Legal advice & legal solution

Legal advice & legal solution মানুষের জন্যই আইন তৈরী করা হয় কিন্তু আইনের জন্য মানুষ তৈরী নয়। তাই আইন প্রনয়নের ক্ষেত্তে অবশ্যই প্রথমে মানুষকে গুরুত্ত দিতে হবে।

14/07/2025

#নির্বাচন ও আমাদের দায়িত্ব

নির্বাচন শুধু ভোট দেওয়া নয়, এটি আমাদের দেশের ভবিষ্যত নির্ধারণের অন্যতম শক্তিশালী মাধ্যম।
একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কাজ শুধু ভোট দিতে সীমাবদ্ধ না থেকে, সঠিক প্রার্থী নির্বাচন ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়া।

# ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করতে হবে।
# অসাংবিধানিক কার্যক্রম, ভোটে জোরজবরদস্তি ও সহিংসতা থেকে দূরে থাকতে হবে।
# স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন নিশ্চিত করতে সবাইকে একত্রিত হতে হবে।

একসাথে সচেতন হলে আমরা গড়তে পারি একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ।
তাই ভোটের মর্যাদা জানুন, দেশকে সম্মান করুন।

#নির্বাচন #গণতন্ত্র #ভোটাধিকার #স্বাধীনবাংলাদেশ

14/07/2025

আদালত পাড়ায় কত মানুষের সপ্ন মুখথুবড়ে পড়ে। 🥲

13/07/2025

এন.আই. অ্যাক্ট, ১৮৮১ ধারা ১৩৮: চেক ডিজঅনার ও আইনগত প্রতিকার।

বর্তমান সময়ে লেনদেনের অন্যতম মাধ্যম হলো চেক। তবে প্রতারণার উদ্দেশ্যে বা দায় পরিশোধ না করেই অনেক সময় চেক ইস্যু করা হয়, যা ডিজঅনার বা প্রত্যাখ্যাত হয়। এই অপরাধের জন্য রয়েছে আইনগত ব্যাবস্থা—Negotiable Instruments Act, 1881-এর ধারা ১৩৮ আর যদি কোম্পানি হয় তখন ধারা ১৪০ যোগ করতে হয়।

# মূল উপাদানসমূহ:*
1. অভিযুক্ত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এমন একটি চেক ইস্যু করে, যা ব্যাংক কর্তৃক 'dishonoured' হয়।
2. বাদিকে অবশ্যই ৩০ দিনের মধ্যে আইনি নোটিশ পাঠাতে হবে।
3. অভিযুক্তকে টাকা পরিশোধে ৩০দিনের সময় দিতে হবে।
4. টাকা পরিশোধ না করলে, বাদি আরও ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করতে পারবেন।
এই ধরনের মামলা ম্যাজিস্টেট আদালতে দায়ের করতে হয়।

# শাস্তি:
- সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড এবং/অথবা চেকের দ্বিগুণ অর্থ পরিশোধের নির্দেশ।

এই ধারা ফৌজদারি প্রকৃতির হলেও তা লেনদেন সংক্রান্ত। অনেকেই এটিকে 'বাণিজ্যিক অপরাধ' হিসেবে বিবেচনা করেন।

নোট: N.I. Act মামলা ফৌজদারি হলেও আপোষযোগ্য। অনেক সময় পক্ষগণ আপোষ করে মামলা নিষ্পত্তি করতে পারেন।

04/01/2025

আইন পেশা হল এমন একটা পেশা যার মাধ্যমে অর্থ এবং সম্মান দুটাই অর্জন করা সম্ভব।

সমাজে যৌতুক হলো একটি কঠিন সামাজিক রোগ। আমাদের সমাজে গরীব-ধনী সব পরিবারেই যৌতুক প্রথা বিদ্যমান। যৌতুকের জন্য নারী নির্যাত...
30/12/2024

সমাজে যৌতুক হলো একটি কঠিন সামাজিক রোগ। আমাদের সমাজে গরীব-ধনী সব পরিবারেই যৌতুক প্রথা বিদ্যমান। যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। গ্রাম- শহর সব জায়গাতেই স্ত্রীরা স্বামীদের বা তাদের পরিবারের সদস্যদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, কখনো কখনো মারাও যাচ্ছে। একাধিক সন্তানসহ নারীকে প্রায়ঃশই ঘর সংসার হারাতে হয় যৌতুকের কারণে। বাংলাদেশে হত্যাকান্ডের শিকার নারীর বিরাট অংশই যৌতুকের বলি। আমাদের প্রচলিত আইন যৌতুক প্রথা সমর্থন করে না। আইনে যৌতুক দেয়া ও নেয়া উভয়ই অপরাধ।

আইনি পরামর্শ হল একটি বিশেষ বাস্তব পরিস্থিতির সাথে সম্পর্কিত আইনের উপাদান বা পদ্ধতি সম্পর্কে পেশাদার বা আনুষ্ঠানিক মতামত ...
30/12/2024

আইনি পরামর্শ হল একটি বিশেষ বাস্তব পরিস্থিতির সাথে সম্পর্কিত আইনের উপাদান বা পদ্ধতি সম্পর্কে পেশাদার বা আনুষ্ঠানিক মতামত প্রদান করা। আইনি পরামর্শের বিধানে প্রায়শই তথ্যের একটি সেট বিশ্লেষণ করা এবং প্রযোজ্য আইনের উপর ভিত্তি করে একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া নেওয়া।

Address

K. M Das Lane, Tikatuli, Wari
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal advice & legal solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share