Work permit visa processing from bangladesh

Work permit visa processing from bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Work permit visa processing from bangladesh, Passport and visa service, Dhaka.

আপনাকে স্বাগতম। আমরা স্বল্পব্যয়ে, বৈধ পন্থায় দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ করে থাকি। আমরা ইতালি, পর্তুগাল,ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি। আপনাকে স্বাগতম। আমরা স্বল্পব্যয়ে, বৈধ পন্থায় দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ করে থাকি। আমরা ইতালি, পর্তুগাল,ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সৌদি আরব,

ওমান, কুয়েত, কাতার, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি।

✈ দক্ষতা ও পূর্ণ অভিজ্ঞতা নিয়ে দ্রুততার সাথে ১০০% নিশ্চয়তায় সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়

▶ হাউস ড্রাইভার,
▶ আমেল মঞ্জিল,
▶ আমেল আদি,
▶ খাদ্দামা
▶ জেয়ারা ভিসা সহ সকল প্রকার ভিসা প্রসেসিং এর মাধ্যমে
আপনাদের সেবা দানের সুযোগ দিতে পাসপোর্ট, ছবি, ভিসার
নাম্বার ও কফিলের ID সহকারে আমাদের অফিসে আসার
আমন্ত্রন রইল।
------------------------------
✔আমাদের বৈশিষ্ট্য সমূহ :

🔹 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স।
🔹 স্বল্প খরচে দ্রুততার সহিত কাজ সম্পন্ন করা হয়,
🔹 কাজের অগ্রগতি /আপডেট গ্রাহককে সব সময় অবহিত করা হয়,
🔹 সেবা গ্রহন পরবর্তী সময়ে যে কোন সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করা হয়,
🔹 অভিবাসন সংক্রান্ত সকল তথ্যদিয়ে সহযোহিতা প্রদান করা হয়।
------------------------------

🎯 আমাদের প্রতিশ্রুতি
------------------------------
“প্রচলিত সার্ভিস থেকে বের হয়ে
নতুন ধারায় সর্বোত্তম সেবার মান
নিয়ে আমরা আছি আপনার পাশে”

৭ সিস্টার্স দখল করার ক্ষমতা আমাদের নেই.এই সত্যটা আগে মেনে নিন।যার শক্তি নেই, সে দখলের স্বপ্ন দেখে না.সে কৌশল নেয়।আমরা কে...
01/01/2026

৭ সিস্টার্স দখল করার ক্ষমতা আমাদের নেই.এই সত্যটা আগে মেনে নিন।
যার শক্তি নেই, সে দখলের স্বপ্ন দেখে না.সে কৌশল নেয়।
আমরা কেন অকারণে যুদ্ধের বুলি আওড়াবো?
৭ সিস্টার্স দখল করবে চীন.এটাই ভূরাজনীতির বাস্তবতা।
আর কাশ্মীর? সেটাও পাকিস্তানের লড়াই।
এই দুই জায়গায় আমাদের কাজ দখলদার হওয়া নয়.সহযোগী হওয়া।
কারণ বাংলাদেশ আবেগের রাজনীতি করে ধ্বংস হওয়ার জন্য জন্মায়নি।
আমাদের দরকার লোহার মতো শক্ত পররাষ্ট্রনীতি
যেখানে বন্ধুত্ব হবে স্বার্থের, ভিক্ষার নয়।
চীন, পাকিস্তান, তুরস্ক.
এরা আমাদের আবেগের বন্ধু নয়,
এরা আমাদের স্ট্র্যাটেজিক এলাই হওয়া উচিত।
আমরা চাই
পাকিস্তানের নিউক্লিয়ার ছায়া,
চীনের প্রযুক্তি ও সামরিক শক্তি,
তুরস্কের আকাশ কাঁপানো ড্রোন।
এটাই নিরাপত্তা।
এটাই সার্বভৌমত্ব।
এটাই বাস্তব রাজনীতি।
এরপর, দুইদিক থেকে ডারতকে মা*রবে চীন ও পাকিস্তান। আমরা খুশিতে হাদি ভাইয়ের মতো মুড়ি-বাতাসা দিয়ে সেলিব্রেট করবো।😎

01/12/2025

তারেক রহমান শেষ পর্যন্ত আসছেন না। তাঁর বিবৃতি একটি সুদূরপ্রসারী অঙ্কের ইঙ্গিত বহন করে।

২০১৪ সালে একবার শোনা গিয়েছিল বিএনপিকে দেওয়া এক অদ্ভুত ‘বিদেশি’ প্রস্তাবের কথা। যেখানে তারেক রহমানকে নয়, দলের চেয়ারপারসন হিসেবে একজন নারীকে চেয়েছিল ওই ‘শক্তি’। কিন্তু কে হবেন তিনি? তিনি ছিলেন জুবাইদা রহমান। বিদুষী এই নারী উচ্চশিক্ষিত এবং দলের কাছে গ্রহণযোগ্যও হবেন বলে বিশ্বাস ছিল ‘তাদের’। কিন্তু শেষ পর্যন্ত ওই পরিকল্পনায় কোনো পক্ষই একমত হতে পারেনি। পক্ষ তখন অনেকগুলো।

খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান যখন জানালেন, তাঁর ফেরাটা সহজ নয়, তখন বুঝতে আর বাকি থাকে না যে — কিছু একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। যদিও তাঁর রাজনৈতিক আশ্রয়ে থাকা, দেশের মামলাগুলো নিয়ে জটিলতা ও তাঁর ওপর নির্যাতনকারীদের একটি পক্ষ এখনও সক্রিয় থাকা, সব মিলিয়ে অঙ্কটা সরল নাও হতে পারে।

আশপাশের দেশগুলোতে অনেক কিছু হয়ে গেল। মিয়ানমার তেতে আছে; শ্রীলঙ্কা, নেপালে গণ-অভ্যুত্থানের ক্ষত শুকিয়ে যাচ্ছে। পাকিস্তানে কারারুদ্ধ বিরোধীদলের নেতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন শোনা গেল, ঘটনা সত্যি হলে দেশটার সরকারের জন্য সেটা এক অশনি সংকেত। এদিকে বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া দলটির পক্ষ থেকে গত রাত থেকে নতুন করে জানানো হচ্ছে পুরাতন তত্ব — মাইনাস টু সাগা!

অটো মাইনাস টু তো হতেই পারে। বয়স্ক লোক দিয়ে আর কতকাল? শুধু বিএনপি বা আ. লীগ নয়, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ যত পলিটিকাল পার্টি এখন বাংলাদেশে সক্রিয়, তাদের প্রত্যেকের তরুণ নেতাদের সামনে আনা প্রয়োজন। কারণ রিটায়ারমেন্টের বয়সে যখন উপদেষ্টা হওয়ার সময়, তখন নির্বাহী হিসেবে দল চালানো সম্ভব নয়। তা ছাড়া পুরাতন যে পদ্ধতিতে এতকাল দল চালানো হয়েছে, সেই ব্যবস্থা জারি থাকলে এখনকার স্মার্ট ভোটাররা সেটা মানবে না।

বড় দুটি দলের ক্ষেত্রে যা হতে পারে বলে অনেকে বিশ্বাস করেন:
লন্ডভণ্ড আ. লীগের নেতৃত্বে আসতে পারে তাজউদ্দিন পরিবারের কেউ। আপাতত তারা দলটাকে টেনে নিয়ে গেলেও নির্বাচনে জেতার মৌসুম এলে আবারও দলের প্রধান দায়িত্ব নেবেন সায়মা ওয়াজেদ পুতুল, ফর শিওর। বিএনপির ক্ষেত্রেও সে রকম জুবাইদা রহমান যদি দলের নেতৃত্ব দেন, দলটি নতুন পরিস্থিতির দিকে ধাবিত হবে, তবে সামনে জাইমা রহমানকে নতুন নেতৃত্বে দেখতে হবে বলে অনেকে মনে করছেন।

গণ-অভ্যুত্থান থেকে সৃষ্টি নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে যেতে হবে অনেক দূর। তাদের দায়িত্ব অনেক। দুই থেকে তিন আসন নিয়ে শুরু হওয়াটা মন্দ নয়। কিন্তু এরই মধ্যে দলটির যথেষ্ট ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। মুক্তিযুদ্ধের পর যোদ্ধা ও মুজিববাহিনীর বিরুদ্ধে যত অভিযোগ বিকল্প ধারার লেখক-গবেষকদের লেখা থেকে পাওয়া যায়, এনসিপির নেতাদের বিরুদ্ধে ততটা পাওয়া যায় না। তবে এনসিপিকে অনেক খাটতে হবে। আরও ডেডিকেটেড, চৌকস, স্মার্ট, জনবান্ধব নেতা দরকার হবে তাদের। দরকার হবে আরও নানান রকম কাজ, প্রভাব যা জনস্বার্থে যায়।

01/12/2025

বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের জিজ্ঞাসা, তারেক রহমানের দেশে না ফেরার পিছনে মূল কারণ কী? যে কথাটি জনাব তারেক রহমান বলতে পারছেন না?

জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা সংকটাপন্ন, এসময়ে জনাব তারেক রহমান দেশে না ফেরার বিষয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। অনেকেই কটুক্তি করছেন, অনেকেই দেশে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কিন্তু মূল সমস্যাটি কোথায়?

একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, প্রায় ১৪ শতাধিক মোসাদের এজেন্ট বাংলাদেশে সক্রিয় রয়েছে। অবিশ্বাস্য হলেও বিষয়টি অবহেলা করার অবকাশ নেই। একটি অভিন্ন লক্ষ্যে 'র' এবং মোসাদ আন্তর্জাতিক অঙ্গনে একইসাথে কাজ করে, সেটি হচ্ছে মু'স'ল'মা'ন'দে'র স্বার্থে বিরোধিতা।

বাংলাদেশে মোসাদ এবং RAW একটি এলাইনমেন্টে কাজ করছে জনাব তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে। এরা চায় জনাব তারেক রহমান দেশে ফেরার পূর্বে ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে কিছু বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। জনাব তারেক রহমানের কাছ থেকে ব্রিটিশ কর্তৃপক্ষকে সাক্ষী রেখে দুটি বিষয়ের নিশ্চয়তা চান তারা।

১। ইন্ডিয়ার সেভেন সিস্টার্সের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, সামরিক চুক্তিবদ্ধ হতে হবে এবং বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের দায়মুক্তি দিতে হবে।

২। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের পিলখানা হ'ত্যা'কা'ণ্ড থেকে শুরু করে বিগত সরকারের আমলে যে বিচারবহির্ভূত হ'ত্যা'কা'ণ্ড সংঘটিত হয়েছে তা থেকে দায়মুক্তি দিতে হবে।

সূত্রমতে, জনাব তারেক রহমান এ বিষয়ে তাঁর অপারগতা জানিয়ে বলেছেন যে, এটি তাঁর এখতিয়ার বহির্ভূত। দেশের স্বার্থে কোন বিষয়ে একক কোন সিদ্ধান্ত নেয়া তাঁর সাধ‍্যের বাইরে এবং বিচার ও আইনের প্রতি তিনি আস্থাশীল।

জনাব তারেক রহমানের এমন সিদ্ধান্তের কারণেই দেশে ফেরার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি কেবলই একজন মায়ের সন্তান নন, বরং বাংলাদেশের মানুষের স্বপ্ন ও। সেজন্যই মমতাময়ী মাকে সংকটাপন্ন রেখেও তিনি দেশের স্বার্থের বিরুদ্ধে কোন প্রতিশ্রুতি দেননি।

"র" সালাহউদ্দীন কি বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী হবে? তারেক রহমানের না আসার রহস্য কি এখানেই? তাহলে কি ভারতের সঙ্গে চুক্ত...
29/11/2025

"র" সালাহউদ্দীন কি বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী হবে? তারেক রহমানের না আসার রহস্য কি এখানেই? তাহলে কি ভারতের সঙ্গে চুক্তি হয়ে গেছে?
আল্লাহ না করুক। যদি বেগম জিয়ার কিছু হয়ে যায় তাহলে একটা ভবিষ্যদ্বাণী করছি-
বিএনপি যদি নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পায়ও তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সালাউদ্দিন চৌধুরীকে বসানো হবে, তারেক সাহেবকে মাইনাস করে।
আপনার নিকট আমার কথাটা উদ্ভট, গাঁজাখুরি ঠেকলেও আপাতত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে একটু মাথায় রাখেন। সময় হলে তখন এসে কমেন্ট করে জানাবেন।
এই পরিস্থিতিতেও তারেক সাহেব কেনো আসতে পারছেন না বুঝতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

দশ ট্রাক অস্ত্র মামলা আর তারেক রহমানের এই দেশে রাজনীতিতে না ফেরার শর্তে দেশত্যাগের মুচলেকা যাদের ইশারায় হয়েছিলো তাদের কারণেই তিনি দেশে আসতে পারছেন না।
তারেক সাহেবকে তাদের অখন্ডতার হুমকি মনে করে আজো। আর তাই তো দশ ট্রাক অস্ত্র মামলায় বাবর সাহেব এতো জেল জুলুমের পরেও, হাসিনার পলায়নের পর মুক্ত হয়েও মেইনস্ট্রিম রাজনীতিতে তাকে ফিরতে দেয়া হয় নি।
মেইনস্ট্রিম রাজনীতি দখল করেছেন ভারত ফেরত শিলং এর নেতা সালাহউদ্দিন সাহেব। দীর্ঘদিন শিলং আরাম আয়েশে থেকে এই মুহুর্তের রাজনীতির উপরই প্রশিক্ষণ নিয়ে এসেছেন। সত্য বড় তিতা।
আপনাদের ভালো লাগবে না জানি, তবুও বললাম। এনালাইসিস করার দায়িত্ব আপনার।

আজ চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে প্রথম কনটেইনার রওনা দেওয়া শুধু একটি বাণিজ্যিক ঘটনা নয়।এটা ভারতের দীর্ঘদিনের ...
29/11/2025

আজ চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে প্রথম কনটেইনার রওনা দেওয়া শুধু একটি বাণিজ্যিক ঘটনা নয়।
এটা ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার শক্তিশালী পাল্টা জবাব। বহু দশক ধরে ভারত ভুটান-নেপালকে জিম্মি করে রেখেছিল, নিজের স্বার্থে করিডোর বন্ধ রেখে পুরো অঞ্চলকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করেছে।
কিন্তু সেই ভারত কেন্দ্রিক দাসত্বের যুগ ভাঙছে।
এবং সেই ভাঙনের কেন্দ্রেই রয়েছে বাংলাদেশ।
ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ যখন প্রাচীন বাণিজ্যিক রুট ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, তখন ভারতের বুকে আগুন লাগারই কথা। কারণ ভারত জানে।বাংলাদেশ শক্তিশালী হলে সেভেন সিস্টার্সের জনগণও ভারতের দমন-পীড়ন থেকে মুক্তির পথ খুঁজবে।
ভারত উন্নত হওয়ার গল্প বলে, কিন্তু নিজেদের পূর্বাঞ্চলকে দশকের পর দশক পিছিয়ে রেখে শুধু শোষণের রাজনীতি চালিয়েছে। এখন সেই অঞ্চলই বাংলাদেশের সাথে যুক্ত হতে চাইলে ভারতের ভয় পাওয়াই স্বাভাবিক। কারণ বাংলাদেশ উঠছে, আর ভারত তার পুরোনো আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
ভুটানের আজকের সিদ্ধান্ত ভারতীয় চাপের বিরুদ্ধে একটি সোজা বার্তা—দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ দিল্লির হাতের নয়। বাংলাদেশই হবে নতুন বাণিজ্যিক শক্তিকেন্দ্র। ভারত যতই বাধা দিক, দক্ষিণ এশিয়ার নতুন মানচিত্র বাংলাদেশকে ঘিরেই গড়ে উঠছে।

পুরো ব্যাপারটা আসলে অনেকটা ২-in-১ ট্রিপ এর মতো হয়ে যাচ্ছে:ঢাকা → মালয়েশিয়া (কম খরচে যাওয়া)ঢাকা – মালয়েশিয়া – শ্রীলঙ্কা –...
22/08/2025

পুরো ব্যাপারটা আসলে অনেকটা ২-in-১ ট্রিপ এর মতো হয়ে যাচ্ছে:
ঢাকা → মালয়েশিয়া (কম খরচে যাওয়া)
ঢাকা – মালয়েশিয়া – শ্রীলঙ্কা – ঢাকা
অনেকেই ঢাকা ↔ মালয়েশিয়া রুটে ফ্লাইট ভাড়ার জন্য চিন্তায় থাকেন। ইদানীং টিকিটের দাম আকাশছোঁয়া। কিন্তু একটু বুদ্ধি খাটালেই কম খরচে মালয়েশিয়া ভ্রমণের সাথে বোনাস হিসেবে শ্রীলঙ্কা ফ্রি ঘোরা সম্ভব!
✈️ ধাপ–১: ঢাকা → মালয়েশিয়া (ওয়ানওয়ে টিকিট)
এয়ারলাইনস: Batik Air বা AirAsia
কারণ: ভাড়া তুলনামূলক কম
সতর্কতা: এই টিকিটে লাগেজ থাকে না (শুধু ৭ কেজি হ্যান্ড ক্যারি)।
👉 তাই শুধু হালকা ব্যাগ নিয়েই মালয়েশিয়া যান।
✈️ ধাপ–২: রিটার্ন টিকিট (KUL → CMB → DAC)
এয়ারলাইনস: SriLankan Airlines
ট্রানজিট: কলম্বো (CMB) – প্রায় ২২–২৪ ঘণ্টা
ভাড়া: ১০৭ – ১১৫ USD
সুবিধা:
লাগেজ ৩৫ কেজি + ৭ কেজি হ্যান্ডক্যারি
২ বেলা মিল
👉 এভাবেই রিটার্ন টিকিটে মিলবে বোনাস একদিনের কলম্বো ভ্রমণ।
🛂 ধাপ–৩: ETA (Electronic Travel Authorization)
শ্রীলঙ্কায় প্রবেশের জন্য অনলাইনে ETA করতে হবে।
ETA লিংক: https://eta.gov.lk
ভিসা ফি: ৩০–৩৫ USD (কখনো কখনো ফ্রি ক্যাম্পেইনও থাকে)
ভ্যালিডিটি: ৩০ দিন
👉 ফ্লাইটের আগে ETA কনফার্ম করে নিন।
🌴 ধাপ–৪: কলম্বো ট্রানজিট ট্যুর
ফ্লাইট নামার পর
1. ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট, বোর্ডিং পাস, ETA কপি দিন।
2. কোনো প্রশ্ন ছাড়াই সহজে এন্ট্রি পাবেন।
3. লাগেজ আপনার এয়ারলাইনসেই থাকবে (আবার ফ্লাইটে উঠার সময় পাবেন)।
4. বিন্দাস একদিন একরাত কলম্বো ঘুরে আসুন।
🏨 ধাপ–৫: থাকার ব্যবস্থা
বাজেট হোটেল/গেস্ট হাউস পাবেন 1000–1500 টাকা (10–15 USD) এর মধ্যেই।
বুকিং করার জন্য: Booking.com, Agoda, বা সরাসরি এয়ারপোর্টের বাইরে গেলেই ট্যাক্সি ড্রাইভাররা হোটেল সাজেস্ট করবে।
🚖 ধাপ–৬: একদিনে কলম্বোতে ঘোরার স্পট
সময় কম থাকলে কাছাকাছি জনপ্রিয় জায়গাগুলো ঘুরতে পারেন:
Galle Face Green (সমুদ্রের ধারে ওপেন গ্রাউন্ড, সন্ধ্যায় অসাধারণ)
Gangaramaya Temple (বিখ্যাত বৌদ্ধ মন্দির)
Pettah Market (শপিং + লোকাল লাইফ)
Colombo Lotus Tower (সুন্দর ভিউ পয়েন্ট)
Independence Square
✈️ ধাপ–৭: কলম্বো → ঢাকা
ট্রানজিট শেষে আবার এয়ারপোর্টে ফিরে আসুন।
লাগেজ সংগ্রহ করে যথারীতি ফ্লাইটে উঠুন।
বিন্দাসভাবে ১০৫ ডলারে মালয়েশিয়া থেকে ঢাকা + ফ্রি শ্রীলঙ্কা ভ্রমণ শেষ।

আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম… জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য...
21/08/2025

আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম… জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা।”

এই কথাগুলো বলেছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল।

আল্লাহ তাকে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। তিনি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার হয়েছে।

প্রফেসর ড. আসিফ নজরুল শুরু থেকেই কথা বলেছেন মানুষের হৃদয় জয় করার ব্যাপারে। এখন তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন—মানে আমাদের মতো প্রবাসীদের স্বার্থ রক্ষা, সমস্যা সমাধান, সুযোগ-সুবিধা নিশ্চিত করা তার অন্যতম কাজ।
একজন প্রবাসী হিসেবে মূল্যায়নের কাঠামো হতে পারে:
1. দূতাবাসের সেবা – আগের তুলনায় কি সহজ হয়েছে? হয়রানি কি কমেছে?
2. ভিসা ও আইনি সহায়তা – শ্রমিকরা সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ হচ্ছে কি?
3. প্রবাসী কল্যাণ ব্যাংক ও কল্যাণ তহবিল – এগুলোর মাধ্যমে প্রকৃত সুবিধা পাচ্ছেন কি না।
4. হজ, উমরা, বা ভিসা প্রসেসিং – আগের তুলনায় স্বচ্ছতা ও খরচ কেমন হয়েছে।
5. মানবিক সহায়তা – প্রবাসে মারা গেলে লাশ দেশে পাঠানো, কিংবা বিপদে পাশে থাকা. এই দিক থেকে কি অগ্রগতি হয়েছে।

এখন প্রশ্নটা আপনার কাছে:

👉 আপনি যেটা বাস্তবে অনুভব করেছেন, সেটাই আসল উত্তর।

যদি সেবার মান আগের তুলনায় ভালো হয়ে থাকে, তাহলে হয়তো আপনি তাকে ৭০–৯০ নাম্বার দিবেন।

যদি কোনো পরিবর্তনই না দেখে থাকেন, তাহলে হয়তো ৫০ এর নিচে নাম্বার দিবেন।

আর যদি হতাশাজনক অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে সেটা তো সরাসরি ৩০ বা তারও কম হতে পারে।

বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা:২১ দিনে ১৩টি দেশ, মোট ১৮,৭৫৫ কিলোমিটার ভ্রমণ—এটা যাত্রীদের জন্য এক মহাকাব্যিক ভ্রমণ অভিজ্ঞত...
19/08/2025

বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা:
২১ দিনে ১৩টি দেশ, মোট ১৮,৭৫৫ কিলোমিটার ভ্রমণ—এটা যাত্রীদের জন্য এক মহাকাব্যিক ভ্রমণ অভিজ্ঞতা।

🔹 যাত্রার শুরু ও শেষ:
পর্তুগালের লাগোস থেকে যাত্রা শুরু হয়ে শেষ হয় সিঙ্গাপুরে।

🔹 দেশগুলোর ক্রম:
পর্তুগাল → স্পেন → ফ্রান্স → জার্মানি → পোল্যান্ড → লিথুয়ানিয়া → লাটভিয়া → রাশিয়া → চীন → লাওস → থাইল্যান্ড → মালয়েশিয়া → সিঙ্গাপুর।

🔹 গুরুত্বপূর্ণ দিক:

এটি একটানা ট্রেন যাত্রা নয়, মাঝে ট্রেন পরিবর্তন করতে হবে।

বিভিন্ন শহরে রাত যাপন ও ভ্রমণের সুযোগ থাকবে।

এতগুলো দেশে ভ্রমণের জন্য আগেই মাল্টিপল ভিসা সংগ্রহ করতে হবে।

🔹 খরচ:
প্রায় ১,৬৮,৪৮০ টাকা (প্রায় ১,৫০০–১,৬০০ মার্কিন ডলার) খরচ হবে।

প্রবাসীদের ১২ দফা দাবি মেনে নিতে হবে!📢 শেয়ার লক্ষ্য: ১ লাখ+১. প্রবাসীর লাশ ১০০% ফ্রি দেশে পাঠাতে হবে।২. এয়ারপোর্টে VIP স...
09/08/2025

প্রবাসীদের ১২ দফা দাবি মেনে নিতে হবে!
📢 শেয়ার লক্ষ্য: ১ লাখ+

১. প্রবাসীর লাশ ১০০% ফ্রি দেশে পাঠাতে হবে।
২. এয়ারপোর্টে VIP সম্মান দিতে হবে।
৩. বিমানের টিকিটের দাম কমাতে হবে।
৪. প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. ১২ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরলে অবসর ভাতা দিতে হবে।
৬. সকল প্রবাসীর জন্য প্রবাসী স্মার্ট কার্ড চালু করতে হবে।
৭. উন্নত চিকিৎসা সেবা দিতে হবে।
৮. ভিসা সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।
৯. দালাল ছাড়াই দ্রুত ও সহজে পাসপোর্ট দিতে হবে।
১০. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতে হবে।
১১. কমপক্ষে ৪টি মোবাইল কাস্টম ফ্রি আনতে দিতে হবে।
১২. কমপক্ষে ৪০ ইঞ্চি LED টিভি কাস্টম ফ্রি আনতে দিতে হবে।

✊ আপনি যদি প্রবাসী হন বা প্রবাসীর পরিবার হন, তাহলে শেয়ার করুন

01/07/2025

“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি — কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে, চোখের সামনে।

আজ একটু খোলা চোখে চিন্তা করি…

📡 RFID চিপ — শরীরে ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে “সুবিধা হবে”। বাস্তবে? আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায়।

🤖 AI (Artificial Intelligence) — এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কী চায় সেটাও অনুমান করে। AI দিয়ে তৈরি হচ্ছে deepfake ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই “অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি” কি একে মনে পড়ে না?

💳 Centralized Banking System — এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে, “RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ”। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন — আপনার একাউন্ট বন্ধ।

🛰️ Satellite Surveillance + Smart City — ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা-সেন্সর বসছে। কে কোথায়, কার সাথে, কী ভাবছে, কী খাচ্ছে, সব রেকর্ড হচ্ছে।

🧬 Genetic Engineering & Cloning — রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে, “আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো।” আসলে বানাবে “আত্মাহীন রোবট মানুষ” — যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য।

🔐 Personal Data = সবচেয়ে বড় অস্ত্র
আপনি কী ভয় পান, কী বিশ্বাস করেন, কখন কাঁদেন, কোথায় সফট… এসবই AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন, “আমি তো ফেসবুকে শুধু মজা করি”?

💣 Nuclear Weapon Systems এখন AI দ্বারা চালিত — যদি দাজ্জালের মত একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি AI এগুলো চালায়? আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন — যদি মানুষ নয়, কোন “সিস্টেম” পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে?

🕋 Religion Elimination Plan — বলা হবে, “সব ধর্ম এক করো, নতুন এক Global Unity বানাও।”
যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে “cut-off”।
তাদের ওপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ।
ঠিক যেমন হাদিসে বলা হয়েছে:
“যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না।”

আজকের AI, Blockchain, BioChip, Surveillance Technology, Digital Currency — এগুলো কী কেবল অগ্রগতি?
না কি এগুলোই একদিন বলবে:
“তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি পৃথিবীর নাগরিক না!”

✅ আমি কারও বিরুদ্ধে না, আমি প্রযুক্তিরও বিরোধী না। আমি শুধু বলছি:

তুমি প্রযুক্তি ব্যবহার করো — কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে।
তুমি চিপ ব্যবহার করো না — যেন চিপ একদিন তোমার ঈমান না ব্যবহার করে।

🔰 করণীয়:
• সূরা কাহফ পড়ো, অন্তত প্রতি শুক্রবার
• দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো
• জীবনকে ধীরে ধীরে “Tayyib” করো — খাবার, চিন্তা, সমাজ
• সন্তানকে শেখাও “সত্য-মিথ্যার পার্থক্য”
• আর সবশেষে, এমনভাবে তৈরি হও — যেন সে (দাজ্জাল) এলে তুমি বলতে পারো:
“আমি আল্লাহর বান্দা — কোনো সিস্টেম, কোনো ইল্যুশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না।”

দাজ্জাল আসবে। এটা কুরআন-হাদিসে নিশ্চিত। কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি — তখন আর আমাদের বের হবার পথ থাকবে না।
আজ থেকে প্রস্তুতি নিন, ঈমানকে Technology Proof করুন।

29/06/2025

✳️ আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন হলে সম্ভাব্য তাৎক্ষণিক পরিবর্তন ও সমাধানসমূহ:

১. একক আসনভিত্তিক নির্বাচন নয় — সারাদেশই একটি আসন (constituency):
সীমানা নির্ধারণ বা "বর্ডারি ডেলিমিটেশন" এর দরকার হবে না, রাজনৈতিক বিতর্ক ও কারচুপির সুযোগ কমবে।

২. এমপি ও স্থানীয় সরকারের দায়িত্ব পৃথক হবে:
এমপিদের স্থানীয় উন্নয়ন প্রকল্পে জড়ানোর দরকার নেই — এতে উপজেলা পরিষদ আরও কার্যকর হবে এবং এমপি-চেয়ারম্যান দ্বন্দ্ব দূর হবে।

৩. এমপিদের আসল ভূমিকা অর্থবহ হবে:
তাঁরা আইন প্রণয়ন এবং নীতিগত প্রশ্নে জাতিকে নেতৃত্ব দেবেন — জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য পূরণ হবে।

৪. ভোট জালিয়াতির প্রভাব সীমিত হবে:
৩ লাখ ভোট চুরিতে একজন এমপি বদল — অনেক বেশি তুলনামূলক সহনশীল।
বর্তমান পদ্ধতিতে (FPTP) মাত্র ১টি ভোটেও এমপি বদলে যেতে পারে!

৫. প্রবাসীদের ভোটাধিকার সহজ হবে:
যেহেতু একটি জাতীয় তালিকাভিত্তিক ভোট, তাই দূতাবাস বা অনলাইন পদ্ধতিতে সহজে ভোটগ্রহণ সম্ভব।

৬. অগ্রিম ভোট গ্রহণ সহজতর হবে:
১টি আসন — কেন্দ্রীভূত ব্যবস্থা থাকায় আগেভাগেই ভোট গ্রহণ করা সম্ভব।

৭. ভোটের দিন চাপ কমবে:
অগ্রিম ভোটগ্রহণ চালু হলে ভোটের দিনে ভোটার ভিড় কমে যাবে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা সম্ভব হবে।

৮. সাংসদ মারা গেলে উপনির্বাচনের দরকার নেই:
দলীয় তালিকার পরবর্তী ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে সাংসদ হতে পারেন — সময় ও খরচ বাঁচবে।

৯. ব্যক্তিনির্ভর সহিংসতা কমবে:
ভোটাররা দলকে ভোট দেন, ব্যক্তিকে নয় — ফলে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার নিয়ে সহিংসতা কমবে।

🔟 গণতন্ত্র আরও অন্তর্ভুক্তিমূলক হবে:
কম ভোট পাওয়া দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব থাকবে, ফলে বেশি সংখ্যক মানুষের মতামত প্রতিফলিত হবে।

🔍 সংক্ষেপে মূল্যায়ন:

বর্তমান FPTP (First-Past-The-Post) পদ্ধতি তুলনায় PR পদ্ধতি বেশি অন্তর্ভুক্তিমূলক, কম সহিংসতাপ্রবণ ও কার্যকর গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Work permit visa processing from bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Work permit visa processing from bangladesh:

Share