এডভোকেট মোহাম্মদ সামজিদ হোসেন

এডভোকেট মোহাম্মদ সামজিদ হোসেন আমি মোহাম্মদ সামজিদ হোসেন। আমি সবসময় ন্যায় বিচার নিশ্চিতে মানুষের জন্য কাজ করে যাবো।

 #মামলা চলাকালীন জমির নামজারি করা যাবে কী? হাইকোর্টের যুগান্তকারী রায়.....জমি নিয়ে দেওয়ানি মামলা চলাকালীন অবস্থায় সংশ্লি...
08/06/2026

#মামলা চলাকালীন জমির নামজারি করা যাবে কী? হাইকোর্টের যুগান্তকারী রায়.....

জমি নিয়ে দেওয়ানি মামলা চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট জমির নামজারি (মিউটেশন) করা যাবে কি না—এ প্রশ্নে সমাজে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তি ও মতবিরোধ ছিল। কেউ বলেন নামজারি করা যায়, আবার কেউ বলেন মামলা চলাকালীন তা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিট পিটিশনের রায়ে উচ্চ আদালত পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন।

রিট নম্বর 5420/2014, মোঃ শফিকুল ইসলাম বনাম সরকার—এই মামলার ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন রায় প্রদান করে।

মামলার মূল প্রশ্ন ছিল, দেওয়ানি আদালতে জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় এসিল্যান্ডের নিকট মিউটেশন আবেদন প্রক্রিয়াধীন থাকলে, সেটি বন্ধ থাকবে কি না।

হাইকোর্ট ডিভিশন বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে এ বিষয়ে নির্দিষ্ট কোনো বিধান নেই। তবে সংবিধান ও প্রতিষ্ঠিত আইনানুযায়ী, একই বিষয়ের উপর নির্বাহী ও বিচারিক ফোরাম দুইটি সমান্তরালভাবে সিদ্ধান্ত নিতে পারে না।

অর্থাৎ, দেওয়ানি আদালতে মামলা চলাকালীন অবস্থায় এসিল্যান্ড মিউটেশন কার্যক্রম চালিয়ে যেতে পারেন না—even যদি আদালত থেকে পৃথকভাবে কোনো stay order না আসে।

কনসার্ন অথরিটিকে জানালেই বন্ধ থাকবে মিউটেশনঃ

রায়ে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি যিনি উক্ত জমিতে আগ্রহী বা ক্ষতিগ্রস্ত হন, এসিল্যান্ডকে অবহিত করেন যে সংশ্লিষ্ট জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তাহলে এসিল্যান্ড বা সংশ্লিষ্ট ভূমি অফিসাররা মিউটেশন প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হবেন।

এই জন্য আদালতের stay order প্রয়োজন হবে না। বরং কেবল তথ্যটি তাদের জ্ঞাত হওয়াই যথেষ্ট।

ভূমি মন্ত্রণালয়কে পরিপত্র জারির নির্দেশ

রায়ে আরও উল্লেখ করা হয়, ভূমি মন্ত্রণালয় যেন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিপত্র (সার্কুলার) জারি করে বিষয়টি জানিয়ে দেয়। যেন তারা জানার পরপরই জমি নিয়ে মিউটেশন কার্যক্রম স্থগিত রাখেন।

এই রায়ের মাধ্যমে হাইকোর্ট স্পষ্ট করেছেন যে, দেওয়ানি আদালতে মামলা চলাকালীন অবস্থায় জমির নামজারি করা আইনসম্মত নয়, এবং এটি বন্ধ রাখতে কোনো পৃথক আদালতের আদেশের প্রয়োজন নেই—শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাকে মামলার বিষয়ে অবগত করলেই যথেষ্ট।

এটি দেশের ভূমি প্রশাসন ও বিচারব্যবস্থার মধ্যে সুসমন্বয় এবং বিচারাধীন বিষয়গুলোর প্রতি সম্মান বজায় রাখার একটি মাইলফলক সিদ্ধান্ত।

06/06/2026

প্রচুর গরম খাগড়াছড়িতে। 😑

27/05/2026
26/05/2026

এবার কোরবানির হাটে নাকি আগুন? 🙄

২ হাজার ২৬ ফুটবল বিশ্বকাপে আমার পছন্দের দল  .❤️❤️❤️❤️আপনারা কে কোন দলের সমর্থন বা আপনার পছন্দের দলের নাম কি??
26/05/2026

২ হাজার ২৬ ফুটবল বিশ্বকাপে আমার পছন্দের দল .❤️❤️❤️❤️

আপনারা কে কোন দলের সমর্থন বা আপনার পছন্দের দলের নাম কি??

26/05/2026

সাজেকের প্রান্তে

ঈদের আগে শেষ কর্ম দিবস। সবাই সুন্দর ভাবে ঈদ করবেন। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাবেন। শুভকামনা সবসময় 💐💐
24/05/2026

ঈদের আগে শেষ কর্ম দিবস। সবাই সুন্দর ভাবে ঈদ করবেন। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাবেন। শুভকামনা সবসময় 💐💐

23/05/2026

টার্ফে ফুটবল খেলতে চেষ্টা করা ❤️

আইনজীবীদের ড্রেসকোর্ড 💐
23/05/2026

আইনজীবীদের ড্রেসকোর্ড 💐

Address

রুম নং ১১৫, কোর্ট মসজিদ গলি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when এডভোকেট মোহাম্মদ সামজিদ হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share