24/04/2026
১ টা ব্যর্থতার গল্প বলি
এসএসসি ২০০৭ নোয়াখালী জিলা স্কুল
এইচএসসি ২০০৯ নোয়াখালী সরকারি কলেজ
অনার্স ২০১৪ নোয়াখালী সরকারি কলেজ রেজাল্ট ২০১৬
মাস্টার্স (ইংরেজি) ২০১৫ নোয়াখালী সরকারি কলেজ রেজাল্ট ২০১৮
এলএলবি ২০১৯ নোয়াখালী আইন কলেজ রেজাল্ট ২০২২
বাংলাদেশ বার কাউন্সিল ইন্টিমেশন দাখিল ০১/০৮/২০২২
রেগুলার কোর্টে যাইতাম। ভালো লাগতো।
পরীক্ষায় অংশগ্রহণ ২০২৩ এমসিকিউ উত্তীর্ণ।
মিনি ল' স্কুল এ কোচিং করলাম। ব্যর্থ হওয়া যাবেনা। সফলতার বিকল্প নেই। অনেকগুলো পারিবারিক প্রোগ্রাম বাদ দিলাম। সময় নষ্ট করলাম না।
লিখিত অনুত্তীর্ণ।
জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কঠিন সময়। শত শত রাত জাগা ত্যাগ সবকিছু বৃথা
জীবনের ১ম ফেল করার পর জীবনটা এলোমেলো হয়ে গেল। নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে উপকার করছি এমন অনেকের কাছে গেছি ভোর ৫ টায়। কেউ নুন্যতম সহযোগিতা করে নাই। সবাই উপহাস করেছে।
১ম সন্তান দুনিয়ায় আসলো। প্রচন্ড চাপে পড়লাম। একা একা প্রচন্ড দুঃসময় ধৈর্যের সাথে মোকাবেলা করলাম।
রেগুলার কোর্টে যাওয়া বন্ধ। মাঝে মধ্যে ভালো লাগলে যাইতাম।
তারপর ১ টা রুমে ডুকে গেলাম। দিনের বেশিরভাগ সময় ঐ রুমে কাটাতাম। আমাকে সফল হতেই হবে। সকল দরজা বন্ধ।
যাদের দুঃসময়ে শক্তি হয়ে দাড়ালাম। তাদের কাছ থেকে নুন্যতম সহযোগিতার বদলে কটুকথা শুনলাম। মনে হয় কিছুই করি নাই।
এই একটা ফেল আমার জীবনের গতিপথ পরিবর্তন করে দিলো। বাস্তবতা দেখলাম। বেঈমান চিনলাম। আমার ভুল ভাংলো। সারাটা জীবনের জন্য উপকার করা থেকে বিরত থাকলাম। আমার ওয়াদা 🤭
তারপর লিখিত দিলাম। উত্তীর্ণ
ভাইবা উত্তীর্ণ
১৫.০৩.২০২৬ জীবনের বহুল কাঙ্ক্ষিত সময়
শোকর আলহামদুলিল্লাহ
শোকর আলহামদুলিল্লাহ
শোকর আলহামদুলিল্লাহ
আমি এডভোকেট হানিফ, জজ কোর্ট,নোয়াখালী। Advocate Hanif, Judge Court, Noakhali.
এডভোকেট মোঃ শামছুল ইসলাম হানিফ । Advocate Md Shamsul Islam Hanif