The legal effort bd

The legal effort bd HOUSE OF ULTIMATE LEGAL SOLUTIONS

11/07/2026

পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney): দেওয়ার আগে যা অবশ্যই জানা উচিত

অনেকেই মনে করেন, পাওয়ার অব অ্যাটর্নি (POA) দিলেই সব সমস্যা সমাধান হয়ে যায়। বাস্তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত দলিল, যা ভুলভাবে করা হলে ভবিষ্যতে বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।

পাওয়ার অব অ্যাটর্নি কী?
পাওয়ার অব অ্যাটর্নি হলো এমন একটি আইনগত দলিল, যার মাধ্যমে একজন ব্যক্তি (Principal) অন্য একজন ব্যক্তি (Attorney/Agent)-কে নির্দিষ্ট কাজ বা ক্ষমতা প্রদান করেন।

কখন পাওয়ার অব অ্যাটর্নি প্রয়োজন হতে পারে?
* জমি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয় বা ব্যবস্থাপনা
* ব্যাংকিং বা আর্থিক লেনদেন
* আদালতে মামলা পরিচালনা
* বিদেশে অবস্থানকালে দেশে সম্পত্তি বা অন্যান্য কাজ পরিচালনা
* ব্যবসা পরিচালনার নির্দিষ্ট দায়িত্ব অর্পণ

বাংলাদেশে পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) মূলত ক্ষমতার পরিধি ও উদ্দেশ্যের ভিত্তিতে কয়েক প্রকার হয়ে থাকে। প্রচলিতভাবে এগুলো হলো—
১. সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি (General Power of Attorney - GPA)
এতে অ্যাটর্নিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়। যেমন—
* সম্পত্তি পরিচালনা
* ব্যাংকিং কার্যক্রম
* ব্যবসা পরিচালনা
* বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করা

২. বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি (Special/Specific Power of Attorney - SPA)-
এটি নির্দিষ্ট একটি বা কয়েকটি কাজের জন্য দেওয়া হয়। যেমন—
* একটি নির্দিষ্ট জমি বিক্রয়
* একটি নির্দিষ্ট মামলা পরিচালনা
* নির্দিষ্ট ব্যাংক হিসাব পরিচালনা
কাজ শেষ হলে সাধারণত এই ক্ষমতার কার্যকারিতাও শেষ হয়ে যায়।

৩. প্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (Revocable Power of Attorney)-
প্রধান (Principal) ইচ্ছা করলে আইন অনুযায়ী এই ক্ষমতা প্রত্যাহার করতে পারেন, যদি দলিলে ভিন্ন কোনো শর্ত না থাকে।

৪. অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (Irrevocable Power of Attorney)-
বিশেষ পরিস্থিতিতে, বিশেষ করে কোনো স্বার্থ (interest) সংযুক্ত থাকলে, এটি সহজে প্রত্যাহার করা যায় না। তবে আদালতের আদেশ বা আইনগত কারণে এর কার্যকারিতা শেষ হতে পারে।

সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে-
স্থাবর সম্পত্তি (জমি, ফ্ল্যাট ইত্যাদি) বিষয়ে পাওয়ার অব অ্যাটর্নি করলে Power of Attorney Act, 2012 এবং Registration Act, 1908-এর প্রযোজ্য বিধান অনুসারে যথাযথ নিবন্ধনসহ অন্যান্য আইনগত আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হয়।

যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন:
✅ যাকে ক্ষমতা দিচ্ছেন, তিনি বিশ্বস্ত কি না তা নিশ্চিত করুন।
✅ ক্ষমতার পরিধি (Scope of Power) স্পষ্টভাবে উল্লেখ করুন।
✅ প্রয়োজনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন।
✅ স্থাবর সম্পত্তি সংক্রান্ত পাওয়ার অব অ্যাটর্নি আইন অনুযায়ী যথাযথ নিবন্ধন (Registration) সম্পন্ন করুন।
✅ দলিলে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক ভাষা ব্যবহার করবেন না।
✅ স্বাক্ষরের আগে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দলিলটি যাচাই করিয়ে নিন।

আইনি পরামর্শ:
প্রতিটি পাওয়ার অব অ্যাটর্নি একই ধরনের নয়। আপনার প্রয়োজন, সম্পত্তির ধরন এবং পরিস্থিতি অনুযায়ী দলিলের ভাষা ও শর্ত ভিন্ন হতে পারে। তাই কোনো দলিলে স্বাক্ষর করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন।

The legal effort bd Team

#পাওয়ার_অব_অ্যাটর্নি

10/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত নতুন আয়কর নীতি অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন।

পুরো বছরকে ৪টি ত্রৈমাসিকে (Quarter) ভাগ করে এই করছাড় ও জরিমানার নিয়ম নির্ধারণ করা হয়েছে:

■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।

■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।

■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।

The legal effort bd team

゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ আয়কর রিটার্ন জমা ও দাখিল

Appreciated.Last date of companies tax return submission up to 17 May 2026.
14/05/2026

Appreciated.
Last date of companies tax return submission up to 17 May 2026.

08/05/2026

ইদানীং চেম্বারে মিউচুয়াল ডিভোর্স বেশি পাচ্ছি।যুগ পরিবর্তন হয়েছে।দুইজনের জীবনে কেউ হস্তক্ষেপ করছে না।দুইজনই আবেগশূণ্য।অথচ কথা ছিল কেউ কাউকে ছেড়ে যাবে না।প্রেমের বিয়েতে এরকমটা বেশি পাচ্ছি।বিয়েতেও মতের অমিল ছিল না।ডিভোর্সেও নাই।

06/05/2026

স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলঃ

স্বনির্ধারণী পদ্ধতিতে করদাতাগণকে সংশ্লিষ্ট করবর্ষের মধ্যেই রিটার্ন দাখিল করতে হয়। এক্ষেত্রে করদাতাগণ নিজেই নিজের কর নির্ধারণ করে থাকেন এবং রিটার্নে তা প্রদর্শন করেন (ধারা-170)। স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন অডিটের আওতায় না আসলে শুনানির প্রয়োজন হয় না। এ প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়।



সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিলঃ

সাধারণ পদ্ধতিতে করদাতাগণ আয়ের বিবরণী জমা দেন, তার প্রেক্ষিতে কর কর্মকর্তাগণ কর নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে কর কর্মকর্তাগণ প্রযোজ্য ডকুমেন্টস চাইতে পারেন এবং শুনানির জন্য ডাকতে পারেন (ধারা-175)। সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন হতে তুলনামূলক ভাবে একটু বেশি সময় লাগতে পারে।



উদাহরণঃ

ধরুন, আপনার আয়বর্ষ ২৫-২৬। তাহলে আপনার করবর্ষ হবে ২৬-২৭। এক্ষেত্রে আপনি ১ জুলাই, ২৬ হতে ৩০ জুন, ২৭ এর মধ্যে রিটার্ন দাখিল করলে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবেন। তার পরে রিটার্ন দাখিল করলে সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে।



সুতরাং, সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে স্বনির্ধারণী পদ্ধতিতে আপনার রিটার্ন দাখিল করুন, ঝামেলা হতে মুক্ত থাকুন।

Contract The legal effort bd team

জমি নিয়ে প্রতারণা করলে এখন আর সহজে রেহাই নেই—আইন হয়েছে আরও কঠোর। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, কেউ য...
06/05/2026

জমি নিয়ে প্রতারণা করলে এখন আর সহজে রেহাই নেই—আইন হয়েছে আরও কঠোর। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, কেউ যদি অন্যের জমিকে নিজের বলে দাবি করে, ভুয়া দলিল তৈরি করে, বা প্রতারণার মাধ্যমে জমি দখল করে—তাহলে তার জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
জমি নিয়ে প্রতারণা করলে এখন আর সহজে রেহাই নেই—আইন হয়েছে আরও কঠোর। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, কেউ যদি অন্যের জমিকে নিজের বলে দাবি করে, ভুয়া দলিল তৈরি করে, বা প্রতারণার মাধ্যমে জমি দখল করে—তাহলে তার জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এই আইনের মূল লক্ষ্য হচ্ছে ভূমি সংক্রান্ত জালিয়াতি, প্রতারণা এবং দখলবাজি বন্ধ করা। আগে অনেকেই অন্যের জমি নিজের বলে চালিয়ে দিতো, কিন্তু এখন এসব অপরাধ প্রমাণিত হলে সরাসরি শাস্তির আওতায় পড়তে হবে। ফলে জমি কেনাবেচা বা নামজারি করার সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

👉 তাই জমি কেনার আগে অবশ্যই দলিল, খতিয়ান, নামজারি এবং দাগ নম্বর ভালোভাবে যাচাই করুন। সামান্য অসতর্কতা আপনার বড় ক্ষতির কারণ হতে পারে।

Contract

The legal effort bd team

#ভূমি_আইন #জমি_প্রতারণা #সচেতনতা #বাংলাদেশ

01/05/2026

ট্যাক্স ফাইল অডিটে পড়েছে, সম্পদ আপনার, আমরা আছি।

The legal effort bd

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআরThe legal effort bd  Team
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

The legal effort bd Team

28/04/2026

Address

Bitul View Tower(13th Floor)Suite No#2/B, 56/1, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when The legal effort bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share