08/05/2026
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির গঠনতন্ত্র বিতরণ ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, আজ ৭ মে ২০২৬ ইং তারিখে কুলাউড়ার ঐতিহ্যবাহী ছামী ইয়ামী রেস্টুরেন্টে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির গঠনতন্ত্র বিতরণ ও কুলাউড়া কাজী সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওঃ মোঃ এ.কে.এম বদরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মাওঃ বদরুল ইসলামসহ বিভিন্ন উপজেলার সম্মানিত নিকাহ রেজিস্ট্রারবৃন্দ।
সভায় নতুন গঠনতন্ত্র বিতরণ, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত দায়িত্ব, আইনি সচেতনতা, স্বচ্ছতা, সততা এবং সাংগঠনিক ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সভা সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়।
তারিখ: ৭ মে ২০২৬ ইং
স্থান: ছামী ইয়ামী রেস্টুরেন্ট, কুলাউড়া।