Law Thinkers

Law Thinkers ‘LAW THINKERS’-Your One Stop Legal Solution Globally! You also can get free legal advise through our website: www.lawthinkers.com

‘LAWTHINKERS’ is providing multi-dimensional legal assistant, support, information and services to individual, corporate and other entities. It also provides services through a well channeled network of Lawyers/Law Firms all across Bangladesh. Lawthinkers is giving free and confidential advice service online. You can get free specialist advice on any legal issues. You can ask a number of questions

to get legal help about your rights and answers to the questions will be general advice. You can also find free legal documents in "Free Services" area.

‘LAW THINKERS’-only internet portal is providing platform for Legal Professionals, law students and laymen all across Bangladesh. ‘Lawthinkers’ has been created to overcome regional barriers and to achieve legal consultancy and services by providing one platform to all legal experts. The main target of ‘LAWTHINKERS’ is to create a social and legal community to help each other.

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি: বন্টননামা ছাড়াই নামজারির সুযোগ, ১১ ফেব্রুয়ারী ২০২৫ প্রজ্ঞাপন।আবার স্বরণ করিয়ে দিলাম।উত্ত...
08/10/2025

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি: বন্টননামা ছাড়াই নামজারির সুযোগ, ১১ ফেব্রুয়ারী ২০২৫ প্রজ্ঞাপন।

আবার স্বরণ করিয়ে দিলাম।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্থাবর সম্পত্তি বা জমি নামজারি (মিউটেশন) বা রেকর্ড সংশোধনের ক্ষেত্রে ওয়ারিশদের জন্য এতদিন বণ্টননামা দলিল ছিল একটি প্রায় বাধ্যতামূলক শর্ত। তবে, বাস্তবে এই দলিল তৈরি করা দেশের সাধারণ নাগরিকদের জন্য এক দুরূহ প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। সকল ওয়ারিশের অনুপস্থিতি, কেউ বিদেশে থাকা, শারীরিক দূরত্ব কিংবা রেজিস্ট্রি দলিলের বিপুল খরচ বহন করা—এইসব কারণে বন্টননামা দলিল করা অনেকের কাছেই অসম্ভব ছিল। ফলস্বরূপ, জরুরি প্রয়োজনে জমি বিক্রি বা বন্ধক রাখতে গিয়েও ভোগান্তির শিকার হচ্ছিলেন বহু মানুষ।

এই বাস্তব সমস্যার সমাধানে এবং নাগরিকদের হয়রানি কমাতে ভূমি মন্ত্রণালয় সম্প্রতি এক গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করেছে। এই পরিপত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নামজারির বিষয়টি স্পষ্ট করেছে এবং বন্টননামা ছাড়াই নামজারির সুযোগ সৃষ্টি করেছে।

বন্টননামা ছাড়াই যৌথ নামজারির সুযোগ:

ভূমি মন্ত্রণালয়ের জারি করা (স্মারক নং-৩১.০০.০০০০.০৪২.21.011.222, তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৫) পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে:

১. যৌথভাবে নামজারি (জমাভাগ ছাড়া): মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ওয়ারিশন সনদ সংগ্রহ করে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

২. এই ধরনের আবেদন পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) বন্টননামা দলিল ছাড়াই নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্যা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দেবেন।

এই নির্দেশনাটি সেইসব ওয়ারিশদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে, যারা জরুরি প্রয়োজনে জমি বিক্রির উদ্যোগ নিলেও সকল ওয়ারিশকে একত্রিত করতে পারছিলেন না কিংবা বন্টননামা দলিলের খরচ বহন করতে পারছিলেন না।

পৃথক খতিয়ানের ক্ষেত্রে বন্টননামা আবশ্যক

পরিপত্রে আরও স্পষ্ট করে বলা হয়েছে, যদি ওয়ারিশগণ জমাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করতে এবং আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান, তবে সকল ওয়ারিশ মিলে কে কোন দাগে বা দাগের কোন অংশে জমি ভোগ-দখল করবেন তা নির্ধারণ করে একটি আপস বণ্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে। কেবল রেজিস্টার্ড বণ্টননামা দলিল ব্যবহার করেই ওয়ারিশগণ পৃথক পৃথক নামজারির আবেদন করতে পারবেন।

নাগরিক দুর্ভোগ নিরসনে ভূমিকা

নামজারির ক্ষেত্রে সৃষ্ট দীর্ঘদিনের এই জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের এই পরিপত্র অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন ভূমি বিশেষজ্ঞরা। এর ফলে:

সময় ও অর্থ সাশ্রয়: বন্টননামা দলিলের জন্য ওয়ারিশদের এক জায়গায় হওয়ার বাধ্যবাধকতা এবং অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাওয়া যাবে।

দ্রুত সম্পত্তি হস্তান্তর: জরুরি প্রয়োজনে কোনো ওয়ারিশ তার অংশীদারী সম্পত্তি দ্রুত বিক্রি বা বন্ধক রেখে অর্থসংস্থানের সুযোগ পাবেন।

সরকারের এই পদক্ষেপ ই-নামজারি প্রক্রিয়াকে আরও সহজ ও জনবান্ধব করবে এবং জমির মালিকানা সংক্রান্ত দীর্ঘসূত্রিতা ও হয়রানি অনেকাংশে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। ওয়ারিশদের এখন শুধু প্রয়োজনীয় ওয়ারিশন সনদ এবং অন্যান্য কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) অফিসে যৌথভাবে আবেদন করতে হবে।

Written by Advocate Daniel D Costa

  সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা যাচ্ছে, মেয়েরা রাইড শেয়ারিং বাইকে উঠার পর হেলমেটে থাকা এক ধরনের “ডেভিল স্প্রে”-এর কারণে বেহ...
04/06/2025


সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা যাচ্ছে, মেয়েরা রাইড শেয়ারিং বাইকে উঠার পর হেলমেটে থাকা এক ধরনের “ডেভিল স্প্রে”-এর কারণে বেহুঁশ হয়ে পড়ছেন। এই স্প্রের গন্ধ প্রথমে খুব ঝাঁঝালো বা একটু মিষ্টি পারফিউমের মতো লাগতে পারে, কিন্তু আসলে এটা এক ধরনের কেমিক্যাল যেটা শ্বাসের মাধ্যমে নার্ভ সিস্টেমে আঘাত করে। ফলে মাথা ঘোরা, চোখ ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া, এমনকি চেতনা হারানোর মতো ভয়ংকর অবস্থা তৈরি হয়। কেউ কেউ বলে গন্ধটা ন্যাপথালিন বা অ্যাসিটোনের মতো, আবার কারও কাছে খুব কৃত্রিম মিষ্টি গন্ধও লাগতে পারে।

তাই বোনেরা, বাইকে উঠার আগে দয়া করে একটু সতর্ক থাকুন। হেলমেটের গন্ধে কিছু অস্বাভাবিক লাগলে পরবেন না। রাইড শেয়ারের চালকের নাম, গাড়ির নম্বর ও প্রোফাইল মিলিয়ে নিন। প্রয়োজনে লাইভ লোকেশন কাউকে পাঠান, ফোনে রেকর্ডিং চালু রাখুন। সন্দেহ হলে সরাসরি না বলে নেমে পড়ুন। মনে রাখবেন, সতর্কতা ছোট হলেও আপনার জীবনের জন্য অনেক বড় সুরক্ষা হতে পারে। সবাই মিলে সচেতন থাকলে অপরাধীরা জায়গা পাবে না ইনশাআল্লাহ।

Post collected, post by: Tanvir Zoha

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো..…. √ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য - ...
30/05/2025

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো..….

√ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য - নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

√ নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

√ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

√সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

√ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।


অভিনন্দন আপীল বিভাগের নিয়োগ প্রাপ্ত মাননীয় বিচারপতি মহোদয়গণকে
24/04/2024

অভিনন্দন আপীল বিভাগের নিয়োগ প্রাপ্ত মাননীয় বিচারপতি মহোদয়গণকে

06/04/2024

সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য-প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যালটির নাম হচ্ছে 'স্কোপোলামিন'। এটি সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটি আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে, তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে, আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে নীচে কিছু বিষয়ে কথা বলছি, এগুলো মাথায় রাখবেন:

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না, সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না, হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন-তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে খুউবই ভালো মানুষ , দেখে মনে হবে অসাধারণ ; এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন।

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন, এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারণ স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।
Courtesy:
স্পেশাল ব্রাঞ্চ
বাংলাদেশ পুলিশ।।

বর্তমানে আসল মামলা থেকে মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে ভুক্তভুগীর সংখ্যা দিনদিন বাড়ছে. এই মিথ্যা মামলার ফল খালি একজন ব্যক্তি...
22/10/2023

বর্তমানে আসল মামলা থেকে মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে ভুক্তভুগীর সংখ্যা দিনদিন বাড়ছে.

এই মিথ্যা মামলার ফল খালি একজন ব্যক্তি না বরং কোর্টের সময় নষ্ট করছে, বাস্তবে যারা ভুক্তভুগি তারা আইনের সহায়তা পেতে বাধাগ্রস্থ হচ্ছে.

আমাদের গ্লোবাল ল থিঙ্কেরস ল ফার্মে আমরা একাদিক মিথ্যা মামলা অভিযোগ পেয়েছি. যেহেতু দীর্ঘ ১৫ বছর যাবৎ আমরা মানুষের সেবায় নিয়োজিত. সেই উদ্যোগে অনলাইনে ফ্রিতে আইনি উপদেশ সেবা দেয়া, সাইবার ক্রাইম থেকে রক্ষা পাবার আইনি পরামর্শ ফ্রিতে দেয়া, ভার্চুয়াল আইন মেলা পরিচালনা, ইত্যাদি নানা কাজ ও সেবা প্রদান করে আসছি.

বর্তমানে আমরা আইনজীবী হিসেবে আইনের মান রক্ষা, আইনজীবীদের টেকনোলজি ব্যবহার শিক্ষা ও তাদের আইন পেশা পরিচালনার দায়িত্ববোধ বাড়ানো, প্রশাসন সহ আইনের সহযোগী সংস্থাদের ও ব্যক্তিদের সার্বিক ট্রেনিং এর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি.

আমাদের সাথে একদল তরুণ ও উদ্দমী আইনজীবী যুক্ত হয়েছেন এবং আহ্বান জানাই দল মতো নির্বিশেষে আমাদের সাথে যুক্ত হয়ে আইনের সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে আগ্রহীরা আমাদের সাথে যুক্ত হতে পারেন .

প্রাথমিক ভাবে আমরা মিথ্যা আইন ও আইনের প্রতারণার ফাঁদ নিয়ে অনলাইনে ও অফলাইনে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করবো প্রত্যেক মাসে 2 টি করে.

আপনারা আইনজীবী বা সাধারণ মানুষ যারা এই মহৎ উদ্যোগে যুক্ত হতে চান তারা সরাসরি হোয়াটসআপ গরূপে যুক্ত হতে পারেন.
https://chat.whatsapp.com/BVRgvRZD8MvIYRhTijSiGP

আমার আইন আমার অধিকার

WhatsApp Group Invite

09/07/2023
The Cabinet, chaired by Prime Minister Sheikh Hasina, gave its final approval to the ‘National Identity Registration Act...
18/06/2023

The Cabinet, chaired by Prime Minister Sheikh Hasina, gave its final approval to the ‘National Identity Registration Act 2023’ in a meeting on Monday.

News link in comment.

বিনামূল্যে আইন ও অধিকার সম্পর্কে জানুনআইনি নানা জটিলতা ও বিভ্রান্ত ধারনা মুক্ত হোনবিপদে পরার আগে সতর্ক হোনসমস্যার সঠিক স...
16/06/2023

বিনামূল্যে আইন ও অধিকার সম্পর্কে জানুন
আইনি নানা জটিলতা ও বিভ্রান্ত ধারনা মুক্ত হোন
বিপদে পরার আগে সতর্ক হোন
সমস্যার সঠিক সমাধান করুন

আইন পেশায় দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতা এবং দেশি ও বিদেশী আইনি সহায়তা প্রদান করে আসছি। ফলশ্রুতিতে, শুধুমাত্র আইন ও অধিকার সম্পর্কে না জানার কারনে মানুষের ভোগান্তি দেখার সুযোগ হয়েছে। আমি এবং আমাদের আইনজীবীদের টিম দীর্ঘদিন বিনামুল্যে নানা ভাবেই আইন সেবা দিয়ে আসছি। এবার আমরা সেই বিনামুল্যে সেবা সবার কাছে পৌঁছে দিতে চাই। সহযোগিতা করতে চাই আপনার অধিকার রক্ষা করতে।

এছাড়া তরুণ ও শিশুরাও নিজেদের অধিকার না জানার কারনে নানা অত্যাচারের স্বীকার হচ্ছে। আমরা সেই ব্যাপারেও সচেতনতা ও সহযোগিতা করতে চাই।

এই উদ্দেশ্য মাথায় রেখে ১৭-২৪ জুলাই,২০২৩, ভার্চুয়াল আইনি সহায়তা ক্যাম্পেইন পরিচালনা করব আমার এই ফেইসবুক পেজ থেকে।

নির্দেশনাঃ

১। আপনারা এই পেইজে https://fb.me/e/1lduNEwiK কমেন্টে বা সরাসরি প্রশ্ন করতে পারবেন।
২। আপনাদের ব্যাক্তিগত তথ্য পাবলিকলি দেবেন না।
৩। শুধু সমস্যা বা প্রশ্নটি সরাসরি করবেন।

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Law Thinkers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Law Thinkers:

Share