07/07/2026
আলহামদুলিল্লাহ! জনগণের জন্য সুখবর।
হেবা ও দান দলিলে উৎসে কর (Tax Deduction at Source) বাতিল করা হয়েছে। এ বিষয়ে আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরকারি আদেশ জারি হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
✅ ১. পিতা-মাতা তাদের ছেলে-মেয়েদের অনুকূলে পূর্বের ন্যায় হেবা দলিল সম্পাদন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।
✅ ২. স্বামী-স্ত্রী পরস্পরের অনুকূলে হেবা দলিল সম্পাদন করলেও কোনো উৎসে কর দিতে হবে না।
✅ ৩. একই মায়ের গর্ভজাত ভাই-বোনের মধ্যে হেবা দলিল সম্পাদনের ক্ষেত্রেও কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।
এছাড়াও, উপরোক্ত সম্পর্কের বাইরে অন্য কোনো ব্যক্তি বা আত্মীয়ের অনুকূলে হেবা বা দান দলিল সম্পাদন করা হলেও উৎসে কর দিতে হবে না। তবে, প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য হারে দান কর (Gift Tax) প্রদান করতে হবে।
📌 দলিল সংক্রান্ত সর্বশেষ আইন, বিধি ও আপডেট জানতে আমাদের পেজের সাথেই থাকুন।