Khandoker Firoz Ahmed

Khandoker Firoz Ahmed Advocate , Supreme Court of Bangladesh
Lawyering for Justice. Focused on proactive counsel that prevents issues and creates value for orgunizational success.

Accomplished legal professional with advanced law degrees and comprehensive expertise across diverse practice areas. Proven track record in delivering strategic legal solutions for complex matters through litigation excellence, precise legal drafting, effective client counseling, and skillful negotiation. Core Expertise---

Litigation & Advocacy: Adequate courtroom experience in civil and crimi

nal litigation in various phases from discovery through trials and subsequent stages. Legal Drafting: Expert in crafting sophisticated contracts, agreements, compliance frameworks, and transactional documentation with precision and regulatory compliance. Client Relations: Strong ability to build lasting relationships through clear communication, strategic guidance, and practical legal solutions for diverse client portfolios. Negotiation: Accomplished in complex transactions, dispute resolution, and commercial arrangements with proven success in high-stakes negotiations. Practice Areas---

Corporate law and governance, civil & criminal litigation, regulatory compliance, real estale transactions, employment law, contract disputes, intellectual property, company matters, and business advisory services. Professional Approach---

Comitted to providing innovative legal solutions that aliun with client objectives while maintaining the highest ethical standards.

05/08/2026

মক্কেল এসেছে পেপারস নিয়ে ...

মামলার বড় একটা বান্ডেল পেপারস নিয়ে এসেছেন, মাত্র ৮ বছরের একটা বাচ্চা কে হত্যা করার অপরাধে ৫ জনের মৃত্যু দন্ড, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড | রায় সঠিক | হাই কোর্ট এ আপিল করতে হবে।
মামলার রায়ে বাচ্চা টা হত্যাকান্ডের ঘটনা পড়ছি আর আমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে | বাচ্চা টার বয়স ৮ বছর ,আমার ছেলের বয়সও ৮ বছর | পড়তে পড়তে বার বার আমার ছেলের মুখ সামনে ভেসে উঠছে। শবে বরাতের রাতে মসজিদ যাওয়ার পথে বাচ্চা টাকে তুলে নিয়ে ৪৫ দিন বন্দি রেখে অসুস্থ বাচ্চাকে নিজেরাই স্যালাইন দিয়ে নিজেরাই বাচ্চার পরনের প্যান্ট খুলে তা দিয়ে চার জন মিলে হাত পা চেপে ধরে গলায় ফাস দিয়ে মেরে ফেললো। এই ৪৫ দিন বাচ্চাটা কত শত বার তার দু চোখ দিয়ে হয়তো তার মা বাবা কে খুজেছে। বাচার আকুতি জানিয়েছে কিন্তু খুনিদের মন গলে নাই।

প্লিজ সব বাব মা এরা নিজেদের বাচ্চা ১২/১৪ বছর না হওয়া অব্দি চোখে চোখে রাখবেন।

04/08/2026

কোম্পানি আইন 1994 এর 81 ধারা অনুযায়ী প্রত্যেক বছর একটা বার. এ জি এম করতে হবে এবং একটা এ জি এম থেকে আর একটা এ জি এম সময়ের পার্থক্য 15 মাসের অধিক হবে না | তবে. ...


06/07/2026

প্রত্যেকটি কোম্পানির বছরে একবার এন্যুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠান করা আইনগত বাধ্যবাধকতা। কোম্পানি ইন কর্পোরেশন এর প্রথম ১৮ মাসের মধ্যেই প্রথম এজিএম সম্পন্ন করতে হবে, এই সময়সীমা রেজিস্টার মহোদয় কোন অবস্থাতেই বৃদ্ধি করতে পারবে না। যদি কোন কোম্পানি ইন কর্পোরেশন এর আঠারো মাসের মধ্যে তার প্রথম অ্যানুয়াল জেনারেল মিটিং সম্পন্ন করেন তাহলে ওই বছর অথবা তার পরের বছর ওই কোম্পানির এনুয়াল জেনারেল মিটিং(AGM) অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকবে না.

04/07/2026

নির্দিষ্ট কিছু পদ্ধতিতে কোম্পানির শেয়ার ক্যাপিটেল যেমন বৃদ্ধি করা যায় ঠিক তেমনি শেয়ার ক্যাপিটাল রিডাকশন করা যায় কিছু নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মূলত শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে হলে চারটি শর্ত অনুসরণ করতে হবে।
প্রথমত কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের এরকম প্রভিশন থাকতে হবে দ্বিতীয়তঃ অনুমোদিত স্কিম কোম্পানির পরিচালকগণ কর্তৃক অনুমোদিত হতে হবে তৃতীয়তঃ স্কিম কোম্পানির সাধারণ সদস্য গনের অনুমোদনের জন্য রেজুলেশনের মাধ্যমে অনুমোদিত হতে হবে,
চতুর্থত ক্যাপিটাল রিডাকশনের যে স্কিম সাধারণ সদস্যদের রেজুলেশন এর মাধ্যমে অনুমোদিত হয় তা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত হতে হবে।










18/06/2026

Income Tax Reference Application -

The Applicant is a company ,
Today I successfully argued an Income Tax Reference Application regarding a crucial procedural issue.

Despite a 7-day delay in complying with an SRO due to unavoidable circumstances, the Honorable High Court accepted my reasonable grounds and granted a stay on the tax demand notice.

A reassuring reminder that substantive justice and genuine, reasonable grounds prevail over rigid technicalities.

04/06/2026

"আসামীর দোষ স্বীকারোক্তি "সত্য ও স্বেচ্ছাধীন" হলেও তা হত্যা মামলায় আসামীর বিরুদ্ধে দোষ প্রমাণ হয়েছে মর্মে গণ্য হবে না।"

Bhuboni Sahu Vs. The King". [1949] UKPC
সাক্ষ্য আইনের -৩০, ১১৪(b) এবং ১৩৩ ধারা অত্যন্ত চেনা। কিন্তু এই ধারাগুলোর মধ্যকার জটিল সম্পর্কের সবচেয়ে সহজ ও ঐতিহাসিক সমাধান এসেছিল ১৯৪৯ সালে প্রিভি কাউন্সিলের একটি বিখ্যাত রায়ের মাধ্যমে— "Bhuboni Sahu Vs. The King"।.

১. সহ-আসামীর জবানবন্দি কোনো ‘মূল সাক্ষ্য’ নয়: প্রিভি কাউন্সিলের লর্ড স্যার জন বিউমন্ট স্পষ্ট জানান, সহ-আসামীর দোষস্বীকারোক্তি (Confession of co-accused) কোনো প্রথাগত বা স্বতন্ত্র সাক্ষ্য (Substantive Evidence) নয়।
কারণ এতে কোনো শপথ নেওয়া হয় না এবং একে জেরা (Cross-examination) করার সুযোগ থাকে না।

২. এটি কেবল আদালতের 'মন ভাঙার' বা 'আশ্বস্ত' করার অস্ত্র: আদালত প্রথমে মামলার অন্যান্য সাধারণ ও অকাট্য প্রমাণগুলো দেখবেন। সেগুলো দিয়ে যদি অপরাধ প্রায় প্রমাণ হয়েই যায়, কিন্তু বিচারকের মনে সামান্য একটু খটকা বা সন্দেহ থাকে— কেবল সেই সন্দেহ দূর করতেই সহ-আসামীর জবানবন্দিকে অতিরিক্ত সাহায্য (Assistance) হিসেবে নেওয়া যাবে।

৩. দুর্বল + দুর্বল = শক্তিশালী নয়! একজন দুষ্কর্মের সহযোগীর (Accomplice) সাক্ষ্য এমনিতেই দুর্বল। সেই দুর্বল সাক্ষ্যকে সমর্থন দেওয়ার জন্য অন্য সহ-আসামীর জবানবন্দি ব্যবহার করা যাবে না। অর্থাৎ, দুটি দুর্বল প্রমাণ মিলে একটি সবল প্রমাণ তৈরি করতে পারে না।

লর্ড জন বিউমন্টের সেই ঐতিহাসিক উক্তি:
"সহ-আসামীর জবানবন্দি কেবল তখনই মামলা পরিচালনায় সাহায্য করতে পারে, যখন অন্যান্য সাক্ষ্য-প্রমাণ আসামীর বিরুদ্ধে একটি ভিত্তি বা কাঠামো দাঁড় করিয়ে ফেলেছে। এটি কেবল আদালতের মনকে আশ্বস্ত করার জন্য ব্যবহৃত হতে পারে, কোনো সাজার মূল ভিত্তি হিসেবে নয়।"

বাংলাদেশ ও ভারতের বিচার ব্যবস্থায় এই রায়টি আজো একটি মাইলফলক। পুলিশ বা তদন্তকারী সংস্থা যাতে কেবল একজনের মুখে দেওয়া স্বীকারোক্তির জোরে অন্য কাউকে ফাঁসিয়ে দিতে না পারে এবং কোনো "স্বেচ্ছাচারী সাজা" যেন না হয়— এই রায় আজো তা নিশ্চিত করে।

এক লাইনে বললে: কারো মুখের কথায় সাজা নয়, সাজা হবে অকাট্য প্রমাণে!

16/05/2026

প্রাইভেট কোম্পানির শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে হলে কোম্পানির Articles of Association এ এই প্রভিশন থাকতে হবে। যদি না থাকে তাহলে Article সংশোধন পূর্বক ক্যাপিটাল রিডাকশন করা যায়। বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে এই কাজ টি সম্পন্ন করতে হয়।

22/04/2026

Address

House #27/A, Road #12/A, Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khandoker Firoz Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share