The Chamber One

The Chamber One For Every Legal Need

03/06/2026

বাবা-মাও কি সন্তানের আয় থেকে ভরণ-পোষণ পাওয়ার অধিকার রাখেন?

অনেকেই জানেন না যে বাংলাদেশে পিতা-মাতার ভরণ-পোষণ শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি আইনগত দায়িত্বও। পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী সন্তানদের ওপর পিতা-মাতার প্রয়োজনীয় ভরণ-পোষণ, চিকিৎসা, বাসস্থান ও সেবাযত্ন নিশ্চিত করার দায়িত্ব আরোপ করা হয়েছে।

প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বৃদ্ধি পাওয়ার এই সময়ে আমাদের মনে রাখা উচিত—পিতা-মাতার প্রতি দায়িত্ব কেবল বিশেষ দিবসে শুভেচ্ছা জানানো নয়; বরং তাদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আইন কী বলছে? পিতা-মাতা কীভাবে তাদের অধিকার দাবি করতে পারেন? বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও
#রাখা #ভিডিওভিডিও #পিতামাতারভরনপোষন #বাংলাদেশেরআইন #বয়স্ক

ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয় । সবাইকে ঈদের শুভেচ্ছা....
27/05/2026

ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয় ।
সবাইকে ঈদের শুভেচ্ছা....

24/05/2026

যেকারো ছবি বা ভিডিও কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে? আইনের দৃষ্টিতে কখন তা অপরাধ এবং বাংলাদেশের আইনে কতটা সুরক্ষিত আমাদের ব‍্যক্তিগত গোপনীয়তা...
আলোচনা করেছেন মারিয়া তানজিমাৎ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। #সাইবারসুরক্ষা #ভিডিওভিডিও

15/05/2026

"দাতব্য" প্রতিষ্ঠান মানে কি? "দাঁত" সংক্রান্ত কিছু?

সম্পত্তি দানপত্র - ওয়াকফ সম্পর্কে জানুন!

#দাতব্যসম্পত্তি #দানপত্র #ওয়াকফ

09/05/2026

"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়,
হয়তো মানুষ নয় -হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে"

এই লাইনগুলো জীবনানন্দ দাসের শুধু কবিতা নয় এটা এক ধরনের প্রতিশ্রুতি।
প্রকৃতির কাছে, জীবনের কাছে।

কিন্তু প্রশ্ন হলো
ফিরে আসা পাখিটি কি আমাদের হাতে নিরাপদ থাকে?

আজ ৯ই মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী, পরিযায়ী পাখি শুধু “অতিথি পাখি” নয়—এটি আইনের সুরক্ষার আওতাভুক্ত বন্যপ্রাণী। এই আইনে “পরিযায়ী প্রজাতি” বলতে এমন বন্যপ্রাণীকে বোঝানো হয়েছে, যারা এক বা একাধিক দেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে বছরের নির্দিষ্ট সময়ে আসা-যাওয়া করে।
চলুন জানি নতুন আইন আরো কি কি আছে ...

#অতিথীপীখি #বন‍্যপ্রানীসংরক্ষণ #জীবনানন্দকবিতা

অর্ধসমাপ্ত ওকালতির ডিগ্রি ছেড়ে বিলেতফেরত তরুণ রবীন্দ্রনাথ ঠাকুর মনোনিবেশ করেছিলেন সাহিত্যচর্চায়।  আজ বিশ্বকবির জন্ম জয়ন্...
08/05/2026

অর্ধসমাপ্ত ওকালতির ডিগ্রি ছেড়ে বিলেতফেরত তরুণ রবীন্দ্রনাথ ঠাকুর মনোনিবেশ করেছিলেন সাহিত্যচর্চায়। আজ বিশ্বকবির জন্ম জয়ন্তীতে শুভেচ্ছাভরে স্মরণ করছে চেম্বার ওয়ান।
#রবীন্দ্রজয়ন্তি #২৫শেবৈশাখ #রবীন্দ্র #বিশ্বকবি

01/05/2026

"আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,
শুধিতে হইবে ঋণ!"

মহান মে দিবসের শুভেচ্ছা...

#মহানমেদিবস #আইনসংশোধন #শ্রমআইন২০২৬

আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার , জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”ন্য...
28/04/2026

আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার , জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”

ন্যায়বিচার পাওয়া সবার অধিকার। কিন্তু আর্থিক অসচ্ছলতা, সামাজিক দুর্বলতা বা সঠিক তথ্যের অভাবে যারা মামলা করতে পারেন না, আইনজীবী নিতে পারেন না, কিংবা নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না, এই মানুষদের জন্যই রয়েছে সরকারি আইনগত সহায়তা।

🔴কী কী সেবা পাওয়া যায়?
সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে পাওয়া যায়-
✅ বিনামূল্যে আইনি পরামর্শ ও আইনগত তথ্য
✅ লিগ্যাল কাউন্সেলিং
✅ আপসযোগ্য বিরোধে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতা
✅ সরকারি খরচে মামলা দায়ের ও পরিচালনা
✅ মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
✅ আইনজীবীর ফি পরিশোধ
✅ বিনামূল্যে ওকালতনামা সরবরাহ
✅ রায় বা আদেশের অনুলিপি সংগ্রহে সহায়তা
✅ ডিএনএ টেস্ট, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ মামলার প্রয়োজনীয় ব্যয়ে সহায়তা
✅ কারাবন্দী ও বিনা বিচারে আটক ব্যক্তিদের জন্য আইনি সহায়তা

🔴 কারা এই সেবা পাবেন?
অসহায় ও দরিদ্র হলে বাদী বা বিবাদী উভয়ই এই সেবা পেতে পারেন। বিশেষভাবে এই সেবা পেতে পারেন- আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি, অসচ্ছল নারী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ মহিলা, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমিক, বয়স্ক ভাতাভোগী ব্যক্তি, মানব পাচারের শিকার ব্যক্তি, এসিডদগ্ধ নারী বা শিশু, নির্যাতনের শিকার নারী ও শিশু, পারিবারিক সহিংসতার শিকার বা ঝুঁকিতে থাকা ব্যক্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ, নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে, অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিনা বিচারে আটক বা অসহায় কারাবন্দী, আদালত বা কারা কর্তৃপক্ষ কর্তৃক অসহায়/অসচ্ছল হিসেবে বিবেচিত ব্যক্তি।

🔴 কে এই সেবা দিয়ে থাকেন?
লিগ্যাল এইড অফিসার এই সেবা প্রদান করে থাকেন। তিনি একজন বিচারক, যিনি আইনগত পরামর্শের পাশাপাশি আপসযোগ্য বিরোধগুলো (মামলা দায়েরের আগে বা পরে) বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে দ্রুত ও কার্যকরভাবে সমাধানের চেষ্টা করেন।

🔴 কিভাবে সেবা পাবেন?
আইনগত সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন-
✅ নিকটস্থ জেলা লিগ্যাল এইড অফিসে
✅ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে
✅ ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইন সহায়তা সেলে
✅ উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কমিটির মাধ্যমে
✅ অনলাইনে BD Legal Aid App ব্যবহার করে
✅ ওয়েবসাইট: www.nlaso.gov.bd

🔴 তাৎক্ষণিক আইনি পরামর্শ দরকার?
বিনা খরচে আইনি পরামর্শ ও তথ্য সেবা পেতে কল করুন ১৬৬৯৯ (জাতীয় লিগ্যাল এইড হেল্পলাইন- টোল ফ্রি)

মনে রাখুন বিরোধ মানেই শুধু মামলা নয়। অনেক বিরোধ সরকারি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আপস-মীমাংসা বা মধ্যস্থতার মাধ্যমে দ্রুত, কম খরচে এবং শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা সম্ভব। এই তথ্যটি শেয়ার করুন, আপনার একটি শেয়ার হয়তো একজন অসহায় মানুষকে ন্যায়বিচারের পথে এগিয়ে দিতে পারে।
#আইনি_সহায়তা #প্রতারণা_সতর্কতা #সাইবারক্রাইম

পুরনো জরা করে ম্লান,নতুন ভোরের উত্থান-নব উদ্যমে গাহিয়া গান,সজীবতায় রচিব প্রাণ!শুভ নববর্ষ
14/04/2026

পুরনো জরা করে ম্লান,
নতুন ভোরের উত্থান-
নব উদ্যমে গাহিয়া গান,
সজীবতায় রচিব প্রাণ!

শুভ নববর্ষ

প্রতিবেশীর ঝামেলা, শব্দদূষণ ও আইনি প্রতিকার: দৈনন্দিন সমস্যার সমাধানশহুরে জীবনে প্রতিবেশীর সঙ্গে ছোটখাটো বিরোধ নতুন কিছু...
10/04/2026

প্রতিবেশীর ঝামেলা, শব্দদূষণ ও আইনি প্রতিকার: দৈনন্দিন সমস্যার সমাধান
শহুরে জীবনে প্রতিবেশীর সঙ্গে ছোটখাটো বিরোধ নতুন কিছু না। কিন্তু যখন এই বিরোধ শব্দদূষণ, অযৌক্তিক আচরণ বা নিয়মিত বিরক্তির পর্যায়ে পৌঁছে যায়, তখন তা শুধু অস্বস্তিকর না, আইনগতভাবেও প্রতিকারযোগ্য। আপনি চাইলে আইনগত প্রক্রিয়ায় এই সমস্যার কার্যকর সমাধান করতে পারেন।
শব্দদূষণ: আইন কী বলছে? 🔊
বাংলাদেশে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী, নির্দিষ্ট সময় ও এলাকাভেদে শব্দের সীমা নির্ধারিত আছে।
• রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উচ্চশব্দে মাইক, লাউডস্পিকার বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ (বিশেষ অনুমতি ছাড়া)।
• আবাসিক এলাকায় নির্ধারিত ডেসিবেল মাত্রা অতিক্রম করা আইন লঙ্ঘন।
এই বিধিমালা ভঙ্গ করলে শাস্তি হিসেবে জরিমানা বা অন্যান্য ব্যবস্থা নেওয়া যেতে পারে।💡
প্রতিবেশীর কারণে Public Nuisance হলে কী করবেন?⚖️
দণ্ডবিধি, ১৮৬০-এর ২৬৮ ধারা অনুযায়ী, কোনো কাজ যদি সাধারণ জনগণের জন্য বিরক্তি, ক্ষতি বা অসুবিধা সৃষ্টি করে, তবে তা Public Nuisance হিসেবে গণ্য হবে।
এছাড়া, CrPC (ফৌজদারি কার্যবিধি), ১৮৯৮-এর ১৩৩ ধারা অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনস্বার্থে বিরক্তিকর বা ক্ষতিকর কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন।💡
অর্থাৎ, প্রতিবেশীর আচরণ যদি নিয়মিতভাবে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হতে পারেন।
প্রতিদিনের ঝামেলা: আইন কীভাবে সাহায্য করে?🏠
• অতিরিক্ত শব্দ, ঝগড়া বা হুমকির ক্ষেত্রে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (GD) করতে পারেন।
• স্থায়ী বিরক্তি বা ক্ষতির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করে প্রতিকার চাইতে পারেন।
• অশান্তি বা মারামারির সম্ভাবনার ক্ষেত্রে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে (CrPC-এর প্রাসঙ্গিক ধারা অনুযায়ী)।
📌 প্রতিকারের উপায়:
১. প্রথমে শান্তিপূর্ণভাবে কথা বলুন, অনেক সময় সরাসরি আলাপেই সমস্যা মিটে যায়।
২. প্রমাণ সংগ্রহ করুন, শব্দ বা বিরক্তির প্রমাণ (ভিডিও/অডিও) রাখুন।
৩. লিখিত অভিযোগ করুন, স্থানীয় থানা বা সিটি কর্পোরেশনে অভিযোগ জানান।
৪. আইনি পদক্ষেপ নিন, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করুন (ধারা ১৩৩, CrPC)।
🚫 কী করবেন না?
• নিজে থেকে প্রতিশোধ নিতে যাবেন না।
• ঝগড়া বা মারামারিতে জড়াবেন না, এতে আপনার বিরুদ্ধেই মামলা হতে পারে।
🎯 প্রতিবেশীর সঙ্গে বিরোধ যতই সাধারণ হোক, তা অবহেলা করলে বড় সমস্যার রূপ নিতে পারে। আইন আপনাকে শুধু সুরক্ষা দেয় না, বরং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেও সহায়তা করে। তাই সমস্যাকে চেপে না রেখে, সঠিক উপায়ে এগিয়ে যান, সমাধান আপনার হাতেই।
⚖️ আপনার অধিকার জানুন, প্রয়োজনে আইনগত সহায়তা নিন, এবং নিজের শান্তি নিজেই নিশ্চিত করুন।

Address

Annex Bhaban, Supreme Court Bar Association
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Chamber One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share