Advocate Kamrul Hassan Nazmul

Advocate Kamrul Hassan Nazmul Advocate, Supreme Court of Bangladesh & Judge Court, Gazipur.

14/07/2026
09/07/2026

হাইকোর্টের রায় বহাল
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা:

পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ। হাইকোর্ট ডিভিশনের রায় বহাল। অর্থাৎ : সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, গণভোট পুনর্বহাল এবং মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের কাছেই থাকবে।

পঞ্চদশ সংশোধনীতে অন্যান্য যত পরিবর্তন আনা হয়েছিল সেই বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নিবে।

একাধিক আসামীর মধ্যে একজনকে জামিনে মুক্তি দিলে একই অবস্থানের অন্যান্য আসামী জামিনে মুক্তিলাভের অধিকারী।Ref: 65 DLR(2013)5...
08/07/2026

একাধিক আসামীর মধ্যে একজনকে জামিনে মুক্তি দিলে একই অবস্থানের অন্যান্য আসামী জামিনে মুক্তিলাভের অধিকারী।
Ref: 65 DLR(2013)541

💔 সফলতার সংজ্ঞা যখন ব্যর্থতার মুখোমুখি!​আমরা সন্তানদের বড় করি উচ্চশিক্ষিত করার জন্য, সমাজের বুকে মস্ত বড় 'সফল' মানুষ হিস...
03/06/2026

💔 সফলতার সংজ্ঞা যখন ব্যর্থতার মুখোমুখি!

​আমরা সন্তানদের বড় করি উচ্চশিক্ষিত করার জন্য, সমাজের বুকে মস্ত বড় 'সফল' মানুষ হিসেবে দেখার জন্য। কিন্তু সেই সফলতার শেষ পরিণতি যদি এমন হয়, তবে সেই শিক্ষার মূল্য কোথায়?

​ঘটনাটি আমাদের বুকে তীরের মতো এসে বিঁধেছে। এক ছেলে সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক, আর এক ছেলে কানাডাপ্রবাসী—কাগজে-কলমে এর চেয়ে সফল ও 'আদর্শ' পরিবার আর কী হতে পারে! অথচ, এই সন্তানদের জন্মদাত্রী মায়ের মরদেহ মিরপুরের ফ্ল্যাটে একা একা পড়ে রইলো দীর্ঘ ৭ দিন! কেউ একটা খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি।

​⚠️ আমাদের কি কিছু প্রশ্ন করার সময় আসেনি?!

১। ​আমরা কি সন্তানকে শুধুই ক্যারিয়ার গড়তে শেখাচ্ছি, মানুষ হতে নয়?

২। ​যে শিক্ষা মায়ের শেষ সময়ে পাশে থাকার ন্যূনতম দায়িত্ববোধ শেখায় না, সেই ডিগ্রি বা পদবির মর্যাদা কী?

৩। ​উচ্চবিত্ত বা উচ্চশিক্ষিত সমাজের এই চরম একাকীত্ব ও অমানবিকতা কোন অন্ধকারের দিকে আমাদের নিয়ে যাচ্ছে?

​"মায়েরা সন্তানদের তাঁদের পুরো জীবনটা বিলিয়ে দেন, কিন্তু সন্তানরা বড় হয়ে মাকে দেওয়ার মতো একটু সময় বা ঘরের কোণে সামান্য একটু জায়গাও পায় না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমাদের সমাজের এক সামাজিক ব্যাধি।"

​🕯️ আসুন নিজেদের শুধরে নেই.. ​টাকা-পয়সা, স্ট্যাটাস আর বড় বড় ডিগ্রি দিয়ে হয়তো সমাজকে চমকে দেওয়া যায়, কিন্তু বিবেকের কাছে আপনি ব্যর্থ।
আসুন, ক্যারিয়ারের অন্ধ দৌড়ে মেতে ওঠার আগে নিজের বাবা-মায়ের খোঁজ নিই। তাঁরা হয়তো আমাদের কোটি টাকা চান না, চান শুধু একটু ভালোবাসা আর শেষ বয়সে একটুখানি মানসিক স্বস্তি।

​শিক্ষিত হওয়ার আগে, মানুষ হওয়াটা বড্ড বেশি প্রয়োজন। 🙏

কামরুল হাসান নাজমুল
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
এজিপি, জজ কোর্ট, গাজীপুর
​ #শিক্ষা_বনাম_মানবতা #পারিবারিক_মূল্যবোধ #সামাজিক_অবক্ষয় #মানুষ

পৃথিবীতে মহৎ বলে কোন পেশা নেই; মহৎ হতে হয় নিজেকে।___ Kamrul Hassan Nazmul
14/05/2026

পৃথিবীতে মহৎ বলে কোন পেশা নেই; মহৎ হতে হয় নিজেকে।
___ Kamrul Hassan Nazmul

14/04/2026

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ।

ঈদ মোবারক
20/03/2026

ঈদ মোবারক

Lawyer Certificate সংক্রান্ত হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। হাইকোর্টের সুনির্দিষ্ট stay order ছাড়া শুধুমাত্র Lawyer cert...
13/03/2026

Lawyer Certificate সংক্রান্ত হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। হাইকোর্টের সুনির্দিষ্ট stay order ছাড়া শুধুমাত্র Lawyer certificate এর কারণে নিম্ন আদালত তার বিচারই কার্যক্রম বন্ধ রাখবেনা এবং হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি ৩০ দিনের মধ্যে নিম্ন আদালতে দাখিল করতে হবে। অন্যথায় lawyer certificate তার মূল্য হারাবে।

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Kamrul Hassan Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Kamrul Hassan Nazmul:

Shortcuts

Share