Saifur Rahman Parvez

Saifur Rahman Parvez আইনজীবী-আইনের শাসন-পরিশ্রম-সাধনা-রিসার্চ-বিনয়-শ্রদ্ধা-সম্মান একসূত্রে গাঁথা।

দ্বিতীয় বিয়ে করতে কখনোই প্রথম স্ত্রীর অনুমতি লাগত না। অনুমতি লাগত সালিশি পরিষদের চেয়ারম্যানের, যেখানে স্বামী ও প্রথম স্ত...
11/01/2026

দ্বিতীয় বিয়ে করতে কখনোই প্রথম স্ত্রীর অনুমতি লাগত না। অনুমতি লাগত সালিশি পরিষদের চেয়ারম্যানের, যেখানে স্বামী ও প্রথম স্ত্রীর একজন করে প্রতিনিধিও সাথে থাকে। সেই অর্থে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয় মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর বা সিটি কর্পোরেশনের মেয়র।

হাইকোর্ট এই কথাটাই বলেছে, নতুন কিছু বলেনি।

আর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সেই বিয়ে অবৈধ হবে না, শুধু এক বছরের কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা হতে পারে। প্রথম স্ত্রীর দেনমোহর বকেয়া থাকলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে।

11/01/2026

🛵 মটরসাইকেল চালানোর সময় নিচের নিয়মগুলো না মানলে অনিবার্যভাবে আইনি ঝামেলায় পড়তে পারেন। তাই নিরাপদ ও ঝামেলামুক্ত চলাচলের জন্য সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিষয়গুলো অবশ্যই মনে রাখুন।

১। প্রয়োজনীয় কাগজপত্র:
নিচের ৩টি কাগজের যেকোনো একটি না থাকলে অবশ্যই মামলা হবে:
ক. রেজিস্ট্রেশন পেপার।
খ. ট্যাক্স টোকেন।
গ. বৈধ ড্রাইভিং লাইসেন্স।

২️। মেয়াদ সংক্রান্ত বিষয়: ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। রেজিস্ট্রেশন পেপারের মেয়াদ শেষ হওয়ার বিষয় নেই।

৩️। মালিকানা পরিবর্তন:সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নাম ট্রান্সফার না করলে মামলা হবে।

৪️। লার্নার লাইসেন্স: লার্নার পেপার থাকলেও যদি পরীক্ষা, ছবি ও ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া থাকে, মামলা হবে।

৫️। হেলমেট বাধ্যতামূলক: চালক হেলমেট না পরলে
চালক পরলেও পেছনের যাত্রী হেলমেট না পরলে মামলা হবে।

৬️। ট্রাফিক আইন: ট্রাফিক সিগন্যাল বা রোড সাইন অমান্য করলে মামলা হবে। উল্টো পথে গাড়ি চালালে মামলা হবে।

৭️। লাইট ও যন্ত্রাংশ: ব্রেক লাইট কাজ না করলে, ইন্ডিকেটর লাইট ভাঙা বা না থাকলে, রাতে হেডলাইট জ্বালানো না হলে মামলা হবে।

৮️। মোবাইল ও নেশা: গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে মামলা হবে।

৯️। অবৈধ পরিবর্তন (Modification): অনুমতি ছাড়া বাইক মোডিফাই করলে, রং পরিবর্তন করলে, VIP হর্ন ব্যবহার করলে, ফগ লাইট ব্যবহার করলে, হ্যালোজেনের বদলে LED হেডলাইট লাগালে মামলা হবে।

১০। যাত্রী সংখ্যা: মোটরসাইকেলে ২ জনের বেশি যাত্রী বহন করলে মামলা হবে।

১১। পার্কিং: অবৈধভাবে পার্কিং করলে মামলা হবে।

১️২। আইনশৃঙ্খলা: সরকারি কাজে বাধা দিলে
পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা সৃষ্টি করলে মামলা হবে।

১️৩। নিষিদ্ধ স্থান: ফুটপথে মোটরসাইকেল চালালে মামলা হবে।

১️৪। নিরাপত্তা সরঞ্জাম: লুকিং গ্লাস (Side Mirror) না থাকলে। প্রয়োজনীয় সেফটি গ্লাস না থাকলে মামলা হতে পারে।

✅ উপরের নিয়মগুলো মেনে চললে সহজেই মামলা এড়ানো সম্ভব, একই সঙ্গে আপনার নিজের ও অন্যের নিরাপত্তাও নিশ্চিত হবে। আইন মেনে চলুন, নিরাপদে চলুন।

09/11/2025

ব্র্যান্ডের নাম, লোগো এবং ট্যাগলাইন সুরক্ষিত রাখতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিন আজই⚡️

17/09/2025

আজকের পৃথিবীটা গতকালের পৃথিবী থেকে অন্যরকম।আগামীকালের পৃথিবীটা হবে আজকের পৃথিবী থেকে অন্যরকম। প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে পৃথিবী, পৃথিবীর মানুষ। এগিয়ে যাবার এই মিছিলে আপনি শামিল হবেন নাকি পিছিয়ে থাকবেন তা নির্ভর করছে আপনার মন-মানসিকতার উপর। সর্বশ্রেণীর মানুষকে ভালোবাসুন, হিংসা ও অহংকার মুক্ত থাকুন। জীবন অনেক সুন্দর যদি তা উপলব্ধি করতে পারেন।

17/09/2025
16/09/2025

স্বার্থ আর লোভ যখন মানুষের অন্তর আক্রান্ত হয়ে যায়, তখন মানুষের মধ্যে মনুষ্য গুণাবলী, মনুষ্যত্ব, বিবেক বুদ্ধি ও লজ্জাবোধ মানুষের কাছ থাকে পালিয়ে যায়। সে তখন উচ্চাকাঙ্ক্ষায়, স্বার্থ হাসিলে এবং তার লক্ষে পৌঁছার স্বপ্নে বিভোর হয়ে পরে, ঠিক যেনো মাদকাসক্ত নেশাগ্ৰস্থ লোকের মতো। তখন তার কাছে মা-বাবা, ভাই-বোন সব কিছুর উর্ধ্বে সে মনে করে তার স্বার্থ। স্বার্থ মানুষকে অন্ধ ও বদির করে দেয়’- এ চিরন্তন বাণীর সত্যতা আমরা বাস্তব জীবনে দেখছি যুগ যুগ ধরে। স্বার্থের পথে হেঁটে মানুষ উপলব্ধি শক্তি হারিয়ে ফেলে। সত্যকে বোঝা ও গ্রহণ করার ক্ষেত্রে অনেক বড় প্রতিবন্ধকতা হচ্ছে স্বার্থ। স্বার্থের জন্য মানুষ হারিয়ে ফেলে নীতি-নৈতিকতা ও মানবিক অনুভূতি। মানবতা যদি কাতরাতে থাকে, আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে তার কান্নায়, অসহায় কণ্ঠস্বরগুলো ডাকতে থাকে বাঁচার আকুতি নিয়ে তখন মানুষ সে অশ্রুভেজা ডাকেও সাড়া দিতে পিছপা হয়, যদি তা স্বার্থে আঘাত হানে।

লোভ ব্যাক্তিত্বকে মুছে দিয়ে মাটিতে মিশিয়ে দেয়। পারস্পরিক সুসম্পর্ক , ভালোবাসা, শ্রদ্ধাবোধ নৈতিকতা তথা ভাল যত গুণাবলী মানুষের জন্য অত্যাবশ্যক বলে গণ্য হয় সবই বিসর্জন দিতে কার্পন্য করেনা লোভী ব্যক্তি। ফলে তাকে সাময়িক কিছুটা লাভবান মনে হলেও সামগ্রিক বিবেচনায় সে সামাজিক, আর্থিক, ধর্মীয় সব দিকদিয়েই লাঞ্চনার শিকার হয়। সবাই তাকে অপছন্দ করে। তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ফলে কোথাও তাকে কেউ শ্রদ্ধা, সম্মান করে না। নিজের লালসা পরিগ্রহ করতে লোভী পশুতে পরিণত হয় সে। এদের উদাহরণ দিতে গিয়ে রাসুল সা. এরশাদ করেন, ‘দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালে ছেড়ে দিলে যে রকম ক্ষতির আশঙ্কা থাকে, সম্মান লিপ্সা ও সম্পদের লোভ মানুষের দ্বীনের জন্য তার চেয়েও বেশি ক্ষতিকর।" (তিরমিজি)

যারা স্বার্থ ও লোভের মায়া জালে আটকে পরে আপন-পর ভুলতে বসেছে এবং যারা নিজ স্বার্থ হাসিলে অন্ধ ও বদির নেয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আল-আমীন তাদের হেদায়েত করুণ।

15/09/2025

সাফল্য কিংবা ব্যর্থতাই জীবনের সবকিছু না।
সময়কে নান্দনিক উপায়ে রাঙিয়ে বেঁচে থাকাই জীবন।

14/09/2025

আমি সাধারণের মাঝে যে আনন্দ পেয়েছি তা আমি প্রাচুর্যের মাঝে খুঁজে পেয়েছি কিনা জানা নেই। আত্মার তুষ্টি আমার স্রষ্টার সৃষ্টির মাঝে। তাই চোখ বুজে আমি রাতের সাথে সখ্যতা করি। কারন শত কোলাহলের ভীড়ে শুধুমাত্র রাতের নিস্তব্ধতায় আমি প্রকৃতি খুঁজে পাই, নিজেকে পাই, যেখানে থাকেনা তোমার কিনবা তার ম‍্যানিপুলেশন, বাকি থাকে শুধু নিজের আবেগ। যেখানে লুকিয়ে থাকে চলতি জীবনের হিসাব আর আমার জীবনের গল্প।

13/09/2025

নিজের টাকায় জমি কিনে কোর্টের বারান্দায় বছরের পর বছর ঘুরা এটা সম্পূর্ণ নিজের অসচেতনতাই দায়ী, জমি কিনার আগে মালিকানার বিশুদ্ধতা অভিজ্ঞ আইনজীবী দিয়ে যাচাই-বাছাই করে নিবেন। জমি কিনে ঠকলেন সারাজীবনের জন্য ঠকলেন।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Saifur Rahman Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saifur Rahman Parvez:

Share