Kamrul Vat-tax Consultancy firm

Kamrul Vat-tax Consultancy firm Tax Lawyer, & Vat Consultant, PGD, ICMAB student.

বিঃদ্রঃ যাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং এ বিবিএ, এমবি এ, অনার্স, মাস্টার্স এবং ১-৩ বছর ফ্যাক্টুরি অ্যাকাউন্টস এন্ড ভ...
15/08/2026

বিঃদ্রঃ যাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং এ বিবিএ, এমবি এ, অনার্স, মাস্টার্স এবং ১-৩ বছর ফ্যাক্টুরি অ্যাকাউন্টস এন্ড ভ্যাট এ কাজ করার অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই আবেদন করবেন।

যোগাযোগঃ 01633169029

২০২৬-২০২৭ করবর্ষে ব্যবসাবান্ধব কর আইন ও রাজস্ববান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ৬টি সুনির্দিষ্ট প্রস্তাবনা: একজন ট্যাক্স প্রফেশন...
08/08/2026

২০২৬-২০২৭ করবর্ষে ব্যবসাবান্ধব কর আইন ও রাজস্ববান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ৬টি সুনির্দিষ্ট প্রস্তাবনা:
একজন ট্যাক্স প্রফেশনাল / লয়ার হিসেবে প্রতিদিনের আয়কর সংক্রান্ত কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করছি যে, হঠাৎ করে আয়কর আইনে কিছু বড় ধরনের পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে সাধারণ করদাতা ও ব্যবসায়ীরা চরম বিভ্রান্তি ও সংকটের মুখোমুখি হচ্ছেন।
আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য ট্যাক্স বা রাজস্ব অত্যন্ত প্রয়োজন—এ বিষয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু কর আদায়ের প্রক্রিয়া এমন হওয়া উচিত যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ বা বিমুখ না হয়, বরং সচল থাকে। আইন যদি করদাতার জন্য নির্ভরযোগ্য ও ন্যায়সংগত হয়, তবে মানুষ নিজ থেকেই ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে।
জাতীয় স্বার্থে ও করদাতাদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড) দৃষ্টি আকর্ষণ করে নিম্নে ৬টি জরুরি পরিবর্তনের প্রস্তাব উপস্থাপন করছি:
🔹 ১. ব্যক্তি পর্যায়ে সব ধরনের ব্যবসায় ১% টার্নওভার ট্যাক্স রহিত করা:
ব্যবসায়িক লোকসান সত্ত্বেও ১% ন্যূনতম কর আদায়ের নিয়ম ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SME) মূলধন ধ্বংস করছে। প্রকৃত আয়ের ওপর কর ধার্যের মৌলিক নীতি বজায় রেখে এই বাধ্যবাধকতা প্রত্যাহার করা জরুরি।
🔹 ২. সঞ্চয়পত্রের উৎসে করকে চূড়ান্ত করদায় (Final Tax) বহাল রাখা:
পেনশনভোগী, বয়স্ক ও নির্দিষ্ট আয়ের মানুষের মূল অবলম্বন সঞ্চয়পত্র। উৎসে কেটে নেওয়া করকে চূড়ান্ত করদায় হিসেবে বহাল না রাখলে সাধারণ করদাতারা জটিলতা ও অতিরিক্ত করের বোঝা অনুভব করছেন।
🔹 ৩. সম্পত্তি হস্তান্তরে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল করা:
সম্পত্তি হস্তান্তরে ১৫% কর আরোপ এবং প্লট ও ফ্ল্যাট মালিকদের ওপর অতিরিক্ত ১৫% ট্যাক্স যুক্ত করার ফলে আবাসন খাতে চরম মন্দা দেখা দিয়েছে। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনে বাধা সৃষ্টি হওয়ায় অনানুষ্ঠানিক বা অপ্রদর্শিত অর্থ লেনদেনের প্রবণতা বাড়ছে। এটি রহিত করে পূর্বের ন্যায় চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা আবশ্যক।
🔹 ৪. আপীল আবেদন পর্যায়ে ১% কর পরিশোধের বাধ্যবাধকতা বাতিল করা (ধারা ২৮৫):
ধারা ২৮৫ অনুযায়ী আইনি প্রতিকার বা আপীল করার শুরুতেই বাধ্যতামূলক ১% কর জমা দেওয়ার শর্ত করদাতার ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারকে সীমিত করে। প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থে এটি বাতিল হওয়া প্রয়োজন।
🔹 ৫. ফার্মের (Firm) কর হার ব্যক্তি শ্রেণীর স্লাব অনুযায়ী নির্ধারণ করা (দ্বিতীয় তফসিল):
অংশীদারি কারবারের (Firm) ওপর সরাসরি ২৭.৫০% কর আরোপ মূলত কর্পোরেট হারের সমতুল্য, যা ছোট ও মাঝারি যৌথ ব্যবসার বিকাশ রুদ্ধ করছে। দ্বিতীয় তফসিল সংশোধন করে ফার্মের আয়কে ব্যক্তি শ্রেণীর ট্যাক্স স্লাব (Tax Slabs) অনুযায়ী করায়ন করা উচিত।
🔹 ৬. অটোমেটেড ও দ্রুত রিফান্ড (Tax Refund) নিশ্চিত করা:
করদাতারা যদি অতিরিক্ত ট্যাক্স দিয়ে থাকেন, তবে তা ফেরত পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেটেড হওয়া উচিত। রিফান্ড পাওয়ার নিশ্চয়তা থাকলে করদাতারা সততার সাথে সঠিক আয় প্রদর্শন করতে উৎসাহিত হবেন।

রাজস্ব তখনই সঠিক উপায়ে ও প্রবৃদ্ধির সাথে বৃদ্ধি পাবে, যখন কর আইন হবে সহজ, ব্যবসাবান্ধব ও নির্ভরযোগ্য। উপরোক্ত পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে একদিকে ব্যবসা যেমন গতিশীল হবে, অন্যদিকে রাষ্ট্রের রাজস্ব আদায়ের পরিধিও বহুগুণ বৃদ্ধি পাবে।
সম্মানিত করদাতা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের পোস্টটি শেয়ার করে নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি।

সম্মানিত করদাতাগণ,একটি সহজ কথা মনে রাখুন আপনার প্রথম আয়কর রিটার্ন আপনার বাড়ির ফাউন্ডেশনের মতো। আপনার ফাউন্ডেশন যত মজবুত ...
06/08/2026

সম্মানিত করদাতাগণ,
একটি সহজ কথা মনে রাখুন আপনার প্রথম আয়কর রিটার্ন আপনার বাড়ির ফাউন্ডেশনের মতো। আপনার ফাউন্ডেশন যত মজবুত হবে,আপনার বাড়িটি ও ঠিক ততটাই টেকসহ হবে। ভবিষ্যতে আরামে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবেন।

ঠিক তেমনই আপনার প্রথম আয়কর রিটার্ন যতটা প্ল্যানিং, নির্ভুল আর ঘোচানো হবে ভবিষ্যতে আপনার আয়কর রিটার্ন অডিটে পড়ার ঝুকি কমবে। তাই পরামর্শ থাকবে পরবর্তী রিটার্নগুলো যাকে দিয়েই করান বা নিজে করুন তবে প্রথম রিটার্নটি একজন দক্ষ কর আইনজীবী বা আয়কর এক্সপার্টের মাধ্যমে করুন।

একজন আয়কর আইনজীবি আর একজন ডাক্তার সমান কথা। ডাক্তারের নিকট যেমন আমরা অসুস্থতার কিছু গোপন করিনা। ঠিক তেমনই যিনি আপনার আয়কর রিটার্নটি পূরণ করবেন তাকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগীতা করুন। তার নিকট কোন আয় বা সম্পদ গোপন করলেন মানে আপনি নিজেই নিজের ক্ষতি করলেন।

আপনার আয়কর রিটার্ন পূরনে সহযোগীতায় যোগাযোগ করতে পারেন:
মো: কামরুল হাছান (মামুন)
যোগাযোগ :০১৬৩৩১৬৯০২৯

বিষয়: ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে বিআইএন (BIN) স্থানান্তর এবং কাস্টমস-এর আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা...
03/08/2026

বিষয়: ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে বিআইএন (BIN) স্থানান্তর এবং কাস্টমস-এর আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা!
02/08/2026

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা!

আপনার ট্যাক্স রিটার্ন ৩০ই সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ৫% কর প্রণোদনা পাবেন।
27/07/2026

আপনার ট্যাক্স রিটার্ন ৩০ই সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ৫% কর প্রণোদনা পাবেন।

26/07/2026

ব্যবসা বাঁচলে রাজস্ব বাড়বে -

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা দের বাঁচান।

চায়ের দোকান থেকে ছোট গার্মেন্টস ফ্যাক্টরি - এরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি।

কিন্তু আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩ অনুযায়ী এখন টার্নওভারের উপর ১% Minimum Tax দিতে হচ্ছে। লাভ হোক বা লস।

উদাহরণ:
বার্ষিক বিক্রি ৪০ লাখ টাকা। প্রকৃত লাভে কর আসে ৫,০০০ টাকা।
কিন্তু ১% এর কারণে দিতে হচ্ছে ৪০, ০০০টাকা!

লাভ না থাকলেও ট্যাক্স দিতে হচ্ছে।

এতে করে নতুন বিনিয়োগ থেমে যাবে, উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিবে।

সরকারের কাছে প্রস্তাব:
১. MSME(Micro, Small and Medium Enterprise)এর জন্য ট্যাক্সের হার শূন্য করা হোক।

২. Low margin ব্যবসার জন্য আলাদা নীতি করা হোক ।

কর দিন, কিন্তু ব্যবসা বন্ধ করে নয়।
ব্যবসা টিকিয়ে রাখুন, করদাতা নিজেই বাড়বে।

সবার কাছে অনুরোধ, লেখাটি শেয়ার করুন। যাতে বিষয়টি নীতিনির্ধারকদের নজরে আসে।

📢 ট্যাক্স রিটার্ন দাখিলের কাজ শুরু হয়ে গেছে।আপনার Tax Return সময়মতো দাখিল করুন এবং একটি দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশে...
25/07/2026

📢 ট্যাক্স রিটার্ন দাখিলের কাজ শুরু হয়ে গেছে।

আপনার Tax Return সময়মতো দাখিল করুন এবং একটি দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখুন।

দিব কর, বাঁচবে দেশ — গড়ব সোনার বাংলাদেশ। 🇧🇩

আপনার বা আপনার প্রতিষ্ঠানের জন্য ট্যাক্স রিটার্ন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত পেশাদার সহায়তার জন্য যোগাযোগ করুন।

MD KAMRUL HASAN
Owner
Kamrul Vat-tax Consultancy firm

📧 ই-মেইল: Kamrulvtcf.outlook.com

সময়মতো ট্যাক্স রিটার্ন দাখিল করুন, জরিমানা
এড়িয়ে নিশ্চিন্তে থাকুন।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড।
22/07/2026

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড।

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য"
20/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য"

Address

Shaymoli, Mohammad Pur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Vat-tax Consultancy firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category