MSI Associates

MSI Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MSI Associates, Tax Lawyer, 361/kha Uttar Pirerbag (Alochaya Apertment), Dhaka.
(6)

আল্লাহ মহান
আমাদের সেবা সমুহ:
ইনকাম টেক্স রির্টন প্রদান
ইনকাম টেক্স চিঠির উত্তর প্রদান
টি,আই,এন খোলা,তথ্য সংসোধন করা হয়
ভ্যাট রির্টন প্রদান
ভ্যাট চিঠির উত্তর প্রদান
বি,আই,এন খোলা,তথ্য সংসোধন করা হয়
কোম্পানির লাইসেন্স গ্রহণ নবায়ন হয়
অডিট রিপোট করা হয়

রাষ্ট্রকে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর পরিশোধ করা, একজন নাগরিকের আইনগত রাষ্ট্রীয় এবং সামাজিক দায়িত্ব। আসুন আমরা সকলেই ...
24/09/2026

রাষ্ট্রকে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর পরিশোধ করা, একজন নাগরিকের আইনগত রাষ্ট্রীয় এবং সামাজিক দায়িত্ব। আসুন আমরা সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করি এবং যথাযথ কর পরিশোধ করি।

সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর!!
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

17/09/2026
📢 **অবশেষে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর!**১ জুলাই ২০২৬ থেকে ব্যবসার টার্নওভারের পরিমাণ যা-ই হোক না কেন, ১% হারে...
31/08/2026

📢 **অবশেষে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর!**

১ জুলাই ২০২৬ থেকে ব্যবসার টার্নওভারের পরিমাণ যা-ই হোক না কেন, ১% হারে টার্নওভার কর প্রযোজ্য হওয়ার বিধান করা হয়েছিল। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

আজ, ৩১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিধান সংশোধন করা হয়েছে।

✅ **সংশোধিত নিয়ম অনুযায়ী—**

🔹 টার্নওভার ২ কোটি টাকা পর্যন্ত হলে—টার্নওভার কর শূন্য (০%)।

🔹 টার্নওভার ২ কোটি টাকার বেশি কিন্তু ৪ কোটি টাকার বেশি নয় হলে—সম্পূর্ণ টার্নওভারের ওপর ০.৫০%।

🔹 টার্নওভার ৪ কোটি টাকার বেশি হলে—সম্পূর্ণ টার্নওভারের ওপর ১%।

📌 **উদাহরণের মাধ্যমে বুঝে নিই—**

উদাহরণ–১: টার্নওভার ১ কোটি ৮০ লাখ টাকা

যেহেতু টার্নওভার ২ কোটি টাকার বেশি নয়, তাই—

টার্নওভার কর = ১,৮০,০০,০০০ × ০%
= শূন্য টাকা।

অর্থাৎ, এই ব্যবসায়ীকে কোনো টার্নওভার কর দিতে হবে না।

উদাহরণ–২: টার্নওভার ৩ কোটি টাকা

যেহেতু টার্নওভার ২ কোটি টাকার বেশি, কিন্তু ৪ কোটি টাকার বেশি নয়, তাই সম্পূর্ণ ৩ কোটি টাকার ওপর ০.৫০% হারে কর হিসাব হবে—

টার্নওভার কর = ৩,০০,০০,০০০ × ০.৫০%
= ১,৫০,০০০ টাকা।

এখানে শুধু ২ কোটি টাকার অতিরিক্ত ১ কোটি টাকার ওপর নয়; সম্পূর্ণ ৩ কোটি টাকার ওপর ০.৫০% হারে কর হিসাব হবে।

উদাহরণ–৩: টার্নওভার ৫ কোটি টাকা

যেহেতু টার্নওভার ৪ কোটি টাকার বেশি, তাই সম্পূর্ণ ৫ কোটি টাকার ওপর ১% হারে কর হিসাব হবে—

টার্নওভার কর = ৫,০০,০০,০০০ × ১%
= ৫,০০,০০০ টাকা।

এ ক্ষেত্রেও শুধু ৪ কোটি টাকার অতিরিক্ত অংশের ওপর নয়; সম্পূর্ণ ৫ কোটি টাকার ওপর ১% হারে কর হিসাব হবে।

অর্থাৎ, নতুন প্রজ্ঞাপনের ফলে ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে—এমন ক্ষুদ্র ব্যবসায়ীরা টার্নওভার করের আওতামুক্ত হলেন। নিঃসন্দেহে এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি স্বস্তিদায়ক ও সময়োপযোগী সিদ্ধান্ত।

তবে মনে রাখতে হবে, টার্নওভার কর শূন্য হওয়া মানে ব্যবসার নিয়মিত আয়করও শূন্য—এমন নয়। ব্যবসার করযোগ্য আয় থাকলে প্রচলিত নিয়মে আয়কর হিসাব করতে হবে।





📢 ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন সিস্টেম এখন লাইভঅর্থাৎ আপনি চাইলে এখনই আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।তবে একটি বিষয় ম...
22/07/2026

📢 ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন সিস্টেম এখন লাইভ

অর্থাৎ আপনি চাইলে এখনই আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি—আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে। ফলে ই-রিটার্ন সিস্টেমেও অনেক পরিবর্তন করা হয়েছে।

শুধু একটি রিটার্ন দাখিল করে ফেলাই বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো—

✅ রিটার্নটি করদাতার অনুকূলে হচ্ছে কি না
✅ তথ্য প্রদানে কোনো ভুল হচ্ছে কি না
✅ এখন রিটার্ন দাখিল করলে কী সুবিধা পাওয়া যাবে
✅ কিছুদিন পর দাখিল করলে বাড়তি কোনো সুবিধা পাওয়া যেতে পারে কি না
✅ যেসব ক্ষেত্রে করদায় বেশি মনে হচ্ছে, সেসব বিষয়ে পরবর্তী সময়ে কোনো পরিবর্তন আসতে পারে কি না
✅ বর্তমানে যে বিধান রয়েছে, ভবিষ্যতে তা আরও কঠিন হতে পারে কি না

এসব বিষয় বিবেচনা করেই রিটার্ন দাখিল করা উচিত।

তাড়াহুড়া করতে গিয়ে ভুল হলে পরবর্তী সময়ে সংশোধিত রিটার্ন দাখিলের প্রয়োজন হতে পারে। আবার চাইলেই সব ধরনের ভুল সংশোধন করা যায় না—এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে করদাতার করদায় আরও বেড়ে যেতে পারে।

তাই সময় নিয়ে সতর্কতার সঙ্গে রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে হবে।

চলুন, নতুন সিস্টেমের কয়েকটি আপডেট সংক্ষেপে জেনে নিই—

📌 প্রথমত—ইনসেনটিভ

কোন পরিমাণ টাকার ওপর ইনসেনটিভ পাওয়া যাবে?

রিটার্ন দাখিলের সময় যে পরিমাণ কর পরিশোধ করা হবে, সেই টাকার ওপর ইনসেনটিভ পাওয়া যাবে।

উদাহরণস্বরূপ, আপনার মোট করদায় ২,০০,০০০ টাকা। এর মধ্যে আপনি আগে ১,৭০,০০০ টাকা পরিশোধ করেছেন এবং রিটার্নের সঙ্গে অবশিষ্ট ৩০,০০০ টাকা পরিশোধ করছেন।

এক্ষেত্রে ৩০,০০০ টাকার ওপর ৫% হারে ইনসেনটিভের পরিমাণ হবে ১,৫০০ টাকা। এই ১,৫০০ টাকা সমন্বয় করে অবশিষ্ট ২৮,৫০০ টাকা পরিশোধ করা যাবে।

📌 দ্বিতীয়ত—ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হওয়া

ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসার সুবিধাটি এখনো কার্যকর হয়নি।

📌 তৃতীয়ত—Tax Claim অংশে পরিবর্তন

Tax Claim অংশটি আগের মতো নেই; এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

এ রকম আরও অনেক পরিবর্তন রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব।

ধন্যবাদ সবাইকে।









Day long Traning on Financial Statement, TDS,TDS rules,Anty Money laundering measures & Regularizes Companies At Dhaka T...
26/06/2026

Day long Traning on Financial Statement, TDS,TDS rules,Anty Money laundering measures & Regularizes Companies At Dhaka Taxes Bar Association Members Club (DTBAMC)


MSI Associates
Shariful Islam

সম্পূর্ণ Automated পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড
02/04/2026

সম্পূর্ণ Automated পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড

বিজ্ঞপ্তি: এনবিআর- ৩১/০৩/২০২৬,আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায়
31/03/2026

বিজ্ঞপ্তি: এনবিআর- ৩১/০৩/২০২৬,
আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায়

Happy Independence Day 2026MSI Associates Shariful Islam
26/03/2026

Happy Independence Day 2026
MSI Associates Shariful Islam

Address

361/kha Uttar Pirerbag (Alochaya Apertment)
Dhaka
1216

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 23:00
Friday 08:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801827797990

Alerts

Be the first to know and let us send you an email when MSI Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MSI Associates:

Shortcuts

Share

Category