05/09/2026
বড় হজ্ব সম্পাদনের উদ্দেশ্যে হাজী সাহেবদের জন্য আমাদের প্যাকেজ সমূহ নিম্নরূপঃ
সাশ্রয়ী ৫,৩৬,৩৫০/-
স্টান্ডার্ড প্যাকেজ ৬,৫০,০০০/-
প্রিমিয়াম প্যাকেজ --- ৮,৭৫,০০০/-
ইকোনমি পাকেজ ৫,৫০,০০০/-
গ্রুপ আফজাল
মক্কা মোকারামার হারাম শরীফ হতে ৪০০-৫০০ মিটার এবং মদিনা মোনাওয়ারার মসজিদে নববী হতে ৬০০ মিটার এর মধ্যে। প্রতি রুমে ৩ অথবা ৪ জন, এ্যাটাচড বাথরুম বা তাই কমোড, সার্বক্ষণিক পানির সুবিধা, প্রতি রুমে ফ্রিজ। সার্বক্ষণিক অভিজ্ঞ গাইডের তত্ত্বাবধান।
গ্রুপ আহসান
মক্কা মোকারামার হারাম শরীফ হতে ১০-১২০০ মিটার এবং মদিনা মোনাওয়ারার মসজিদে নববী হতে ৮০০ মিটার এর মধ্যে। প্রতি রুমে ৪ বা ৫ জন, সাপ্লাইয়ের পানির ব্যবস্থা, বাড়ীর প্রতি ফ্লোরে এক বা একাধিক ফ্রিজ।
স্পেশাল শর্ট (Short) প্যাকেজ
❖ ৩০ দিন, ১৫ দিন ও ১০ দিনের শর্ট (Short) প্যাকেজ করা হয়।
❖ এছাড়াও ফাইভ স্টার হোটেলের প্যাকেজ করা হয়। সে ক্ষেত্রে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে।
কোরবানী
প্যাকেজ খরচের সাথে অন্তর্ভুক্ত।
হজ্ব যাত্রীদের জন্য সাধারণ সুবিধা সমূহ নিম্নে দেয়া হল
❖ ঢাকা হতে যাত্রা করে পুনরায় ঢাকা আসা পর্যন্ত আমাদের নিজস্ব তত্ত্বাবধান।
❖ ঢাকার কার্যক্রম যেমন বিমানের সাধারণ শ্রেণীর টিকেট, হজ্ব ভিসা ও রুট টু মক্কা, ট্রেনিং, প্রয়োজনীয় টিকাদানসহ করোনা/হেলথকার্ডসহ যাবতীয় বিষয়াদি নিখুঁত ও নির্ভুলভাবে সম্পন্নকরন।
❖ ঢাকা হতে রওনা হওয়ার সময় হাজী সাহেবদেরকে ছোট ছোট উপদলে বিভক্ত করে প্রতিটি দলকে একজন অভিজ্ঞ আমীরের অধীনে যাবতীয় কার্যক্রম সম্পাদনের সহজতর ও নিরাপদ ব্যবস্থা।
❖ জেদ্দা, মক্কা ও মদিনা শরীফে আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে অভ্যর্থনা ও আপ্যায়ন এবং নিয়োজিত আমীরের তত্ত্বাবধানে তাওয়াফ, জিয়ারত ও ওমরা সম্পাদনে সহায়তা প্রদান।
❖ আমরা বায়তুল্লাহ শরীফ ও মসজিদে নববীর একেবারে নিকটে আবাসের ব্যবস্থা করে থাকি যেন হাজী সাহেবগন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন।
❖ প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। (কোথাও অতিরিক্ত ফ্যান থাকতে পারে) প্রত্যেক হাজীর জন্য ১টি খাট, ১টি বেড, ১টি বালিশ ও ১টি কম্বল।
[দ্বিতীয় ছবি]
❖ অনুমোদিত রুট এ জেদ্দা-মক্কা-মদিনা-মিনা-মুযদালিফা ও আরাফায় যাতায়াতের জন্য আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহনের ব্যবস্থা এবং কংকর নিক্ষেপ ও কোরবানীর কাজে সার্বিক সহযোগিতা প্রদান।
❖ কোরবানীর সৌদি সরকার অনুমোদিত নুসুক সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে।
❖ হজ্ব শেষে প্রতিটি হাজী গ্রুপ অনুসারে আমাদের নিয়োজিত আমীরের তত্ত্বাবধানে পুনরায় ঢাকা ফিরে আসার নিরাপদ ব্যবস্থা।
❖ হাজী সাহেবদের স্বাস্থ্য পরীক্ষা ও মক্কা ও মদিনায় সাধারণ চিকিৎসা সেবা, যমযমের পানি সংগ্রহ, ব্যাংক ড্রাফট ভাঙ্গানো, প্রয়োজনীয় কেনাকাটায় সন্ধান এবং মক্কা মদিনায় অবস্থিত স্বজনের সঙ্গে যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রেও সম্ভাব্য সবরকম সহযোগিতা।
❖ অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে স্বাস্থ্যসম্মত দেশীয় খাবারের ব্যবস্থা।
❖ মিনা, আরাফা ও মুজদালিফায় খাবারের ব্যবস্থা।
❖ অভিজ্ঞ মোয়াল্লেম এর তত্ত্বাবধানে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারত।
হজ্ব যাত্রীদের করণীয়
১। ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনের (Pre-registration) করতে হবে।
২। আঠারো বছরের বেশী বয়সীদের প্রাক নিবন্ধনের (Pre-registration) জন্য NID কার্ডের ফটোকপি ও সেই অনুযায়ী পাসপোর্ট কপি, সচল মোবাইল নম্বর, পেশা, ঠিকানা ও ই-মেইল অফিসে জমা দিন।
৩। অনিবাসী বাংলাদেশী (NRB) ও আঠারো বছরের কম বয়সীদের প্রাক নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন কার্ড ও সেই অনুযায়ী বাংলাদেশী পাসপোর্ট উভয় SCAN কপি, ছবি, সচল মোবাইল নম্বর, পেশা ও ঠিকানা অফিসে জমা দিন।
৪। প্রাক-নিবন্ধন (Pre-registration) এবং নিবন্ধন (Registration) করার সময় সংশ্লিষ্ট হজ্ব যাত্রীর নিজ নামে খোলা ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর এবং নিজস্ব NID দ্বারা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর প্রাক-নিবন্ধনের সময় অবশ্যই প্রদান করতে হবে।
৫। Non-Resident Bangladeshi (NRB) হলে তিনি তার বাংলাদেশস্থ নিকট আত্মীয়ের ব্যাংক হিসাব নম্বর প্রদান করবেন। যে কারো ব্যাংক হিসাব নম্বর নাই তাদের ব্যাংক হিসাব খুলতে হবে এবং ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তাদের অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে।
৬। ব্যাংকপত্রে ইমেইল এর মাধ্যমে ও টাকা ব্যাংক একাউন্টে জমা দেওয়া যেতে পারে।
৭। পাসপোর্টের ক্ষেত্রে NID অথবা জন্মনিবন্ধন এর সাথে হুবহু মিল রেখে নাম দিয়ে পাসপোর্ট তৈরী করুন।
৮। সরকারী কর্মকর্তা কর্মচারীদের ছুটি মঞ্জুরের মূল কাগজপত্র এবং কারো সংশ্লিষ্ট থানা বা কোর্টে কোন মামলা থাকলে তার স্থগিতাদেশ হজ্বে যাবার সময় এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে। তাই সে সংক্রান্ত মূল কাগজপত্র সাথে রাখুন।
৯। নির্ধারিত সময়ে www.hajj.gov.bd এর হজ্বযাত্রী অনুসন্ধান অংশে ট্র্যাকিং নম্বর দিয়ে Health Profile তৈরি করে Download এবং প্রিন্ট করে স্বাস্থ্য পরীক্ষা করে টিকা নিন এবং ট্রেনিং এর জন্য সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ রাখুন।
১০। প্রাক নিবন্ধন (Pre-registration) এর ক্রম অনুসারে নির্বাচিত হজ্ব যাত্রীগন সরকার ঘোষিত নির্দিষ্ট তারিখের আগে মূল নিবন্ধন (Registration) ফি নির্ধারিত ব্যাংকে একাউন্টে জমা করে মূল বাংলাদেশী পাসপোর্ট অফিসে জমা দিন।
ওমরা
উমরার জন্য নির্দিষ্ট কোন সময় নাই। ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ মোট এই পাঁচদিন ব্যাতীত বছরের যে কোন দিন যে কোন সময় এই উমরা পালন করা যায়। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে উমরাহ যাত্রীদের আরো উন্নত সেবা প্রদানের প্রত্যাশা নিয়ে চাহিদা মোতাবেক কম খরচে স্বল্প সময়ে উমরাহ ভিসা, টিকেট ও প্যাকেজ/নন-প্যাকেজ এর কার্যক্রম আরম্ভ করেছি।
প্যাকেজে যা থাকছে
দাম
প্যাকেজ A - ১,৫০,৫০০ /-
প্যাকেজ b - ১,৩৫,৫০০/-
প্যাকেজ C - ১,২৫,৫০০/-
ওমরা ভিসা।
এয়ার টিকেট (ডাইরেক্ট অথবা থার্ড ক্যারিয়ার)।
অনুমোদিত রুট এ সম্পূর্ণ ট্রান্সপোর্ট (জেদ্দা এয়ারপোর্ট-মক্কা হোটেল-মদিনা হোটেল-মদিনা/জেদ্দা এয়ারপোর্ট)
পবিত্র মক্কা ও মদিনা নগরীতে হারাম শরীফের সন্নিকটে উন্নতমানের হোটেলে আবাসন।
পবিত্র মক্কা ও মদিনা নগরীর ঐতিহাসিক স্থান সমূহ যিয়ারত।
মক্কায় সর্বোচ্চ ৫০০ মিটার দূরত্বে এবং মদিনায় সর্বোচ্চ ৩০০ মিটার দূরত্বে আবাসন।
এছাড়াও ফাইভ স্টার হোটেল প্যাকেজ আলোচনা সাপেক্ষে করা হয়।
বিমান ভাড়া এয়ারলাইন্স/শ্রেণী/আসন প্রাপ্যতা ইত্যাদি সাপেক্ষে খরচ কম বেশী হতে পারে।
ওমরা যাত্রীদের করনীয়
পাসপোর্টের স্ক্যান (Scan) কপি ও সদ্যতোলা সাদা ব্যাকগ্রাউন্ড ছবির স্ক্যান (Scan) কপি অফিসের ই-মেইল বা হোয়াটসঅ্যাপ এ পাঠাতে হবে।
হজ্জ-ওমরা উভয় যাত্রীদের জন্য
বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ ভ্রমণ তারিখ হতে কমপক্ষে ৬ (ছয়) মাস বেশী এবং কমপক্ষে ৩ (তিন) পাতা খালি থাকতে হবে।
হজ্জ ও ওমরা পালনে বিশ্বস্ত প্রতিষ্ঠান
মদিনা এয়ার ট্রাভেলস লিমিটেড লাইসেন্স নং ৩৫৫ - ৩১৪।
ঠিকানা : বিজয়নগর ৭১ হোটেল সংলগ্ন, পুরানো পল্টন ঢাকা
সরাসরি যোগাযোগ
01718609591
01707389646
ডিরেক্টর, মদিনা এয়ার ট্রাভেলস।