Julee Bhai

Julee Bhai Bhai means Bhai The julee Bhai

27/04/2023

জানালা দিয়ে পানি কিনলাম। ৫ টাকা ফেরত দিবে ছেলেটা। ব্যাগের চেন খুলে পানির বোতল ভিতরে রাখতে রাখতে মনে মনে ভাবলাম ৫ টাকা আর ফেরত নিব না, দিয়ে দেই ছেলেটাকে।

মাথা তুলে জানাল দিয়ে তাকিয়ে দেখি ছেলে উধাও। মনে মনে হাসলাম। আমি কিন্তু লাভবান, দুই দিক থেকে -
১. দান করার নিয়ত করেছি।
২. চুরি করা টাকার সাওয়াব আমার কাছেই আসবে।

অন লাইন থেকে জিনিস কিনল এক বন্ধু। প্রতারনার ফাদে পড়ল। মেজাজ খারাপ করে গর গর করেছে। এই সব ক্ষেত্রে আমি খুব মাথা ঠান্ডা করে ফেলি। প্রতারণা করে যাবে কই? ঐ টাকার সাওয়াব আমার কাধেই আসবে ইন শা আল্লাহ।

আম কিনছি দোকান থেকে।
“স্যার আপনার হাত দেওয়া লাগবে না। আমিখারাপ দিমু না”
“শুনেন, খারাপ দিবেন কিনা ঐ ভয় আমি করি না। ভালো জিনিস দিলে আমার লাভ, খারাপ দিলেও আমারই লাভ। একটা লাভ পৃথিবীতে আরেকটা লাভ পরজগতে।

হতাশ হতে নেই। যারা মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করেন আপনার প্রতিটা আপেক্ষিক ক্ষতি কিন্তু লাভের খাতায়ই যাচ্ছে; নিশ্চিত থাকেন।

জীবনের প্রতিটা জিনিসকে পজেটিভ ভাবে দেখার সুযোগ আছে। এক ভাই বলতেছিলেন রমজানের জিনিসের দাম বেড়ে অস্থির অবস্থা। আমি বললাম, অস্থির হওয়ার কিছু নেই। পরিবারের জন্য প্রতিটা হালাল খরচ সাওয়াব হিসেবে পাবেন; রমজানে তো একে সত্তর!

কাউকে ঠকিয়ে-কষ্ট দিয়ে-অসহায়ত্বের সুযোগ নিয়ে পার পাওয়া যাবে না। আজ সময়-সুযোগ আপনার তাই আপনি অন্যের অসহায়ত্বের সুযোগ নিলেন; কালকে সময়-সুযোগ আপনার নাও থাকতে পারে তখন অন্য কেউ সুযোগ নিবে।

“তুমি কি মনে করো কেউ তোমার প্রতি অন্যায় করে জিতে গেল”? “তুমি কি মনে করো কেউ তোমাকে অপমান করে-গালি দিয়ে চলে গেলে পার পেয়ে গেল”? “তার কি কোন দিনও বিচার হবে না”?
“জি না, মোটেও না”।

“আল্লাহ " একজন আছেন বিশ্বাস রাখুন। তার কাছে প্রতিটা অনু-পরমানুর হিসাব থাকে"।

সময়ের ফেরে ভাগ্যের জেরে কেউ ঠকে, কেউ জিতে, কেউ হাসে, কেউ কাঁদে। যিনি সময় সৃষ্টি করেছেন, প্রতিটা বিন্দু সময়ের হিসাব রাখেন যিনি; ঐ বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি, প্রতিটি কান্না, প্রতি ফোঁটা চোখের পানির হিসাব রাখেন।

--সংগৃহীত

26/04/2023

যেদিন বিদায় বেলায় আমার চোখের জল উপেক্ষা করে তুমি চলে গেলে। খুবই অবাক হয়েছিলাম সেদিন জানো! আমি তোমার চোখে সেদিন আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি,দেখতে পাইনি আমার ছেড়ে যাওয়ার বিরহে চোখের কোণে ছিটে ফোঁটা জল। আমি দেখেছিলাম সেদিন ও দুচোখে অপেক্ষা। হয়তো সে অপেক্ষা ছিলো অন্য কারো জন্য।

সেদিনই বুঝেছিলাম " যে ভালোবাসা ভুলে যায় অজ্ঞাত চোখের জলে তার কিই'বা আসে যায়"!

কিন্তু আমার এখনো তোমায় ভীষণ মনে পড়ে। ভীষণ রকম ভালোবাসি তোমায় এখনো ।ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে ক্লান্ত আমি এখন। শত ব্যস্ততায় ডুবে থেকেও তোমাকে ভুলা গেলো না।তুমি না বলেছিলে" সবসময়ই ব্যস্ত থাকবে দেখবে আমার কথা আর মনেই পড়বে না"।

আমি অনেক চেষ্টা করছি জানো!সারাদিনের ক্লান্তিতে তোমাকে ভুলে থাকার ভান করা গেলেও, গভীর রাতে যখন বিছানায় পিঠ ঠেকিয়েছি একটু ঘুমানোর অশায়। বিশ্বাস করো সেদিনের পর থেকে একটি রাতও আমি স্বস্তিতে ঘুমাতে পারিনি। চোখের জলে বালিশ ভিজিয়েছি তোমার কথা ভেবে, তবুও তোমায় ভুলতে পারিনি।

আমি আবার ব্যর্থ হয়ে ফিরলাম তোমার কাছে।তুমি কেমন আছো? কোথায় আছো! খুব জানতে ইচ্ছে করে,চৈত্রের খড়ার মত
তোমায় দেখার তৃষ্ণা আমার ভিতর বাহির জাপটে ধরে আছে।
ফেটে চৌচির হয়ে যাচ্ছে হৃদয়ের এপার ওপার।আমি শুধু একবার তোমায় দেখতে চাই।চিৎকার করে তোমায় জিজ্ঞেস করতে চাই তুমি কি আমায় ভুলে গেছো?

ভাবতে অবাক লাগে জানো! কত সহজেই ভালো থেকো বলে চলে গেলে। ভুলে যাওয়ার সান্ত্বনা দিয়ে গেলে। অথচ একবারও ভাবলে না তোমায় ছাড়া আমি কি করে ভালো থাকবো। কি করেই বা ভুলে যাব। যাকে ভালবেসেছি তাকে চাইলেই কি ভুলে থাকা যায়।অবশ্য তোমার মত এত সহজে আমি ভুলে যেতে পারি না। মিথ্যে ভুলে যাওয়ার ভান করি, কিন্তু মন থেকে সরাতে পারিনা।কারণ আমি তোমায় ভালোবেসেছিলাম তোমার মত সময় কাটাইনি।


28/11/2022
30/05/2022

Song : Pagli Re (পাগলি রে)Singer : F A SumonLyric : Shohag WaziullaTune & Music : F A SumonAlbum : Iti Tomar PriyoLanguage : BanglaLabel : AgniveenaSubscrib...

30/05/2022

ভালোবাসলেই ক্ষমা করতে নেই!

পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা, প্রতারক কে ঘৃণা করার শক্তি, ভুল মানুষ কে ছেড়ে আসার ক্ষমতা থাকাটা ভীষণ জরুরি।

কখনো কখনো নিজের ব্যক্তিত্ত্ব, সততা,আত্নসম্মানবোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃদপিণ্ডকে কষ্ট দিতে হয়।

বাঁচতে হলে মানুষের মতো করে বাঁচতে শিখো প্রিয়!

★জীবন....
লেখা— অরণী আহমেদ
ছবি— অর্পিতা

Address

166/01, Monohorpur, Kandirpar
Kumilla
3500

Telephone

01711108406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Julee Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Julee Bhai:

Share

Category