Saif & Sharif Tax Associates

Saif & Sharif Tax Associates Your Tax, Our expertise- simplified for life!

26/05/2026

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয়,সম্পদ,বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে গোপন করা বা ফাঁকি দেওয়া অর্থের ওপর ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত অথবা ফাঁকি দেওয়া করের ৫০% থেকে ১০০% পর্যন্ত জরিমানা হতে পারে।এছাড়া ইচ্ছাকৃত ভাবে গুরুতর কর ফাঁকির ক্ষেত্রে সর্বনিম্ন ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।

আয় গোপন করার জরিমানার বিস্তারিত দিকগুলো নিচে দেওয়া হলো:

■ আর্থিক জরিমানা (আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী):

কর ফাঁকি দেওয়া অর্থের ওপর ১৫% জরিমানা।
অথবা,ফাঁকি দেওয়া অর্থের ওপর ১০% হারে যতগুলো করবর্ষে তথ্য গোপন করা হয়েছে (আয় গোপন করার বছর থেকে উদঘাটনের বছর পর্যন্ত), তার গুণফল।
■ অন্যান্য সংশ্লিষ্ট জরিমানা ও শাস্তি:
মিথ্যা তথ্য: করের সাথে সম্পর্কিত কোনো আয়, সম্পদ বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা অসত্য প্রদর্শন করলে লুকানো আয়ের ওপর আরোপিত করের নূন্যতম ৫০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত জরিমানা করা হতে পারে।

■ শুনানির সুযোগ: জরিমানা আরোপের আগে কর কর্মকর্তাকে অবশ্যই করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে।
■ কারাদণ্ড: কর ফাঁকি বা ইচ্ছাকৃত জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর।
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর।

আমদানি ও রপ্তানি কার্যক্রমে শৃঙ্খলা ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধ...
14/01/2026

আমদানি ও রপ্তানি কার্যক্রমে শৃঙ্খলা ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে।

দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা, ই-রিটার্ন দাখিলে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, দেশপ্রেম দূরত্ব মানে না।জা...
13/01/2026

দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা, ই-রিটার্ন দাখিলে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, দেশপ্রেম দূরত্ব মানে না।
জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ই-রিটার্ন ব্যবস্থায় প্রবাসীদের ব্যাপক সাড়া।

জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল ফোন আমদানিতে আরোপিত শুল্ক ৬০ শতাংশ কমিয়েছে।
13/01/2026

জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল ফোন আমদানিতে আরোপিত শুল্ক ৬০ শতাংশ কমিয়েছে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের (Large Value) কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন: এনবিআরের ডিজিটাল কর ব্যবস্থ...
11/01/2026

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের (Large Value) কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন: এনবিআরের ডিজিটাল কর ব্যবস্থায় নতুন মাইলফলক।

শিপিং এজেন্টদের জন্য নতুন লাইসেন্সিং বিধিমালা ২০২৫ প্রকাশ করলো এন বি আর(NBR)।
03/01/2026

শিপিং এজেন্টদের জন্য নতুন লাইসেন্সিং বিধিমালা ২০২৫ প্রকাশ করলো এন বি আর(NBR)।

আলহামদুলিল্লাহ, এনবিআর (NBR) কর্তৃক স্বীকৃত পেশাদার কর আইনজীবী সনদপত্র অর্জন। পেশাদার অভিজ্ঞতায় আমার জন্য এটি একটি গুরু...
19/12/2025

আলহামদুলিল্লাহ, এনবিআর (NBR) কর্তৃক স্বীকৃত পেশাদার কর আইনজীবী সনদপত্র অর্জন। পেশাদার অভিজ্ঞতায় আমার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আপনাদের সকল প্রকার ট্যাক্স ও ফাইন্যান্স সমস্যায় আমাদের থেকে নিতে পারেন রিলায়েবল সমাধান।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনস্বার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়...
24/11/2025

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনস্বার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করার প্রজ্ঞাপন জারি করেছে।

প্রতিনিধির মাধ্যমেও এখন আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু হয়েছে!জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে...
30/10/2025

প্রতিনিধির মাধ্যমেও এখন আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু হয়েছে!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে টিআইএমএস (Taxpayers Information Management System) সফটওয়্যার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা এখন তাঁদের নির্ধারিত প্রতিনিধি, আইনজীবী বা হিসাবরক্ষকের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif & Sharif Tax Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category