Advocate Sal Sabila

Advocate Sal Sabila Helping others it means a lot to me

07/12/2025

স্ত্রী তালাক প্রদান করলে দেনমোহর দিতে হবে না

এটা সম্পূর্ণ ভুল ধারণা

19/11/2025

৮ ধরনের আঘাতকে
গুরুতর আঘাত (Grievous Hurt)বলা হয়েছে
পেনাল কোডের ৩২০-ধারাতে

▪️পুরুষত্বহীন করলে
▪️স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা হয়ে থাকলে
▪️স্থায়ীভাবে কানের শ্রবণশক্তি নষ্ট করলে
▪️যেকোনো অঙ্গ বা গ্রন্থির ক্ষতিসাধন করলে
▪️কোনো অঙ্গের কার্যক্ষমতা নষ্ট করলে
▪️কানের শ্রবণশক্তির মতো অঙ্গহানি
▪️মুখের বিকৃতি, হাড় বা দাঁত ভাঙা।

27/08/2025

পিতা/ মাতার পূর্বে যদি কোন পুত্র/কন্যা মারা যায় তাহলে মৃতের সন্তান কি সম্পত্তিতে মৃতের অংশ পাবে?

আসুন জেনে নেই আইন কি বলে:

পিতা/ মাতার পূর্বে যদি কোন পুত্র/কন্যা মারা যায় তাহলে মৃতের সন্তান সম্পত্তিতে তার মৃত পিতা /মাতার অংশ পাবে।মুসলম পারিবারিক আইন অধ্যাদেশ ,১৯৬১ এর ধারা -৪ এ বলা আছে কোন ব্যাক্তি যদি তার পিতা/ মাতার পূর্বে মারা যায় তবে তার সন্তান তার অংশ পাবে।

এই নিয়ম কে Doctrine Of Representative অথবা প্রতিনিধিত্ব নীতি বলা হয়।

মৃতের ঘরে যদি শুধু কন্যা সন্তান ও থাকে তবু ও সে তার মৃত পিতা / মাতার অংশ পাবে।

আইনজীবী
ছাল ছাবিলা

29/07/2025

আপনারা কোন বিষয় জানতে চান কমেন্ট করে জানাবেন …
চেস্টা করবো সেই বিষয় নিয়ে সম্পূর্ন তথ্য জানাতে
ধন্যবাদ

08/07/2025

Burden of proof প্রমাণের দায়িত্ব সেই ব্যাক্তির উপর বর্তায় যেই ব্যাক্তি কোন ঘটনা সত্য বা মিথ্যা বলে দাবি করে

শুভ রাত্রী

07/07/2025

আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন
শুভ রাত্রী

06/07/2025

বাংলাদেশের সর্বোনিম্ন শাস্তিযোগ্য অপরাধ কোনটি ?

আসুন জেনে নেই আইন কি বলে:

দণ্ডবিধির ৫১০ - ধারায় বলা আছে যে, যদি কোনো ব্যক্তি মাতাল অবস্থায় কোনো প্রকাশ্য স্থানে অশ্লীল আচরণ করে বা অনধিকার প্রবেশ করে, তবে তাকে চব্বিশ ঘণ্টা বিনাশ্রম কারাদণ্ড বা দশ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দন্ডিত করা যাবে।

পেনাল কোডের সর্বনিম্ন শাস্তি এটা।

মাতাল অবস্থায় জনসাধারণের জন্য ক্ষতিকর আচরণ বা অন্যের ব্যক্তিগত স্থানে অনধিকার প্রবেশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

চব্বিশ ঘণ্টার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডই প্রয়োগ করা যেতে পারে।

ছাল ছাবিলা
আইনজীবী

01/07/2025

আইন শুধু বই এ থাকলে চলবে না
আইন মানতে হবে দেশের প্রতিটি নাগরিককে আইন জানতে হবে সঠিকভাবে

27/06/2025

কোন ব্যাক্তি অপরাধ করার জন্য জন্মগ্রহন করেনা
পরিবার এবং সমাজ একজন ব্যাক্তিকে অপরাধী হিসেবে তৈরীতে সহায়ক হয়

16/05/2025

হেবা দলিল বাতিল করা যায় কি?

আসুন জেনে নেই আইন কি বলে:

হেবা দলিলের আর এক নাম দানপত্র দলিল।
হেবা দলিল করার কিছু নিয়ম বা শর্ত আছে:

▪️দাতা কর্তৃক দানের ঘোষনা
▪️দানগ্রহীতা কর্তৃক গ্রহন
▪️দানকৃত সম্পত্তি দখল হস্তান্তর
হেবা সম্পূর্ন হতে এই শর্তগুলো পূরন করতে হবে।

কাকে হেবা দলিল করে দিলে বৈধ হবে:

শুধু মাত্র ১৪ জন ব্যাক্তিকে হেবা করলে তা বৈধ হবে:
▪️পুত্র
▪️কন্যা
▪️বাবা
▪️মা
▪️ভাই
▪️বোন
▪️স্বামী
▪️স্ত্রী
▪️দাদা
▪️দাদী
▪️নানা
▪️নানী
▪️নাতী
▪️নাতনী
এই ব্যাক্তিগনের বাহিরে কাউকে হেবা করলে তা বৈধ হবে না।
রেজিস্ট্রেশন (সংশোধন)আইন ,২০০৪ এর ১৭ (১)(কক)-ধারায় বলা আছে হেবা দলিল রেজিস্ট্রি করতে হবে।

তবে হেবা দলিল ও বাতিল চাওয়া যাবে ।কিছু শর্ত প্রমাণ সাপেক্ষ্যে হেবা দলিল বাতিল চাওয়া যায়।

▪️হেবা দলিলটি যদি ভয় ভীতি দেখিয়ে জোড়পূর্বক
করানো হয়।
▪️যদি কোন কিছুর বিনিময়ে হেবা করা হয়।
▪️দাতা হেবা করার সময় যদি নাবালক বা উন্মাদ হয়
▪️হেবা করার পরে যদি তা ঘোষনা করা না হয়।
▪️দানকৃত সম্পত্তি হস্তান্তর না করা হয় ।
▪️যদি দাতা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়।
▪️দাতা যদি বৈধ মালিক না হয়।
এসব শর্তগুলো প্রমাণ সাপেক্ষ্যে হেবা দলিল বাতিল করা যায় ।

ছাল ছাবিলা
আইনজীবী

10/05/2025

দলিল বাতিল কি ?

আসুন জেনে নেই আইন কি বলে :

কোন দলিল দ্বারা বর্তমানে অথবা ভবিষ্যতে কোন ব্যাক্তির ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে ঐ ব্যাক্তি দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করতে পারবেন ।

সুনির্দিস্ট প্রতিকার আইন ,১৮৭৭ ধারা -৩৯ এ বলা আছে,দলিল বাতিল অথবা Cancellation of instruments সম্পর্কে ।
দলিল বাতিল যে কোন ব্যাক্তি চাইতে পারেন যার ঐ দলিলের জন্য ক্ষতির শংকা আছে।

দলিল বাতিলের আদেশ পাওয়ার পর রেজিস্ট্রিকৃত দলিল যে অফিসে রেজিস্ট্রি করা আছে সেই অফিসের অফিসার বাতিলের বিষয়টি খাতায় লিপিবদ্ধ করবেন ।

ছাল ছাবিলা
আইনজীবী

Address

Dhaka Judge Court
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Sal Sabila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share