09/04/2025
রাষ্ট্র কখনো কোন দল পরিবর্তন করতে পারে না। একজন দূরদৃষ্টি সম্পন্ন দক্ষ শাসক পারে রাষ্ট্রকে পরিবর্তন করতে। জিয়াউর রহমান একজন দক্ষ দূরদৃষ্টি সম্পন্ন শাসক ছিলেন। তাই তিনি বাংলাদেশের তৎকালীন অবস্থার কিছুটা পরিবর্তন করতে পেরেছিলেন। তার যতটুকু সাফল্য, পুরোটাই তার নিজের নেতৃত্বের অর্জন। তার সাফল্য তার দলকে সাফল্য মন্ডিত করেছে, বিশ্ব দরবারে তিনি পরিচিত হয়েছেন তার নিজের গুনে। তিনি বাংলাদেশকে তাকে দিয়ে উপস্থাপন করেছেন। কৃতিত্ব তার, তার দল বা বাংলাদেশের নয়।
ডক্টর মুহাম্মদ ইউনুস হাফিঃ বাংলাদেশের জন্য যা করছেন, তার সবটুকুই তার পরিচিতির ফল। আল্লাহ তাকে যা দিয়েছে, তার প্রতিফলন। ধরুন, এখন তিনি কোন দল তৈরি করছেন এবং তিনি ১ বছর পর মারা গেলেন। তখন তার যত সাফল্য সবই তার নিজেরই কামাই, তার দলের লোকদের কামাই নয়। তার দলের জন্য তিনি সফলতা পাবেন না, বরং দল তার জন্য সফলতা পেয়েছে। কারন তিনি ছিলেন বলেই তার দল দক্ষ নেতৃত্ব ও এতো সাফল্য পেয়েছে। যেমনটা একজন দক্ষ পাইলট বা নাবিকের সাফল্যের মতো।
কাজেই এখন যারা বিএনপি নামক দল নিয়ে লাফালাফি করছে, তারা জিয়াউর রহমানের সাফল্যকে পূঁজি করে খাচ্ছে। মুলত বিএনপির কোন দামই নেই জিয়াউর রহমান ব্যতিত। আর জিয়াউর রহমানের মৃত্যুর পর তার দলের মৃত্যু ঘটে গেছে, তার আদর্শের মৃত্যু ঘটে গেছে। ডক্টর মুহাম্মদ ইউনুস হাফিঃ এর মৃত্যুর পর তার আদর্শের মৃত্যু ঘটে যাবে। তখন যদি কেউ তার নামে কোন দল করে, তাহলে বুঝতে হবে সে ডক্টর মুহাম্মদ ইউনুস হাফিঃ এর জনপ্রিয়াকে কাজে লাগিয়ে, নিজে উঠতে চাচ্ছে। সে একটা পরগাছা, অন্যের সাফল্যকে নিজের সাফল্য বলে চালিয়ে দিতে চায়।
মালোয়েশিয়ার মাহাতি মুহাম্মদ মালেশিয়াকে উঠিয়েছে। মালোয়েশিয়া মাহাতি মুহাম্মদকে বিশ্ব দরবারে পরিচিত করেনি। যোগ্যতা হচ্ছে নেতার। এখন বাংলাদেশের যে সাফল্য তার পুরো কৃতিত্ব ডক্টর মুহাম্মদ ইউনুস হাফিঃ এর।