Barrister Shahedul Azam

Barrister Shahedul Azam মহাসচিব (ভারপ্রাপ্ত)
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (NDM)

This page is maintained by the admin team.

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহো...
25/08/2026

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহোদয়ের সফরের সঙ্গী হিসেবে ছিলেন এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম এবং উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স, ভাইস চেয়ারম্যান ফারুক উজ্জামান চৌধুরী এবং যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দপ্তর সম্পাদক সাকিব আহমেদ ।

রাজশাহী বিভাগের এনডিএম-এর প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঐক্য, সংগঠন ও জনসম্পৃক্ততার মাধ্যমে এনডিএমকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে এগিয়ে চলবে রাজশাহী বিভাগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করেছেন।আজ ২১ আগস্ট ২০২৬, শ...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করেছেন।

আজ ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

গণতন্ত্রের বিজয়। জনগণের বিজয়।বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে আজ সূচিত হলো এক তাৎপর্যপূর্ণ নতুন অধ্যায়।গণপ্রজ...
20/08/2026

গণতন্ত্রের বিজয়। জনগণের বিজয়।

বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে আজ সূচিত হলো এক তাৎপর্যপূর্ণ নতুন অধ্যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মহামান্য মির্জা ফখরুল ইসলামকে জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে গণতন্ত্র, জনগণের অধিকার ও মর্যাদা, আইনের শাসন, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, সাংবিধানিক মূল্যবোধ এবং সর্বোপরি জাতীয় স্বার্থের ভিত্তিতে।

মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বকাল জাতীয় ঐক্য, গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।

জনগণের সঙ্গে। জনগণের জন্য। বাংলাদেশের জন্য। 🇧🇩

ব্যারিস্টার শাহেদুল আজম
ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (NDM)

18/08/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এন ডি এম এর কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে অথবা দলীয় যেকোনো প্রশ্ন, সমস্যা বা সাংগঠনিক বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে নিম্নোক্ত দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব
সৈয়দ জাহাঙ্গীর আলম
মোবাইল: +৮৮০১৭৬২ ০২০৪৭৬

দপ্তর সম্পাদক
সাকিব আহমেদ
মোবাইল: +৮৮০১৬০১৬৯৯৮৯

সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে উপরোক্ত দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহো...
16/08/2026

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহোদয়ের সফরের সঙ্গী হিসেবে ছিলেন এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম এবং উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স।

ময়মনসিংহ বিভাগের এনডিএম-এর প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঐক্য, সংগঠন ও জনসম্পৃক্ততার মাধ্যমে এনডিএমকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে এগিয়ে চলবে ময়মনসিংহ বিভাগ।

13/08/2026

মোহাম্মদপুরে ঈদের সময় যে ছিনতাইকারী বাসা সামনে থেকে ছিনতাই করেছিলো, ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছিলো, কিন্তু সেটার নিউজ হয়নি!
ব্যারিস্টার শাহেদুল আজম
মহাসচিব, (ভারপ্রাপ্ত) জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন- এনডিএম

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দলের ভারপ...
11/08/2026

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান ফারুক চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং সহকারী দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জেলা ও মহানগর কমিটিগুলোর বর্তমান সাংগঠনিক অবস্থা, পুনর্গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, দলীয় কাঠামোকে শক্তিশালী এবং জেলা ও মহানগর পর্যায়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ঐক্য, সংগঠন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে আরও বেগবান করার প্রত্যয়ে এনডিএম এগিয়ে যাবে।

#জাতীয়তাবাদী_গণতান্ত্রিক_আন্দোলন

🎓এসএসসি পরীক্ষা ২০২৬-এ কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।তোমাদের আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় স...
11/08/2026

🎓এসএসসি পরীক্ষা ২০২৬-এ কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় সাফল্যের প্রথম ধাপ।
পরিশ্রম আজকের, সফলতা আগামী দিনের। ন্যায়ের পথে লক্ষ্যে অটুট থাকো—স্বপ্ন ছুঁয়ে যাবে একদিন। 🇧🇩

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর পথচলা কামনা করছি।

— ব্যারিস্টার শাহেদুল আজম
ভারপ্রাপ্ত মহাসচিব
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

#ব্যারিস্টারশাহেদুলআজম

10/08/2026

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Shahedul Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share