Emran- বাংলা ভাষা ও সাহিত্যপাঠের আসর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Emran- বাংলা ভাষা ও সাহিত্যপাঠের আসর

Emran- বাংলা ভাষা ও সাহিত্যপাঠের আসর শুদ্ধতার চর্চায় সুন্দর হোক সভ্যতার সখ্যভাব।

এই পথ যদি না শেষ হয়...   #আশেক_মাহমুদ_কলেজ
27/04/2026

এই পথ যদি না শেষ হয়...
#আশেক_মাহমুদ_কলেজ

25/04/2026

নিঃশব্দে প্রকৃতি দেখুন। একই ক্যাম্পাসের কত রূপ-রস-স্পর্শের😘 আধার।

24/04/2026

আসন সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৮৫৭ টি।
আবেদন নিশ্চায়ন করেছে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।
মানে ভর্তির সীট সংখ্যা যা,ভর্তি পরীক্ষাও দিচ্ছে তত জন। মজা না?
মজার বিষয় হলো যতজন আবেদন নিশ্চায়ন করেছে তত জন আবার পরীক্ষা দিচ্ছে না, গতকাল পর্যন্ত
প্রবেশপত্র ইস্যু করেছে ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন।
মানে অনার্সে আসন সংখ্যার চেয়ে প্রতিযোগী ২০ হাজার কম আছে।
মজা আরো আছে। এদের একটা অংশ আবার মিনিমাম পাস নাম্বার পাবে না। পাস নাম্বার ৩৩+২
মানে প্রকৃত সীট ফাঁকা থাকবে প্রায় ১ লাখ!

20/04/2026

লাইন ও অনলাইনের পার্থক্য?
সোজা ও চলমান
ঠিকঠাক ও বিভোর মগ্ন

কথা শুনলে লাইনে, না শুনলে লাইনে আনি
প্রেম করলে লাইনে, না করলে বেলাইনে
পড়ালেখা ঠিক করলে লাইনে না করলে বেলাইনে
কাউরে হুমকি দিতে লাইনে আনি, উচিত শিক্ষা দিতে লাইনে আনি।
কেই ফোনে কল করলে বলি ঐ অনলাইনে আয়।

টাকা ধার দিলে বলি বেলাইনে , আদায় করার জন্য বলি লাইনে আইব না আবার।

19/04/2026

যে পথ তৈরি করে দেয় তাকে যতটা সম্মান করি, তারচেয় বেশি ভয় পাই তাকে- যে পথের বাধা হয়ে দাঁড়ায়।
সরলপথে সেজন্য কেউ হাঁটতে চায় না।

17/04/2026

এদেশে মানুষ যতটা সংগ্রাম দারিদ্র্যের সাথে করে তারচেয়ে বেশি লড়ে কাণ্ডজ্ঞানহীন প্রতিবেশীর সাথে।

16/04/2026

তোকে ছাড়া বাঁচা মুশকিল... দিল দিল ফিওনা লিনা সেলিনা দিল

উৎসবে ঈদানন্দযত মানুষ তত ছবি।  #বৈশাখ ১৪৩৩Emran Hussen
16/04/2026

উৎসবে ঈদানন্দ
যত মানুষ তত ছবি। #বৈশাখ ১৪৩৩
Emran Hussen

 #বাংলা_আমার_ভালো_ভাষা-১ বাংলাদেশের একটি ‘কুলীন’ পত্রিকা। তারা সংবাদ-শিরোনাম করেছে: ‘ইংরেজি নববর্ষের রাতে থাকবে কঠোর নির...
16/04/2026

#বাংলা_আমার_ভালো_ভাষা-১

বাংলাদেশের একটি ‘কুলীন’ পত্রিকা। তারা সংবাদ-শিরোনাম করেছে: ‘ইংরেজি নববর্ষের রাতে থাকবে কঠোর নিরাপত্তাব্যবস্থা’। সংবাদের একস্থানে আছে ‘উপলক্ষ’ বানান।

#ইংরেজি_নববর্ষ
‘ইংরেজি নববর্ষ’ বা ‘ইংরেজি তারিখ’ অথবা তারিখ লিখে এর পাশে ‘ইং’ ( ১৫.০৪.২০২৬ ইং) অনেকে ব্যবহার করেন বটে কিন্তু এটা শুদ্ধ নয়। কারণ, নববর্ষ বা তারিখটি ইংরেজি নয়। ওটা খ্রিষ্টীয় বা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি। ১৫৮২ সালের ২৪শে ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরি, যিনি একজন ইতালিয়ান ছিলেন-- জুলিয়ান বর্ষপঞ্জির বিভিন্ন ত্রুটি সংশোধন করে এই সৌর বর্ষপঞ্জি চালু করেন। তাই একে ‘ইংরেজি নববর্ষ’ বা এর তারিখকে ‘ইংরেজি তারিখ’ বলার কোনো সুযোগ নেই; ‘ইং’ লেখাতো যাবেই না। ‘খ্রিষ্টীয় নববর্ষ’ লেখা যেতে পারে। কারণ, মূলত রোমান সন্ন্যাসী দিউনিসউথ যিশু খ্রিষ্টের জন্মের দিনের ওপর ভিত্তি করে এই অব্দ প্রচলন করেছিলেন। সে-সূত্রে তারিখের পাশে ‘খ্রি.’ যুক্ত করা যেতে পারে। (১৫.০৪.২০২৬ খ্রি.)
তবে, এটি স্বাক্ষর বা ব্যক্তিগত কোনো কাজে ব্যবহৃত হলেও কার্যালয়ঘটিত বা দাপ্তরিক কোনো পত্র বা দলিল অথবা স্বীকৃতিতে ব্যবহার করা উচিত হবে না। এসব ক্ষেত্রে লেখা উচিত: ১৫ই এপ্রিল, ২০২৬ (তারিখ লেখার পরে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ দেওয়ার প্রয়োজন নেই।)

#উপলক্ষ
বাংলা ভাষায় #লক্ষ ও #লক্ষ্য দুটো শব্দ আছে।
#লক্ষ-এর অর্থ: ১. খেয়াল বা দৃষ্টি (লক্ষ করুন।); ২. লাখ (লক্ষ টাকা।)
#লক্ষ্য-এর অর্থ: ১. উদ্দেশ্য (জ্ঞান অর্জন করা প্রধান লক্ষ্য।); ২. তাক বা টার্গেট (বন্দুকের লক্ষ্য স্থির কর।)
যখন লেখা হয়: ‘এ উপলক্ষে যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা ঠেকাতে রাজধানীতে গড়ে তোলা হবে নিরাপত্তার ঘেরাটোপ।’ তখন বোঝানো হচ্ছে, ‘এ উদ্দেশ্য বা কারণে’। অতএব, এটি ‘উপলক্ষ্য’ হবে, ‘উপলক্ষ’ নয়। উপসর্গ ‘উপ’ যুক্ত ‘লক্ষ্য’ই হলো ‘উপলক্ষ্য’। ‘উপলক্ষ্য’ শব্দটি গঠিত হয়েছে উপ + ♪লক্ষ্ + য সংযুক্ত হয়ে। ‘উপলক্ষ’ লিখলে এর অর্থ দৃষ্টি বা সংখ্যা লাখ-এর সঙ্গে যুক্ত বলে মনে হয়, যা এখানে অশুদ্ধতা তৈরি করে।

*কোনো আলোচনাই রুদ্ধদ্বার নয়। মুক্তপ্রাণ নিয়ে আপনিও মতামত দিতে পারেন।

লেখা #সৌমিত্রশেখর
১৫.০৪.২০২৬

আগাম বৈশাখের মেলাতে   #জামালপুর
14/04/2026

আগাম বৈশাখের মেলাতে
#জামালপুর

যেমন সুযোগ তেমন সেবার মান।কথা হলো- রাষ্ট্র কি আসলে শিক্ষা নিয়ে ভাবে? শিক্ষকরা কি শিক্ষার্থী নিয়ে কখনো ভেবেছেন?শিক্ষকের জ...
13/04/2026

যেমন সুযোগ তেমন সেবার মান।
কথা হলো- রাষ্ট্র কি আসলে শিক্ষা নিয়ে ভাবে?

শিক্ষকরা কি শিক্ষার্থী নিয়ে কখনো ভেবেছেন?

শিক্ষকের জীবনমান ও সামাজিক মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য ন্যূনতম সেবা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন?

অভিভাবকগণ কখনো শিক্ষার বিষয়ে প্রতিষ্ঠানে অভিযোগ করেছেন?

অভিযোগ করার পর কর্তৃপক্ষ কখনো ব্যবস্থা নিয়েছেন?

না নিয়ে থাকলে মন্ত্রণালয় কখনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে?

পড়ানোর জন্য পর্যাপ্ত অবকাঠামো ও ন্যূনতম আধুনিক ব্যবস্থাপনার দিকে কখনো নজর দিয়েছে কেউ?

তাহলে কেন? কেন?
#জামালপুর

চাঁদ সুন্দর না পৃথিবী সুন্দর?১. প্রথমত, এটা নির্ভর করবে আপনি কোথা থেকে দেখছেন তার উপর।২. দ্বিতীয়ত, আপনার ক্যামেরার লেন্স...
13/04/2026

চাঁদ সুন্দর না পৃথিবী সুন্দর?
১. প্রথমত, এটা নির্ভর করবে আপনি কোথা থেকে দেখছেন তার উপর।
২. দ্বিতীয়ত, আপনার ক্যামেরার লেন্স কেমন ছবি তোলে সেটার রেজুলেশনের উপর।
৩. তৃতীয়ত, আপনি ক্ষুধার্ত থাকলে চাঁদের আলো প্রহসন হিসেবে গণ্য হতে পারে। আর হানিমুনে থাকলে পুরোটাই হানি হিসেবে চুষে নিবেন।

পৃথিবীতে হাজারও মানুষ অভুক্ত থাকে সেসব নিয়ে ভাবনা নেই, জীবনমানের উন্নতি করার চেষ্টা নেই- আমরা আছি তুলনা করতে কে সুন্দর।

Address

Jamalpur Sadar, Jamalpur
Dhaka

Telephone

+8801710489956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran- বাংলা ভাষা ও সাহিত্যপাঠের আসর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share