Kazi & Associates

Kazi & Associates Income Tax and VAT Consultancy | Legal Consultancy

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর সন্তান বাবা-মাকে না দেখলে রাস্তায় বসতে হবে? নাকি প্রতিকার আছে?পিতামাতা ও সন্তানের সম্প...
30/07/2026

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর সন্তান বাবা-মাকে না দেখলে রাস্তায় বসতে হবে? নাকি প্রতিকার আছে?

পিতামাতা ও সন্তানের সম্পত্তি নিয়ে আমাদের সমাজে একটা নীরব কষ্ট প্রায়ই দেখা যায়। জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে কেনা জমি বা বাড়ি সন্তানকে লিখে দিলেন, আর তারপর নিজের ঘরেই পরবাসী হয়ে গেলেন, এমন ঘটনা আমাদের সমাজে অচেনা নয়! দুঃখজনক হলেও সত্যি, সম্পত্তি পাওয়ার পর অনেক সন্তানই বাবা-মায়ের খবর নেয় না, বা তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটে।

প্রচলিত মুসলিম আইনে একবার নিঃশর্ত 'হেবা' (দান) করে দিলে পিতা-মাতার আর কিছুই থাকে না, তার হাত শূন্য হয়ে যায়। আবার অনেকেই ভাবেন 'ওসিয়ত' (উইল) করবেন, কিন্তু সেখানেও তো সীমাবদ্ধতা! মুসলিম আইনে ১/৩ অংশের বেশি ওসিয়ত করা যায় না, আর মৃত্যুর পর সব ওয়ারিশ রাজি না থাকলে সেই ওসিয়ত অকার্যকর হয়ে পড়ে। অন্যদিকে হিন্দু আইনে উইল করলেও মৃত্যুর পর আদালত থেকে 'প্রোবেট' করানোর এক দীর্ঘমেয়াদী ঝামেলা পোহাতে হয়।

তাহলে সমাধান কোথায়?
সমাধানের পথ দেখিয়েছিল ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি ল্যান্ডমার্ক রায় (Dilshad Begum v. Muhammad Nawaz), যা স্বাধীনতার পর বাংলাদেশেও আইনি নজির হিসেবে বহাল আছে। আদালত সেখানে বলেন, মুসলিম আইনেই ‘Heba-ba-shart-ul-iwaj’ বা শর্তযুক্ত দানের মাধ্যমে "Life Interest" (আজীবন স্বত্ব) তৈরি করা সম্ভব। আদালত স্পষ্ট করেন যে, মূল মালিকানা (Corpus) হস্তান্তরের পাশাপাশি কেবল ভোগদখলের অধিকার (Usufruct) শর্তযুক্ত করে দান করা মুসলিম আইনেই সম্ভব। সম্পত্তির মূল মালিকানা সন্তানকে দিয়েও ভোগদখল ও ব্যবহারের অধিকার বাবা-মা নিজেদের কাছে রেখে দিতে পারেন। দলিলে শর্ত থাকবে, সন্তানকে সম্পত্তি দেওয়া হলেও বাবা-মা যতদিন বেঁচে থাকবেন, ততদিন তারা এতে বসবাস করবেন এবং এর থেকে আসা আয় ভোগ করবেন।

এতে বাবা-মায়েরা ঠিক কী সুবিধা পাবেন?
১. জীবদ্দশায় নিশ্চিত আশ্রয়: সম্পত্তি সন্তানকে লিখে দেওয়ার পরও বাবা-মাকে কেউ নিজ ভিটা থেকে উচ্ছেদ করতে পারবে না।
২. যৌথ সম্মতি ছাড়া বিক্রি নয়: বাবা-মার জীবনকালে তাদের এবং সন্তানের, উভয়ের অনুমতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না।
৩. জরুরি প্রয়োজনে আইনি সুরক্ষা: চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে জমি বিক্রির দরকার হলে এবং সন্তান রাজি না থাকলে, সরাসরি জেলা জজের (District Judge) কাছে আবেদন করে অনুমতি নিয়ে তা বিক্রি করা যাবে।

এর আগে একটি সেমিনারে আমাদের আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান স্যারের এই বিষয়ক আলোচনা শুনেছি। আজ দেখলাম তিনি এই আইনি নীতিটিকেই এবার স্থায়ী আইনের রূপ দিতে যাচ্ছেন। তিনি সম্পত্তি হস্তান্তর আইন (Transfer of Property Act) সংশোধনের পরিকল্পনার কথা জানিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই যুগান্তকারী সংস্কারটি বাস্তবায়িত হলে দেওয়ানি আদালতের হাজার হাজার মামলার চাপ যেমন কমবে, তেমনি আমাদের বৃদ্ধ বাবা-মায়েরা পাবেন তাদের জীবনের শ্রেষ্ঠ আইনি ও সামাজিক সুরক্ষা!

২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের (৫ বছরের) জন্য করহার।
04/07/2026

২০২৬-২০২৭ হইতে ২০৩০-২০৩১ করবর্ষের
(৫ বছরের) জন্য করহার।

📢 ঋণের সুদের লাগাম টানল বাংলাদেশ ব্যাংক, স্প্রেড সর্বোচ্চ ৪% নির্ধারণদেশের ব্যাংকিং খাতে ঋণের সুদহার নিয়ন্ত্রণে গুরুত্বপ...
01/07/2026

📢 ঋণের সুদের লাগাম টানল বাংলাদেশ ব্যাংক, স্প্রেড সর্বোচ্চ ৪% নির্ধারণ

দেশের ব্যাংকিং খাতে ঋণের সুদহার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক আমানতের গড় সুদহারের তুলনায় সর্বোচ্চ ৪ শতাংশ বেশি সুদে ঋণ দিতে পারবে। অর্থাৎ, আমানত ও ঋণের গড় সুদহারের ব্যবধান (Interest Rate Spread) ৪ শতাংশের বেশি রাখা যাবে না।

তবে ক্রেডিট কার্ড এবং ভোক্তা ঋণ (Consumer Loan) এই সীমার বাইরে থাকবে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংক আমানতের সুদহার তুলনামূলক কম বাড়ালেও ঋণের সুদহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ফলে কিছু ব্যাংকে ঋণ ও আমানতের সুদের ব্যবধান ৫.৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়, যা ব্যবসা, শিল্প ও উৎপাদন খাতের অর্থায়নের ব্যয় বাড়িয়ে দেয়।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকিং খাতে সুদের ভারসাম্য বজায় থাকবে, ঋণগ্রহীতাদের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে।

💬 আপনার মতে, এই সিদ্ধান্ত কি ঋণগ্রহীতা ও দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে? মন্তব্যে আপনার মতামত জানান।

২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ করবর্ষের জন্যে ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর হার। এক নজরে দেখে নিন করমুক্ত আয়ের সীমা ও কর স্ল্যাব...
01/07/2026

২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ করবর্ষের জন্যে ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর হার।
এক নজরে দেখে নিন করমুক্ত আয়ের সীমা ও কর স্ল্যাবের গুরুত্বপূর্ণ পরিবর্তন।

📌 ব্যক্তিগত করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা (NBR)জাতীয় রাজস্ব বোর্ড (NBR) একটি বিশেষ আদেশ জারি করেছে, যেখানে বলা হয়ে...
29/06/2026

📌 ব্যক্তিগত করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা (NBR)
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) একটি বিশেষ আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে—বাংলাদেশের সকল ব্যক্তিগত (Individual) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
👉 www.etaxnbr.gov.bd⁠� ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে করদাতারা অনলাইন রিটার্ন দাখিল থেকে সাময়িকভাবে অব্যাহতি পাবেন, যেমন—
৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতা
শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
মৃত করদাতার আইনগত প্রতিনিধি
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
⚠️ তবে শর্ত হলো—এই শ্রেণির করদাতারা যদি স্বেচ্ছায় চান, তাহলে তারাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
আর যদি কারও ক্ষেত্রে কারিগরি সমস্যা বা অনিবার্য কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করে কর কমিশনারের অনুমতি সাপেক্ষে বিকল্প ব্যবস্থায় রিটার্ন দাখিল করা যাবে।
🔍 মূল উদ্দেশ্য
✔️ কর ব্যবস্থাকে ডিজিটাল করা
✔️ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো
✔️ করদাতার ভোগান্তি কমানো
🗣️ আপনার মতামত কী?
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা কি করদাতাদের জন্য সহজ হবে, নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? মতামত জানান।
#আয়কর #বাংলাদেশ #ডিজিটাল_বাংলাদেশ

29/06/2026
জমির মালিকদের জন্য দুঃসংবাদ: এখন থেকে জমির মালিকগণকে ডেভেলপারদের কাছ থেকে পাওয়া প্রাথমিক সাইনিং মানির পাশাপাশি প্রাপ্ত ফ...
29/06/2026

জমির মালিকদের জন্য দুঃসংবাদ:
এখন থেকে জমির মালিকগণকে ডেভেলপারদের কাছ থেকে পাওয়া প্রাথমিক সাইনিং মানির পাশাপাশি প্রাপ্ত ফ্ল্যাট বা অন্য যেকোনো আর্থিক সুবিধার মূল্যের ওপর ১৫% মূলধনি আয় দিতে হবে।

অর্থাৎ এতদিন পর্যন্ত ডেভেলপারদের সাথে চুক্তির অংশ হিসেবে জমির মালিকগণ যে ফ্ল্যাট পেতেন তার ওপর কোনো কর দিতে হতো না।
তবে বর্তমান আইন অনুযায়ী আপনাকে প্রাপ্ত ফ্ল্যাটগুলো মৌজা রেট অনুযায়ী মূল্য নির্ধারণ করে সেখান থেকে ওই সম্পদের অর্জন মূল্য বাদ দিয়ে অতিরিক্ত টাকার উপর ১৫% কর দিতে হবে।

এই সিদ্ধান্তের জন্য একদিকে যেমন জমির মালিকদের উপর করের বোঝা অনেক বেড়ে যাবে, অন্যদিকে ডেভেলপার কোম্পানিদের বিজনেস করতেও বেগ পেতে হবে।

#রিটার্ন #ডেভেলপার #জমি

স্বনির্ধারণী বা self assessed রিটার্ন বলতে আসলে কি বোঝায়?- করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন আয়কর অফিস কর্তৃক পুনরায় কোনো ক...
28/06/2026

স্বনির্ধারণী বা self assessed রিটার্ন বলতে আসলে কি বোঝায়?
- করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন আয়কর অফিস কর্তৃক পুনরায় কোনো কর নির্ধারণ কার্যক্রম ব্যতিরেকে বিনা প্রশ্নে গৃহীত হয়, সেটিই স্বনির্ধারণী বা self assessed রিটার্ন। তবে এখানে শর্ত হলো-
১। রিটার্ন যথাসময়(ধারা ১৭০),
২। যথানিয়মে (ধারা ১৬৯) দাখিলকৃত হতে হবে। এবিষয়ে বিস্তারিত আমাদের ইরিটার্ন টিউটোরিয়াল সংক্রান্ত ভিডিওতে আলোচিত আছে(লিংক কমেন্টে...), দেখার পরামর্শ রইলো।

আয়কর অফিস অডিট, পুনঃউন্মোচন বা অন্য কোনো আইনী পদক্ষেপ ব্যতিরেকে স্বনির্ধারণী রিটার্নে কর নির্ধারণ বা assessment কার্যক্রম গ্রহণ করতে পারে না। তবে ধারা ১৮১ অনুসারে রিটার্নে গাণিতিক ভুল বা অশুদ্ধ দাবী থাকলে রিটার্ন প্রসেস করতে পারে।

আরেকটি বিষয় হলো, করদাতার যদি ব্যবসা আয় থাকে এবং তিনি প্রথমবারের মতো রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে তার রিটার্নে ব্যবসায়ের প্রদর্শিত মূলধন বা ক্যাপিটাল এর উৎস সম্বন্ধে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, যদি করদাতা-
১। যথাসময়ে,
২। ব্যবসায়ের অস্তিত্ব সংক্রান্ত প্রমাণাদিসহ,
৩। প্রদর্শিত মূলধনের ১/৫ অংশ অথবা ২০% আয় দেখিয়ে,
৪। সকল করদায় পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করেন।
ব্যবসা আয় ও সম্পদ বিবরণী সংক্রান্ত ভিডিওতে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। লিংক কমেন্টে, দেখার পরামর্শ রইলো...

আগামী অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আসবে মুদি দোকান, কসমেটিকসের দোকান, রেস্তোরাঁ, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। গতক...
28/06/2026

আগামী অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আসবে মুদি দোকান, কসমেটিকসের দোকান, রেস্তোরাঁ, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


📌 জুয়া প্রতিরোধ বিল: অপরাধ দমনে কঠোরতা নাকি অতিরিক্ত শাস্তি?জাতীয় সংসদে উত্থাপিত জুয়া প্রতিরোধ বিল অনুযায়ী, কেউ জুয়...
28/06/2026

📌 জুয়া প্রতিরোধ বিল: অপরাধ দমনে কঠোরতা নাকি অতিরিক্ত শাস্তি?
জাতীয় সংসদে উত্থাপিত জুয়া প্রতিরোধ বিল অনুযায়ী, কেউ জুয়া খেলায় জড়িত বা জুয়া পরিচালনার সঙ্গে যুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি রয়েছে আর্থিক জরিমানার ব্যবস্থাও। সরকার বলছে, সমাজ থেকে জুয়ার মতো ক্ষতিকর অপরাধ নির্মূল করতেই এই কঠোর আইন।
✅ প্রস্তাবনার ভালো দিক
✔️ জুয়া নিরুৎসাহিত হবে: কঠোর শাস্তির ভয়ে অনেকেই জুয়া থেকে সরে আসবে।
✔️ পারিবারিক ও সামাজিক ক্ষতি কমবে: জুয়ার কারণে পরিবার ধ্বংস, ঋণগ্রস্ততা ও অপরাধ প্রবণতা কমতে পারে।
✔️ অনলাইন জুয়া দমনে সুযোগ: বর্তমানে অনলাইন ও অ্যাপভিত্তিক জুয়া বাড়ছে—এই আইন সেগুলোর বিরুদ্ধেও কার্যকর হতে পারে।
✔️ আইনের স্পষ্টতা: জুয়া সংক্রান্ত অপরাধে শাস্তির সীমা নির্ধারিত হওয়ায় আইন প্রয়োগ সহজ হবে।
❌ প্রস্তাবনার খারাপ দিক ও আশঙ্কা
❌ অপরাধের তুলনায় শাস্তি বেশি কি না—প্রশ্ন আছে: ৭ বছরের কারাদণ্ড অনেকের কাছে অতিরিক্ত কঠোর মনে হতে পারে।
❌ আইনের অপব্যবহারের ঝুঁকি: অস্পষ্ট সংজ্ঞা থাকলে নিরীহ মানুষ হয়রানির শিকার হতে পারে।
❌ মূল সমস্যার সমাধান নয়: জুয়ার পেছনে বেকারত্ব, মানসিক চাপ ও দারিদ্র্য কাজ করে—শুধু শাস্তি দিয়ে এসব সমাধান হবে না।
❌ পুনর্বাসনের কথা নেই: যারা জুয়ায় আসক্ত, তাদের জন্য কাউন্সেলিং বা পুনর্বাসন ব্যবস্থার স্পষ্ট নির্দেশনা নেই।
🔍 বাস্তব প্রশ্ন হলো—
জুয়া প্রতিরোধ করতে আইন দরকার, কিন্তু সেই আইন কি হবে শুধু শাস্তিমুখী, নাকি প্রতিরোধ + পুনর্বাসনমূলক?
একটি কার্যকর আইন হতে হলে দরকার—
✔️ স্পষ্ট সংজ্ঞা
✔️ অপব্যবহার রোধে সুরক্ষা
✔️ আসক্তদের পুনর্বাসন ব্যবস্থা
✔️ অনলাইন জুয়ার ওপর শক্ত নজরদারি
🗣️ আপনার মতামত কী? এই বিল কি সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি ভবিষ্যতে অপব্যবহারের সুযোগ তৈরি করবে? মন্তব্যে লিখুন।
#জুয়া_প্রতিরোধ #আইন #সংসদ #বাংলাদেশ #সামাজিক_অপরাধ ্যায়

Address

Room 216, 2nd Floor, RH Home Center, Farmgate
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share