দক্ষ ছিলেন, তেমনি একজন অভিভাবকের মতোও পাশে থেকেছেন। তাই আজ বিদায়ের মুহূর্তে মনটা কিছুটা ভারী হয়ে আছে। যদিও জানি, ম্যামের সঙ্গে সামনে আরও দেখা হবে, তবুও বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সেই পরিচিত উপস্থিতিটা আর থাকবে না, এই ভাবনাটাই কষ্ট দিচ্ছে।

আপনার নতুন পথচলা হোক আরও আলোকিত, আরও সফল। আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন, সুস্বাস্থ্য, সম্মান ও অফুরন্ত সাফল্যে ভরে উঠুক আপনার জীবন।
আপনার কাছে আমরা শুধু আইনের পাঠই শিখিনি, শিখেছি একজন ভালো শিক্ষক কীভাবে শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন।
শুভকামনা রইল, ম্যাম। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আলোকিত থাকুন।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Romon Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share