TAX & Law Service House

TAX & Law Service House Our mission is simple: to provide expert tax solutions with integrity, precision, and professionalism.

21/10/2025

বিদেশ থেকে কতটুকু সোনার গয়না আনলে শুল্ক দিতে হবে না!

বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ সোনার গয়না আনলে আপনাকে কোনো শুল্ক-কর দিতে হয় না। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় আপনি শুল্কমুক্ত সুবিধায় সোনার গয়না আনতে পারবেন। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণপিণ্ড বা সোনার বার দেশে আনার সুযোগ আছে।

অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে সোনার অলংকার ও সোনার বার ও মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিধিমালা জারি করেছে।

কতটুকু সোনার গয়না শুল্কমুক্ত
নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) অনুসারে, বিদেশফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। এর মানে, প্রায় আট ভরি ১০ আনার সোনার গয়না আনলেও কোনো শুল্ক নেই। অন্যদিকে রুপার অলংকার আনতে পারবেন ২০০ গ্রাম। তবে সোনা বা রুপা যা–ই হোক না কেন, একই ধরনের গয়না ১২ পিসের বেশি আনা যাবে না।

এ ছাড়া নতুন বিধিমালার আওতায় তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।
কীভাবে আনবেন
যাত্রীরা বাংলাদেশের বিমানবন্দরে নামার পর একটি ফরম পূরণ করতে হয়। ফরমটির নাম ব্যাগেজ ঘোষণা ফরম। সেখানে নিজের নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা, কোন দেশ থেকে এসেছেন—এসব তথ্য দিতে হয়। সেখানে জানাতে হয়, শুল্ক দিতে এমন এমন আনা কোনো পণ্য আছে কি না, থাকলে বিবরণী লিখতে হয়।

তবে ১০০ গ্রাম সোনার অলংকার ও ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকলে এসব ফরম পূরণ করতে হবে না। এর বেশি থাকলে বাড়তি অংশের জন্য শুল্ক বসবে।

ব্যাগেজ রুলসের আওতায় শুল্ক বসবে না, এমন কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বের হয়ে যেতে পারবেন।

07/10/2025

সময়ের পরে কি অনলাইন রিটার্ন দা র্ন খিল করা যাবে?
হ্যাঁ, হ্যাঁসময়ের পর সাধারণ পদ্ধতিতে অনলাইন রিটার্ন দা র্ন খিল করা যাবে।

Send a message to learn more

04/10/2025

কর্তিত উৎসে কর ও অগ্রিম করের ক্রেডিট কিভাবে পাব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিমকরসহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে Claim source tax, অগ্রিম করের ক্ষেত্রে Claim AIT, রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে Tax paid with return, পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে Adjustment of tax return অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে।

01/10/2025

সরকারি কোয়ার্টারে থাকা চাকরিজীবীরা আয়কর রিটার্নে বাসাভাড়া কিভাবে দেখাবেন?

সরকারি চাকরিজীবীরা যারা সরকারি কোয়ার্টারে থাকেন, তারা বেতনের সঙ্গে বাসাভাড়া ভাতাটি পান না। ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম বা আইবাস প্লাসপ্লাস থেকে পাওয়া বেতন বিবরণীতেও এই ভাতার কোনো টাকা দেখানো হয় না। ফলে আয়কর রিটার্ন দাখিলের সময় অনেক সরকারি কর্মচারী দ্বিধাগ্রস্ত হন, যে বাসাভাড়ার জায়গায় কী লিখবেন।

আয়কর রিটার্ন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কোয়ার্টারে থাকা কর্মচারীরা আয়কর রিটার্নে ‘ইনকাম ডিটেইলস’ পেজের পার্টিকুলারস থেকে ‘হাউস রেন্ট অ্যালাউন্স’ ঘরটি ফাঁকা রাখবেন।কারণ, তারা প্রকৃত অর্থে বাসাভাড়া পান না। একইভাবে, ‘এক্সপেন্ডিচার’ পেজের ‘অ্যাকোমোডেশন এক্সপেন্স’ ঘরটিও ফাঁকা রাখতে হবে। তবে ডান পাশে কমেন্ট বক্সে উল্লেখ করতে হবে যে তিনি সরকারি কোয়ার্টারে থাকেন।

30/09/2025

অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলে রিটার্ন বা কোন প্রমাণ দাখিল করতে হবে?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথেই আপনার কর নির্ধারণ(এসেসমেন্ট) সম্পন্ন হয়ে যাবে।

29/09/2025

এমপিও’ভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরিরত হিসেবে বিবেচিত হবে?

উত্তরঃ বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।

28/09/2025

e-Return এ আমি কর পরিশোধ করেছি, আমার একাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কিভাবে রিটার্ন দাখিল করব?

আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

25/09/2025

বেতন হতে উৎসে করের ক্রেডিট কিভাবে পাব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ সরকারি কর্মচারি যাদের ibas হতে বেতন হয় তারা Salary (ibas) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন।

18/09/2025

গাড়ির অগ্রিম করের ক্রেডিট কিভাবে দাবী করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ
আসবে। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।

17/09/2025

e-Return এ আমি কর পরিশোধ করেছি, আমার একাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কিভাবে রিটান দাখিল করব?

আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

Address

House 408/1 Malibag
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAX & Law Service House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category