04/03/2025
-সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে, যে কষ্ট অনুভব করে, তা মানব দেহের ১০ টা পাঁজরের হাড় ভাঙ্গার সমান কষ্ট! কিংবা হার্ট এ্যাটাক করলে যে পেইন হয় আমাদের মস্তিস্ক সেটা অনুভব করে! ততটাই ক্ষতি হয় আমাদের যতটা মানুষ এক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে!💔
-অথচ কি আশ্চর্য কিছু মানুষ এত ভয়ংকর ভাবে কাউকে ভেঙ্গে ব্যাথা দেওয়ার পরও নিজের প্রতি সামন্য লজ্জাবোধ ও রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে!
- আসলে মাঝে মাঝে আমারও খুব জানতে ইচ্ছে করে, কারো জীবনে এত ভয়ংকর ব্যাথা উপহার দিয়ে, মানুষ কি ভাবে রাতে শান্তিতে ঘুমায়! মানুষ বলেই বোধ হয় সম্ভব, হৃদয় ভাঙ্গার অপরাধ বোধ মানুষের বিবেকে বাঁধে না!
-অথচ সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসেবে বানিয়েছেন, কারো মন ভাঙ্গার অপরাধ কে কখনোই আমরা মানুষরা অপরাধ'ই মনে করি না! কিন্তু যে নীরবে সয়ে যায় একমাত্র সে জানে! তার প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যাথা লুকিয়ে বাঁচতে হয়! কতটা ট্রমা সহ্য করে নিজের ভিতরে স্বাভাবিক ভাবে জীবন যাপন করে যেতে হয়!
-কিন্তু দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তবা, তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে! তাই কারো সাথে নিজেকে জড়িয়ে, মন ভাঙ্গার আগে নিজস্ব বোধ নিয়ে চিন্তা করবেন, সে মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার প্রতারনা সহ্য করতে পারবে কি না! কারো জীবনটা নরক বানানোর আগে একটু ভেবে দেখবেন! আপনার দেওয়া অদৃশ্য আঘাত তাকে পুরো ভেঙ্গে দিবে কি না!
-সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষ গুলোর! তাই এই ধরনের মানুষ গুলোর সাথে মিশার আগে তাদের মন নিয়ে খেলার আগে অন্তত একবার হলেও ভেবে দেখবেন!
-কাউকে ভালোবাসতে না পারলে বাইসেন না, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করে কারো সুন্দর জীবন টা নষ্ট করে দিয়েন না প্লিজ! 🙏😭
সুমি