Hasan & Associates (Company Law Consultant)

Hasan & Associates (Company Law Consultant) Hasan & Associates SOCIETY LAW : Society/Foundation formation, Society/Foundation registration. TRADEMARKS: trademark registration etc.

COMPANY LAW : company formation, company registration, company acquisition and sale, company administration, company commercial law, company contracts, opening of liaison and branches etc. PARTNERSHIP FIRM : Formation and registration of Partnership Firm. CORPORATE LAW : Including corporate banking law, corporate commercial law, corporate contract, corporate insolvency, corporate litigation, corpo

rate partnership, corporate real estate, corporate registration, incorporation etc. FAMILY LAW : Including divorce, family mediation, marital property law, marriage contract, matrimonial law, separation agreement etc.

আসসালামু আলাইকুমকোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজ...
28/08/2023

আসসালামু আলাইকুম
কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়ার হস্তান্তর, শেয়ার বরাদ্দ, কোম্পানি বিলুপ্তিকরন, বার্ষিক রিটার্ন দাখিল, TIN, ট্যাক্স, ভ্যাট, ইমপোর্ট - এক্সপোর্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স (শুধুমাত্র ঢাকায়), ট্রেডমার্কসহ যেকোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
০১৭১৪-০২২২৯৮ (whatsapp)

লিমিটেড কোম্পানী নিবন্ধন প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh

বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী, প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন পার্টনার পর্যন্ত হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিম্নে ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে।

সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। একক মালিকানার কোম্পানিতে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন থাকতে হবে।

অনুমোদিত মূলধন (Authorized Capital):
কোন একটা কোম্পানী শুরুর সময় ঐ কোম্পানীর সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারন করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হল ঐ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল; অনুমোদিত মূলধনের উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফিস নির্ধারিত হয়।

পরিশোধিত মূলধন (Paid up Capital) : অনুমোদিত মূলধন এর সমান বা এর কম টাকা যা হলো সকল ডিরেক্টরদের সর্বমোট বিনিয়োগের পরিমাণ এবং যেটি কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করতে হয় সেটি হলো পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন ব্যবসায়িক প্রয়োজনে যে কোন সময় উত্তোলন করা যায়।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন বা (সংঘ স্মারক) এ কোম্পানি কি কি ধরনের ব্যবসা করতে পারবে এ সম্পর্কে বর্ণনা থাকে।

এবং

আর্টিকেলস অব এসোসিয়েশনে (সংঘ বিধি) কোম্পানি পরিচালনার নিয়মাবলী যেমন কিভাবে কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে, সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা কিভাবে কখন আহ্বান করতে হবে, কিভাবে নতুন সদস্য নেয়া যাবে, কিভাবে কোন সদস্যকে বহিষ্কার করা যাবে, কিভাবে লভ্যংশ বন্টন করা হবে, কিভাবে কোম্পানিটি বন্ধ করা যাবে এসব বিষয়গুলো বিশদভাবে বর্ণনা করা থাকে।

ভবিষ্যৎ ঝক্কি ঝামেলা ও ভুল ভ্রান্তি এড়াতে এ সংক্রান্ত কাজ অবশ্যই কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ এমন একজন লাইসেন্স প্রাপ্ত আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করিয়ে নিন। একটি ভুলের কারণে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই, দালাল ও প্রতারক চক্র থেকে দূরে থাকুন।

লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদান্তে
অ্যাডভোকেট মোঃ রাশিদুল হাসান কয়েছ
জয়েন্ট সেক্রেটারি, কোম্পানি আইনজীবী সমিতি

ঠিকানা - ৬৮-ক, উত্তর বিশিল, রোড নাম্বার ১০, মিরপুর- ১, ঢাকা।

অথবা - শাহ্ আলী টাওয়ার, ৩৩ কাওরান বাজার, ঢাকা।

মোবাইল : +৮৮০১৭১৪০২২২৯৮ (WhatsApp)
(২ ঘন্টা আগে ফোন করে আসুন)।

Happy New Year 2023
31/12/2022

Happy New Year 2023

আসসালামু আলাইকুম। লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট ইত্যাদি নিবন্ধন; ...
22/10/2022

আসসালামু আলাইকুম। লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, ফাউন্ডেশন, ট্রাস্ট ইত্যাদি নিবন্ধন; ট্যাক্স, ভ্যাট, ইমপোর্ট, এক্সপোর্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স (শুধুমাত্র ঢাকার মধ্যে), কোম্পানির রিটার্ন দাখিল, ট্যাক্স এর রিটার্ন দাখিল, ভ্যাট এর রিটার্ন দাখিল এ সংক্রান্ত কাজে পরামর্শের জন্য যোগাযোগ করুন। ০১৭১৪০২২২৯৮

নতুন একটি ফাউন্ডেশন এর নিবন্ধন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ
23/09/2022

নতুন একটি ফাউন্ডেশন এর নিবন্ধন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ

নতুন একটি কোম্পানির নিবন্ধন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ
23/09/2022

নতুন একটি কোম্পানির নিবন্ধন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ

আসসালামু আলাইকুম লিমিটেড কোম্পানী গঠন করার নিয়ম? কোম্পানী নিবন্ধন করার প্রক্রিয়া / How to register a Limited Company In ...
23/04/2022

আসসালামু আলাইকুম

লিমিটেড কোম্পানী গঠন করার নিয়ম? কোম্পানী নিবন্ধন করার প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh

বাংলাদেশে লিমিটেড কোম্পানী রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হলো।
বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী বাংলাদেশে দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী।
বাংলাদেশে বিদ্যমান ১৯৯৪ সালের কোম্পানী আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন অংশীদার বা পার্টনার পর্যন্ত হতে পারে অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে সর্বনিন্ম ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে। তবে সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। কিভাবে বাংলাদেশে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানীর নিবন্ধন নেওয়া যায়, কত সময় লাগে, কত টাকা খরচ হয় ইত্যাদি যাবতীয় বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করা হলো।

অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন:
অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন এবং পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন।
কোন একটা কোম্পানী শুরুর সময় ঐ কোম্পানীর সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারন করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হল ঐ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল;
ধরুন আপনার কোম্পানীর অথরাইজড ক্যাপিটাল ১০০০৳, এবং পার্টনার ১০ জন, তাহলে ১০০ টাকা করে দশ জনের ভেতর সর্বোচ্চ ১০ টি শেয়ার বন্টন করা যাবে।
পরিশোধিত মূলধন বা পেইড-আপ ক্যাপিটাল হল অনুমোদিত মূলধন সীমার ভেতরের একটা এমাউন্ট যা আপনার বিজনেস ব্যাংক একাউন্টে জমা থাকতে হবে......
বাংলাদেশে একটা কোম্পানী নিবন্ধনের ক্ষেত্রে নূন্যতম ১ টাকা পেইড-আপ ক্যাপিটাল থাকা দরকার হয়। যেমন ধরুন ১০০০/- টাকা অথরাইজড ক্যাপিটাল এর ভেতর ৫০০ টাকা পেইড-আপ ক্যাপিটাল হলে ৫০০ টাকা আপনার বিজনেস ব্যাংক একাউন্টে জমা থাকতে হবে, ১০০ টাকা পেইড-আপ ক্যাপিটাল হলে ১০০ টাকা জমা থাকতে হবে। এই টাকা পরে কোম্পানীর ব্যাবসায়ীক প্রয়োজনে যে কোন সময় উত্তোলন ও খরচ করা যায়।
মেমোরেন্ডাম অব এসোসিয়েশন বা সংক্ষেপে MOA বা সংঘ স্মারক
মেমোরেন্ডাম অব এসোসিয়েশন হল কোম্পানির লক্ষ্য ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা, এতে ব্যবসায়ের নাম, ব্যবসার ধরন, ব্যবসার লক্ষ্য-উদ্দেশ্য, অনুমোধিত ও পরিশোধিত মূলধনের পরিমান ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে অবশ্যই লিমিটেড শব্দটি থাকতে হবে।
আর্টিকেল অব এসোসিয়েশন বা সংক্ষেপে AOA বা সংঘবিধি
আর্টিকেল অব এসোসিয়েশনে কোম্পানি পরিচালনার নিয়মাবলী বর্ণিত থাকবে যেমন কিভাবে কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে, কোম্পানির সাধারন সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা কীভাবে কখন সম্পাদিত হবে, কিভাবে নতুন সদস্য নেওয়া হবে, কীভাবে কোন সদস্যকে বহিষ্কার করা হবে, কীভাবে লভ্যংশ বন্টন করা হবে ইত্যাদি বিষয়গুলো আর্টিকেল অব এসোসিয়েশনে বিশদভাবে বর্ণনা করা হয়।
মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এবং আর্টিকেল অব এসোসিয়েশন কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ এমন একজন আইনজীবীর মাধ্যমে তৈরি করিয়ে নেওয়াই সর্বোত্তম্ম।
STEP-01: নেম ক্লিয়ারেন্স
একটা কোম্পানি নিবন্ধনের প্রথম ধাপ হল আপনি যেই নামে কোম্পানিটি নিবন্ধন করতে চাচ্ছেন সেই নামটি খালি আছে কি না, তা চেক করা, যদি আপনার কাঙ্খিত নামটি এভেইলেভেল থাকে তাহলে নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা। আপনার কোম্পানির নামটি ইউনিক হতে হবে, অর্থ্যাৎ এই নামে বাংলাদেশে অন্য কোন রেজিস্টার্ড কোম্পানি থাকবে না। আপনি খুব সহজে আরজেএসসির সার্ভার থেকে দেখে নিতে পারেন আপনার পছন্দকৃত নামটি এভেইলেভেল আছে কি না, এবং ফ্রী থাকলে আপনি নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারেন। তবে বর্তমানে বাংলাদেশি উদ্দোক্তাদের নিয়ে গঠিত প্রাইভেট কোম্পানী করার জন্য আগের মত ব্যাংকে টাকা জমা দিয়ে নামের ছাড়পত্র পেতে আবেদন করতে হয় না। শুধুমাত্র নামটি তল্লাশি করে খালি থাকলে সরাসরি কোম্পানী রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করা যায়। তবে কোম্পানীতে কোন বিদেশী নাগরিক যুক্ত থাকলে নামের ছাড়পত্র গ্রহণ করতে হয়।
নামের ছাড়পত্র পাওয়ার পর আপনি কোম্পানীর নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারেন……
কোম্পানী নিবন্ধন করার জন্য RJSC এর www.roc.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় সকল ইনফরমেশন ইনপুট করে, মেমোরান্ডাম অফ এসোসিয়েশন, আর্টিকেল অফ এসোসিয়েশন, পরিচালকদের নামের তালিকা, ইত্যাদি ডকুমেন্টস্‌ স্ক্যান করে আপলোড করতে হবে। সবকিছু সফল ভাবে আপলোড এবং সাবমিট করা হলে, নিবন্ধন ফি সহ অন্যান্ন সরকারী ফিস জমা দেওয়ার জন্য ব্যাংকের পেমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশন আসবে। স্লিপটি প্রিন্ট করে নির্ধারিত ব্যাংকে ফিস জমা দিতে হবে। এর পর যৌথমূলধনী কোম্পানীর নিবন্ধকের কার্যালয়ের নিয়োজিত অফিসারগণ মেমোরেন্ডামটি পরিদর্শন করে সবকিছু ঠিকঠাক মতো পেলে আপনার কোম্পানি নিবন্ধনের আবেদন টি এপ্রুভ করে দিবে, অর্থ্যাৎ আপনার কোম্পানির রেজিষ্ট্রেশন সফল হয়েছে এবং আপনাকে ইমেইলে- ই-স্বাক্ষর যুক্ত সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, MOA, AOA এবং ফর্ম- xii পাঠাবে।
কোম্পানি নিবন্ধিত হওয়ার পরে ব্যবসা কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আরও কিছু সনদ সংগ্রহ করতে হবে। ব্যবসায়ের ধরণ ও প্রকৃতি অনুসারে এই সনদের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। কোম্পানি নিবন্ধনের পরে যে সনদসমূহ নিতে হবে সেগুলো হলো :
কোম্পানীর টিআইএন সার্টিফিকেট
ট্রেড লাইসেন্স
ভ্যাট রেজিস্ট্রেশন (প্রয়োজনে) ইত্যাদি
সবকিছু রেডি হয়ে গেলে আপনি ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেন।
সম্মানীত সুধী, আজকে এই পর্যন্তই, আপনাদের কারো কোন প্রশ্ন থাকলে, কোম্পানি, সোসাইটি, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন নিবন্ধন, share transfer সংক্রান্ত কাজে অফিসে আসতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদান্তে
মোঃ রাশিদুল হাসান কয়েছ
এডভোকেট
জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ কোম্পানী ল’ প্রাকটিশনারস সোসাইটি
শাহ্ আলী টাওয়ার, ৩৩ কাওরান বাজার, ঢাকা।
মোবাইল : ০১৭১৪০২২২৯৮
Our Location on Google Map https://maps.app.goo.gl/Z87kWB8ApuvgaNQW6

সচেতনতামূলক বিজ্ঞপ্তি ....ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু দালাল শ্রেণীর লোক, কোম্পানি আইন সম্পর্কে অনভিজ্ঞ যাদের কোন সনদ ...
13/04/2022

সচেতনতামূলক বিজ্ঞপ্তি ....
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু দালাল শ্রেণীর লোক, কোম্পানি আইন সম্পর্কে অনভিজ্ঞ যাদের কোন সনদ ও শিক্ষাগত যোগ্যতা নেই তারা আইনজীবী পরিচয় দিয়ে ফেসবুকে লোভনীয় অফারসহ বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে।

সবার কাছে অনুরোধ, কোম্পানি আইন বিষয়ে একজন দক্ষ, অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত আইনজীবীর পরামর্শ নিয়ে কোম্পানি সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করে আপনার কোম্পানির ভবিষ্যৎ পথচলা নিষ্কণ্টক রাখুন। দালাল দিয়ে কাজ করিয়ে আপনার কোম্পানিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবেন না।

ধন্যবাদান্তে
অ্যাডভোকেট রাশেদুল হাসান কয়েস
বি এস সি, এল এল বি, এল এল এম
জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ কোম্পানি ল প্রাকটিশনার্স সোসাইটি।
শাহ আলী টাওয়ার ৩৩, কাওরান বাজার ঢাকা।
📱 ০১৭১৪০২২২৯৮

শুভ নববর্ষ
13/04/2022

শুভ নববর্ষ

লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় যোগাযোগ করুন ০১৭১৪০২২২৯৮
12/01/2022

লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় যোগাযোগ করুন ০১৭১৪০২২২৯৮

30/11/2021
18/07/2019

Address

Kawran Bazar
Kawran Bazar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801714022298

Alerts

Be the first to know and let us send you an email when Hasan & Associates (Company Law Consultant) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hasan & Associates (Company Law Consultant):

Share