17/09/2026
ল তে যারা ভর্তি হতে চান তাদের দুইটা কথা বলবো।
১। ঘন্টার পর ঘন্টা পড়াশোনার অভ্যাস না থাকলে দয়া করে ল তে ভর্তি হবেন না। কঠিন পড়াশোনা। আবার অনার্স শেষ হলে বার কাউন্সিলের এক্সাম দিয়ে সনদ পেতে হবে। এরপর আবার হাই কোর্ট ডিভিশনের এক্সাম যার জন্য এল,এল,এম করতে হবে। চাপায় ধার থাকলে ল তে ভর্তি হও এইসব আসলে সত্য না। পড়ুয়া ছাত্র হলে ল তে ভর্তি হন।
২। ইংরেজি যারা ভয় পান দয়া করে ল সাবজেক্ট স্কিপ করুন। বেয়ার অ্যাক্ট গুলিতে কঠিন কঠিন ইংলিশ। বিভিন্ন দেশের জাজমেন্ট সব কঠিন ব্রিটিশ ইংলিশে। আইন নিয়ে যত বিস্তর জানতে চাইবেন সব ইংলিশে। যদি ইংলিশে কাচা হন তাহলে আইন পেশায় শুধু নিম্ন আদালতেই আজীবন থাকতে হবে।
এই দুইটা দিকে যদি আপনার সাহস বা দক্ষতা থাকে ল তে ভর্তি হয়ে যান। লম্বা রেইসের একজন হবেন। শখের বসে ল পড়া এক জিনিস আর লিগ্যাল ফিল্ডের বড় খেলোয়াড়দের একজন হতে চাওয়া আরেক জিনিস। একটা ভুল আপনাকে টেনে সনদ পাওয়াতে পারে কিন্তু আপনি হবেন বটতলার উকিল। ৭৫ ভাগ ল গ্র্যাজুয়েট পরে গিয়ে সনদ পায় না এবং পেলেও উন্নতি করতে পারে না। মেধা আর পরিশ্রম এই দুইটা যার মাঝে নেই সে স্কিপ করুক ল সাবজেক্ট।