LAW SHARK

LAW SHARK Know the law for yourself...���

14/09/2026

Believe Yourself...🤞
You can...🤘

International Refugee Law এর সূচনা মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়ে ১৯৫১ সালের জাতিসংঘ সনদের মাধ্যমে একটি স্থায়ী...
01/09/2026

International Refugee Law এর সূচনা মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়ে ১৯৫১ সালের জাতিসংঘ সনদের মাধ্যমে একটি স্থায়ীত্ব পায়।

​১.প্রথম সূচনা (১৯২১-১৯৩৮)
​প্রথম বিশ্বযুদ্ধের পর গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের সহায়তায় লিগ অব নেশনস ১৯২১ সালে 'হাই কমিশনার ফর রিফ্যুজিস' পদ তৈরি করে।
​সে সময় ফ্রডজফ নানসেনের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ভ্রমণ দলিল চালু করা হয়, যা 'নানসেন পাসপোর্ট' নামে পরিচিত।

​২.দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৫১ সালের কনভেনশন
​দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় লাখ লাখ ইউরোপীয় মানুষ গৃহহীন হয়ে পড়লে আন্তর্জাতিক আইনের আবশ্যকতা দেখা দেয়।
​১৯৫১ সালে জাতিসংঘ 'শরণার্থী সংক্রান্ত সনদ' (1951 Refugee Convention) গ্রহণ করে। এতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে 'শরণার্থী'র স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয় এবং তাদের মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।

​৩.পরিসর বৃদ্ধি ও ১৯৬৭ সালের প্রোটোকল
​১৯৫১ সালের চুক্তিটি কেবল ইউরোপ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ ছিল।​১৯৬৭ সালে '১৯৬৭ প্রোটোকল' গ্রহণের মাধ্যমে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়। এর ফলে পৃথিবীর যেকোনো প্রান্তের এবং যেকোনো সময়ের বাস্তুচ্যুত মানুষ এই আইনের আওতায় সুরক্ষা পাওয়ার অধিকার অর্জন করে।

​৪. আঞ্চলিক প্রসার ও আধুনিক রূপ
​পরবর্তীতে আফ্রিকায় (OAU Convention, 1969) এবং লাতিন আমেরিকায় (Cartagena Declaration, 1984) স্থানীয় বাস্তবতা ও সংঘাত বিবেচনায় শরণার্থী আইনের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়।

৫.​আইনের মূল ভিত্তি (Non-Refoulement):
শরণার্থী আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো 'নন-রিফাউলমেন্ট'। এর অর্থ হলো—যেকোনো শরণার্থীকে এমন কোনো দেশে জোরপূর্বক ফেরত পাঠানো যাবে না, যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
The Historical Development of International Refugee Law.
International Refugee Law.
.

Trail Smelter Case - 1938/1941এই মামলাটি আন্তর্জাতিক পরিবেশ আইনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নজির স্থাপনকারী মামল...
31/08/2026

Trail Smelter Case - 1938/1941

এই মামলাটি আন্তর্জাতিক পরিবেশ আইনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নজির স্থাপনকারী মামলা। এটি আমেরিকা ও কানাডার মধ্যকার একটি সীমান্ত অতিক্রমকারী দূষণ সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘটিত ঘটনা।

মামলার ঘটনা (Facts):
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ট্রেইল (Trail) শহরে অবস্থিত একটি ধাতু শোধন কারখানা (Trail Smelter) থেকে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড (SO_2) গ্যাস নির্গত হতো।ফলে, বাতাস এই ক্ষতিকর ধোঁয়া উড়িয়ে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের কোলভিল নদী উপত্যকায় ফেলে।এর ফলে মার্কিন ভূখণ্ডের জঙ্গল, কৃষিজমি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমেরিকা এর ক্ষতিপূরণ দাবি করলে দুই দেশের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

আইনি যুক্তিতর্ক ও আইনি সিদ্ধান্ত (Lawful Reasoning in this Case):
১.আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সার্বভৌমত্বের ধারণার একটি গুরুত্বপূর্ণ সীমা নির্ধারণ করে।
২.ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে যে, কোনো দেশই তার ভূখণ্ড এমনভাবে ব্যবহার করতে পারে না যা অন্য দেশের ভূখণ্ড, সম্পত্তি বা মানুষের গুরুতর ক্ষতি করে।
৩.এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রাইব্যুনাল আমেরিকার অভ্যন্তরীণ অঙ্গরাজ্যগুলোর মধ্যবর্তী বিরোধ সম্পর্কিত মামলা এবং বিখ্যাত "Rylands v. Fletcher" নীতির (Strict Liability) সহায়তা নেয়।

রায় বা বিচার (Judgment):
ট্রাইব্যুনাল কানাডাকে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।একই সাথে ভবিষ্যতে যাতে এমন দূষণ না ঘটে, সেজন্য কারখানাটির গ্যাস নির্গমনের ওপর কঠোর বিধিনিষেধ ও নজরদারি ব্যবস্থা আরোপ করা হয়।
Trail Smelter Case এর মূল উদ্দেশ্য (Objective):
i)এক দেশের শিল্পভিত্তিক কর্মকাণ্ডের কারণে যেন অন্য প্রতিবেশী দেশের পরিবেশ ও অর্থনীতির ক্ষতি না হয় তা নিশ্চিত করা।
ii)রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত দূষণ মোকাবিলার জন্য একটি স্থায়ী আন্তর্জাতিক সমাধান তৈরি করা।

পরিবেশ সংরক্ষণে Trail Smelter Case এর ভূমিকা (Significance in Environmental Law):
★No Harm Principle-এর জন্ম: এই মামলার মাধ্যমেই আন্তর্জাতিক আইনের অন্যতম মৌলিক নীতি "No-Harm Principle" আত্মপ্রকাশ করে (কারো নিজ ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের ক্ষতি করা যাবে না)।
★★স্টকহোম ঘোষণা (Principle 21): ১৯৭২ সালের বিখ্যাত স্টকহোম ঘোষণার ২১ নম্বর অনুচ্ছেদে এই নীতির প্রতিফলন ঘটে, যা পরবর্তীতে ১৯৯২ সালের রিও ঘোষণার ২ নম্বর নীতিতে স্থান পায়।
★★★দূষণকারীর দায় (Polluter Pays): পরোক্ষভাবে এই কেসটি "দূষণকারী ক্ষতিপূরণ দেবে" নীতির ভিত্তি স্থাপন করে।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
Important Case Law.
Establishment of General Principle of International Environment Law.
.

কাজী মোখলেসুর রহমান বনাম বাংলাদেশ মামলা (২৬ ডিএলআর (এডি) ৪৪) বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক আইনের ইতিহাসের অন্যতম একটি য...
30/08/2026

কাজী মোখলেসুর রহমান বনাম বাংলাদেশ মামলা (২৬ ডিএলআর (এডি) ৪৪) বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক আইনের ইতিহাসের অন্যতম একটি যুগান্তকারী মামলা।

মামলার তথ্য (Facts):
১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ঐতিহাসিক 'মুজিব-ইন্দিরা চুক্তি' (দিল্লি চুক্তি) স্বাক্ষরিত হয়।মূল বিতর্ক ছিলো চুক্তির ১নং অনুচ্ছেদের ১৪ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ 'দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়ন নং ১২'-এর দক্ষিণ অংশ ভারতের কাছে ছেড়ে দেয় এবং বিনিময়ে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল নিজেদের অধীনে রাখে।

আইনজীবী কাজী মোখলেসুর রহমান এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। তাঁর যুক্তি ছিল—সংবিধান সংশোধন না করে এবং সংসদকে এড়িয়ে রাষ্ট্রীয় ভূখণ্ড হস্তান্তর বা সীমানা পরিবর্তন করা সংবিধানের ২(ক) অনুচ্ছেদের লঙ্ঘন। হাইকোর্ট পিটিশনটি অকালপক্ব (premature) মনে করে খারিজ করলে তিনি আপীল বিভাগে আপীল করেন।

মূল আইনি ইস্যু (Issues):
i)ক্ষুব্ধ ব্যক্তি বা আবেদনকারী নিজে সরাসরি প্রভাবিত না হওয়া সত্ত্বেও জনস্বার্থে এ ধরনের আবেদন করার আইনি অধিকার (Locus Standi) তাঁর আছে কি না?

ii)নির্বাহী বিভাগ (প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি) সংসদকে এড়িয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে একতরফাভাবে দেশের সীমানা বা এলাকা হস্তান্তর করতে পারে কি না?

iii)সীমানা পরিবর্তন বা এলাকা হস্তান্তরের জন্য অনুচ্ছেদ ১৪২ অনুযায়ী সংবিধান সংশোধনের প্রয়োজন আছে কি না?

আদালতের যুক্তি (Reasoning):
ক)আপীল বিভাগ উল্লেখ করে, জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ড ও সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষা প্রতিটি নাগরিকের স্বার্থের সঙ্গে যুক্ত। তাই 'ক্ষুব্ধ ব্যক্তি' (aggrieved person) ধারণার একটি উদার ব্যাখ্যা দিয়ে আবেদনটির গ্রহণযোগ্যতা দেওয়া হয়, যা বাংলাদেশে জনস্বার্থ মামলা (Public Interest Litigation - PIL)-এর পথ উন্মুক্ত করে।

খ)সংবিধানের ১৪৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সীমানা নির্ধারণের মূল ক্ষমতা কেবল জাতীয় সংসদের। নির্বাহী বিভাগ এককভাবে ভূখণ্ড বা এলাকা ত্যাগ বা সীমানা পুনঃনির্ধারণ করতে পারে না।

গ)ভৌগোলিক ভূখণ্ড অর্পণ বা হস্তান্তর করতে হলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন করতে হবে।

রায় ও ফলাফল (Judgment):
এ মামলায় আদালত জানায় যে, ভারতের নিকট বেরুবাড়ি অর্পণ করতে হলে সংবিধানে প্রয়োজনীয় আইন প্রণয়ন বা সংশোধন করতে হবে।তৎকালীন সময়ে চুক্তিটি কেবল স্বাক্ষরিত হয়েছিল কিন্তু বাংলাদেশ সংসদে অনুমোদিত (Ratified) ও কার্যকর হয়নি। চুক্তিটি আইনগত রূপ না পাওয়ায় আদালত তৎকালীন সময়ে আবেদনটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি/খারিজ করে দেয়, তবে সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে দেয় যে অনুচ্ছেদ ১৪২ অনুযায়ী সংবিধান সংশোধন ব্যতীত এ চুক্তি বাস্তবায়ন করা যাবে না।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
Important Case Law.
Public Interest Litigation.
.

একটা নতুন সূর্যোদয়,নতুন কোনো প্রত্যাশায় ৯০০ কোটি মানুষের স্বপ্নের পিছনে ছুটে চলা।১ টা পৃথিবী জাতি,ধর্ম,বর্ণ, গোত্র আর ক্...
29/08/2026

একটা নতুন সূর্যোদয়,নতুন কোনো প্রত্যাশায় ৯০০ কোটি মানুষের স্বপ্নের পিছনে ছুটে চলা।১ টা পৃথিবী জাতি,ধর্ম,বর্ণ, গোত্র আর ক্ষমতার ক্ষমতার লড়াইয়ে বিভক্ত।পরিণতি কেবলি যুদ্ধ।মুখে শান্তির বাণী নিয়ে রোজ আমরা এই গ্রহে অশান্তি ও নৈরাজ্যের পদযাত্রায় দলে দলে মিছিলে মিছিলে সমাবেত।হাজার হাজার ক্ষত-বিক্ষিত নিথর দেহ রক্তাক্ত রঞ্জিত ধূসর মৃত্তিকা এত কিছু দেখেও আমরা কি ভীষণ শান্ত! কিন্ত এত যুদ্ধ-বিদ্রোহ ও রক্তা-রক্তির মাঝেও একজন শান্তি ছড়িয়ে দিতে চেয়েছিলেন যুদ্ধের সেই সকল ময়দানে।বলছি নোবেল জয়ী ও আধুনিক হিউম্যানিট্যারিয়ানের জনক হেনরি ডোনান্ট এর কথা।

চলুন জেনে আসা যাক যুদ্ধের ময়দানে যুদ্ধাহত সেনা ও মানব সেবায় হেনরি ডোনান্ট এর অবদান ও আধুনিক হিউম্যানিট্যারিয়ান আইনের পথচলা শুরুর গল্পটা।

সাল ১৮৫৯ , ২৪ শে জুনের ঘটনা।1859 সালের 24 জুন সলফেরিনোর যুদ্ধ ইতিহাসে ইতালিতে সোলফেরিনো এবং সান মার্টিনোর যুদ্ধ হিসাবে উল্লেখ করা হয়।এই যুদ্ধে তৃতীয় নেপোলিয়ন এবং ভিক্টর দ্বিতীয় এমমানুয়েল এর অধীনে মিত্র ফরাসি সেনাবাহিনী যারা একত্রে ফ্রাঙ্কো নামে পরিচিত ছিলো তারা জয়লাভ করে সম্রাট ফ্রাঞ্জ জোসেফের অধীনে অস্ট্রিয়ান সেনাবাহিনীর বিরক্ষাপট: যুদ্ধের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ইতালিকে একীভূত করার জন্য জাতীয়তাবাদী সংগ্রাম, যা দীর্ঘদিন ধরে ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন এবং অসংখ্য স্বাধীন ইতালীয় রাষ্ট্রের মধ্যে বিভক্ত ছিল।

হেনরি ডুনান্ট যিনি ছিলেন সুইজারল্যান্ডের একজন ব্যবসায়ী। যুদ্ধের সময় তিনি তার বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্য ইতালী যাত্রা শুরু করেন।যাত্রাপথে তিনি যখন ইতালীর ছোট একটা গ্রাম নাম সলফেরিনো তে পৌছান তিনি এক ভৌতিক দৃশ্য স্বচক্ষে প্রতক্ষ্য করেন।প্রায় ৪০ হাজার যুদ্ধাহত ও মৃত সৈন্যের রক্তে গংগায় ভেজা সলফেরিনোর মাটি।

যুদ্ধের এই ভয়াবহতা দেখে হেনরি ডুনান্ট প্রচন্ড মর্মাহত হয়ে পড়েন এবং সিধান্ত নেন তিনি যুদ্ধাহত ও বেচে থাকা সৈন্যদের বাচানোর শেষ চেষ্টাটুকু করবেন। জাতি ধর্ম বর্ণ গোত্র ভুলে তিনি আহত মানুষ ও যুদ্ধাহত সৈন্যদের চিকিৎসার ব্যবস্থা ও মৃতদের শেষ কর্ম সম্পন্ন করেন নিজ অর্থায়নে।এর পর তিনি ফিরে আসেন সুইজারল্যান্ড এর জেনেভাতে এবং স্লফেরিনোর সেই মর্মাহত ভৌতিক অবিজ্ঞতা ও ভয়াল যুদ্ধের বর্ণণা করে মেমরি অফ সলফেরিনো নামে একটি বই লিখেন।

বইটিতে, তিনি যুদ্ধ, দুর্ভোগ, সাহায্য সংস্থার বর্ণনা করেছেন এবং জিজ্ঞাসা করেছেন:

"শান্তি ও নিরিবিলি সময়ে, উদ্যোগী, নিবেদিতপ্রাণ এবং সম্পূর্ণরূপে যোগ্য স্বেচ্ছাসেবকদের দ্বারা যুদ্ধকালীন আহতদের যত্ন নেওয়ার উদ্দেশ্যে ত্রাণ সমিতি গঠন করা কি সম্ভব হবে না?
যুদ্ধের সময় সেচ্ছ্বাসেবক কিছু প্রতিষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ পূর্বক তিনি তার মানবিক মতামত প্রকাশ করেন।পরবর্তী সময়ে ১৮৬৩ সালের ৯ ই ফেব্রুয়ারিতে জেনেভা সোসাইটি হেনরি ডুনান্টের প্রকাশিত মতামত এর আলোকে একটি বৈঠকে বসেন।১৭ ই ফেব্রুয়ারী ১৮৬৩ সালে তারা একটি কমিটি প্রণয়ণ করে যুদ্ধে র সময় সেচ্ছ্বাসেবক ও সেচ্ছ্বাসেবী সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সিধান্ত গ্রহণ করেন। ২৬-২৯ অক্টোবর যুদ্ধের সময় চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকান্ড কি রকম হবে,যুদ্ধের সময় তারা চিকিৎসা প্রদানে কোন কোন বিষয়বস্তু মাথায় রেখে যুদ্ধাহত সৈন্যদের চিকিৎসা প্রদান করবে এই আলোকে জেনেভায় একটি জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ঠিক ১ বৎসর পরে সুইজারল্যান্ড সরকার সকল ইউরোপীয় দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ কে একটি কনফারেন্স এ আমন্ত্রণ করেন।২২ আগষ্ট ১৮৬৪ তে কনফারেন্স টি অনুষ্ঠিত হয় যা আমরা প্রথম জেনেভা কনফারেন্স নামেই চিনি।
নিশ্চই আমাদের প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ভয়াবহতা মনে আছে।ইতিহাসের এই যুদ্ধের ভয়াবহতা আজও আমরা স্মরণ করি প্রচন্ড মর্মাহত ভাবেই।ঠিক তেমনি এসব যুদ্ধে যুদ্ধাহত সৈন্যদের বেচে থাকার শেষ ভরসায় চিকিৎসা ও সেচ্ছ্বাসেবী সংগঠনগুলোর ভূমিকা বা অবদান কতটা গুরত্বপূর্ণ তা অনীস্বীকার্য। আজকের দিনের রেড ক্রস,রেড ক্রিসেন্ট সহ আরো অন্যান্য চিকিৎসা ও সেচ্ছ্বাসেবী সংগঠনগুলোর যে উত্থান ও অবস্থান আমরা দেখি সেগুলোর পিছনের প্রেক্ষাপটে ছিলো কেবলি যুদ্ধ।

অত:পর সময় যত গড়িয়েছে,পৃথিবী নামক ছোট এই গ্রহে যত যুদ্ধ বিদ্রোহ সংঘঠিত হয়েছে, যত রক্ত গংগায় এই ধারার মাটি সিক্ত হয়েছে যত যুদ্ধাহত সৈন্যের করুণ আর্তনাদে ভারী হয়েছে পৃথিবীর আকাশ বাতাস ঠিক তত বার মনে হয়েছে ইস যদি বেচে ফিরতে পারতো তবে হয়ত যুদ্ধ ছেড়ে শান্তির পথে হাটতো।বেচে থাকার কি করুণ প্রয়াশ আমার আপনার চেয়ে যুদ্ধাহত সৈন্যরাই হয়ত খুব ভালো বোঝে।

হেনরি ডুনান্ট এর ছুড়ে দেওয়া প্রশ্ন যুদ্ধে মানবিকতা ও শান্তির বার্তাই বিংশ শতাব্দীর সংঘঠিত সকল যুদ্ধের চুড়ান্ত আইন ল অফ হিউম্যানিটরিয়ান হিসাবে পরিচিত।হেনরি ডুনান্ট এর হাত ধরেই আজকের এই আইনের পথচলা।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
International Humanitarian Law.
Historical Development of International Humanitarian Law.

আন্তর্জাতিক বাণিজ্য আইন (International Trade Law)-এর ইতিহাস প্রাচীন মেসোপটেমীয় প্রথা থেকে শুরু করে আজকের ডব্লিউটিওর (WT...
28/08/2026

আন্তর্জাতিক বাণিজ্য আইন (International Trade Law)-এর ইতিহাস প্রাচীন মেসোপটেমীয় প্রথা থেকে শুরু করে আজকের ডব্লিউটিওর (WTO) ডিজিটাল কাঠামো পর্যন্ত বিস্তৃত।

নিচে সময়ের পরিক্রমায় আন্তর্জাতিক বাণিজ্য আইন এর ঔতিহাসিক প্রতিষ্ঠালগ্নের বর্ণণা করা হলো-

১. প্রাক-ঐতিহাসিক ও প্রাচীন যুগ ৩০০ - ৫০০ খ্রিস্টাব্দ

মেসোপটেমিয়া ও সিন্ধু সভ্যতা: প্রাক-ঐতিহাসিক ও প্রারম্ভিক যুগে মৌখিক প্রথা ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে পণ্য বিনিময় শুরু হয়। মেসোপটেমিয়া ও সিন্ধু নদীর অববাহিকায় প্রাচীনতম আন্তর্জাতিক বাণিজ্য আইন ও চুক্তি ব্যবস্থার প্রমাণ মেলে।

হামুরাবির আইন (Code of Hammurabi): খ্রিস্টপূর্ব ১৮ শতকে ব্যবিলনের এই আইন কোডে বিদেশি বণিকদের অধিকার এবং ঋণের নিয়মকানুন লিপিবদ্ধ ছিল।

রোডিয়ান মেরিটাইম ল (Rhodian Sea Law): খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে ভূমধ্যসাগরে নৌ-বাণিজ্য পরিচালনার জন্য গ্রিকরা এই প্রাচীন সামুদ্রিক আইন তৈরি করে, যা আধুনিক সামুদ্রিক আইনের ভিত্তি স্থাপন করে।

২. মধ্যযুগ ও লেক্স মারকেটোরিয়া ৫০০ - ১৫০০ খ্রিস্টাব্দ
লেক্স মারকেটোরিয়া (Lex Mercatoria): ইউরোপজুড়ে বাণিজ্য বৃদ্ধির ফলে প্রথাগত আন্তর্জাতিক বণিক আইনের সূচনা হয়। স্থানীয় রাজ্যের আইনের বাইরে গিয়ে বণিকরাই নিজেদের চুক্তি ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি সর্বজনীন নীতি তৈরি করে।

হ্যানসিয়াটিক লিগ (Hanseatic Leag ইউরোপীয় শহরগুলোর এই শক্তিশালী মার্চেন্ট গিল্ড নিজেদের বাণিজ্য সুবিধা ও সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজস্ব আইন প্রবর্তন করে।

৩. প্রাক-আধুনিক ও ঔপনিবেশিক যুগ ১৫০০ - ১৯০০ খ্রিস্টাব্দ
বণিকবাদ (Mercantilism): ১৬ শতক থেকে ইউরোপীয় শক্তিগুলো তাদের ঔপনিবেশিক বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কঠোর শুল্ক ও আইনকানুন প্রণয়ন করে।

মুক্ত বাণিজ্য নীতি (Free Trade): ১৮ শতকের শেষভাগে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর অর্থনৈতিক দর্শনের ফলে বাণিজ্য আইনগুলো বাধা তুলে নেওয়ার দিকে ঝুঁকতে থাকে। এর ধারাবাহিকতায় ১৮৪৬ সালে ব্রিটেন ‘কর্ন ল’ (Corn Laws) বাতিল করে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির যুগে প্রবেশ করে।

৪. আধুনিক যুগ ও GATT ১৯০১ - ১৯৯৪ খ্রিস্টাব্দ
ব্রেটন উডস সম্মেলন (১৯৪৪): দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।

GATT (১৯৪৭): দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্ব বাণিজ্যে শুল্ক ও বৈষম্য কমাতে ২৩টি দেশ 'General Agreement on Tariffs and Trade' (GATT)-এ স্বাক্ষর করে, যা আধুনিক আন্তর্জাতিক বাণিজ্য আইনের আনুষ্ঠানিক সূচনা করে।

৫. বর্তমান যুগ ও WTO ১৯৯৫ - বর্তমান
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO): ১৯৯৫ সালের ১ জানুয়ারি মারাকেশ চুক্তির মাধ্যমে GATT বিলুপ্ত করে গঠিত হয় WTO। এটি বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক, নিয়ম-নীতি নির্ধারণকারী এবং সদস্য রাষ্ট্রগুলোর বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আইনি মঞ্চ হিসেবে কাজ করছে।

UNCITRAL: জাতিসংঘ স্বীকৃত 'UNCITRAL' (United Nations Commission on International Trade Law) বেসরকারি আন্তর্জাতিক বাণিজ্য আইন এবং ইলেকট্রনিক কমার্সের আইনি কাঠামোকে বিশ্বব্যাপী সমরূপতা দান করে।

৬.সমসাময়িক আইনি পরিবর্তন: ২১ শতকে এসে আন্তর্জাতিক বাণিজ্য আইন বহুপাক্ষিক থেকে আঞ্চলিক চুক্তি (যেমন: USMCA, RCEP, EU) এবং ই-কমার্স, ডিজিটাল ডেটা প্রবাহ, বুদ্ধিবৃত্তিক সম্পদ (TRIPS) ও জলবায়ু-বান্ধব নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে কাজ করছে।

আন্তর্জাতিক বাণিজ্য আইন (International Trade Law) প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ২০২৬ পর্যন্ত সময়ে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা থেকে বিশ্বায়িত বহুপাক্ষিক আইনি কাঠামোয় রূপান্তরিত হয়েছে।

১. আন্তঃযুদ্ধ এবং সংরক্ষণবাদের যুগ ১৯১৪–১৯৩৯
আঞ্চলিক ও প্রতিরক্ষামূলক নীতি: প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দেশগুলো নিজেদের অর্থনীতি রক্ষা করতে অতিরিক্ত শুল্ক আরোপ করে (যেমন যুক্তরাষ্ট্রের ১৯৩০ সালের Smoot-Hawley Tariff Act)।

আইনি কাঠামোর অভাব: কোনো বিশ্বব্যাপী বাণিজ্য আইন বা সংস্থা না থাকায় চরম সংরক্ষণবাদের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা (Great Depression) আরও তীব্র হয়।

২. GATT গঠন ও সংস্কারের যুগ ১৯৪৭–১৯৯৪
GATT ১৯৪৭: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ১৯৪৭ সালে ২৩টি দেশ ‘General Agreement on Tariffs and Trade’ (GATT) চুক্তি স্বাক্ষর করে, যা ১৯৪৮ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি হয়ে ওঠে।

মূল নীতি প্রতিষ্ঠা: Most-Favoured-Nation (MFN) এবং National Treatment-এর মতো বহুপাক্ষিক বাণিজ্য আইনের মৌলিক নিয়ম নিশ্চিত করা হয়।

নেগোসিয়েশন রাউন্ডস: কেনেডি ও টোকিও রাউন্ডের মাধ্যমে পণ্য বাণিজ্যে শুল্ক হ্রাস ও বাণিজ্য সহজীকরণ শুরু হয়।

৩. WTO প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক রূপায়ন ১৯৯৫–২০১০
WTO গঠন: ১৯৯৪ সালের মারাকেশ চুক্তির পর ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) আত্মপ্রকাশ করে।

আইনের আওতা সম্প্রসারণ: বাণিজ্যের পরিধি শুধু পণ্যে সীমাবদ্ধ না রেখে সেবা (GATS) এবং মেধা সম্পদ (TRIPS) পর্যন্ত বিস্তৃত করা হয়।

বিরোধ নিস্পতি ব্যবস্থা: WTO-এর Dispute Settlement Body (DSB) আন্তর্জাতিক আইনের একটি শক্তিশালী ও বাধ্যতামূলক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

৪. ডিজিটালাইজেশন ও সাম্প্রতিক উন্নয়ন ২০১১–২০২৬
ই-কমার্স ও ডিজিটাল ট্রেড: সাম্প্রতিক সময়ে ডেটা প্রবাহ, ডিজিটাল ফাইল এবং ই-কমার্সের ওপর জোর দিয়ে বিশ্ব জুড়ে ডিজিটাল ট্রেড ল (Digital Trade Law) ও সাইবার চুক্তির বিকাশ ঘটে।

আঞ্চলিক বাণিজ্য চুক্তি (FTAs & RTAs): WTO-এর দোহা রাউন্ড স্থবির হওয়ায় দেশগুলো RCEP, CPTPP-এর মতো বৃহৎ আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকছে।

পরিবেশ ও স্থিতিশীলতা: পরিবেশবান্ধব বাণিজ্য, কার্বন শুল্ক (যেমন ইইউ-এর CBAM) এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত আইনগুলো বৈশ্বিক বাণিজ্য কাঠামোর প্রধান নিয়ামক হয়ে উঠে।

সংক্ষেপে, মুক্ত বাণিজ্যের অবাধ শুল্ক হ্রাস থেকে শুরু করে বর্তমান ডিজিটাল ও পরিবেশবান্ধব বাণিজ্য আইন ব্যবস্থার বিকাশই হলো গত এক শতাব্দীর Trade Law-এর বিবর্তন।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
International Trade Law.
Historical Development of International Trade Law.

আন্তর্জাতিক সমুদ্র আইনের বিকাশ ঘটেছে প্রাচীন সামুদ্রিক প্রথা ও বাণিজ্য নীতি থেকে শুরু করে আধুনিক জাতিসংঘের সার্বজনীন রূপ...
27/08/2026

আন্তর্জাতিক সমুদ্র আইনের বিকাশ ঘটেছে প্রাচীন সামুদ্রিক প্রথা ও বাণিজ্য নীতি থেকে শুরু করে আধুনিক জাতিসংঘের সার্বজনীন রূপরেখার মাধ্যমে।

নিচে আমরা আন্তর্জাতিক সমুদ্র আইনের ইতিহাস এবং আইন হিসাবে বিবেচিত হওয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পর্কে জানবো-

১.প্রাচীন ও প্রাগৈতিহাসিক যুগ- খ্রিস্টপূর্ব ২০০০ - ৫০০ খ্রিস্টাব্দ
রোডিয়ান সি ল (Rhodian Sea Law): গ্রিক ও রোমান যুগে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্য পরিচালনার জন্য রোদস (Rhodes) দ্বীপে প্রথম সামুদ্রিক বিধিমালার সূচনা হয়।

রোমান আইন: রোমান আইনে সমুদ্রকে Res Communis (সবার জন্য উন্মুক্ত সাধারণ সম্পত্তি) হিসেবে গণ্য করা হতো, যেখানে সবার মাছ ধরা ও যাতায়াতের অধিকার ছিল।

২.মধ্যযুগ ও ঔপনিবেশিক প্রারম্ভ ৫০০ - ১৬০০ খ্রিস্টাব্দ
আঞ্চলিক প্রথাগত সংহিতা: ইউরোপে বাণিজ্য বৃদ্ধির সাথে Consolato del Mare (ক্যাটালোনিয়া) এবং Rolls of Oléron (ফ্রান্স)-এর মতো আঞ্চলিক সমুদ্র আইন সংকলিত হয়।

সমুদ্র ভাগের চক্রান্ত: ১৪৯৪ সালের 'টর্ডেসিলাস চুক্তি' (Treaty of Tordesillas)-র মাধ্যমে স্পেন ও পর্তুগাল তৎকালীন আবিষ্কৃত মহাসাগরগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার দাবি জানায়।

৩.আধুনিক সামুদ্রিক তত্ত্বের উত্থান ১৭-১৮ শতক
মারে লিবারাম (Mare Liberum): ১৬০৯ সালে ডাচ আইনবিদ হুগো গ্রোটিয়াস (Hugo Grotius) "উন্মুক্ত সমুদ্র" বা সমুদ্রের স্বাধীনতার তত্ত্ব উপস্থাপন করেন, যেখানে সমুদ্রকে কোনো একক রাষ্ট্রের অধীনে না রাখার যুক্তি দেওয়া হয়।

কামান নিক্ষেপ বিধি (Cannon-shot Rule): ১৭০২ সালে কর্নেলিয়াস ভ্যান বিঙ্কারশুক প্রস্তাব করেন, উপকূলীয় দেশের সীমানা ততটুকুই হবে যতদূর তীর থেকে কামানের গোলা পৌঁছায় (যা পরবর্তীতে ৩ নটিক্যাল মাইল হিসেবে স্বীকৃত পায়)।

৪.বিংশ শতাব্দী ও প্রথম কোডিফিকেশন প্রচেষ্টা
ট্রুম্যান ঘোষণা (১৯৪৫): মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূল সংলগ্ন 'মহাদেশীয় তাক' (Continental Shelf)-এর প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌম অধিকার দাবি করেন। এর পরপরই অন্যান্য দেশও নিজেদের জলসীমা বাড়ানোর দাবি তুলতে শুরু করে।

প্রথম ও দ্বিতীয় জাতিসংঘ সমুদ্র সম্মেলন (UNCLOS I & II - ১৯৫৮, ১৯৬০): ১৯৫৮ সালের জেনেভা কনভেনশনে টেরিটোরিয়াল সি, হাই সি, কনটিনেন্টাল শেলফ এবং মৎস্য সম্পদ রক্ষায় ৪টি পৃথক চুক্তি হলেও জলসীমার নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে সর্বসম্মতি হয়নি।

৫. মধ্যযুগ: UNCLOS III ও বর্তমান প্রেক্ষাপট
​UNCLOS I (১৯৫৮): জেনেভায় প্রথম আন্তর্জাতিক সমুদ্র আইন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৪টি চুক্তি হলেও সমুদ্রসীমার নির্দিষ্ট বিস্তার নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত সম্ভব হয়নি।

​UNCLOS II (১৯৬০): দ্বিতীয় সম্মেলনেও অঞ্চলগত সমুদ্রের সীমানা চূড়ান্ত করতে ব্যর্থ হয়।
​
৬. আধুনিকযুগ ও আইন হিসাবে পথচলা
আর্বিড পারদোর ঐতিহাসিক ভাষণ (১৯৬৭): জাতিসংঘে মল্টার রাষ্ট্রদূত আর্বিড পারদো গভীর সমুদ্র তলদেশের সম্পদকে "মানবজাতির সাধারণ ঐতিহ্য" (Common Heritage of Mankind) হিসেবে ঘোষণার আহ্বান জানান, যা আধুনিক আইনের ভিত্তি তৈরি করে।

​UNCLOS-III (১৯৭৩–১৯৮২): দীর্ঘ ৯ বছরের আলোচনার পর ১৯৮২ সালে জ্যামাইকার মন্টেগো বে-তে UNCLOS III স্বাক্ষরিত হয়। চুক্তিটি ১৯৯৪ সালের ১৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয় এবং এটিকে "সমুদ্রের সংবিধান" বলা হয়।

UNCLOS অনুযায়ী নির্ধারিত সীমানার যে সকল নীতি সর্বশেষ ধাপে সকল রাষ্ট্র মেনে নিয়ে আইন হিসাবে স্বীকৃতি দেয়-
​
i)​টেরিটোরিয়াল সি (Territorial Sea): ভিত্তিরেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত সার্বভৌম এলাকা।

ii)​কন্টিজিয়াস জোন (Contiguous Zone): ভিত্তিরেখা থেকে ২৪ নটিক্যাল মাইল পর্যন্ত।

iii)​এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ): ভিত্তিরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদ আহরণের একক অধিকার।

iv)​হাই সি (High Seas): ২০০-৩৫০ নটিক্যাল মাইলের বাইরের এলাকা, যা আন্তর্জাতিক সবার জন্য উন্মুক্ত।

আন্তর্জাতিক আদালত (ITLOS) | জার্মানির হামবুর্গে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) স্থাপন করা হয় সমুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য।

BBNJ চুক্তি (২০২৩) | জাতীয় এখতিয়ারের বাইরের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য জাতিসংঘের নতুন যুগান্তকারী চুক্তি গৃহীত হয়।

উপরোক্ত সময়ের পরিক্রমা পেরিয়ে সমুদ্রের সকল নিয়ম নীতি বার বার সংযোজিত ও সংশোধিত হওয়ার মাধ্যমে তাহা বর্তমান সমুদ্র আইনকে প্রতিষ্ঠিত করে।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
Laws of the Sea.
Historical Development of laws of the Sea.

পরিবেশ আইন (Environmental Law) আজকের সর্বজনীন রূপে রাতারাতি পৌঁছায়নি বরং এটি আদিমকালের প্রকৃতির প্রতি ধর্মীয় অনুভূতি থে...
26/08/2026

পরিবেশ আইন (Environmental Law) আজকের সর্বজনীন রূপে রাতারাতি পৌঁছায়নি বরং এটি আদিমকালের প্রকৃতির প্রতি ধর্মীয় অনুভূতি থেকে শুরু করে শিল্প বিপ্লব এবং আধুনিক পরিবেশ বিপর্যয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে বিকশিত হয়েছে।

পরিবেশ আইনের ঐতিহাসিক বিবর্তন ও আজকের অবস্থায় রূপান্তরের মূল ধাপগুলো উল্লেখ করা হলো:

১. প্রাচীন ও মধ্যযুগ
প্রকৃতি সংরক্ষণ ও ধর্মীয় রীতি: প্রাচীন সভ্যতাগুলোতে (যেমন: সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, বা প্রাচীন মেসোপটেমিয়া) প্রকৃতির উপাসনা করা হতো। জল, বাতাস ও বন জঙ্গল রক্ষা করা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব বলে গণ্য হতো।

সম্পদ ব্যবহারের নিয়ম: মধ্যযুগে মূলত রাজার শিকারের বন সংরক্ষণ বা নির্দিষ্ট জলাশয়ের পানি ব্যবহারের জন্য স্থানীয় কিছু প্রাথমিক নিয়মকানুন চালু ছিল, যা মূলত পরিবেশ রক্ষার চেয়ে রাজকীয় সম্পত্তি রক্ষার জন্য ব্যবহৃত হতো।

২. শিল্প বিপ্লব ও ১৮-১৯ শতক (দূষণের সূচনা ও প্রাথমিক আইন)
শিল্প বিপ্লবের প্রভাব: ১৮শ ও ১৯শ শতকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে কলকারখানার ধোঁয়া, বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ন নদী ও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করতে শুরু করে।

টর্ট ল (Tort Law) ও 'Nuisance': এই সময়ে আলাদা কোনো "পরিবেশ আইন" ছিল না। ব্যক্তিগত সম্পত্তি বা স্বাস্থ্যের ক্ষতি হলে সাধারণ দেওয়ানি আইন (Tort Law) এবং "উপদ্রব" (Nuisance) আইনের মাধ্যমে দূষণকারীদের বিরুদ্ধে মামলা করা হতো।

যুক্তরাজ্যের আলকালি অ্যাক্ট (১৮৬৩): বায়ু দূষণ নিয়ন্ত্রণে এটি অন্যতম প্রাচীন ও প্রথম সুনির্দিষ্ট আইন যা কলকারখানার ক্ষতিকর গ্যাসে লাগাম টানতে প্রণীত হয়।

৩. বিশ শতকের প্রথমার্ধ (প্রকৃতি সংরক্ষণ আন্দোলন)
জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী আইন: ২০ শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে 'ইউএস ফরেস্ট সার্ভিস' এবং বিভিন্ন ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠার আইন তৈরি হয়।

সীমান্তবর্তী সীমান্ত বিতর্ক: ১৯৩৮ সালের Trail Smelter Case (কানাডা ও আমেরিকার সীমানা সংক্রান্ত বিতর্ক) আন্তর্জাতিক পরিবেশ আইনের একটি মাইলফলক। এই মামলার রায়ে সিদ্ধান্ত হয়— কোনো দেশ তার ভূখণ্ডকে এমনভাবে ব্যবহার করতে পারবে না যা অন্য দেশের পরিবেশের ক্ষতি করে।

৪. ১৯৬০-১৯৭০ এর দশক (আধুনিক পরিবেশ আইনের সূচনা)
রেচেল কারসনের 'সাইলেন্ট স্প্রিং' (১৯৬২): এই বইটি কীটনাশক ও রাসায়নিকের মারাত্মক প্রভাব বিশ্ববাসীর সামনে তুলে ধরে এবং একটি বৈশ্বিক সচেতনতার জন্ম দেয়।

প্রথম ধরত্রী দিবস (১৯৭০): ১৯৭০ সালের ২০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ধরত্রী দিবস পালিত হয়, যা পরিবেশ আইন প্রণয়নের রাজনৈতিক দাবিকে বেগবান করে।

NEPA (১৯৬৯/১৯৭০): যুক্তরাষ্ট্রে ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট চালু হয়, যেখানে প্রথমবারের মতো যেকোনো প্রজেক্টের আগে Environmental Impact Assessment (EIA) বাধ্যতামূলক করা হয়।

৫. স্টকহোম সম্মেলন (১৯৭২) এবং বিশ্বজুড়ে আইন প্রণয়ন
স্টকহোম কনফারেন্স (১৯৭২): জাতিসংঘ আয়োজিত এটিই পরিবেশবিষয়ক প্রথম বৈশ্বিক মহাসম্মেলন। এখান থেকেই সৃষ্টি হয় UNEP (United Nations Environment Programme)।

জাতীয় আইন তৈরি: এই সম্মেলনের পর ভারত (উদা: Water Act 1974, Air Act 1981), বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রায় সব দেশ পরিবেশ মন্ত্রণালয় গঠন করে এবং নিজস্ব পরিবেশ সংরক্ষণ আইন তৈরি করতে শুরু করে।

৬. ১৯৮০-১৯৯০ এর দশক (পরিবেশগত দুর্যোগ ও বৈশ্বিক চুক্তি)
শিল্প দুর্ঘটনা: ১৯৮৪ সালের ভারতের ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয় বিশ্বকে পরিবেশগত সুরক্ষা আইন আরো কঠোর করতে বাধ্য করে।

বৈশ্বিক প্রোটোকল:
ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রোটোকল (১৯৮৭): ওজন স্তর রক্ষায় সিএফসি (CFC) গ্যাস ব্যবহারে নিষেধাজ্ঞা।

রিও ধরত্রী সম্মেলন (১৯৯২): 'Sustainable Development' (টেকসই উন্নয়ন), 'Polluter Pays Principle' (দূষণকারী মাশুল দেবে) এবং 'Precautionary Principle' (সতর্কতামূলক নীতি)-এর মতো আধুনিক পরিবেশ আইনের মূল স্তম্ভগুলো এই সম্মেলনে সর্বজনীন রূপ পায়।

কিয়োটো প্রোটোকল (১৯৯৭): গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে উন্নত দেশগুলোর জন্য আইনি লক্ষ্যমাত্রা নির্ধারণ।

৭. ২১ শতক থেকে বর্তমান (জলবায়ু পরিবর্তন ও আধুনিক পরিবেশ আইন)
প্যারিস চুক্তি (২০১৫): বিশ্ব উষ্ণায়ন ১.৫° সে থেকে ২° সে এর মধ্যে ধরে রাখার জন্য পৃথিবীর প্রায় সব দেশের ঐক্যবদ্ধ অঙ্গীকার।

মানবাধিকার হিসেবে পরিবেশ: সম্প্রতি জাতিসংঘ বিশুদ্ধ ও সুস্থ পরিবেশ পাওয়ার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ESG ও পরিবেশগত বিচার (Environmental Justice): বর্তমানে আন্তর্জাতিক ও জাতীয় আইনগুলোতে করপোরেট পরিবেশগত দায়বদ্ধতা (ESG) এবং ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবেশগত বিচারের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

সাধারণত পরিবেশের উপড় "উপদ্রব বন্ধের নিয়ম" এবং "পরিবেশ সুন্দর ও ব্যবহার উপযোগী ও সুস্থভাবে উপভোগ" করার প্রয়াশ থেকে শুরু হয়ে পরিবেশ আইন, যা আজ একটি জটিল, বিস্তৃত এবং বাধ্যতামূলক আন্তর্জাতিক ও জাতীয় আইনি কাঠামোয় পরিণত হয়েছে।

[বি:দ্র: এই পোষ্ট Law Shark এর কপিরাইট এর আওতাভুক্ত।শুধুমাত্র আইনের শিক্ষার্থীগণ তাদের পড়াশুনা এবং জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তবে রি-পোষ্ট বা ক্রেডিটবিহীন তা ব্যবহারের অনুমতি সংরক্ষিত]

Law Shark.
Environmental Law.
Historical Development of Environment Law.

25/08/2026

Do that things
Whatever you want
Do that things
By taking it as a challenge...🤞

10/07/2026

Keep believing even nobody supports you...🫰
One day the result will you speak Louder than your Struggles...🤗

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when LAW SHARK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share