আইন আদালত

আইন আদালত আইনি সমস্যার পরামর্শ দেওয়া হয় !

15/12/2025
09/12/2025

চেকের মামলা জামিনযোগ্য বটে !

04/10/2025

আপনার বিরুদ্ধে চেকের মামলা করেছে কেহ! আতঙ্কিত না হয়ে ভালো মানের একজন আইনজীবীর পরামর্শ নিন মামলায় জিততেও পারেন....

থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি? - আমরা অনেকেই জীবনে একসময় না একসময় সমস্যায় পড়ি – চুরি, মারধর, জমি দখল, প্রতারণ...
21/07/2025

থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি?

- আমরা অনেকেই জীবনে একসময় না একসময় সমস্যায় পড়ি – চুরি, মারধর, জমি দখল, প্রতারণা বা পারিবারিক ঝামেলা। তখন প্রশ্ন আসে:

"থানায় যাবো, না কোর্টে মামলা করবো?"
চলুন সহজভাবে জেনে নেই,
কখন কোথায় গেলে ভাল হবে👇

━━━━━━━━━━━━━━━━━━━

✅ থানায় মামলা – কখন, কেন, কীভাবে?
📌 থানায় মামলা মানে: আপনি পুলিশকে জানাচ্ছেন, যেন তারা অপরাধের তদন্ত করে।

🛑 যেসব কারণে থানায় যাবেনঃ
🔹 চুরি হয়েছে
🔹 কেউ মারধর করেছে
🔹 প্রাণনাশের হুমকি দিয়েছে
🔹 প্রতারণা করে পালিয়েছে

✍️ থানায় গেলে আপনি FIR বা জিডি করতে পারেন।
পুলিশ এরপর:
✔️ তদন্ত শুরু করবে
✔️ অপরাধীকে ধরবে
✔️ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করবে
✔️ চার্জশিট দিয়ে কোর্টে পাঠাবে
👉 এইভাবে বিচারের পথ শুরু হয় থানার মাধ্যমে।

━━━━━━━━━━━━━━━━━━━

✅ কোর্টে মামলা – কখন, কেন, কীভাবে?
📌 কোর্টে মামলা মানে: আপনি বিচারকের কাছে অভিযোগ করছেন এবং বিচার চাচ্ছেন।

⚖️ যেসব কারণে কোর্টে মামলা করবেনঃ
🔹 জমি দখল করে রেখেছে
🔹 চেক দিয়ে টাকা ফেরত দেয়নি
🔹 মানহানিকর কিছু বলেছে
🔹 পারিবারিক সমস্যা (তালাক, খোরপোষ, উত্তরাধিকার)

✍️ কোর্টে গেলে আপনাকে লিখিত অভিযোগ দিতে হয়।
এরপর:
✔️ বিচারক শুনানি নেন
✔️ উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়
✔️ সাক্ষ্য গ্রহণ ও শুনানি হয়
✔️ শেষে রায় ঘোষণা করা হয়
👉 এখানে পুলিশ না, বিচারকই সব সিদ্ধান্ত দেন।

━━━━━━━━━━━━━━━━━━━

🧠 বাস্তব উদাহরণ (সহজে বোঝার জন্য):

🔹 চুরি হলে 👉 থানায় FIR
🔹 চেক ডিজঅনার 👉 কোর্টে মামলা
🔹 জমি দখল 👉 দেওয়ানী কোর্টে দখল পুনরুদ্ধারের মামলা।

🔹 টাকা-পয়সা নিয়ে ঠকালে 👉 প্রতারণার মামলা

━━━━━━━━━━━━━━━━━━━

⚠️ বিশেষ পরামর্শ:
✅ সব সমস্যা থানায় যায় না, সব সমস্যার সমাধান কোর্টও না।
✅ বুঝতে হবে – এটি অপরাধমূলক (Criminal) নাকি আইনি অধিকারভিত্তিক (Civil)।
✅ পুলিশ না নিলে, কোর্টে গিয়ে ধারা ২০০ CrPC অনুসারে অভিযোগ করতে পারেন।
✅ জমি সংক্রান্ত হলে – কোর্টে ঘোষণা, স্থগিতাদেশ বা দখল পুনরুদ্ধার মামলা করতে হয়।

━━━━━━━━━━━━━━━━━━━

📌 মনে রাখুন:
🟩 থানায় যান: যখন অপরাধ হয়েছে (চুরি, মারধর, হুমকি)
🟦 কোর্টে যান: যখন জমি, টাকা, সম্পর্ক বা অধিকার নিয়ে সমস্যা

━━━━━━━━━━━━━━━━━━━

✍️ MD Nasir Uddin
Advocate Supreme Court of Bangladesh
01727807180

আপনার নামে মামলা হয়েছে! আতংকিত না হইয়া একজন ভালো আইনজীবীর পরামর্শ নেন।
10/12/2024

আপনার নামে মামলা হয়েছে! আতংকিত না হইয়া একজন ভালো আইনজীবীর পরামর্শ নেন।

সরকারি কৌশলী, ঢাকা জজ কোর্ট।
16/10/2024

সরকারি কৌশলী, ঢাকা জজ কোর্ট।

কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়া...
03/04/2024

কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, অলাভজনক কোম্পানি ইত্যাদি রেজিস্ট্রেশন, শেয়ার হস্তান্তর, শেয়ার বরাদ্দকরণ, কোম্পানির বিলুপ্তিকরন, বার্ষিক রিটার্ন দাখিল, টিআইএন, ট্যাক্স, ভ্যাট, ইমপোর্ট - এক্সপোর্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স (শুধুমাত্র ঢাকায়), ট্রেডমার্ক, বিএসটিআই, পরিবেশ ও ফায়ার লাইসেন্স, প্রজেক্ট প্রোফাইলসহ যেকোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
+৮৮০১৭২৭৮০৭১৮০(whatsapp)

লিমিটেড কোম্পানী নিবন্ধন প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh

বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী, প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন পার্টনার পর্যন্ত হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিম্নে ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে।

সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। একক মালিকানার কোম্পানিতে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন লাগে।

অনুমোদিত মূলধন (authorized capital):
কোন একটা কোম্পানী শুরুর সময় ঐ কোম্পানীর সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারন করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হল ঐ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল;

পরিশোধিত মূলধন (paid up capital) : অনুমোদিত মূলধন এর সমান বা এর কম যা সকল ডিরেক্টরদের সর্বমোট বিনিয়োগের পরিমাণ এবং যেটি কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করতে হয় সেটি হলো পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন ব্যবসায়িক প্রয়োজনে যে কোন সময় উত্তোলন করা যায়।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন বা সংঘ স্মারক হল কোম্পানি কি কি ধরনের ব্যবসা করতে পারবে এ সম্পর্কে বর্ণনা।

এবং

আর্টিকেলস অব এসোসিয়েশনে (সংঘ বিধি) কোম্পানি পরিচালনার নিয়মাবলী যেমন কিভাবে কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে, সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সভা কিভাবে কখন আহ্বান করতে হবে, কিভাবে নতুন সদস্য নেওয়া যাবে, কিভাবে কোন সদস্যকে বহিষ্কার করা যাবে, কিভাবে লভ্যংশ বন্টন করা হবে, কিভাবে কোম্পানিটি বন্ধ করা যাবে এসব বিষয়গুলো বিশদভাবে বর্ণনা করা থাকে।

ভবিষ্যৎ ঝক্কি ঝামেলা ও ভুল ভ্রান্তি এড়াতে এ সংক্রান্ত কাজ অবশ্যই কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ এমন একজন লাইসেন্স প্রাপ্ত আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করিয়ে নিন। একটি ভুলের কারণে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই, দালাল ও প্রতারক চক্র থেকে দূরে থাকুন।

লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদান্তে
অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন

09/09/2023

অন‍্যর জমি
জোরপূর্বক বা আইন বর্হিভূত ভাবে দখলে রাখলে নতুন আইনে ফৌজদারী অপরাধে সাজা হবে..

Address

Dhaka
1205

Telephone

01915391665

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইন আদালত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আইন আদালত:

Share