Ukil Associate & Co.

Ukil Associate & Co. A Business Consultancy Firm
Our area of Services:
1. Income Tax
2. VAT
3. Audit & Assurance Service
4. Company Affairs
5. Commercial & Business Law
6.

Corporate Law
7. Foreign Investment
8. Asset Valuation

28/12/2025
TDS & VDS 2025-2026
08/12/2025

TDS & VDS 2025-2026

NBR Notice
23/11/2025

NBR Notice

30/10/2025

অনলাইনে রিটার্ন জমা দেবার প্রক্রিয়া কি?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-

i) Assessment প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে

ক। Assessment information: Assessment year, Income year ইত্যাদি।

খ। Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।

গ। Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।

ঘ। IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।

ii) Income এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।

iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।

iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।

v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।

vi) Tax & payment- এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে। এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন। অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

✅ যে ৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্তগুলো নিম্নরূপ:১। কোনো করদাতা মারা গেলে।২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।৩। বিশে...
19/10/2025

✅ যে ৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্তগুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।

২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।

৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।

৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।

৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।

TIN বাতিলের জন্য এপ্লিকেশনের নমুনাঃ

বরাবর,
উপ কর কমিশনার/কমিশনার
সার্কেল-০০, কর অঞ্চল-০০
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিকভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:
১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।

২। TIN সার্টিফিকেট এর কপি।

৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।

৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,
মো:............
ঠিকানা:..........
TIN নম্বর:.............
মোবাইল নম্বর:...........

👉বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।

🔹 **ই-রিটার্ন: শুধু একটি ফর্ম নয়, এটি সচেতনতার প্রতীক!**
ই-রিটার্ন শুধুমাত্র কর জমা দেওয়ার একটি ফর্ম নয়—
এটি এমন একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার মাধ্যমে একজন করদাতা তাঁর কষ্টার্জিত অর্থের **অপচয় রোধ**, **রেয়াতযোগ্য বিনিয়োগের মাধ্যমে কর রেয়াত গ্রহণ**, এবং **আয়কর হ্রাসের পাশাপাশি সম্পদ সর্বাধিকরণ** নিশ্চিত করতে পারেন।
এর মাধ্যমে আপনি শুধু একজন সচেতন করদাতা নন, বরং **দেশের নাগরিক হিসাবে ৪৪টি সরকারি সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন।**
আজই ই-রিটার্ন জমা দিন—
ভবিষ্যতের জন্য গড়ে তুলুন **চিন্তামুক্ত ও নিরাপদ জীবনমান।** 🇧🇩
---
সচেতনতায় ও ধন্যবাদান্তে,

18/10/2025

VAT, TAX নিয়ে বিপাকে আছেন? 😩
“আর নয় ব্যবসার ঝামেলা!”
আমরা আছি আপনার পাশে — সহজ সমাধান নিয়ে।

👉 চিন্তা নয়, সব ঝামেলা আমাদের ওপর ছেড়ে দিন!
আমরা দিচ্ছি A to Z বিজনেস কনসালটেন্সি সার্ভিস:
✅ VAT A to Z Consultanty with Return
✅ VAT & TAX with Return
✅ Trade License
✅ IRC & ERC
✅ Company Matters
✅ RJSC Registration +Return
✅ BIDA, BOI, BOND
✅ Fire & Environment Clearance

💼 সময় বাঁচান, ঝামেলা এড়ান, দ্রুত ব্যবসা বাড়ান।
📞 ফ্রি কনসালটেশনের জন্য এখনই কল করুন অথবা ইনবক্স করুন !
01748-203538

17/09/2025

Address

Pallabi, Mirpur-12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Ukil Associate & Co. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share