22/03/2025
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্ন অবান্তর কুটকৌশলের অংশ!!
যারা এখনো বলতে চাই প্রশ্ন তুলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এদের উদ্দেশ্য ভালো না,এরা আওয়ামী লীগকে পূনর্বাসনের কৌশল নিয়েছে। আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগ ৫ই আগষ্টের পর আর কোন প্রাসঙ্গিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করলে ভূল হবে। কারণ তারা গণহত্যা গুম খুন লুটপাট করে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গেছে। যেটা আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে স্বীকৃত অপরাধী। এরপর এদের রাজনৈতিক কোন অধিকার থাকেনা তারা চিহ্নিত অপরাধী ফ্যাসিস্ট।
সুতরাং বিএনপির কিছু নেতাসহ আরও যারা এই মনোভাব লালন করেন তারা নিজেদের ছোট করে আওয়ামী লীগের সাথে মিলানোর চেষ্টা করছেন। কারণ বিএনপি একটি উদার জিয়াউর রহমানের গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটা ধারণ করে রাজনীতি করুণ। আওয়ামী লীগকে আগের সাথে মিলানোর কোন সুযোগ আর নেই প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আর ৫ই আগষ্টের পর সবকিছু পরিস্কার হয়ে গেছে।
আর যারা নিরপরাধ রাজনীতি করতে চাই তাদের সেই অধিকার অবশ্যই আছে। তবে সেটা হতে ভিন্ন প্ল্যাটফর্মে যেখানে আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের কোন স্থান নেই।
ইতিমধ্যে শক্তিশালী বিরোধী দল তৈরি হয়েছে সেই ভূমিকা পালন করছে।যেটা অতীতের ইতিহাসে এই রকম গণতান্ত্রিক শক্তিশালী বিরোধী ভূমিকা তৈরি করতে পারেনি যেটা এখন চলছে। গণতান্ত্রিক ব্যবস্থার কোন ঘাটতি নেই শূন্যতা নেই।