Center of Law Experts - CEL

Center of Law Experts - CEL একটি আইনগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

পারিবারিক সম্পত্তি বন্টন ও রেজিস্ট্রি: বিবাদ এড়ানোর সঠিক আইনি পথ -উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদ...
24/02/2026

পারিবারিক সম্পত্তি বন্টন ও রেজিস্ট্রি: বিবাদ এড়ানোর সঠিক আইনি পথ -

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ একটি সাধারণ চিত্র। অথচ একটি যথাযথ 'আপোশ বন্টননামা দলিল' এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন এবং রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এটি এখন কেবল প্রয়োজনীয়ই নয়, বরং বাধ্যতামূলক।

প্রয়োজনীয় কাগজপত্র (Checklist):
* মূল মালিকের মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ: (পৌরসভা/ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত)।
* সম্পত্তির মালিকানা দলিল ও হালনাগাদ খতিয়ান: (CS, SA, RS/BS)।
* ওয়ারিশদের এনআইডি কার্ড: (শনাক্তকরণের জন্য)।
* সম্পত্তির নকশা ও চৌহদ্দি: (বন্টনের স্পষ্ট মানচিত্রসহ)।

রেজিস্ট্রেশন পদ্ধতি ও ধাপসমূহ:
১. খসড়া (Drafting): একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রতিটি ওয়ারিশের অংশ এবং দাগ-খতিয়ান স্পষ্ট করে একটি দলিলের খসড়া তৈরি করুন।
২. স্ট্যাম্পিং ও স্বাক্ষর: উপযুক্ত মূল্যের স্ট্যাম্পে প্রিন্ট করে সকল ওয়ারিশের (বা তাদের আমমোক্তারনামা প্রাপ্ত প্রতিনিধি) উপস্থিতি ও স্বাক্ষর নিশ্চিত করতে হবে।
৩. রেজিস্ট্রেশন: ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, বন্টননামা দলিল অবশ্যই সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে।
৪. ফি প্রদান: রেজিস্ট্রেশন ফি, ই-ফি এবং এন-ফি সোনালী ব্যাংকে 'এ-চালান' বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

আইনজীবী হিসেবে কিছু গুরুত্বপূর্ণ টিপস:
* ট্যাক্স সুবিধা: 'উৎস কর বিধিমালা ২০২৪' অনুযায়ী, ওয়ারিশদের মধ্যে বন্টননামা দলিলের ক্ষেত্রে কোনো উৎস কর (Source Tax) প্রযোজ্য নয়। এটি একটি বড় আর্থিক সাশ্রয়।
* নামজারি (Mutation): ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩(খ) ধারা অনুযায়ী, রেজিস্ট্রি করা বন্টননামা ছাড়া বর্তমানে নামজারি করা বেশ কঠিন। তাই ভবিষ্যতে বিক্রয় বা ঋণ গ্রহণের জন্য এটি অপরিহার্য।
* ভুল এড়াতে: মৌখিক বন্টনের কোনো আইনি ভিত্তি নেই। তাই পরবর্তীতে জটিলতা এড়াতে আপোশ বন্টননামা করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আইনি পরামর্শের জন্য সাথে থাকুন।

#বন্টননামা #সম্পত্তি_বন্টন
#উত্তরাধিকার #ওয়ারিশ
#দলিল_রেজিস্ট্রি
#নামজারি #আইনি_পরামর্শ #অ্যাডভোকেট
#বাংলাদেশ_আইন

এই রায় শুধু একটি দণ্ড নয়, এটি আইনি সচেতনতার এক গুরুত্বপূর্ণ দলিলও বটে। সম্প্রতি, একটি রায় আমাদের বর্তমান সমাজে চলমান ...
23/11/2025

এই রায় শুধু একটি দণ্ড নয়, এটি আইনি সচেতনতার এক গুরুত্বপূর্ণ দলিলও বটে। সম্প্রতি, একটি রায় আমাদের বর্তমান সমাজে চলমান মারাত্মক একটি প্রতারণার বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছে।

আগের বিয়ে গোপন করায় দ্বিতীয় স্বামীর করা মামলায় এক বছর কারাদণ্ডের সাজা হয়েছে এক নারীর। বিয়ের কাজীকে দেওয়া হয়েছে দুই বছর কারাদণ্ড, সেই সঙ্গে তাঁর লাইসেন্স বাতিলের রায় দিয়েছেন আদালত, রায়টি এই ধরণের প্রতারণার বিচারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

জাহিদ হাসান নামের এক কম্পিউটার প্রকৌশলীর করা প্রতারণার মামলায় ১৮ নভেম্বর, ২০২৫, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। দণ্ডিতরা হলেন- জাহিদের স্ত্রী মোছা. নুসরাত জাহান তাসনিম (২৬) এবং উক্ত বিয়ে পড়ানোর কাজী আবু মুসা আহম্মদ। কারাদণ্ডের পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা দিতে ব্যর্থ হলে আরও এক মাস কারাভোগ করতে হবে তাদের।

আদালত আবু মুসা’র নিকাহ ও তালাক রেজিস্ট্রারের লাইসেন্স বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের বাসিন্দা জাহিদ ২০২০ সালে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেছিলেন। তার তিন বছর আগে ২০১৭ সালের ১০ নভেম্বর এক লাখ টাকা দেনমোহরে নুসরাতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় নুসরাতকে অবিবাহিত হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

এই রায় বহু মানুষকে চমকে দিয়েছে। কিন্তু কেন এই কঠোর শাস্তি? কাবিননামায় মিথ্যে তথ্য দিলে বা তথ্য গোপন করলে কী হতে পারে? আর কাজীরই বা কেন লাইসেন্স বাতিল হলো? চলুন, এই বিষয়ে আইন কী বলছে, তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।

আইনগত ব্যাখ্যা: বিবাহ গোপন ও দ্বী-বিবাহের শাস্তি
আগের বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করা একটি গুরুতর অপরাধ, যা প্রতারণা এবং দ্বী-বিবাহের পর্যায়ে পড়ে।

নারীর দ্বিতীয় বিবাহ ও শাস্তি: মুসলিম নারীর জন্য স্বামী থাকা অবস্থায় (তালাক কার্যকর না হলে) দ্বিতীয় বিবাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৯৪ (দ্বী-বিবাহ) এবং ধারা ৪২০ (প্রতারণা)-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

শাস্তি: এই রায়ে নারীকে দণ্ডবিধির অধীনে শাস্তি দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে, এই ধরনের ক্ষেত্রে স্বামীর অভিযোগ প্রমাণিত হলে নারী কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন।

কাজীর দায়িত্ব ও শাস্তি: যদি কাজী বা নিকাহ রেজিস্ট্রার জেনে শুনে বা যথাযথ যাচাই না করে এই অবৈধ বিবাহ রেজিস্ট্রি করেন, তবে তিনি মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ অনুযায়ী তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে এবং তার লাইসেন্সও বাতিল হতে পারে।

আপনার জন্য পরামর্শ:
আইনকানুনগুলো একই হলেও, প্রতিটি ঘটনার পেক্ষাপট সাধারণত ভিন্ন হয়। বিবাহ সংক্রান্ত প্রতারণা বা আইনি জটিলতা দেখা দিলে, সঠিক ধারায় মামলা করতে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন।

আমাদের প্রতিদিনের জীবনে অতি প্রয়োজনীয় আইনকানুন জানতে এবং আরও আইনি পরামর্শ পেতে আমাদের পেজ ফলো করুন।

সম্ভব হলে শেয়ার করে আপনার বন্ধু-স্বজনদেরও এ বিষয়ে সচেতন করুন।
©

#দ্বী_বিবাহ #কাজীর_শাস্তি #আইনিপরামর্শ

09/08/2025

ই-রিটার্ন ফাইলিংয়ে অসচেতনতা = জরিমানা 🚨

একটি সতর্কবার্তা করদাতাদের জন্য

বর্তমান পরিস্থিতি:
অনেক কম্পিউটার দোকানে যারা ই-রিটার্ন ফাইলিং করে থাকেন, তাদের মধ্যে অনেকেরই আয়কর আইনের সঠিক জ্ঞান নেই। এর ফলে করদাতাদের—

আয় (যেমন: ব্যবসার আয়, বেতন, ভাড়া আয়)
সম্পদ (যেমন: জমি, ফ্ল্যাট, গাড়ি)
দায় (যেমন: ব্যাংক লোন, পাওনাদারের টাকা)

এসব গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে ইনপুট করা হয় অথবা গুরুত্ব দেওয়া হয় না।

পরিণতি:
আয়কর আইনের ধারা ২৭২ অনুযায়ী, এমন ভুল হলে অটোমেটিক জরিমানা হতে পারে, কারণ—

1. অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া কর ফাঁকি হিসেবে গণ্য হয়।

2. কর কর্তৃপক্ষ এটিকে ইচ্ছাকৃত তথ্য গোপন বা অসততা মনে করতে পারেন।

জরিমানা কীভাবে হয়?
প্রথমবার ভুল করলে: সাধারণত ১০% জরিমানা + সংশোধিত কর।

বারবার ভুল করলে: জরিমানা বাড়বে, এমনকি অতিরিক্ত জরিমানা বা তদন্ত হতে পারে।

সমাধান:
1. দক্ষ আয়কর বিশেষজ্ঞ দিয়ে রিটার্ন ফাইল করান—যাতে তথ্য সঠিক থাকে।

2. ডকুমেন্ট গুছিয়ে রাখুন—আয়, সম্পদ ও দায়ের হিসাব আগে থেকে প্রস্তুত রাখুন।

সতর্কতা:
> “ই-রিটার্ন ফাইলিংয়ের সময় সামান্য অসতর্কতাও বড় জরিমানার কারণ হতে পারে। সঠিক তথ্য দিন, ঝামেলা এড়ান।”

📞 CEL Online Tax Solution – আস্থাশীল কর সেবা ।
Call/WhatsApp: 01772395226 | 01734822371
📍 ঠিকানা: ৩১৮, পুরাতন পাসপোর্ট অফিসের নিচতলা, মোহাম্মদপাড়া মোড়, গোপালগঞ্জ।

🌐 Center of Law Experts - CEL আপনার আইন ও কর সমাধানের নির্ভরযোগ্য ঠিকানা।

#আয়কর_রিটার্ন #জিরো_রিটার্ন
িটার্ন_ফাইলিংয়ে_অসচেতনতার #অনলাইনে_আয়কর_রিটার #রিটার্ন_দাখিল_না_কয়ায়_জরিমানা

অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে সঠিক ও নির্ভুলভাবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে যোগাযোগ করুন -
09/11/2024

অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে সঠিক ও নির্ভুলভাবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে যোগাযোগ করুন -

📣জরিমানামুক্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর মাত্র ০৩ সপ্তাহ বাকি।

❖ মনে রাখবেন, ফার্মেসী কম্পাউন্ডার আর ডাক্তারের প্রিসক্রিপশন যেমন এক হয় না,
তেমনি একজন আয়কর বিশেষজ্ঞ আর কম্পিউটার দোকানদারের আয়কর রিটার্ন তৈরি করা সমান হবে না।

আমাদের রয়েছে অভিজ্ঞ কর আইনজীবী, যারা আপনার আয়কর রিটার্ন ফাইল তৈরি করবেন।

এবং সেই সাথে আপনি পাবেন :
1. Income Tax Certificate.
2. Acknowledgement Slip.
3. Online Verification.
4. Income Tax Return Copy.

ঘরে বসে অনলাইন/অফলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ : CEL Online Tax Solution
মোবাইল : 01734822371 , 01772395226 (Call/Whatsapp)

'ল' চেম্বার:
Center of Law Experts - CEL
318, Ground Floor, Old Passport Office Building, Mohammad para More, Gopalganj.

#আয়কররিটার্ন #জিরো_রিটার্ন #সঞ্চয়পত্র

26/10/2024

নতুন সরকার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে "সম্পদ বিবরণী" দাখিল করতে নির্দেশ প্রদান করেছে- সরকারি কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নিকট ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদের বিবরণী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছে।

#সম্পদের_বিবরণী এবং আয়কর রিটার্ন দাখিলের জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। আমাদের রয়েছে অভিজ্ঞ কর আইনজীবী, যারা সুদক্ষভাবে আপনার আয়কর রিটার্ন ফাইল প্রস্তুত করবেন।

যোগাযোগের ঠিকানা:
Center of Law Experts - CEL
৩১৮, পুরাতন পাসপোর্ট অফিসের নিচতলা, মোহাম্মদপাড়া মোড়, গোপালগঞ্জ।

CEL Online Tax Solution
01772395226,
01734822371.
(Call / Whatsapp)

𝐌𝐚𝐢𝐥 : [email protected]

***আপনি চাইলে আমাদের চেম্বারে এসে অথবা অনলাইনের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র 𝚆𝚑𝚊𝚝𝚜𝙰𝚙𝚙/𝙴𝚖𝚊𝚒𝚕 এর মাধ্যমে পাঠিয়ে দিয়ে আপনার সম্পদ বিবরণী অথবা আয়কর রিটার্ন ফাইল তৈরি করতে পারবেন।

#আয়কররিটার্ন #জিরো_রিটার্ন #সঞ্চয়পত্র #সম্পদবিবরণী #সম্পদ_বিবরণী

24/10/2024

যদি কোনো করদাতা ৩০ নভেম্বর বা কর দিবস শেষ হবার আগে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে অন্তত ছয় ধরনের সুবিধা পাবে না, যেমন:

১. কর অব্যাহতির সুবিধা পাবে না, অর্থাৎ যেকোনো ধরনের কর অব্যাহতি প্রাপ্ত আয় করযোগ্য হিসেবে বিবেচিত হবে।
২. কর মুক্ত আয়ের সুবিধা পাবে না।
৩. হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা পাবে না।
৪. বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাবে না।
৫. আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
৬. আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৬ অনুযায়ী নির্ধারিত হারে জরিমানা দিতে হবে।

আয়কর রিটার্ন জমা না দিলে আরও কিছু সমস্যা হতে পারে:

- নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে পরবর্তীতে ট্রেড লাইসেন্স করতে পারবেন না। আয়কর জমা দেওয়ার তথ্য ভিসার জন্য প্রয়োজন হবে।
- সময়মতো রিটার্ন না দিলে এক হাজার টাকা অথবা আগের বছরের ট্যাক্সের ১০% জরিমানা হতে পারে, যেটি বেশি হবে সেটি পেনাল্টি হিসেবে ধরা হবে।
- কয়েক বছর ধরে রিটার্ন দাখিল না করলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা হতে পারে।
- পুরোনো করদাতাদের ক্ষেত্রে গত বছরের করের ৫০% পর্যন্ত বাড়তি দিতে হতে পারে।
- করযোগ্য হলেও কর না দিলে তিন ধরনের জরিমানা হতে পারে: বকেয়া করের ২৫% বাড়তি জরিমানা, প্রতি মাসে ২% সরল সুদ এবং বকেয়া করের সমপরিমাণ জরিমানা।

**ঘরে বসে কোন ঝামেলা ছাড়া "আয়কর রিটার্ন" জমা দিতে আমাদের সাথে এখনি যোগাযোগ করুন।

• আপনি চাইলে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে কাগজপত্র পাঠিয়ে রিটার্ন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোন প্রান্ত হতে কাগজপত্র পাঠাতে পারেন। আমরা রিটার্ন করে আপনাকে ইমেইলে / হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবো।

যোগাযোগের ঠিকানা :
Center of Law Experts - CEL ('ল' ফার্ম)
৩১৮, পুরাতন পাসপোর্ট অফিসের নিচতলা, মোহাম্মদপাড়া মোড়, গোপালগঞ্জ।

𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐏𝐥𝐚𝐭𝐟𝐨𝐫𝐦:
CEL Online Tax Solution
01734822371, 01772395226 (Call/Whatsapp)

Address

318, Ground Floor, Old Passport Office Building, Mohammad Para More
Gopalganj
8100

Telephone

+8801772395226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Center of Law Experts - CEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Center of Law Experts - CEL:

Share