Advocate Nur Afsar

Advocate Nur Afsar -Advocate-District and Session Judge Court Dhaka.
-Organizing Secretary,Unit of 14 no.

ward BNP,Dhaka.
-Legal Practitioner(Civil and Criminal)



Your Legal issues will get priority first.
01629766045

বার ভাইভা,
11/11/2025

বার ভাইভা,

বার কাউন্সিল এনরোলমেন্ট মৌখিক (ভাইভা) পরীক্ষার পূর্বে অনলাইন আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদির হার্ডকপি/ফাইল নোটিশ...
28/10/2025

বার কাউন্সিল এনরোলমেন্ট মৌখিক (ভাইভা) পরীক্ষার পূর্বে অনলাইন আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদির হার্ডকপি/ফাইল নোটিশে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে বার কাউন্সিলে অফিসে প্রেরণ করতে/জমা দিতে হবে। -

>> Regular & Re-appeared প্রার্থীদের করণীয়ঃ

১। Regular প্রার্থীদের অনলাইনে Profile Submit করে এবং Re-appeared প্রার্থীদের Re-appeared ফরম ফিলাপ শেষে Applicant Copy Download করে তা Legal Size-এর কার্টিজ Paper-এ Form A, Form G, Testimonial, Case List Print করতে হবে। উক্ত Applicant Copy-তে Affidavit অংশটি (১০০+১০০+১০০) = ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে Print করে বিজ্ঞ সিনিয়র দ্বারা সম্পাদন করে নোটারি পাবলিক দ্বারা নোটারি করিয়ে নিতে হবে।

২। অনলাইনে Profile Submission অথবা Re-appeared ফরম ফিলাপের স্বপক্ষে নিম্নলিখিত কাগজপত্রাদির ফটোকপি বিজ্ঞ সিনিয়র দ্বারা সত্যায়িত করতে হবেঃ

(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশীট। (SSC/HSC/LL.B Hons/LL.M/LL.B/Other Discipline)
(খ) Registration Card.
(গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/পাসপোর্ট।
(ঘ) তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
(ঙ) Case List.

৩। হার্ডকপি/ফাইল সাজাবেন যেভাবেঃ

(ক) Applicant Copy [Form A (Attach 2 Photos), Form G, Testimonial, Case List & Affidavit (Attach 1 Photo)]

(খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি (SSC/HSC/LL.B Hons/LL.M/LL.B/Other Discipline)

(গ) Registration Card-এর সত্যায়িত ফটোকপি।

(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/পাসপোর্টের সত্যায়িত ফটোকপি।

বিশেষভাবে দ্রষ্টব্যঃ

(ক) মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য Regular প্রার্থীদের কোনো ফি প্রদান করতে হবেনা এবং Re-appeared প্রার্থীদের ১,০৮০/- (এক হাজার আশি) টাকা প্রদান করতে হবে।

(খ) নোটিশে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে Admit Card Download করে তা A4 Size-এর Paper-এ Color Print করে নিতে হবে। পুনরায় Admit Card Download করা হলেও Roll Number অপরিবর্তিত থাকবে।

(গ) অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সাথে জমাকৃত হার্ডকপির কোনো প্রকার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে বার কাউন্সিল Admit Card নাও প্রদান করতে পারে।

(ঘ) Regular Candidate-দের অনলাইনে Profile Submit না করলে এবং Re-appeared Candidate-দের Re-appeared ফরম ফিলাপ করে প্রয়োজনীয় ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পেমেন্ট না করলে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করা যাবেনা।

18/10/2025

কাউকে টাকা ধার/ঋণ দিতে গেলে যেভাবে দিবেন।টাকা ধার দেওয়ার ক্ষেত্রে ঝামেলা এড়াতে করণীয়।

১. লিখিত চুক্তি করুন : ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র করুন যেখানে টাকা প্রদানের এবং ফেরতের তারিখ, শর্ত ও সুদের হার (যদি থাকে) উল্লেখ থাকবে।

২। সাক্ষী রাখুন : টাকা দেওয়ার সময় অন্তত ২ জন বিশ্বাসযোগ্য সাক্ষী রাখুন এবং তাদের স্বাক্ষর চুক্তিপত্রে নিন।

৩। চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দিন : নগদ না দিয়ে চেক/ব্যাংক ট্রান্সফার করলে প্রমাণ থাকবে যে আপনি টাকা ধার দিয়েছেন।

৪. নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন : চুক্তিপত্রে টাকা ফেরতের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করুন।

৫. পরিচয় পত্র নিয়ে রাখুন :
ধার নেওয়া ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ঠিকানা, অফিসের তথ্য সংগ্রহ করে রাখুন। প্রয়োজনে চুক্তিতে সংযুক্ত করুন।

৬। ধার নেওয়ার উদ্দেশ্য লিখে রাখুন:
কেন টাকা নিচ্ছে (ব্যবসা, চিকিৎসা, ব্যক্তিগত প্রয়োজনে ইত্যাদি) তা লিখে রাখলে পরবর্তীতে প্রতারণা প্রমাণে সহায়তা হয়।

৭। আদায়যোগ্য শর্ত যোগ করুন:
চুক্তিতে লিখে দিন— সময়মতো টাকা না দিলে অতিরিক্ত জরিমানা বা সুদ দিতে হবে। এতে ধারগ্রহীতা সময়মতো ফেরত দিতে আগ্রহী থাকে।

৮। প্রতি কিস্তির রসিদ রাখুন:
যদি কিস্তিতে টাকা ফেরত দেয়, তাহলে প্রতিবার রসিদ নিন এবং স্বাক্ষর করান।

৯। অডিও/ভিডিও প্রমাণ রাখুন:
যদি সম্ভব হয়, ধার দেওয়ার সময় সংক্ষিপ্তভাবে মোবাইলে ভিডিও বা অডিও রেকর্ড রাখুন— এতে ভবিষ্যতে বড় সহায়ক হতে পারে।

১০। যৌথ দায়ের ধারা রাখুন:
চুক্তিতে উল্লেখ করুন, ধারগ্রহীতা ব্যর্থ হলে তার জামিনদারও দায়ী থাকবে। এতে টাকাটি সুরক্ষিত থাকে।

#খতিয়ান #দলীল #উপদেশ #বন্টন
#টাকা_ধার #টাকা_ফেরত #আইনি_সচেতনতা
#আর্থিক_সচেতনতা #টাকা_ধার

18/10/2025

আজ বিকেল ৪ টায় মিটিং। সব কিছু ঠিক থাকলে মিটিং এর পরেই রেজাল্ট প্রকাশিত হবে।

16/10/2025

সম্ভবত,শনিবার বার কাউন্সিল লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে ২০ তারিখের মধ্যেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

শুভকামনা রইলো অনুজদের প্রতি।

Standard decision.🌷
14/10/2025

Standard decision.🌷

13/10/2025

সাধারণ আইন ও বিশেষ আইনের প্রাধান্যঃ

The State vs Ibrahim Ali 6 Ex File Plus (AD)-98 Para-21, Which being Special Law will Prevail over the general Law.

এর অর্থ হচ্ছে বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য লাভ করবে।

যেমনঃ ধর্ষণের অপরাধের জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৫ ধারায় শাস্তির বিধান রয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩.২০২০) এর ৯(১) ধারায় শাস্তির বিধান করা হয়েছে।
এক্ষেত্রে অপরাধটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচার হবে কেননা নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি বিশেষ আইন।

゚viralシfypシ゚viralシalシ

21/08/2025

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

যা যা লাগবেঃ
১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি
২) এস এ খতিয়ান, আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার কপি
৩) ওয়ারিশান সনদ (হাল) এর কপি যদি ওয়ারিশ সম্পত্তি হয়
৪) ছবি (যদি জন্ম নিবন্ধন দিয়া নামজারী হয়)
৫) বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয়
৬)মোবাইল নাম্বার
৭) এনআইডি/জাতীয় পরিচয়পত্র
৮) কর/খাজনার রশিদ

🔴প্রথম কাজঃ
এইসবগুলা ডকুমেন্ট নিয়ে নাগরিক/কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করবেন। একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এসএমএস পাবেন।

🔴দ্বিতীয় কাজঃ
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিস এ যাবে তদন্তে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে।

🔴তৃতীয় কাজঃ এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এসএমএসের মাধ্যমে। কাজ সম্পন্ন হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি তুলতে পারবেন।

পুরো প্রক্রিয়া শেষ হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

09/07/2025

ওয়ারিশ সম্পত্তিঃ
সব ওয়ারিশ এক সাথে ওয়ারিশান সনদ দিয়ে ওয়ারিশান সম্পত্তি নামজারি করতে পারবেন।

27/06/2025

লিখিত পরীক্ষার হলে নিন্মের নির্দেশনাগুলো মেনে চলুন
১। খাতা পাবার পর খাতা প্রয়োজনমত ভাঁজ বা মার্জিন করে নিন।
২। খাতায় নাম রোল নম্বর লিখুন- ইংরেজিতে লিখতে পারেন
৩। প্রশ্ন পাবার পর ভালোকরে পড়ে যে সকল প্রশ্নের উত্তর করবেন সেগুলো দাগ দিয়ে রাখুন- পাশে প্রয়োজনীয় ধারা লিখে রাখুন-
৪। সকল বিভাগ থেকে ১ টি করে প্রশ্নের উত্তর করবেন- তবে ‘ক’ অংশ থেকে দুইটি প্রশ্নের উত্তর করবেন। দেওয়ানি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন
৫। প্রথমেই ‘তামাদি আইন’ দিয়ে শুরু করা ভালো-
৬। কোন প্রশ্নের উত্তর বেশি লম্বা করবেন না
৭। অপ্রয়োজনীয় কিছু লিখবেন না
৮। সকল প্রশ্নের উত্তরে Heading লিখবেন
৯। প্রশ্নে যা চেয়েছে শুধু তার উত্তর করবেন
১০। হলে প্রয়োজনীয় কলম মিনিমাম ৫ টা নিবেন - কালো কালীর বল পয়েন্ট পেন নিবেন
১১। কোন ভাবেই কালো কালি ছাড়া আর অন্য কোন কালীর কলম ব্যবহার করবেন না
১২। একটানা ১ ঘণ্টা লিখে পরে ২ মিনিট ব্রেক নিবেন - পানি খাবেন-
১৩। ডার্ক চকোলেট সাথে নিবেন। শরিল খুব খারাপ লাগবে দুর্বল লাগবে সাথে সাথে চকোলেট খেয়ে পানি খাবেন
১৪। সকল প্রশ্নের উত্তর লিখা শেষে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই পরীক্ষা শেষ করবেন এবং রিডিং দিবেন বানান ভুল হলে কেটে ঠিক করবেন
১৫। ফ্লুইড ব্যবহার করবেন না
১৬। আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে দেয়া হয়েছে ক্লাসে সব পড়ানো হয়েছে- যে প্রশ্নই আসুক উত্তর করবেন
১৭। সাধারণ প্রশ্ন, প্রবলেম প্রশ্ন- দরখাস্ত সব কিছুর উত্তর মিলিয়ে দিবেন।
১৮। প্রশ্নের উত্তর খুব বড় করবেন না-
১৯। কয়েকবার ঘড়ি দেখবেন- টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি
২০।পজিটিভ মাইন্ড সেট রাখুন। শুভকামনা আপনার জন্য

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Nur Afsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Nur Afsar:

Share