উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা

  • Home
  • Bangladesh
  • Gangni
  • উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা

উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা, Lawyer & Law Firm, Gangni Purbopara, Gangni Union, Mollahat, Bagherhat, Gangni.

উকিল চেম্বার - আইনি পরামর্শ ও সহায়তা প্রদান”
(গাংনী পূর্বপাড়া) গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা।
এ্যাডভোকেট মোঃ আল-আমিন শেখ আদীব
এ্যাডভোকেট নাসরিন সুলতানা রিনা
ফোন নম্বর: 01818 830003.

18/10/2025
12/09/2025

বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

09/09/2025

‘বাগেরহাট-৪ আসন বিলুপ্ত ও ৩টি আসনের প্রস্তাব বাস্তবায়িত হলে বাধাগ্রস্থ হবে উন্নয়ন’

24/08/2025
17/06/2025
★★বাটোয়ারা মামলা/বণ্টন মামলা /Partition Suit.★★* মৃত ব্যক্তির যৌথ সম্পত্তিকে বন্টন করা/ নিয়মানুসাকে হিস্যা করে দেওয়া- যে...
04/01/2025

★★বাটোয়ারা মামলা/বণ্টন মামলা /Partition Suit.★★

* মৃত ব্যক্তির যৌথ সম্পত্তিকে বন্টন করা/ নিয়মানুসাকে হিস্যা করে দেওয়া- যেমন-কে, কত অংশ পাবে আইনানুসারে তাকে তার অংশটুকু সঠিকভাবে বুঝিয়ে দেওয়াকে বণ্টন বলা হয়।

★ ওয়ারিশসুত্রে প্রাপ্ত সম্পত্তির জন্য বাটোয়ারা মামলা করতে হয়। যেমন- রহিম সাহেব ১০ বিঘা জমি রেখে মারা গিয়েছে, ৫ জন ওয়ারিশ রেখে। তাদের প্রাপ্ত ওয়ারিশী জমিকে সমান ভাবে ভাগ করার জন্য কেউ একজন মামলা করতে পারবেন।
★ আবার ব্যক্তিমালিকানা সম্পত্তি নিয়েও বাটোয়ারা/বন্টন মামলা হয়।

★ ★সকল ওয়ারিশ একসাথে বসে যদি কোন যৌথ সম্পত্তি নিজেদের মধ্যে আপোষমূলে ভাগ করে নেই- তখন একটা বণ্টননামা দলিল করে নিতে হবে। অবশ্যই সেটা রেজিস্ট্রি দলিল হতে হবে।
— বণ্টননামা দলিলে চৌহদি উল্লেখ করে দিতে হবে। কোন দাগ থেকে কে কত অংশ ভোগ দখল করবে সুস্পষ্ট ভাবে উল্লেখ করে দিতে হবে। এবং সীমানার পিলার Specific করে দিতে হবে।
★আবার কেউ যদি এজমালি সম্পত্তিতে ব্যক্তি মালিকানা অর্জন করে তাকেও সীমানা পিলার দিয়ে তার জায়গা Specific করে দিতে হবে।(দাতার দায়িত্ব)।

★★কখন বাটোয়ারা/বন্টন মামলা করতে হবে-

যেমন- রহিম সাহেব ১০ বিঘা জমি রেখে মারা গিয়েছে তার ওয়ারিশ ৫ আছে- ৫ জন সন্তানকে 'আইনানুসারে সমান ভাবে ভাগ/বন্টন করে দিতে হবে। বন্টন করতে গিয়ে একজন বা একের অধিক কেউ যদি আপত্তি করে তাহলে সে বা তাহারা বাটোয়ারা মামলা করতে হবে।

★★আবার-
যদি এজমালি সম্পত্তিতে কেউ ব্যক্তি মালিকানা অর্জন করে তাহার সম্পত্তিতে সীমানা নির্ধারণে কেউ বাধা প্রদান করে তাহলেও বাটোয়ারা /বন্টন মামলা করতে পারবেন। যেমন- পাশের জমির মালিক যদি এজমালি সম্পত্তিতে সীমানা /পিলার নির্ধারণ বা জমিটি যার কাছ থেকে ক্রয় করা হয়েছে তার অন্যকোন ওয়ারিশ বাধা প্রদান করে তবে বাটোয়ারা মামলা করতে হবে।

# কি কি মামলা কাগজ জমা দিয়ে মামলা করতে হবে--

১। ওয়ারিশান সনদ।
জমিটি গ্রাম্য এলাকায় হলে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশান সনদ /ওয়ারিশকাম সার্টিফিকেট আনতে হবে। আর City বা শহরের জমি হলে কাউন্সিলরের থেকে ওয়ারিশকাম সার্টিফিকেট / ওয়ারিশান সনদ আনতে হবে।

২। মৃত ব্যক্তির জমি দলিল, রেকর্ড, নামজারির কপি, DCR, সকল খতিয়ান।

৩। সর্বশেষ খাজনা রশিদ।

৪। দেওয়ানি আদালতে মামলা করতে হবে।

৫। আইনজীবী প্রথমে সকল ওয়ারিশকে একটি করে নোটিশ পাঠাবেন। যৌথ সম্পত্তি বাটোয়ারা/বন্টন করে নেওয়ার জন্য হিস্যা অনুসারে।

৬। যদি নোটিশের মাধ্যমে বাটোয়ারা না হয় তবে মামলা শুরু হবে।

৭। আরজি দাখিলের মাধ্যমে বাটোয়ারা মামলা শুরু হবে।

৮। আদালত কর্তৃক প্রথমত/Primary Decree প্রদান করবেন। হিস্যা/অংশ অনুসারে সম্পত্তিটি বাটোয়ার করার জন্য। এ পর্যায়ে আদালত কামিশন নিয়োগ করে আর কমিশনের রিপোর্ট চূড়ান্তভাবে accept হলেই চুড়ান্ত Decree প্রদান করবে।

৯। চূড়ান্ত ডিক্রি প্রদান করে আদালত Surveyor / জরিপকারীকে/ আমিন দিয়ে পরিমাপ করে হিস্যা অনুসারে বণ্টনের ব্যবস্থা করবে।

১০। ক্রয়সূত্রে হলে- নামজারি কপি, খতিয়ান খাজনার রশিদ সর্বশেষ খাজনার রশিদ-দাতার বায়া দলিল ইত্যাদি দিয়ে মামলা করতে পারবেন।

# বাটোয়ারা মামলার খরচ কত হতে পারে -

১। সমস্ত কাগজপত্র সংগ্রহ করতে অনেকগুলো টাকার প্রয়োজন হতে পারে।
২। কোর্ট ফি-৩০০ টাকা
৩। যতগুলো বিবাদী থাকবে ততগুলো নোটিশ পাঠাতে খরচ।
৪। আইনজীবীর ফিস।

★★ডিক্রি★★

• বাটোয়ারা মামলাতে ২টা ডিক্রি হয়-
② প্রাথমিক ডিক্রি।
② চূড়ান্ত / Final Decree.

©
নাসরিন সুলতানা রিনা
এ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট, বাংলাদেশ
&
ঢাকা জজ কোর্ট, ঢাকা
অ্যাডভোকেট

01/01/2025
গাথুনী এবং প্লাস্টারের হিসাব (টাইমলাইনে রেখে দিন)১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।০৫” ওয়া...
28/12/2024

গাথুনী এবং প্লাস্টারের হিসাব (টাইমলাইনে রেখে দিন)
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet- 1kg

ফলো দিয়ে সাথে থাকুন।

উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা  (ম্যাপ) মানচিত্র
27/12/2024

উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা (ম্যাপ) মানচিত্র

Address

Gangni Purbopara, Gangni Union, Mollahat, Bagherhat
Gangni
9385

Website

Alerts

Be the first to know and let us send you an email when উকিল চেম্বার - গাংনী ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share