Legal Counselling Agency

Legal Counselling Agency village life blog

10/10/2024
13/10/2016
23/08/2016

অনুমতি ছাড়া ‘অসৎ উদ্দেশ্যে’ কারও ব্যক্তিগত ছবি তোলা, প্রকাশ বা বিকৃতি ঘটালে ‘ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের’ অপরাধে সাজার বিধান রাখা হয়েছে

একটি দেওয়ানী মামলার ধারাবাহিকস্তর:১। সেরেস্তাদারের নিকট আরজি দাখিল২। আরজি পরীক্ষা৩। পেশকারের কাছে প্রেরন৪। পাঞ্চিং ও কোর...
10/08/2016

একটি দেওয়ানী মামলার ধারাবাহিক
স্তর:
১। সেরেস্তাদারের নিকট আরজি দাখিল
২। আরজি পরীক্ষা
৩। পেশকারের কাছে প্রেরন
৪। পাঞ্চিং ও কোর্ট ফিস রেজিস্ট্রারে লিখন
৫। ফাইল সেরেস্তাদারের কাছে আবার প্রেরন
৬। ফাইলিং রেজিস্ট্রারে এন্ট্রি
৭। স্যুট রেজিস্ট্রেশন এন্ট্রি
৮।সেরেস্তাদার কর্তৃক সী লকরন
৯। নেজারত বিভাগে প্রেরন
১০। প্রসেস বন্টন
১১। সমন ফেরত(SR/AD)
১২। সেরেস্তাদারের কাছে আবার প্রেরন
১৩। পেশকারের নিকট আবার প্রেরন
১৪। বিবাদীর হাজিরা
১৫। লিখিত জবাব দাখিল
১৬। বিকল্প বিরোধ নিষ্পত্তি
১৭। প্রথম শুনানি
১৮। বিচার্য বিষয় নির্ধারণ
১৯। ডিসকভারি
২০। দলির তলব, দাখিল, আটক, ফেরত
২১। সাক্ষীর প্রতি সমন
২২। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ
২৩। চূড়ান্ত শুনানি
২৪। বক্রী শুনানি
২৫। যুক্তিতর্ক
২৬। রায় ঘোষনা
২৭। ডিক্রি
২৮। ডিক্রিজারি
২৯। আপিল/রিভিউ
৩০। রিভিশন।

04/07/2016

ডিএমপি এর পেইজ থেকেঃ

সুপ্রিয় সুহৃদ,
শুভেচ্ছা জানবেন। রাষ্ট্র ও জনগনের জন্য হুমকি স্বরূপ সন্দেহজনক religious terrorism বিষয়ে যে কোন ধরণের অনলাইন কর্মকাণ্ড, Social media তে কোন সন্দেহজনক পোস্ট, আইডি ,লিঙ্ক বা cyber terrorism সংক্রান্ত যে কোন ধরণের Threat জানলে ও এ সংক্রান্ত কোন information থাকলে সাথে সাথে e-mail করুন [email protected] এই ঠিকানায়

(সবাইকে এটি শেয়ার করার জন্য অনুরোধ করা হল)

কাউকে গ্রেফতার করতে হলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে : প্রধান বিচারপতিহাইকোর্টের নির্দেশনাগুলো : ক. আটকাদেশ (ডিটেনশ...
23/05/2016

কাউকে গ্রেফতার করতে হলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে : প্রধান বিচারপতি

হাইকোর্টের নির্দেশনাগুলো :

ক. আটকাদেশ (ডিটেনশন) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারবে না।

খ. কাউকে গ্রেফতার করার সময় পুলিশ কর্মকর্তা তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবেন।

গ. গ্রেফতারের তিন ঘণ্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের কারণ জানাতে হবে।

ঘ. বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেফতারকৃত ব্যক্তির নিকটাত্মীয়কে এক ঘণ্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহক মারফত বিষয়টি জানাতে হবে।


ঙ. গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দমতো আইনজীবী ও নিকটাত্মীয়ের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে।

চ. গ্রেফতারকৃত ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের অভ্যন্তরে কাচ নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবে।

ছ. জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। ট. পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবেন। বোর্ড যদি বলে ওই ব্যক্তির ওপর নির্যাতন করা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে দণ্ডবিধির ৩৩০ ধারায় অভিযুক্ত করা হবে।।।।

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার ভয়াবহ ঘটনা। কাউকে গ্রেফতার করতে হলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে। ফৌজদারি কার্যবিধির ৫৪…

12/05/2016

মোবাইলে বিরক্ত করলে আইনি প্রক্রিয়া কি?

আপনাকে যদি কেউ মোবাইল ফোনে
বিরক্ত করে তাহলে অপনি তার
বিরুদ্ধে চাইলে আইনি ভাবে
একশন নিতে পারেন।
এই জন্য আপনাকে BTRC তে
ফোন করে কমপ্লেইন করতে হবে। আপনার কমপ্লেইন সত্যি হলে ২৪ ঘন্টার মধ্যে তারা
তদন্ত শুরু করবেন এবং ৩ দিনের
মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে
আইনের আওতায় আনার ব্যবস্থা করবে।
যোগাযোগ ঠিকানা:-
Bangladesh Telecommunication Regulatory
Commission (BTRC)
Phone (PABX): + 880 29611111
Email: [email protected]

বাংলাদেশের প্রচলিত
টেলিযোগাযোগ আইনের ৭০
ধারায় বলা হয়েছে, বার বার
টেলিফোন করে কাউকে বিরক্ত
করা বা অসুবিধার সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে
অপরাধীকে ২৫ হাজার টাকা
পর্যন্ত জরিমানা করা যায়।
জরিমানার টাকা পরিশোধে
ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড
দেওয়ারও বিধান রয়েছে ।

বিঃদ্রঃঅনেকের এই আইন সম্পর্কে ধারণা
নেই যার কারণে হচ্ছে মানসিক,সামাজিক,পারিবারিক
ও ব্যক্তিগত নানান অশান্তি।

আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস......।
28/04/2016

আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস......।

09/11/2015

Laws alone can not secure freedom of expression; in order that every man present his views without penalty there must be spirit of tolerance in the entire population....
(Albert Einstein)

আমাদের দেশে জনগনের কল্যাণের জন্য অনেক ভালো ভালো আইন আছে । কিন্তু আইনগুলো  সম্পর্কে আমরা সাধারন জনগন ধারনা রাখি না বলে এর...
13/09/2015

আমাদের দেশে জনগনের কল্যাণের জন্য অনেক ভালো ভালো আইন আছে । কিন্তু আইনগুলো সম্পর্কে আমরা সাধারন জনগন ধারনা রাখি না বলে এর সুবিধাও ভোগ করতে পারি না।

তেমনই একটি আইন " ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯"।
পন্য বা সেবা কিনে প্রতারিত হলে ভোক্তা অধিকার কমিশন বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে অভিযোগ দায়ের করুন। আপনার অভিযোগের সত্যতা পাওয়া গেলে জরিমানার ২৫ ভাগ অর্থ অভিযোগ কারীকে প্রদান করা হয় । অনলাইনেও অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে।

to Nagorik Odhikar
এমন একটি আইন বরগুনার তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।

08/02/2015

==তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬==

৫৭৷ (১) কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা ইহলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷

(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি ১[ অনধিক চৌদ্দ বৎসর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে] এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷

Address

Mirpur

Telephone

01717440953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Counselling Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share