18/05/2026
আসন্ন বাজেটে প্রস্তাবিত, সম্পদের ওপর ট্যাক্স: একটি চরম আত্মঘাতী এবং ব্যর্থ আইডিয়া!
বাংলাদেশ সরকার এবং এনবিআর নাকি এবার 'সম্পদের ওপর ট্যাক্স' বসানোর কথা ভাবছে। সহজ ভাষায় বলি, এটা একটা অত্যন্ত বিপজ্জনক আইডিয়া, যা যেকোনো দেশ থেকে বিনিয়োগকারীদের তাড়ানোর জন্য একাই যথেষ্ট।
ট্যাক্স সবসময় বসাতে হয় "কামাই বা ইনকামের" ওপর, মানুষের "সম্পদের" ওপর না। কেন?
📈 ১. শেয়ার বাজারের উদাহরণ:
ধরেন আপনি একটা কোম্পানিতে ১০ লক্ষ টাকা ইনভেস্ট করলেন এবং ৫০% শেয়ার পেলেন। কোম্পানি ভালো করায় আপনার ৫ লক্ষ টাকার শেয়ারের মূল্য বেড়ে ১৫ লক্ষ টাকা হলো। কিন্তু যতদিন আপনি এই শেয়ার বিক্রি করছেন না, ততদিন আপনার হাতে কোনো নগদ টাকা বা "কামাই" আসেনি। ওটা স্রেফ কাগজের হিসাব। এখন সম্পদের ওপর ট্যাক্স ধরলে, এই কাগুজে মূল্যের ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে! টাকা পাবেন কই? হয় আপনাকে জোর করে শেয়ার বেচতে হবে, না হয় অন্যখান থেকে টাকা ধার করে ট্যাক্স মেটাতে হবে।
🏡 ২. পৈত্রিক জমির উদাহরণ:
আপনার বাবা আপনাকে একটি মূল্যবান জমি দিয়ে গেছেন। আপনি সেটা বিক্রি না করে ধরে রেখেছেন। বিক্রি করার আগ পর্যন্ত এটা আপনার সম্পদ, কোনো ইনকাম না। এখন খাজনা দেওয়ার পরেও যদি এর ওপর বাড়তি 'সম্পদ ট্যাক্স' দিতে হয়, তবে বিক্রি না করে আপনি টাকা পাবেন কোথায়? বাবার দেওয়া জমি টিকিয়ে রাখতে অন্য জায়গা থেকে টাকা এনে ট্যাক্স দিতে হবে?
💰 ৩. ব্যাংকে জমানো টাকার ওপর ডাবল ট্যাক্স:
ব্যাংকে যে টাকাটা আপনি জমিয়েছেন, সেটা কিন্তু অলরেডি ইনকাম ট্যাক্স দেওয়ার পরের টাকা। এখন সেই জমানো টাকার ওপর আবার সম্পদ ট্যাক্স বসানো মানে একই টাকার ওপর বারবার জুলুম করা।
ট্যাক্সের মূল নিয়ম: যখন লেনদেন হবে, লাভ হবে, বিক্রি হবে—তখনই কেবল ট্যাক্স হবে। লেনদেন নাই, ট্যাক্সও নাই!
⚠️ দেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হবে?
বাংলাদেশ থেকে মাত্র ৩-৪% ফি দিয়ে হুন্ডির মাধ্যমে অবৈধ পথে বিদেশে টাকা পাঠানো যায়।
সম্পদের ওপর ট্যাক্স বসালে। দেশের বড়লোকেরা আর দেশে সম্পদ রাখবে না। মাত্র ৩-৪% ফি দিয়ে হুন্ডি করে সব টাকা দুবাই বা সিঙ্গাপুরে পাঠিয়ে দেবে সেই সম্ভবনা থেকে যাবে। দেশে টাকা জমানো বা অভ্যন্তরীণ বিনিয়োগের কোনো কারণই অবশিষ্ট থাকবে না। উপকার হবে বিদেশের, ক্ষতি হবে বাংলাদেশের।
📉 তাহলে উপায় কী?
বাংলাদেশের ট্যাক্স কালেকশন অবশ্যই বাড়াতে হবে। তবে তার সঠিক উপায় হলো—দেশের সব মানুষের কাছ থেকে অল্প অল্প করে ট্যাক্স নেওয়ার অভ্যাস করা এবং তার বিনিময়ে তাদের সার্ভিস দেওয়া।
যার বেতন খুব কম, তার কাছ থেকে সহনীয় পর্যায়ে মাত্র ৫০ টাকা হলেও ইনকাম ট্যাক্স নেওয়া উচিত। বিনিময়ে রাষ্ট্র তাকে নিশ্চিত নাগরিক সুবিধা ও নিরাপত্তা দেবে।
"শুধুমাত্র বড়লোকরাই ট্যাক্স দেবে—ইনকাম থেকেও দেবে, সম্পদ থেকেও দেবে"—এটি একটি সম্পূর্ণ ফ্লপ আইডিয়া। এর চেয়ে দ্রুত বিদেশী বিনিয়োগ ধ্বংস করার মতো ক্ষতিকর বুদ্ধি আর দুটি নেই!
আপনার কী মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। 👇