Advocate Anika Mitu

Advocate Anika Mitu আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত,ঢাকা।

25/06/2026

⚖️ জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন: ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’

দেশে জুয়া ও বেটিং কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই জুয়ার বিস্তার ঘটছে। এর ফলে সামাজিক অবক্ষয়, অপরাধ প্রবণতা বৃদ্ধি, আর্থিক ক্ষতি এবং মানসিক সমস্যার মতো নানা নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ১৮৬৭ সালের পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ সংশোধন করে যুগোপযোগী নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

📌 প্রস্তাবিত আইনের উল্লেখযোগ্য দিকসমূহ:

✅ অনলাইন ও অফলাইন জুয়ার স্পষ্ট সংজ্ঞা নির্ধারণ। ✅ ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, বেটিং, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংকে আইনের আওতায় আনা। ✅ অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান। ✅ আধুনিক প্রযুক্তির মাধ্যমে জুয়া কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণের ব্যবস্থা।

নতুন এই আইন কার্যকর হলে অনলাইন বেটিং ও অবৈধ জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

⚖️ আইন সম্পর্কে সচেতন হোন, নিজে জানুন এবং অন্যকেও জানার সুযোগ দিন।
©

24/06/2026

#আইনজীবীর ফী কখনোই ঘুষ না । আইনজীবীর ফী তার জ্ঞান সময় আর শ্রমের দাম।
#ডাক্তার ভিসিট নিলে ঘুষ হয় না উকিল ফি নিলে ঘুষ হয় কিভাবে?
পারিশ্রমিক আলোয় নেয়া হয় । ঘুষ অন্ধকারে পার্থক্য এখানেই ⚖️ একজন আইনজীবী বেতনভুক্ত নয় তিনি প্রাইভেট প্র্যাকটিশনার যেমন আরেকটি পেশা হলো ডাক্তার। সে ক্ষেত্রে একজন ডাক্তারের পারিশ্রমিককে যদি "'ঘুষ"'বলা না হয়। এই অশিক্ষিত লোক গুলো আইনজীবীদের পারিশ্রমিককে কিভাবে ঘুষ বলে।
#বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অনুযায়ী উকিলের ফী পেশাগত অধিকার ।

22/06/2026

♦️ ​ #লিখিত #চুক্তিপত্র বা #স্ট্যাম্প না থাকলে ধার দেওয়া টাকা কী ফেরত পাওয়া সম্ভব?

✅ হ্যাঁ, সম্ভব।

🟪 অনেকেই ভাবেন, যেহেতু কোনো লিখিত চুক্তিপত্র নেই,
এই টাকা আর কোনোদিন আইনি উপায়ে উদ্ধার করা সম্ভব নয়। কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল! দেশের প্রচলিত আইন অনুযায়ী, লিখিত চুক্তি না থাকলেও কিছু বিকল্প প্রমাণের ভিত্তিতে আপনি আপনার পাওনা টাকা ফেরত পেতে আইনি পদক্ষেপ নিতে পারেন।

🔻 লিখিত চুক্তি না থাকলেও কিছু জিনিস প্রমাণ হিসেবে গণ্য হতে পারেঃ

✅ আপনি যদি টাকাটি ব্যাংক অ্যাকাউন্ট, #বিকাশ, #রকেট বা নগদের মাধ্যমে পাঠিয়ে থাকেন, তবে সেই #ট্রানজেকশন আইডি বা স্টেটমেন্ট আদালতে অত্যন্ত শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে।

✅ টাকা ধার দেওয়া বা নেওয়ার বিষয়ে ফেসবুক #মেসেঞ্জার, #হোয়াটসঅ্যাপ, ইমো বা সাধারণ এসএমএস-এ যদি কোনো কথাবার্তা হয়ে থাকে, তবে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ ও ‘সাক্ষ্য আইন’ অনুযায়ী তা আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়।

✅ টাকা লেনদেন বা পরবর্তীতে টাকা স্বীকার করে কথা বলার কোনো অডিও বা ভিডিও রেকর্ড থাকলে তা-ও প্রমাণ হিসেবে ব্যবহার সম্ভব।

✅ টাকা লেনদেনের সময় বা পরবর্তীতে টাকা ফেরত চাওয়ার সময় যদি কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত থাকেন, তবে আদালতে তাদের মৌখিক সাক্ষ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👇করণীয়ঃ

✅ আইনি নোটিশঃ একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে প্রথমে বিবাদীকে একটি #লিগ্যাল #নোটিশ পাঠান। নোটিশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করুন। অনেক সময় এই নোটিশের মাধ্যমেই বিরোধের মীমাংসা হয়ে যায়।

✅ ​টাকা আত্মসাতের মামলাঃ যদি নোটিশের পরও টাকা ফেরত না দেয় বা প্রতারণার আশ্রয় নেয়, তবে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা অনুযায়ী আদালতে #ফৌজদারি মামলা দায়ের করা সম্ভব।

✅ ​অর্থ জারি মামলাঃ এছাড়া #দেওয়ানি আদালতের মাধ্যমেও টাকা আদায়ের জন্য মোকদ্দমা করা যায়।

🔺​ আইনি জটিলতা এড়াতে যেকোনো বড় অঙ্কের লেনদেনে সর্বদা লিখিত চুক্তি বা অন্তত একটি "ডিমান্ড প্রমিসরি নোট" এবং সিকিউরিটি চেক রাখা সবচেয়ে নিরাপদ। তবে চুক্তি না থাকলেও ভেঙে পড়ার কোনো কারণ নেই।

©

21/06/2026

প্রতিবেশী চলাচলের রাস্তা বন্ধ করে দিলে কী করবেন?

অনেক সময় দেখা যায়, বছরের পর বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা হঠাৎ করে প্রতিবেশী বাঁশ, টিন, দেয়াল বা অন্য কোনো স্থাপনা দিয়ে বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগে পড়ে। কিন্তু মনে রাখতে হবে, চলাচলের বৈধ পথ বন্ধ করা আইনত দণ্ডনীয় এবং এর প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।

কী করবেন?

✅ প্রথমে জমির দলিল, খতিয়ান, নকশা (মৌজা ম্যাপ), পূর্ববর্তী রেকর্ড এবং রাস্তা ব্যবহারের প্রমাণ সংগ্রহ করুন।

✅ ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) বা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিন।

✅ বিষয়টি সমাধান না হলে দেওয়ানি আদালতে মামলা করে রাস্তা পুনরুদ্ধারের আবেদন করতে পারেন।

কোন আইনে প্রতিকার পাবেন?

১. Easements Act, 1882 (ইজমেন্ট আইন, ১৮৮২)

ধারা ১৫ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি নিরবচ্ছিন্নভাবে ২০ বছর বা তার বেশি সময় ধরে একটি রাস্তা ব্যবহার করে থাকেন, তাহলে তিনি ওই পথ ব্যবহারের আইনগত অধিকার (Right of Way) অর্জন করতে পারেন।

২. Specific Relief Act, 1877

ধারা ৫৪ ও ৫৫ অনুযায়ী, আদালত প্রয়োজন হলে নিষেধাজ্ঞা (Injunction) প্রদান করে রাস্তা বন্ধের কাজ বন্ধ করতে বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দিতে পারেন।

৩. দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code)

ধারা ৩৩৯ — বেআইনিভাবে কারো চলাচলের পথ বাধাগ্রস্ত করা Wrongful Restraint হিসেবে গণ্য হতে পারে।

ধারা ৩৪১ — Wrongful Restraint-এর জন্য শাস্তির বিধান রয়েছে।

৪. ফৌজদারি কার্যবিধি (CrPC)

ধারা ১৩৩ অনুযায়ী, জনসাধারণের ব্যবহৃত রাস্তা বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন বাধা অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ বিষয়

রাস্তা আপনার নামে রেকর্ড না থাকলেও, যদি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবহার করে থাকেন এবং অন্য কোনো বিকল্প পথ না থাকে, তাহলে আদালত ও প্রশাসনের মাধ্যমে আপনার চলাচলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

⚖️ মনে রাখবেন: নিজে ঝগড়া-বিবাদ বা জোরপূর্বক বাধা অপসারণ করতে যাবেন না। এতে উল্টো আইনি জটিলতায় পড়তে পারেন। আইনগত প্রক্রিয়ায় এগোনোই সবচেয়ে নিরাপদ।

©

20/06/2026

📌 স্ত্রী দীর্ঘদিন বাপের বাড়ি গিয়ে না ফিরলে স্বামীর আইনি করণীয় কী?

:
১. লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ পাঠানো (Legal Notice)

২. দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মোকদ্দমা (Restitution of Conjugal Rights)

৩. সাধারণ ডায়েরি (GD) করা
যদি স্ত্রী যাওয়ার সময় স্বামীর প্রয়োজনীয় জরুরি নথিপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বা অন্যান্য মূল্যবান ডকুমেন্ট সাথে করে নিয়ে যান এবং তা ফেরত না দেন, তবে স্বামী নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে পারেন।

করবে।
৪. স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা (Salish)
আদালতের লড়াইয়ে যাওয়ার আগে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী, স্থানীয় চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে করে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সংসারটি টিকে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়।

19/06/2026

♦️ #জমির #দলিল #হারিয়ে গেলে অথবা খুঁজে পাওয়া না গেলে করণীয়ঃ

✅ প্রথমে, #থানায় একটি #জিডি (GD) করুন।

✅ এরপর, সংশ্লিষ্ট Sub-Registry Office এ জিডি'র কপি সংযুক্ত করে আবেদন দিন।

✅ অফিস যাচাই-বাছাই করে আপনাকে Copy of Deed প্রদান করবে।

🟪 যদি অফিসের #রেকর্ডও হারিয়ে যায়, তখন #জেলা #রেজিস্ট্রার বা #আদালতের মাধ্যমে পুনরায় দলিলের প্রতিলিপি সংগ্রহ করা যায়|

14/06/2026

#নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে TIN দাখিল করতেই হবে বাধ্যতামূলক।

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এ একটি গুরুত্বপূর্ণ নতুন বিধান সংযোজন করা হয়েছে।

নতুন সংযোজিত দফা (১৩) অনুযায়ী

Student Account, No-Frills Account এবং বোর্ড কর্তৃক সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে TIN দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ধরনের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN দাখিল বাধ্যতামূলক হবে।

সহজভাবে বললে, Student Account, No-Frills Account এবং NBR (বোর্ড) কর্তৃক গেজেটের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে TIN দাখিল করতে হবে।

অর্থাৎ সাধারণভাবে নিম্নোক্ত হিসাবসমূহ খুলতে TIN প্রয়োজন হবে—

✅ Savings Account
✅ Current Account
✅ Business Account
✅ Joint Account
✅ FDR Account
✅ অন্যান্য সাধারণ ব্যাংক হিসাব

✅ কোন ক্ষেত্রে TIN প্রয়োজন হবে না?

🔹 Student Account
🔹 No-Frills Account
🔹 বোর্ড কর্তৃক সরকারি গেজেটের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি

📖 আইনের ব্যাখ্যা অনুযায়ী—

🔹 No-Frills Account বলতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত No-Frills Account-কে বোঝাবে।

💡 এবার TIN বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা যাক—

অনেকেই মনে করেন, "TIN করে রাখি, এতে আবার সমস্যা কী?"

আসলে TIN গ্রহণ করা কোনো সমস্যা নয়; বরং এটি একটি ভালো উদ্যোগ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি।

📌 TIN থাকলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাই TIN গ্রহণের পর প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের বিষয়টিও মাথায় রাখতে হবে।

তবে একটি বিষয় পরিষ্কারভাবে জানা প্রয়োজন—

✅ রিটার্ন দাখিল মানেই কর পরিশোধ করতে হবে—বিষয়টি এমন নয়।

অনেক ক্ষেত্রে রিটার্ন দাখিল করলেও কোনো কর পরিশোধযোগ্য নাও হতে পারে। তবে রিটার্ন কী, কেন দাখিল করতে হয় এবং কী তথ্য প্রদান করতে হয়—এসব বিষয় না বুঝে রিটার্ন দাখিল করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।

তাই সচেতনভাবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে রিটার্ন দাখিল করা গুরুত্বপূর্ণ।

🎯 এই পরিবর্তনের ফলে আরও বেশি মানুষ ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি কর ব্যবস্থার আওতায় আসবে এবং দেশের কর সংস্কৃতি ও তথ্যভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে—এটাই মূল লক্ষ্য।

ধন্যবাদান্তে::

#জাবের আলী জয়
এল এল. বি (অনার্স), এল এল. এম
কর আইনজীবী
কোম্পানি আইন উপদেষ্টা
মেন্টর (কর আইনজীবী পরিক্ষার্থী)
সদস্য: ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, ঢাকা।

07/06/2026

♦️ #মিসকেস (বিবিধ মামলা) একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে #জমির #মালিকানা সংক্রান্ত বিরোধ বা অন্য কোনো ভূমি সম্পর্কিত সমস্যার সমাধান করা হয়। এটি সাধারণত ভূমি অধিকার সংক্রান্ত আইনি অস্থিরতা বা খতিয়ান কিংবা নামজারি সংক্রান্ত সমস্যা মোকাবিলা করতে ব্যবহৃত হয়।

🟪উদ্দেশ্যঃ

✅জমির মালিকানা প্রতিষ্ঠা করা।
✅জমির সীমানা সমস্যা সমাধান করা।
✅অন্য কোনো ভূমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করা।

🟪 মিসকেস দায়েরের কারণঃ

✅ জমির মালিকানা নিয়ে বিরোধঃ
একাধিক পক্ষের দাবি থাকলে জমির মালিকানা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। মিসকেস দায়ের করে আদালতে শুনানি নিয়ে #মালিকানা প্রতিষ্ঠা করা।

✅ নামজারি বা খতিয়ান সঠিক না হওয়াঃ
জমির মালিকানা #নামজারি বা #খতিয়ানে সঠিকভাবে
উত্তোলন না হলে মিসকেসের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করা হয়।

✅ জমির সীমানা নিয়ে বিরোধঃ
জমির সীমানা নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ হতে পারে। মিসকেসের মাধ্যমে #সীমানা নির্ধারণ করা এবং জমির সীমানা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

🟪 মিসকেস দায়েরের প্রক্রিয়া:

✅ অভিযোগ দাখিলঃ প্রথমে সংশ্লিষ্ট #ভূমি অফিসে অভিযোগ দাখিল করতে হবে, যেখানে জমি বা খতিয়ান সম্পর্কিত সমস্যা উল্লেখ করা হবে।

✅ শুনানির আবেদনঃ জমির সমস্যা সমাধানের জন্য শুনানির আবেদন করতে হবে। এটি ভূমি আদালতে দায়ের করা হয় এবং ভূমি কর্মকর্তা বা #ম্যাজিস্ট্রেট শুনানি গ্রহণ করেন।

✅ দলিল যাচাইঃ জমির মালিকানা সম্পর্কিত দলিল বা সনদ যাচাই করা হয়। যদি দলিলের মধ্যে কোনো অমিল থাকে, তখন তা #সংশোধন করার জন্য আবেদন করা হয়।

✅ আদালতের সিদ্ধান্তঃ শুনানি শেষে আদালত বা ভূমি অফিসের কর্তৃপক্ষ তাঁর সিদ্ধান্ত দেন। যদি সমস্ত তথ্য সঠিক হয় এবং কোন আইনি সমস্যা না থাকে, তাহলে মিসকেস মীমাংসিত হয়।

🟪 মিসকেসে প্রয়োজনীয় দলিলঃ

✅জমির #ক্রয় #দলিল অথবা #ওয়ারিশ #সনদ।
✅পুরনো খতিয়ান বা পর্চা।
✅জাতীয় পরিচয়পত্র।
✅জমির সীমানা প্রতিবেদন (যদি প্রয়োজন হয়)।
✅নমিনেশন বা ক্ষমতাপ্রদান পত্র (যদি প্রয়োজন হয়)।

🟪 মিসকেসের সুবিধা:

✅ মিসকেস দায়েরের মাধ্যমে জমির মালিকানা বা সীমানা সম্পর্কিত বিরোধ মীমাংসা হয় এবং #আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়।

✅ মিসকেসের মাধ্যমে আদালত বা ভূমি অফিসের নির্ধারিত কর্তৃপক্ষ, সমস্যার দ্রুত সমাধান প্রদান করতে পারে।

✅ মিসকেসের মাধ্যমে জমির দলিলের সঠিকতা যাচাই করা হয়, যা ভবিষ্যতে যে কোনো আইনি সমস্যার সমাধানে সহায়ক।

©

30/05/2026

🚨 ব্যাংকের লোন পরিশোধে দেরি হলেই কি গ্রেপ্তার বা জেল?
⚖️ অর্থঋণ মামলা হলে আতঙ্ক নয় — আগে জানুন আপনার আইনি অধিকার⚖️

📕 বর্তমান সময়ে ব্যবসায় মন্দা, চাকরি হারানো, চিকিৎসা ব্যয়, পারিবারিক সংকট কিংবা হঠাৎ আর্থিক বিপর্যয়ের কারণে অনেক মানুষই সময়মতো ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই যখন ব্যাংকের লিগ্যাল নোটিশ, সমন বা অর্থঋণ আদালতের মামলার কাগজ হাতে আসে, তখন স্বাভাবিকভাবেই অনেকের মনে ভয় কাজ করে।

🤔 অনেকে ভাবেন —
“এখন কি আমাকে জেলে যেতে হবে?”
“সব সম্পত্তি কি হারিয়ে ফেলবো?”
“সমাজে কি সম্মান থাকবে না?”

📌 বাস্তবতা হলো:
শুধুমাত্র ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া নিজে থেকে কোনো ফৌজদারি অপরাধ নয়। বাংলাদেশে ঋণ আদায়ের জন্য নির্দিষ্ট দেওয়ানি আইন রয়েছে, এবং সেই আইনে ঋণগ্রহীতাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

📖 প্রাসঙ্গিক আইনসমূহ:
✔️ অর্থঋণ আদালত আইন, ২০০৩
✔️ তামাদি আইন, ১৯০৮
✔️ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১
✔️ বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিল ও সুদ সংক্রান্ত নীতিমালা

🔰 ১. ব্যাংকের নোটিশ অবহেলা করবেন না
ব্যাংক সাধারণত আদালতে যাওয়ার আগে ঋণগ্রহীতাকে একটি আইনি নোটিশ পাঠায়।
⚠️ অনেকেই ভুল করে:
❌ নোটিশ গ্রহণ করেন না
❌ লুকিয়ে রাখেন
❌ যোগাযোগ বন্ধ করে দেন
এতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।
✔️ বরং একজন আইনজীবীর মাধ্যমে ব্যাংককে লিখিতভাবে জানান:
- কেন কিস্তি বন্ধ হয়েছে
- আপনার আর্থিক সংকট কী
- আপনি সমঝোতা বা সময় চান কিনা
📌 অনেক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে মামলা ছাড়াই সমাধানের সুযোগ তৈরি হয়।

🔰 ২. আদালতে Written Statement দাখিল অত্যন্ত গুরুত্বপূর্ণ
📖 অর্থঋণ আদালত আইন, ২০০৩
ব্যাংক মামলা করলে আদালতের সমনের জবাবে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব (Written Statement) দিতে হয়।
এই জবাবে যাহা প্রযোজ্য, আপনি বলতে পারবেন
✔️ ব্যাংকের হিসাব ভুল
✔️ অতিরিক্ত সুদ যোগ করা হয়েছে
✔️ চুক্তির বাইরে চার্জ আরোপ করা হয়েছে
✔️ হিসাব স্বচ্ছ নয়
⚖️ আদালতে এটিই আপনার প্রধান আইনি প্রতিরক্ষা।

🔰 ৩. অতিরিক্ত সুদ ও চক্রবৃদ্ধি হিসাব চ্যালেঞ্জ করা যায়:
অনেক সময় ব্যাংক মূল ঋণের তুলনায় অনেক বেশি অর্থ দাবি করে।
📌 কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী:
ব্যাংক ইচ্ছামতো অতিরিক্ত সুদ বা অস্বাভাবিক চার্জ আরোপ করতে পারে না।
যদি প্রমাণ করা যায় যে:
✔️ সুদের হিসাব অযৌক্তিক
✔️ চক্রবৃদ্ধি হারে বেআইনি হিসাব করা হয়েছে
তাহলে আদালত অতিরিক্ত অংশ বাতিল বা কমানোর সুযোগ দিতে পারেন।

🔰 ৪. দেরিতে মামলা করলে তামাদির প্রশ্ন উঠতে পারে
📖 Limitation Act, 1908 : আইনে মামলা করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে।
যদি ব্যাংক দীর্ঘদিন পর মামলা করে, তাহলে আপনি “তামাদি” বা Time Bar এর প্রশ্ন তুলতে পারেন।
⚖️ নির্ধারিত সময় পার হয়ে গেলে আদালত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

🔰 ৫. বন্ধকী সম্পত্তি কম দামে বিক্রির বিরুদ্ধে আইনি প্রতিকার আছে: লোনের বিপরীতে বন্ধক রাখা,
✔️ জমি
✔️ ফ্ল্যাট
✔️ বাড়ি
✔️ ব্যবসা প্রতিষ্ঠান
ব্যাংক নিলামে তুলতে পারে। তবে:
❌ বাজারমূল্যের চেয়ে কম দামে
❌ অনিয়ম করে
❌ গোপনে
সম্পত্তি বিক্রির চেষ্টা হলে আদালতে আপত্তি জানানো যায়।
⚖️আদালত ন্যায্য মূল্য নিশ্চিত করার নির্দেশ দিতে পারেন।

🔰 ৬. আদালতের মাধ্যমেও আপোষ-নিষ্পত্তি সম্ভব
📖 অর্থঋণ আদালত আইন, ২০০৩ : মামলা হয়ে গেলেও সবকিছু শেষ হয়ে যায় না। আপনি চাইলে:
✔️ কিস্তি পুনঃনির্ধারণ
✔️ আংশিক পরিশোধ
✔️ পুনঃতফসিল
✔️ সমঝোতা
এর জন্য আদালতের সহায়তায় ব্যাংকের সাথে আলোচনা করতে পারেন।
📌 অনেক ব্যাংক বাস্তব পরিস্থিতি বিবেচনায় সমঝোতায় আগ্রহী থাকে।

🔰 ৭. চেক ডিজঅনার মামলা আলাদা বিষয়
📖 Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারা : লোনের নিরাপত্তা হিসেবে দেওয়া চেক ব্যাংক ব্যবহার করলে আলাদা চেক ডিজঅনার মামলা হতে পারে।
⚠️ গুরুত্বপূর্ণ বিষয়: অর্থঋণ মামলা এবং চেকের মামলা একসাথে চলতে পারে। চেকের মামলায়:
✔️ জামিন
✔️ সমন
✔️ ওয়ারেন্ট
ইত্যাদি বিষয় আসতে পারে। তাই এটিকে অবহেলা করা উচিত নয়।

🟥 শেষ কথা
ব্যাংক লোনে সমস্যায় পড়লে:
❌ পালিয়ে যাবেন না
❌ দালালের ফাঁদে পড়বেন না
❌ আদালতের নোটিশ এড়িয়ে যাবেন না
⚖️ আইনের মধ্যেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে।
সমস্যা যত দ্রুত আইনিভাবে মোকাবিলা করবেন, সমাধানের পথ তত সহজ হবে।

✍️ সচেতন থাকুন, আইন জানুন, নিজের অধিকার রক্ষা করুন|

Address

Dhaka

Telephone

+8801759556706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Anika Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share