05/06/2026
☞☞☞ভাইবা সমাচার☞☞☞
চাকুরীর পরীক্ষায় ভাইবা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষায় একটা ভালো অংশ প্রতিযোগীর কাছাকাছি নাম্বার থাকে। ভাইবাতে ১/০.৫ নাম্বার কম বা বেশি পাওয়া এতে পার্থক্য করে দেয়।
আইনের স্টুডেন্টদের আইন সেক্টরসহ জেনারেল সেক্টরের ভাইবাগুলোতেও আইন থেকে প্রশ্ন করা হয়ে থাকে। বিভিন্ন চাকুরীর পরীক্ষার ভাইবায় ফেইস করা আমার কিছু অভিজ্ঞতা নিচে শেয়ার করলাম।
>>>সহকারী ব্যবস্থাপক (এস্টেট / লিগ্যাল)
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (মেট্রোরেল),
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
(ভাইবা সময় - প্রায় ৩-৪ মিনিট)
১/রুমে ঢুকার সাথে সাথেই নাম এবং বিশ্ববিদ্যালয়, পড়াশুনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন।
২/UDHR কি? UDHR কেনো করা হয়েছিলো?
৩/নজির কি? কোনগুলো নজির হবে? কিভাবে নজির সংরক্ষণ করা হয়?
৪/ High Court এবং Supreme Court এর মধ্যে পার্থক্য কি?
৫/DLR কি? DLR কোথায় সংরক্ষণ করা হয়?
৬/বর্তমান সরকারের আইনি এবং সাংবিধানিক ভিত্তি কি? বুঝিয়ে বলুন।
৭/রুল কি? হাইকোর্ট কেনো রুল জারি করে?
৮/Assistant Manager (Estate/Legal) পদের দায়িত্ব কি কি?
(Result - Recommended 😊)
>>>APS To Chief Justice, Supreme Court
(ভাইবার সময় ৮-১০ মিনিট)
১/নাম, পরিচয় এবং নিজের জেলা ও উপজেলা নামরনের কারন?
২/নিজ জেলার কিছু বিখ্যাত জিনিসের নাম?
৩/Leave To Appeal সম্পর্কে জানতে চাইলেন?
৪/দেওয়ানী মোকদ্দমা করার পদ্ধতি?
৫/Return এবং Rejection এর মধ্যে পার্থক্য?
৬/Representative Suit কি?
৭/চাকুরী হলে দায়িত্ব কি কি হতে পারে?
(Result - Not Recommended)
>>>Law Officer, Pubali Bank
(ভাইবার সময় ৪-৫ মিনিট)
১/নাম, পরিচয় এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত?
২/চেক এর মামলা কিভাবে করা হয়?
৩/কোর্ট রেখে ব্যাংকে কেনো?
৪/জুডিশিয়ারি দিয়েছি কিনা এবং ভবিষ্যৎ প্লান কি?
৫/LLM এর রেজাল্ট কম কেনো?
৬/ব্যাংকের প্রধান কাজ কি কি?
(Result - Recommended, প্রায় ৫ মাস কর্মরত ছিলাম)
>>>Govt. Bank Officer (General) 2020
(ভাইবার সময় ১০-১২ মিনিট)
Name?
University?
Bar Council Enrolled?
Judiciary দিয়েছেন? বয়সতো আছে, ওদিকে ট্রাই না করে ব্যাংকে কেনো?
ব্যাংকে আইনকে কিভাবে কাজে লাগাবেন?
প্রথম চয়েজ কি?
ম্যাথ কয়টা হয়েছে? ICB পাবেনতো?
সার্ভে আইন কত সালের?
আইন প্রণয়ন এর পুরো প্রসেস বলেন?
অধ্যাদেশ কেনো করা হয়? কত দিন কার্যকর থাকবে?
অধ্যাদেশ এবং আইনের মধ্যে পার্থক্য কি?
Presidential Order কি, কেনো করা হয়েছিলো?
SAT Act কত সালের এবং কেনো করা হয়েছিলো?
Bank Company Act শেষ কবে সংশোধন হয়েছিলো এবং কি কি বিষয়ে সংশোধন করা হয়?
Smart Bangladesh এর পিলার গুলো কি কি?
সর্বশেষ বললেন ভালো কিছু ট্রাই করেন, বয়স যেহেতু আছে।
(Result - Recommended, জনতা ব্যাংকে ৫ মাস কর্মরত ছিলাম)
>>>Assistant Director, NHRC
(ভাইবার সময় ৩-৪ মিনিট)
১/ নিজের বিশ্বিবদ্যালয় সম্পর্কে?
২/Evidence Law কেনো প্রয়োজন?
৩/Burden Of Proof সম্পর্কে বিস্তারিত?
৪/Labour Law সম্পর্কে, কি কি আছে এই আইনে?
৫/ডে-কেয়ার কি এবং কেনো প্রয়োজন?
(Result - Recommended, বর্তমানে কর্মরত আছি😊)
>>>16 BJS
(ভাইবার সময় ১৫-১৬ মিনিট)
সালাম দিয়ে ঢোকার পর মহামান্য প্রধান বিচারপতি জনাব সাইয়্যেদ মাহমুদ হোসাইন স্যার বসতে বললেন এব পরিচয় বলতে বললেন।
বিয়ে করেছেন কেনো?
চাকুরী বা প্রাকটিস করেন?
প্রচুর জায়গা জমি আছে আপনাদের?
আপনার স্ত্রী কি করে?
কোর্ট এ রেগুলার যান?
বই পড়েন? ২-১ টা নাম বলেনতো?
জনাথন সুইফট এর একটা লিখা বলেন? Gulliver's Travels বলার পর বললেন এটা থেকে কিছু বলেন, কি বিষয়ে এটা?
অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন?
কীভাবে বুঝবো যে পড়েছেন! একটা কাহিনী বলেন?
বিচারপতি জনাব এনয়েতুর রহিম স্যার:
রাজনীতির ৫০ বছর কে লিখেছেন?
ভুল আদালতে আরজি দাখিল করলে কি করতে হবে?
স্বত্ব ঘোষণার মোকদ্দমায় আরজিতে কি কি থাকতে হবে?
কোথায় পড়াশোনা করেছেন বলেছিলেন?
আপনার বিশ্ববিদ্যালয়ের নাম জাহাঙ্গীরনগর কেনো?
গত BJS এ কি অবস্থা ছিলো?
Written কেমন হয়েছে?
হল ছেড়ে দিছেন নাকি এখনো থাকেন?
অন্য একজন স্যার:
চেকের মামলায় আপীল করতে হলে শর্ত কি?
Mens rea, Actus rea and motive?
সীমা ম্যাডাম:
Promissory Note কি?
Holder in due course কি?
একটা Fact বললেন এবং জানতে চাইলেন এখানে Holder in due course কে?
বিভিন্ন NI কতদিনের মধ্যে Mature হয়?
Widow's property কি?
হস্তান্তর করা যায়?
কখন করা যাবে?
Mitakshara and Dayabanga এর মধ্যে পার্থক্য কি? কিভাবে কাজ করে?
Succession এবং Survivorship মানে কি?
জাকির স্যার:
The spirit of Islam কে লিখেছেন?
বিস্তারিত পড়ছেন নাকি শুধু নামই মুখস্থ করেছেন?
Letter of administration কি?
Power of attorney কি?
মুক্তিযোদ্ধাদের কেনো বীর বলা হয়? কোথায় আছে? সম্প্রতি এটা নিয়ে আলোচনা হয়েছিলো, জানেন এই বিষয়ে?
(Result - Not Recommended, জীবনের সেরা ভাইবা দিয়েছিলাম!)
>>>RAJUK Law Officer Viva
(ভাইবার সময় ৬-৭ মিনিট)
১/ইংরেজিতে নিজের সম্পর্কে ১ মিনিট বলুন।
২/মুক্তিযুদ্ধের দলিলপত্র কে সংকলন করেছেন?
৩/SR Act কত সালের, কি কি প্রতিকার দেওয়া হয় ধারা সহ বলুন।
৪/Non obstante clause কি? এটা আইনে কেনো থাকে?
৫/Rule of law কি?
৬/আমাদের দেশে Rule of Law সম্ভব? হলে কিভাবে সম্ভব?
৭/সুপ্রিম কোর্টের আদেশের নিচের দিকে জাস্টিস এজ এ উইটনেস বলা থাকে কেনো?
(Result - Not Recommended)
>>>Premier Bank MTO
(ভাইবার সময় ১০-১২ মিনিট)
পরিচয় বলুন?
আইনে পড়ে ব্যাংকে কেনো?
আইনকে ব্যাংকে কিভাবে কাজে লাগাবেন?
বার কাউন্সিল এনরোল্ড?
Private Company Vs Public Company এর মধ্যে পার্থক্য কি কি?
বর্তমান চাকুরী রেখে কেনো এখানে এসেছেন?সুপারিশপ্রাপ্ত হলে এখানে যোগদান করবেন?
একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের কোন ৩ টা বিষয় পরিবর্তন করতে চাইবেন?
(Result- Not Recommended)
>>>Pubali Bank Probationary Officer
(ভাইবার সময় ২-৩ মিনিট)
১/আইনের স্টুডেন্ট হয়ে ব্যাংকে কাজ কি?
২/আজকের পত্রিকার প্রধান খবর কি?
৩/ডাক্তার ইউনূস এর বিরুদ্ধে মামলাগুলো কোন আইনের মাধ্যমে হয়েছে? কেনো হয়েছে? এগুলো কি ঠিক আছে কি?
৪/বাংলাদেশের কালো আইন কি কি? কেনো?
(Result - Recommended)
>>> ডাচ বাংলা ব্যাংক, অফিসার
(ভাইবার সময় ৪-৫ মিনিট)
১/ নাম, পরিচয় এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন?
২/ আইন পেশা রেখে ব্যাংকে কেনো পরীক্ষা দিয়েছি?
৩/ চেক ডিসঅনার কি? এর আইনি বিধান কি?
৪/ ডাচ বাংলা ব্যাংকে চাকুরী হলে করবো নাকি অন্য দিকে যাওয়ার চেষ্টা করবো?
(Result - Not Recommended)
>>>Senior Legal Executive at Akij Group
(ভাইবার সময় ১০-১২ মিনিট)
1/Explain About You?
2/Why should we appoint you, Explain?
3/What documents are required to buy a land? 4/Where should you go to verify the authenticity of the land related deeds? In case any land in Gulshan?
5/Explain about the whole procedure of land registration?
6/What is your career goal? Will you really develop your career in corporate sector? or try for BJS or Govt. jobs?
7/Do you know about your responsibilities for this position?
8/Do you have any idea about our company, our working procedure and working hour?
9/Now tell me, How much salary you want for this position? If we appoint you.
10/Can you confirm us that you will serve here for at least 1 year?
(ভাইবা বোর্ডে আমি না করে দিয়েছিলাম যে আমি ১ বছরের নিশ্চয়তা দিতে পারবো না)
>>>Law Officer at Shakti Foundation for Disadvantaged Women
(ভাইবার সময় ৯-১০ মিনিট)
১/আপনি কোর্ট প্রাকটিস করছেন না কেনো?
২/এনরোলড যেহেতু হয়েছেন, সরাসরি কোর্টে গিয়ে একটা চেকের মামলা ফাইল করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কোথায় যেতে হবে বিস্তারিত বলুন?
৩/অর্থ ঋণ এবং চেকের মামলার মধ্যে পার্থক্য কি?
৪/চেকের মামলার শাস্তি কি?
৫/আপনি এখানে চাকুরী পেলে কি কি কাজ করতে হবে?
৬/বিজেএস ট্রাই করবেন নিশ্চয়ই, কিন্তু চাকুরী করে ব্যালেন্স করবেন কিভাবে?
৭/ঢাকা কোর্টের কোন বিল্ডিং এ কোন মামলার জন্য যেতে হয় জানেন?
৮/বাংলাদেশের যেকোনো জায়গায় দেয়া হলে চাকুরী করবেন? আপনার লোকেশন প্রিপারেন্স কি?
(Result- Recommended)
>>>Bar Council Enrollment Viva 2023
(ভাইবার সময় ৫-৬ মিনিট)
১/নাম, পরিচয় এবং কোর্টে যাই কিনা?
২/কোন দিকে প্রাকটিস করতে আগ্রহী?
৩/তামাদী আইন সম্পর্কে বলতে বললেন।
৪/শেষ তারিখে আপীল করতে যাওয়ার সময় রাস্তায় এক্সিডেন্ট করার কারনে তামাদীতে বারিত হলে করণীয়? বিদেশে থাকার কারনে তামাদীতে বারিত হলে করণীয়?
৫/দেওয়ানী রিভিশন এর বিধান?
(Result- Enrolled)
>>>May be the most frequent question faced by a law student in Viva Board "আপনি কোর্টে প্রাকটিস কেনো করছেন না? বা কোর্ট রেখে কেনো চাকুরী করতে এসেছেন?
আমি বেশ কয়েকবারই এটা ফেইস করেছি এবং নিচের উত্তর গুলো প্রশ্ন কর্তার ধরন বুঝে দিয়েছি।
১/ কোর্টে কাজের পাশাপাশি অর্থনৈতিক সাপোর্ট পেতে যে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেইরকম পর্যাপ্ত সময় আমার কাছে এই মুহুর্তে নেই।
২/কোর্টের আইন পেশা অনেকটা ব্যবসার মতো, এখানে প্রতিষ্ঠিত হতে হলে আমাকে বেশ কিছু বছর সময় এবং টাকা দুটোই ইনভেস্ট করতে হবে। এই দুটোর কোনোটাই এই মহুর্তে আমার অনূকূলে নেই।
৩/আমি এমন একটা পেশা চাচ্ছিলাম যেখানে কাজের পাশাপাশি প্রতিমাসে ফিক্সড একটা স্যালারি পাবো। আইন পেশায় অন্তত প্রথম ২-৩ বছর এটা সম্ভব নয়।
Md. Mahmudul Hasan
সহকারী পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন।
প্রাক্তন সুপারিশপ্রাপ্ত - সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল), ডিএমটিসিএল (মেট্রোরেল)
প্রাক্তন-আইন অফিসার, পূবালী ব্যাংক পিএলসি।
প্রাক্তন-অফিসার, জনতা ব্যাংক পিএলসি।