Law Insights by Parvej

Law Insights by Parvej Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law Insights by Parvej, Lawyer & Law Firm, Mirpur, Dhaka.

মীরাসের হিসাব👉 মীরাস বা উত্তরাধিকার বণ্টন কেবলমাত্র কারও মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির ওপর নির্ধারিত হয়।👉 জীবিত থা...
03/10/2025

মীরাসের হিসাব
👉 মীরাস বা উত্তরাধিকার বণ্টন কেবলমাত্র কারও মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির ওপর নির্ধারিত হয়।
👉 জীবিত থাকা অবস্থায় তিনি কী অর্জন করলেন, কী বর্জন করলেন, কাকে দান করলেন বা কতটুকু দান করলেন—এসবের ওপর মীরাসের হিসাব হয় না।
👉 জীবিত অবস্থায় কারও সম্পত্তির ওপর অন্য কারও কোনো অধিকার নেই।

এস আলম দখল করার পর ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকে মোট প্রায় ১১ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৩৮৫ জন কোনো ধর...
02/10/2025

এস আলম দখল করার পর ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকে মোট প্রায় ১১ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৩৮৫ জন কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া চাকরি পেয়েছেন। নিয়ম অনুযায়ী, এসব চাকরিই অবৈধ—তাই এই লোকগুলোকে যাচাই পরীক্ষায় ডাকা হয়েছে।

যাচাই পরীক্ষায় অংশ নিয়ে চাকরি নিরাপদ রয়েছে প্রায় ৭ হাজার জনের। কিন্তু ফেসবুক দেখে মনে হচ্ছে, ১১ হাজারেরই চাকরি চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো ৫ হাজার ৩৮৫ জনের মধ্যে ৪ হাজার ৯৫৩ জন যাচাইয়ে অংশ নেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি‌এর মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছিল। যাচাই পরীক্ষায় ব্যক্তিদের অধিকাংশ সার্টিফিকেট বিএসজি ট্রাস্ট এবং ‘পোর্ট সিটি’ নামের দু’টি চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে—যেগুলো কিছু ভুয়া বলে মনে করা হচ্ছে। কারণ, উক্ত বিশ্ববিদ্যালয় দু’টি তাদের সার্টিফিকেট যাচাইয়ে অস্বীকৃতি জানিয়েছে। (সূত্র: সমকাল)

ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকের মোট কর্মকর্তা–কর্মচারীর সংখ্যা ২১ হাজার। এর মধ্যে ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১১ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগপ্রাপ্তের বেশিরভাগেরই কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়নি। এসব কর্মীর মধ্যে শুধু চট্টগ্রাম জেলারই সংখ্যা ৭ হাজার ২২৪ জন, যার মধ্যে পটিয়ার উপজেলা (এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের জন্মস্থান) থেকে থাকা ৪ হাজার ৫২৪ জন রয়েছেন।

রাজনৈতিক কারণে ফেসবুকে আমরা বিভক্ত থাকি; তবু আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বিচ্ছিন্ন করা ও সঠিক যাচাই-প্রক্রিয়ার সমর্থন সবার উচিত।

21/01/2025

আলহামদুলিল্লাহ!

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Insights by Parvej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share