ACH Advisory

ACH Advisory Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ACH Advisory, Tax Lawyer, Dhaka.

অবস্থাটা দেখেছেন? এবারের সর্বমোট দাখিলকৃত রিটার্নের ৭০% ই শূন্য আয় দেখিয়ে রিটার্ন জমা দিয়েছে!!
10/02/2026

অবস্থাটা দেখেছেন? এবারের সর্বমোট দাখিলকৃত রিটার্নের ৭০% ই শূন্য আয় দেখিয়ে রিটার্ন জমা দিয়েছে!!

আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
30/01/2026

আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হলে তাতে কোনো আপত্তি নেই। তাদের জন্য অভিনন্দন। তবে একটি বিনীত অনুরোধ—দুর্নীতিকে চিরতরে ব...
22/01/2026

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হলে তাতে কোনো আপত্তি নেই। তাদের জন্য অভিনন্দন। তবে একটি বিনীত অনুরোধ—দুর্নীতিকে চিরতরে বিদায় দিন। নিজে ঘুষ নেবেন না, অন্যদের ঘুষ দিতেও বাধা দিন। ঘুষের বিনিময়ে কোনো কাজ কর‌বেন না। কাজ হবে শুধু সঠিক নিয়ম অনুসরণ করে এবং সঠিক তথ্যের ভিত্তিতে।

সরকারের কাছে আরেকটি প্রশ্ন—আর কত বৈষম্য করবেন????

প্রাইভেট সেক্টরে কর্মরতদের জন্য এক ধরনের করনীতি, আর সরকারি চাকরিজীবীদের জন্য সহজ ও ভিন্ন করনীতি—এটা কি গ্রহণযোগ্য?

সরকারি চাকরিজীবীরা কেবল মূল বেতন ও বোনাসের ওপর কর দেন, অন্যান্য সকল ভাতাদি সম্পূর্ণ করমুক্ত। অথচ প্রাইভেট চাকরিজীবীদের বেতনের সব খাতই করযোগ্য, য‌দিও নামমাত্র ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। অনু‌রোধ রইল আপন সন্তান প‌রের সন্তান এই নী‌তি বাদ দি‌য়ে যাই ক‌রেন, এক কর নী‌তি আ‌রোপ করুন, প্ল‌িজ।

ভবিষ্যৎ হোক বৈষম্যহীন বাংলাদেশ।

ভ্যাটের সকল পেপার রিটার্ন e-VAT System এ এন্ট্রি দেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড #ব্যবসা_শুরু  #কোম্পানি_রেজিস...
06/01/2026

ভ্যাটের সকল পেপার রিটার্ন e-VAT System এ এন্ট্রি দেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

#ব্যবসা_শুরু #কোম্পানি_রেজিস্ট্রেশন #ট্রেড_লাইসেন্স #ট্যাক্স_সেবা #হিসাব_নিকাশ #বাংলাদেশ_ব্যবসা #ব্যবসায়িক_সমাধান #নতুন_ব্যবসা #অ্যাকাউন্টিং_সাপোর্ট #আরজেএসসি #ভ্যাট

আগামী ৬ মাসের জন্য সকল প্রকার সঞ্চয়পত্রের জন্য নতুন সুদের হার ধার্য করা হয়েছে।
03/01/2026

আগামী ৬ মাসের জন্য সকল প্রকার সঞ্চয়পত্রের জন্য নতুন সুদের হার ধার্য করা হয়েছে।

আদেশআয়কর আইন, ২০২৩ এর ধারা ৩০৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক...
28/12/2025

আদেশ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩০৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ০১ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করিল।







25/12/2025

ই-রিটার্ন চালু হওয়ায় কিছু অসাধু ব্যক্তি কর্তৃক ক্লায়েন্টের রিটার্নের কপি আটকে রাখার দিন শেষ হয়ে গেল! প্রতি বছরই এমন কিছু করদাতা আসেন যাদের কাছে বিগত বছরের রিটার্নের কপি নেই। পূর্বের ল'ইয়ার নাকি রিটার্নের কপি দেয় না!

23/12/2025
🎓 কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ – সনদপত্র প্রদান সংক্রান্ত ঘোষণাকর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪-এর চূড়ান্তভাবে উত্তীর্...
03/12/2025

🎓 কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ – সনদপত্র প্রদান সংক্রান্ত ঘোষণা

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র নির্ধারিত তারিখ অনুযায়ী রাজস্ব ভবন, প্লট এফ/১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এ প্রদান করা হবে।
(উল্লেখ্য, শর্তসাপেক্ষে উত্তীর্ণ ৬৭ জন প্রার্থী এই তালিকার অন্তর্ভুক্ত নন।)

উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন!
আপনাদের সামনে কর আইনজীবী হিসেবে একটি নতুন যাত্রা শুরু—হোক তা দায়িত্ব, ন্যায় ও পেশাদারিত্বে আলোকিত। 🎉📜✨

২০২৫-২০২৬ রিভাইস রিটার্ন এ্যাকটিভ হয়েছে। যারা রেগুলার রিটার্ন সাবমিটে ভুল করেছেন, তারা ধারা ১৮০ (৩) এর শর্ত  সাপেক্ষে ১৮...
01/12/2025

২০২৫-২০২৬ রিভাইস রিটার্ন এ্যাকটিভ হয়েছে। যারা রেগুলার রিটার্ন সাবমিটে ভুল করেছেন, তারা ধারা ১৮০ (৩) এর শর্ত সাপেক্ষে ১৮০(২) এর অধীনে রিভাইস রিটর্ন দিতে পারবেন।

⚠️ হাতে সময় একদমই কম, এখন পর্যন্ত রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।😭 কিছু শিক্ষক নতুন ইউটিউব দেখে জিরো রিটার্ন জমা ...
27/11/2025

⚠️ হাতে সময় একদমই কম, এখন পর্যন্ত রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
😭 কিছু শিক্ষক নতুন ইউটিউব দেখে জিরো রিটার্ন জমা দিচ্ছেন।না বুঝে খাল কেটে কুমির আনছেন কিনা দেখেন।😭😭
✅ সুতরাং যারা এখনো রিটার্ন দাখিল করেন নি ২০২৫-২৬ করবর্ষের, দ্রুত রিটার্ন দাখিল করুন।

⭕ নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে নিম্নের বিড়ম্বনার সম্মুখীন হবেন:

⛔ কর অব্যাহতি সুবিধা পাবেন না,
⛔ কর রেয়াত সুবিধা পাবেন না,
🔴 বিলম্ব সুদ আরোপিত হবে,
⛔ স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবেন না।

👉 সুতরাং যথাসময়ে 👇
না দাঁড়িয়ে লাইনে,
রিটার্ন দিন অনলাইনে
📢
যারা এখনো রিটার্ন দাখিল করতে পারেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ডকুমেন্টসহ রিটার্ন জমা দিয়ে নিন। সময়সীমা শেষে জরিমানা ও জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে।

Time Extension up to 31st December 2025 for Individual Income Tax Return Submission.
23/11/2025

Time Extension up to 31st December 2025 for Individual Income Tax Return Submission.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ACH Advisory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category