29/09/2025
🔍 ইকামার মেয়াদ শেষ মানেই আপনি অবৈধ? — বাস্তবতা জানুন সৌদি শ্রম আইনের আলোকে:
সচেতনতা জরুরি। ইকামা সংক্রান্ত ভুল ধারণা ও ভীতি দূর করতে সঠিক তথ্য জানা এবং শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পোস্টটি শেয়ার করুন যেন অন্যরাও সঠিক তথ্য জানতে পারে।
বর্তমানে অনেক প্রবাসী ভাই নিজেদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন থাকেন, অনেকেই মনে করেন যে এ অবস্থায় তারা “অবৈধ” হয়ে গেছেন। তবে সৌদি শ্রম আইন অনুসারে, ইকামার মেয়াদ শেষ হওয়াই কাউকে অবৈধ অভিবাসী করে তোলে না।
সৌদি শ্রম আইনে কোন অবস্থাগুলোতে একজন প্রবাসীকে ‘অবৈধ’ হিসেবে বিবেচনা করা হয়:
1. নিয়োগকর্তা (কফিল) থেকে পালিয়ে গেলে অথবা কফিল কর্তৃক হুরুব রিপোর্ট করা হলে।
2. এক্সিট ভিসা ইস্যু হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে।
3. অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশ করলে।
4. উমরাহ ভিসায় এসে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না গেলে।
ইকামার মেয়াদ শেষ হওয়া মূলত নিয়োগকর্তার (কফিল/কোম্পানি) দায়ভার।
প্রবাসীরা নিজেরা ইকামা নবায়নের ক্ষমতা রাখেন না। ইকামার নিয়ন্ত্রণ থাকে কফিলের হাতে। ফলে, সময়মতো ইকামা নবায়ন না হলে তা কর্মীর নয়, কফিলের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে গণ্য হয়।
এই প্রেক্ষাপটে সৌদি শ্রম আইন একটি বিকল্প সুযোগ দিয়েছে — নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্মীরা অন্য কফিল বা কোম্পানিতে সরাসরি ট্রান্সফার হতে পারেন।
🧾 ট্রান্সফারের ক্ষেত্রে প্রযোজ্য গুরুত্বপূর্ণ তথ্য:
এই সুযোগ শুধুমাত্র মোহাসাসা (বেসরকারি প্রতিষ্ঠান) এবং কোম্পানির অধীনে কর্মরতদের জন্য প্রযোজ্য।
ডোমেস্টিক হেল্পার, ব্যক্তিগত চাকুরিজীবী এবং সরকারি প্রতিষ্ঠানভুক্ত কর্মীরা এই আইনের আওতায় পড়েন না।
কবে আপনি ট্রান্সফারের জন্য যোগ্য হবেন, যদি ইকামার মেয়াদ না থাকে:
1. ইকামার মেয়াদ শেষ হওয়ার পর ৩ দিনের মধ্যে যদি কফিল নবায়নের ফি পরিশোধ না করেন।
2. আপনার একটি বৈধ ইকামা নম্বর থাকতে হবে (যদিও মেয়াদোত্তীর্ণ)।
3. আপনার নামে কোনো ফৌজদারি মামলা নথিভুক্ত না থাকতে হবে।
4. আপনার বিরুদ্ধে হুরুব, খুরুজ নিয়াই (চূড়ান্ত প্রস্থানের আদেশ) বা ইকামা সাসপেনশন না থাকতে হবে।
ট্রান্সফার সংক্রান্ত আর্থিক বিষয়:
• পূর্ববর্তী প্রতিষ্ঠানের বকেয়া ফি (যেমন: মক্তব আল আমেল ফি) নতুন কফিলকে বহন করতে হয় না, যদি পুরাতন প্রতিষ্ঠান এখনও সক্রিয় থাকে।
• নতুন নিয়োগকর্তা (কফিল) যেদিন থেকে আপনাকে ট্রান্সফার নেবে, সেদিন থেকে সামনে যত ফি রয়েছে, তা তার দায়ভার।
⸻
আপনার অধিকার সম্পর্কে জানুন, দায়িত্বশীল থাকুন, এবং গুজবে কান না দিয়ে যাচাই করে সিদ্ধান্ত নিন।
বিস্তারিত --
Founder and CEO
মোঃ আবুল কালাম আজাদ
ফ্লাই আজাদ এভিয়েশন