Adv Imrul Kayes

Adv Imrul Kayes আমি পেশায় একজন আইনজীবী। যে কোনো আইনী পরামর্শের জন্য পাশে আছি। প্রয়োজনে: 01744-863626 (What'sapp)

RULAA Council 💞Supreme Court of Bangladesh
09/12/2024

RULAA Council 💞
Supreme Court of Bangladesh

FAR(Floor Area Ratio) কিভাবে বের করবেন?ধরুন, আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে রেখেছেন সেখানে ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন। টাক...
07/12/2024

FAR(Floor Area Ratio) কিভাবে বের করবেন?

ধরুন, আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে রেখেছেন সেখানে ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন। টাকা-পয়সা নিয়েও ঝামেলা নেই। কিন্তু আপনি জানেন কি, চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বাড়ি বানাতে পারবেন না রাজউকের নিয়মানুযায়ী।

SET BACK:
একটা বিল্ডিং বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয়। আর চারিদিকে ছেড়ে দেয়া জমির এ অংশকে সেটব্যাক বলে।

FAR জানার সুবিধাঃ
১. ফার জানলে যেকোনো ভালো অফিসে চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যায়।
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব
করতে পারবেন।

FAR এর হিসাব করবেন যেভাবেঃ
মনে করি,
ভূমি- ৫ কাঠা,
রোড- ২০ ফুট,
ফার- ৩.৫ ( ইঞ্জিনিয়ারিং বইগুলোতে শুধুমাত্র ফার
লিখে কত কাঠার জন্য কত ফার সেটা উল্লেখ থাকে
কিন্তু হিসাব থাকে না। অনেক বড় বড় পণ্ডিত মার্কা
ইঞ্জিনিয়াররাও FAR এর হিসাব পারে না। তাই আপনি যদি FAR এর হিসাব শিখে রাখেন তাহলে বুক চাপড়ে
নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন।

Maximum Build Area (M.B.A)= Land x Far
= 5 katha x 3.5 (far 3.5)
= 5x(720)x3.5 (1 katha=720square ft)
= 3600×3.5
=12600 sqft
Maximum Ground Coverage(M.G.C)- 62.5%
( এটাও লেখা থাকে বইতে কিন্তু যারা পারে না তারা
এইসব লেখাকে অনর্থক ভেবে বসে থাকে।)
= 5 katha x 62.5%
= (5x720) x 62.5%
= 2250 sqft.
Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 floor
= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।
এই হিসাবে প্রায় সাত তলা।

জমির সাইজ অনুযায়ী FAR এর অনুপাত ভিন্ন হয়। আবার অঞ্চলভেদেও FAR এর অনুপাত ডিফরেন্ট।

Block Based Far:
জমির পরিমান ২০ কাঠা বা তার বেশি হলে কেবল সেক্ষেত্রেই ব্লক বেজড ফার প্রযোজ্য।

Unification:
একাধিক প্লটকে একত্রীকরণ। এর প্রধান সুবিধা হচ্ছে- কর্ণার প্লটগুলোতে Maximum Build Area বেশি হয়।

প্রশ্ন-১: একাধিক আমমোক্তার গ্রহীতার মধ্যে হতে যদি কোনো একজন গ্রহীতা তার অংশের সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে চায় তাহল...
21/11/2024

প্রশ্ন-১: একাধিক আমমোক্তার গ্রহীতার মধ্যে হতে যদি কোনো একজন গ্রহীতা তার অংশের সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে চায় তাহলে অপর গ্রহীতাগণ সেই সম্পত্তি ক্রয় করতে পারবে কি না❓

উত্তর✅: এ ব্যাপারে যেহেতু পাওয়ার অব এটর্নি অ্যাক্ট, ২০১২ তে সুস্পষ্ট কোনো বিধান নেই, তাই সংশ্লিষ্ট আম-মোক্তারনামায় এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না থাকলে অপর গ্রহীতাগণ কর্তৃক উক্ত সম্পত্তি ক্রয় ও দলিল রেজিষ্ট্রেশনে কোনো আইনী বাঁধা নেই।

তবে ফ্ল্যাটের/অবিভাজ্য জমির ক্ষেত্রে এই ধরনের দলিল রেজিষ্ট্রি করতে অধিকাংশ সময় সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রি অফিস ম্যানেজ করতে হয়।
-

প্রশ্ন-২: আম-মোক্তার দাতা কি চাইলেই গ্রহীতার বরাবরে যখন তখন লিগ্যাল নোটিশ দিয়ে রেজিস্টার্ড অপ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিল বাতিল করতে পারে? এই ক্ষেত্রে গ্রহীতার করণীয় কি❓

উত্তর✅: না; পাওয়ার অব এটর্নি অ্যাক্ট, ২০১২ এর ৪(৩) ধারা অনুসারে "পণমূল্যের বিনিময়ে কোনো অপ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রেশন হয়ে থাকলে সেই দলিলের দরুণ যদি দাতা ক্ষতির সম্মুখীন হন বা তার উদ্দেশ্য হাসিল না হবার সম্ভাবনা থাকে তাহলে গ্রহীতার বরাবরে ডাকযোগে ৩০ দিনের একটি লিখিত নোটিশ প্রদানের বিধান উল্লেখ করা হয়েছে পাশাপাশি নোটিশের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রি অফিসে প্রেরণের কথা বলা হয়েছে যেটি মূলত উক্ত আইনের ১৩ ধারার বিধান (আরবিট্রেশন) প্রতিপালনের শর্তাধীন।

কোনো গ্রহীতা/এটর্নি এমন নোটিশ পেয়ে থাকলে-
১. একজন বিজ্ঞ আইনজীবী কর্তৃক উক্ত নোটিশের ডিসপুটেড সকল পয়েন্ট ডিনাই করে যৌক্তিক কারণ ব্যাখাপূর্বক জবাব দিতে হবে।

২. জবাবের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রি অফিসে প্রেরণ করতে হবে।

৩. এই ক্ষেত্রে আরবিট্রেশন অ্যাক্ট, ২০০১ এ বর্ণিত বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়টি ঢাল হিসেবে কাজ করবে, বিধায় জবাবে তা জোরালোভাবে উত্থাপন করতে হবে।

পরবর্তী পরিস্থিতি: স্বাভাবিকভাবেই পক্ষদ্বয় সালিশি কার্যক্রমে ব্যর্থ হইলে বা কোনো এক পক্ষ সহযোগিতা না করায় তা দেওয়ানী মামলা পর্যন্ত গড়ালে সেক্ষেত্রে প্রথমেই ADR বা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পাঠানো হবে। তখন সেটেলমেন্ট এগ্রিমেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিবে। আর এতসব জটিলতা পেরিয়ে দাতা পাওয়ার দলিল বাতিলের সুযোগ পাবার অনেক পূর্বেই গ্রহীতা তা রক্ষণের জন্য উপরিউক্তভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ধন্যবাদান্তে-
মোঃ ইমরুল কায়েস
সাতারকুল, ঢাকা।
২১.১১.২০২৪ ইং

of Attorney Act, 2012
Act, 2001

Agreement

যাঁহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাঁহারা মহৎ যদি না-ই হন, অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির ...
16/11/2024

যাঁহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাঁহারা মহৎ যদি না-ই হন, অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারা মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অলক্ষ্যে।

পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়; আসুন জেনে নিই সময়ের নাম—২৪ সেকেন্ড = ১ পলক৪ মিনিট = ১ ক্ষণ১৬ মিনিট = ১ নিমেষ২...
15/11/2024

পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়; আসুন জেনে নিই সময়ের নাম—

২৪ সেকেন্ড = ১ পলক
৪ মিনিট = ১ ক্ষণ
১৬ মিনিট = ১ নিমেষ
২৪ মিনিট = ১ দন্ড
৪৮ মিনিট = ১ মুহূর্ত
৩ ঘণ্টা = ১ প্রহর
৮ প্রহর = ১ দিন
৭ দিন = ১ সপ্তাহ
১৫ দিন = ১ পক্ষ
২ পক্ষ (৩০ দিন) = ১ মাস
৩ মাস = ত্রৈমাসিক
৬ মাস = ষান্মাসিক
১২ মাস = ১ বছর
১২ বছর = ১ যুগ
২৫ বছর পূর্তি = রজতজয়ন্তী
৫০ বছর পূর্তি = সুবর্ণজয়ন্তী
৬০ বছর পূর্তি = হীরকজয়ন্তী
৭৫ বছর পূর্তি = প্লাটিনাম
১০০ বছর = শতবর্ষ/শতাব্দী
১০০০ বছর = সহস্রাব্দ।
আরও থাকলে আপনারা কমেন্টে জানাবেন💘

জমি-জমা সংক্রান্ত দলিলে/খতিয়ানে ব্যবহৃত কতিপয় শব্দের অর্থঃ— পর্ব-১পিং = পিতাজং = স্বামীগং = সকলেসাং = সাকিন/ঠিকানাদং = দ...
15/11/2024

জমি-জমা সংক্রান্ত দলিলে/খতিয়ানে ব্যবহৃত কতিপয় শব্দের অর্থঃ— পর্ব-১

পিং = পিতা
জং = স্বামী
গং = সকলে
সাং = সাকিন/ঠিকানা
দং = দখল
তফসিল = সম্পত্তির বিস্তারিত বর্ণনা
তুদাবন্দি = সীমানা নির্দেশ
চৌহদ্দি = চারিপাশের সীমানা
গির্বি = বন্ধক
কিসমত = মৌজার অংশ
কবুলিয়ত = মালিকের স্বীকারোক্তি
কান্দা = উঁচু জমি
জোত = প্রজাস্বত্ব (হোল্ডিং)
দরোবস্ত = সমুদয়
খানে খোদা = মসজিদ
কিত্তা = জমির অংশ/প্লট
বিতং = বিস্তারিত
ইজা = চলমান
মৌয়াজি = মোট ভূমির পরিমাণ
মং = মোট/মবলগে
পত্তন = সাময়িক বন্দোবস্ত।

আত্মহত্যায়/দুর্ঘটনায়/সন্দেহজনক মৃত্যুর তদন্তঃ #সুরতহাল_রিপোর্ট #ময়না_তদন্ত_Post_Mortem #ভিসেরা_পরীক্ষা  ১৭৪ ও ১৭৬ ধারা ★...
08/11/2024

আত্মহত্যায়/দুর্ঘটনায়/সন্দেহজনক মৃত্যুর তদন্তঃ

#সুরতহাল_রিপোর্ট
#ময়না_তদন্ত_Post_Mortem
#ভিসেরা_পরীক্ষা



১৭৪ ও ১৭৬ ধারা ★ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮

✅সুরতহাল রিপোর্টঃ
কোন থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বা এই সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোন পুলিশ অফিসার যদি সংবাদ পান যে, কোন ব্যক্তি-

*আত্মহত্যা করেছে, অথবা
*অন্য কোন ব্যক্তি কর্তৃক বা কোন প্রাণী কর্তৃক বা কোন যন্ত্রে বা দুর্ঘটনায় নিহত হয়েছে, অথবা
*এরূপ অবস্থায় মারা গেছে যার ফলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অন্য কোন ব্যক্তি কোন অপরাধ করেছে;

তাহলে, সুরতহাল তদন্তের জন্য ক্ষমতাবান নিকটতম ম্যাজিস্ট্রেটকে জানাবেন।

অতঃপর স্থানীয় দুই বা ততোধিক সম্মানী প্রতিবেশীর উপস্থিতিতে তদন্ত চালাবেন এবং মৃত ব্যক্তির দেহের জখম, অস্থি ভেঙ্গে যাওয়া ইত্যাদি উল্লেখ করে মৃত্যুর কারণ সম্পর্কে একটা রিপোর্ট প্রণয়ন করবেন ইহাকেই 'সুরতহাল রিপোর্ট' বলে।

✅Inquest:
আইন অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশি হেফাজতে বা জেল হাজতে কোন ব্যক্তির মৃত্যুর কারণ অনুসন্ধান করা হলে সেটাকে Inquest বলা হয়।

✅ময়না তদন্তঃ
'ময়না' শব্দটি ফারসি/উর্দু থেকে এসেছে, যার অর্থ- 'ভালো করে খোঁজা'। ময়না পাখির সাথে এর কোনো সম্পর্ক নেই। আর 'Post Mortem' শব্দটি ল্যাটিন শব্দ, এখানে 'Post' অর্থ- 'পরে' এবং 'Mortem' অর্থ- 'মৃত্যু' অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃত ব্যক্তির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে জেলা পর্যায়ে DC বা জেলা সিভিল সার্জনের অনুমতি সাপেক্ষে তা Diener বা ডোমের মাধ্যমে পরীক্ষা করাকে বা মৃতদেহ বিশ্লেষণ করাকে 'Post Mortem' বা 'ময়না তদন্ত' বলে।

মূলত মৃত্যুর অজানা কারণ উদঘাটন ও কখন মৃত্যু হয়েছে সেটা জানার উদ্দেশ্যেই ময়না তদন্ত করা হয়ে থাকে।

✅ভিসেরা পরীক্ষাঃ
রাসায়নিক পরীক্ষা মাধ্যমে মৃত ব্যক্তির পাকস্থলীতে কোন ধরনের বিষ আছে এবং শরীরের অন্য Organ বা তন্ত্রে কোন ধরনের সমস্যা আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য যে পরীক্ষা করা হয় তাকেই 'ভিসেরা পরীক্ষা' বলা হয়ে থাকে।

✅Disinter Corpses:
কোনো ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ফৌজদারী কার্যবিধির ১৭৬ (২) ধারার অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাবান অন্যকোন ম্যাজিস্ট্রেট কবর হতে লাশ তুলতে পারে।

এডভোকেট ইমরুল কায়েস
গুলশান, ঢাকা
০৮/১১/২০২৪ইং, সময়: ১৫:০০

30/10/2024

🇧🇩 নারী ফুটবল দল টানা ২য় বার সাফ ⚽ টুর্নামেন্ট বিজয়ী হওয়ায় প্রাণঢালা অভিনন্দন 🏆🎊

পরামর্শ- ২/২০২৪বিষয়ঃ চেক ডিসঅনার মামলাবিস্তারিত জানতে- 01744-863626
29/10/2024

পরামর্শ- ২/২০২৪

বিষয়ঃ চেক ডিসঅনার মামলা

বিস্তারিত জানতে- 01744-863626

Address

Gulshan
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Imrul Kayes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category