02/08/2026
২০২৫- '২৬ অর্থ বছরে ব্যক্তি করদাতাদের জন্য নিম্ন বর্ণিত বিষয়ে সতর্ক হতে হবে।
১। সেপ্টেম্বর/ ২৬ এর মধ্যে রিটার্ন জমা দিলে ইনসেন্টিভ / প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে, জরিমানা ছাড়াই রিটার্ন দেওয়া যাবে ডিসেম্বর/২৬ পর্যন্ত। এর পরেও রিটার্ন দেওয়া যাবে। তবে, জরিমানা গুণতে হবে।
২। নতুন করদাতাদের করযোগ্য আয় থাকলে ন্যুনতম কর ১ হাজার টাকা। মানে, নীট প্রদেয় কর ১ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনাকে কর দিতে হবে ১ হাজার টাকা;
৩। ব্যক্তিগত ব্যবহার্য্য সামগ্রীর মধ্যে স্বর্গ, রুপা, ধাতব মুদ্রা, হিরা, মনি- মুক্তা, প্লাটিনাম, ডিজিটাল মুদ্রা, এন্টিকস, ক্লাবের মেম্বারশীপ ইত্যাদি বিক্রি করলে তাঁর অর্জন মুল্য এবং বিক্রি মুল্যের পার্থক্যের উপর ১৫% কর দিতে হবে ( যেটা আগে ছিলো না)। তাই, এই ধরনের সম্পদ বিক্রি না করলেও আগে যারা রিটার্নে জিরো "০" ভ্যালো দেখাতেন, তাদের উচিৎ হবে, এর অর্জিত সময়ের বাজার মুল্য রিটার্নে দেখিয়ে দেওয়া এবং
৪। যে সকল ভূমি মালিকগণ অন্য কোনো উদ্যেক্তা দ্বারা তার ভূমিতে কোনো উন্নয়ন কাজ/ ফ্ল্যাট নির্মানের বিনিময়ে কোনো নগদ অর্থ বা ডাউন পেমেন্ট নেন এর উপর ১৫% কর দিতে হতো। এখন থেকে ডাউন পেমেন্টসহ গৃহীত ফ্ল্যাটের বাজার মুল্য থেকে ভূমির অর্জন মূল্য বিয়োগ করে এর পার্থক্যের উপর ১৫% কর দিতে হবে ( ধারা ৫৮(৩), অর্থ আইন, ২০২৬)