05/07/2025
রেকর্ড সংশোধন /স্বত্ব প্রচার মামলাঃ
সাধারণত জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই মামলা করা হয়। যদি কোন ব্যক্তির জমির রেকর্ডে নিজের নামের স্থলে ভুলবশত বা অন্য কোন কারনে অন্য কারো নাম লিখিত হয় তাহলে তিনি স্বত্ব প্রচার বা রেকর্ড সংশোধনের মামলা করতে পারেন।
মামলা করার পূর্বে কিছু বিষয় লক্ষণীয়ঃ
সাধারণত খতিয়ান/পর্চা হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয়। খতিয়ান/ পর্চায় মালিক ছাড়া অন্য কারো নাস অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির
মালিকানা সৃষ্টি হয় না তেমনি মালিকের মালিকানা স্বত্ব নষ্টও হয় না।
চুড়ান্ত খতিয়ান প্রকাশিত হওয়ার পূর্বে আপনি সেটেলমেন্ট অফিসারের নিকট ৩০/৩১ ধারায় আবেদন করে উক্ত ভুলগুলো সংশোধন করে নেওয়া যায়। কিন্তু চুড়ান্ত খতিয়ান প্রকাশিত হওয়ার পর আপনাকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করে উক্ত ভুল সংশোধন করে নিতে হবে।
জমির রেকর্ড সংশোধন করতে কি কি বিষয়গুলো বিবেচনায় নিতে হবেঃ
১। রেকর্ড সংশোধনের কারণ: আপনার জমির রেকর্ডে কী ভুল আছে বা আপনি কেন এটা সংশোধন করতে চান তার সুস্পষ্ট কারন থাকতে হবে। যেমন; নামের ভুল, মালিকানা ভুল, অংশীদার ভুল, দাগ নম্বর ভুল ইত্যাদি।
২। প্রয়োজনীয় কাগজপত্রঃ জমির মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় দলিলপত্র, কোন খতিয়ান/ পর্চা সংশোধন করতে চান তার কপি, আগের খতিয়ানের কপি, মল দলিলের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি।
৩। সময়সীমাঃ আপনি যখন ভুল সম্পর্কে অবগত হয়েছেন তারপর যথাশীঘ্র সম্ভব সময়ের মধ্যে দেওয়ানী আদালতে / সহকারী কমিশনার (ভুমি) অফিসে মামলা করতে পারেন।
যেকোন আইনী সহায়তা/পরামর্শ পেতে যোগাযোগঃ
মোঃ স্বজন মিয়া
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঝিনাইদহ
০১৭৮৫-০৬১৪৮৮