Advocate Aklas Uddin Bhuiyan & Associates

Advocate Aklas Uddin Bhuiyan & Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Aklas Uddin Bhuiyan & Associates, Lawyer & Law Firm, Dhaka.

গভীর শোক প্রকাশ করছি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব‍্যারিস্টার মোহাম...
12/07/2026

গভীর শোক প্রকাশ করছি।
আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব‍্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার স্যার আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে ...
14/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইনজীবী পরিবার কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জনাব একলাছ উদ্দিন ভুঁইয়া।

‎শোক সংবাদ..‎‎অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বিজ্ঞ সিনিয়র আইনজীবী আমিনুল গণি টিটো স্যার আমাদের মাঝে আর নেই। (ইন্...
08/06/2026

‎শোক সংবাদ..
‎
‎অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বিজ্ঞ সিনিয়র আইনজীবী আমিনুল গণি টিটো স্যার আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

‎স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আইন অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎
‎মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।

অদ্য গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি গুরুত্বপূর্ণ মামলায় সফল শুনানি শেষে আমাদের বিজ্ঞ সিনিয়র অ্যাডভো...
03/06/2026

অদ্য গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি গুরুত্বপূর্ণ মামলায় সফল শুনানি শেষে আমাদের বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব একলাছ উদ্দিন ভূঁইয়া সাথে আছেন অ্যাডভোকেট ইরফান ইলাহী আয়ন এবং অ্যাডভোকেট ইমাদ শাকিল।

23/04/2026

এলএল.বি.তে L দুটা কেন? LLB নাকি L.L.B.? L কেন আগে?

আইনের ডিগ্রি নিয়ে একটু ভাবলেই আসলে দুটো প্রশ্ন মাথায় আসে — দুটো L কেন, আর L আগে কেন? Bachelor of Laws হলে সংক্ষেপ তো BL হওয়ার কথা। তাহলে LLB হলো কীভাবে? উত্তর দুটোর জন্যই যেতে হবে ২,০০০ বছর পেছনে — ল্যাটিন ভাষার কাছে।

LLB আসলে ইংরেজি সংক্ষেপই নয়
LLB-র পূর্ণরূপ হলো Legum Baccalaureus — সম্পূর্ণ ল্যাটিন। LLM মানে Legum Magister। ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় Bachelor of Laws ও Master of Laws — কিন্তু সংক্ষেপটা তৈরি হয়েছে ল্যাটিন শব্দের ক্রম অনুযায়ী।

L আগে কেন?
ইংরেজিতে আমরা বলি “Bachelor of Laws” — অর্থাৎ Bachelor আগে, Laws পরে। কিন্তু ল্যাটিনে শব্দের ক্রম উল্টো। সেখানে সম্পর্কবাচক শব্দ আগে বসে। তাই ল্যাটিনে হয় “Legum Baccalaureus” — আইনসমূহের ব্যাচেলর। সংক্ষেপ তৈরি হয়েছে এই ল্যাটিন ক্রম মেনেই, তাই L আগে, B পরে। ডিগ্রির নামটা ল্যাটিন কাঠামোতেই জমে গেছে — আর কখনো বদলায়নি।

দুটো L কেন?
প্রাচীন রোমান পাণ্ডুলিপিতে একটি সুন্দর রীতি ছিল — বহুবচন বোঝাতে শব্দের প্রথম অক্ষর দ্বিগুণ করা হতো। যেমন page এর সংক্ষেপ p. হলে, একাধিক পাতা বোঝাতে লেখা হতো pp.। ঠিক তেমনি Lex মানে একটি আইন, সংক্ষেপে L — কিন্তু Legum মানে আইনসমূহ, তাই সংক্ষেপে LL।

আর আইন পড়া তো আসলে একটি আইন নয় — এটা হাজারো বিধি, নিয়ম ও আইনের এক বিশাল সমুদ্র। সেই বহুত্বটাই ধরা আছে ওই দুটো L-এ।

তাহলে LLB নাকি L.L.B.?
দুটোই প্রচলিত। ডট দিয়ে L.L.B. লেখাটা পুরনো ব্রিটিশ রীতি — প্রতিটি সংক্ষেপের পর ডট বসানো হতো। আধুনিক ব্যবহারে LLB লেখাই বেশি চলে। অর্থ একই, শুধু উপস্থাপনার পার্থক্য।

এই দুটো ছোট অক্ষরের মধ্যে আসলে লুকিয়ে আছে রোমান সভ্যতার ব্যাকরণ আর শতাব্দী প্রাচীন আইনচর্চার ঐতিহ্য। পরের বার LLB লেখার সময় একটু থামুন — ইতিহাসটা অনুভব করুন।

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বাংলাদেশ ভুঁইয়া সোসাইটির সদস্য জনাব আনোয়ার জাহিদ ভুঁইয়াকে নীল প্যানেলে আগামী ২৯ ও...
15/04/2026

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বাংলাদেশ ভুঁইয়া সোসাইটির সদস্য জনাব আনোয়ার জাহিদ ভুঁইয়াকে নীল প্যানেলে আগামী ২৯ ও ৩০ এপ্রিল নির্বাচনে সভাপতি পদে ভোট দেওয়ার জন্য সকল আইনজীবীকে অনুরোধ করছি ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Aklas Uddin Bhuiyan & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share