Legal Aid Time's

Legal Aid Time's Civil, Criminal, & corporate Law

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, শৃঙ্খলা বিধিমালা ২০১৭ এবং পৃথক সচিবালয় সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায়ের সারসংক্ষেপ।
08/04/2026

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, শৃঙ্খলা বিধিমালা ২০১৭ এবং পৃথক সচিবালয় সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায়ের সারসংক্ষেপ।




গ্রেপ্তার হলে আপনার আইনগত অধিকারগ্রেপ্তারের সময় নাগরিকের অধিকারসমূহঃ১. গ্রেপ্তারের কারণ জানার অধিকার:পুলিশ আপনাকে কেন গ...
07/04/2026

গ্রেপ্তার হলে আপনার আইনগত অধিকার

গ্রেপ্তারের সময় নাগরিকের অধিকারসমূহঃ

১. গ্রেপ্তারের কারণ জানার অধিকার:
পুলিশ আপনাকে কেন গ্রেপ্তার করছে, তা স্পষ্টভাবে জানাতে বাধ্য।

২. নীরব থাকার অধিকার:
আপনি নিজের বিরুদ্ধে কিছু বলতে বাধ্য নন।

৩. আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার:
গ্রেপ্তারের পর আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারবেন।

৪. পরিবারের সদস্যকে জানানোর অধিকার:
আপনার গ্রেপ্তারের বিষয়টি আপনার পরিবার বা নিকট আত্মীয়কে জানানো হবে।

৫. ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা:
গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে উপস্থাপন করতে হবে (যাতায়াত সময় বাদে)।

গুরুত্বপূর্ণ সতর্কতাঃ
✔️ জোরপূর্বক স্বীকারোক্তি আদায় আইনত দণ্ডনীয়
✔️ নির্যাতন বা অমানবিক আচরণ সম্পূর্ণ অবৈধ ।

আইনগত দৃষ্টিকোণঃ
বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ও ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করা হয়েছে।

উপসংহারঃ
আইন জানা থাকলে অন্যায় প্রতিরোধ করা সহজ হয়—নিজে জানুন, অন্যকে জানান।

Legal aid time's
Mobile -01755489355

#বাংলাদেশ #আইন

পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আইনগত পদ্ধতি:পুলিশ সদস্যদের যেকোনো অপেশাদার, অনৈতিক বা ক্ষমতার অপব্যবহারমূলক কর্মকাণ্ডে...
06/04/2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আইনগত পদ্ধতি:

পুলিশ সদস্যদের যেকোনো অপেশাদার, অনৈতিক বা ক্ষমতার অপব্যবহারমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের লক্ষ্যে ১৩ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক “আইজিপি’স কমপ্লেইন সেল” চালু করা হয়। উক্ত সেলটি ২৪ ঘণ্টা সচল থাকে এবং জনগণের অভিযোগ গ্রহণ করে থাকে।

অভিযোগ দায়েরের উপায়সমূহঃ
১. লিখিত আবেদনঃ
অভিযোগকারী সরাসরি অথবা কুরিয়ার/ডাকযোগে বিস্তারিত লিখিত অভিযোগ প্রেরণ করতে পারেন।

২. মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগঃ

০১৭৬৯-৬৯৩৫৩৫ এবং ০১৭৬৯-৬৯৩৫৩৬ নম্বরে কল করে অভিযোগ জানানো যায়।
৩. ই-মেইলের মাধ্যমেঃ

[email protected] এই ঠিকানায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ অভিযোগ প্রেরণ করা যায়।
৪. জরুরি সেবাঃ

তাৎক্ষণিক হয়রানি বা জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাওয়া যেতে পারে।

৫. উচ্চ কর্তৃপক্ষ বরাবর অভিযোগঃ
অভিযোগকারী চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব অথবা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করতে পারেন।

অভিযোগের পরবর্তী আইনগত কার্যক্রমঃ
প্রাপ্ত অভিযোগসমূহ “আইজিপি’স কমপ্লেইন সেল” কর্তৃক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ইউনিটে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত করে দোষী প্রমাণিত হলে—
বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়; এবং
প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

আইনগত দৃষ্টিকোণঃ
পুলিশ সদস্যগণ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে আইনের ঊর্ধ্বে নন। তারা অন্য যেকোনো নাগরিকের ন্যায় আইন ও নৈতিকতার বাধ্যবাধকতার মধ্যে আবদ্ধ। কোনো পুলিশ সদস্য কর্তৃক অপরাধ সংঘটিত হলে, তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হয় এবং তিনি প্রচলিত আইনের আওতায় বিচারযোগ্য।

উপসংহারঃ
পুলিশি হয়রানি বা ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ দায়েরের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Legal Aid Time's
মোবাইল: 01755489355

#আইনজীবী

পাকিস্তান সুপ্রিম কোর্ট এই মামলায় তিনটি গুরুত্বপূর্ণ ও চমৎকার আদেশ দিয়েছেন: ১. ফরিয়াদি শব্দটিকে Unconstitutional Mind...
02/02/2026

পাকিস্তান সুপ্রিম কোর্ট এই মামলায় তিনটি গুরুত্বপূর্ণ ও চমৎকার আদেশ দিয়েছেন: ১. ফরিয়াদি শব্দটিকে Unconstitutional Mindset আখ্যায়িত করে কাগজপত্রে ফরিয়াদি শব্দ উল্লেখ নিষিদ্ধ করেছেন।

২. পুলিশ স্টেশন এফ আই আর রেজিস্ট্রেশন করতে বিলম্ব করার ফলে যদি কোন এভিডেন্স ডেসট্রাকশন বা নষ্ট হয় সেই ক্ষেত্রে উক্ত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

৩. আইনে উল্লেখিত যে সকল ব্যক্তি, অফিস বা পদকে যে নাম দেওয়া হয়েছে, ঠিক উক্ত নামেই উল্লেখ করতে হবে ভিন্ন কোন নামে উল্লেখ করা যাবে না। কারণ এতে করে Legislative Intent ও সাংবিধানিক লক্ষ্য নষ্ট হতে পারে।

28/10/2025

🦘 ক্যাঙ্গারু কোর্ট -

আইনের ভাষায় “Kangaroo Court” বলতে এমন ভুয়া বা প্রহসনমূলক বিচারব্যবস্থাকে বোঝায় যেখানে ন্যায়বিচার সম্পূর্ণ উপেক্ষা করে পূর্বনির্ধারিত, পক্ষপাতমূলক ও অবৈধ সিদ্ধান্ত দেওয়া হয়। এই ধরনের আদালত আইনের আওতাভুক্ত নয় এবং এর রায় সাধারণত অন্যায় আর নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।

“Kangaroo Court” শব্দটির ইতিহাস বেশ আকর্ষণীয় এবং বিতর্কিত। মূলত এটি ১৯তম শতাব্দীর আমেরিকায়** চালু হয়। ধারণা করা হয়—

✅ এই শব্দটির উৎপত্তি ১৮৪১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। তখন অনেক ভ্রাম্যমাণ আদালত (travelling court) আইনগত প্রমাণ ছাড়াই মানুষকে দোষী করে শাস্তি দিত। এগুলো ছিল দ্রুত বিচারপ্রক্রিয়া—যেন ক্যাঙ্গারু লাফ দিয়ে সিদ্ধান্তে পৌঁছে যায়—এ থেকেই “Kangaroo Court” নামের জন্ম।

✅ আরেকটি মত হলো, অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারুর নাম নেওয়া হয় প্রতীকীভাবে—কারণ ক্যাঙ্গারু যেমন এক লাফে গন্তব্যে পৌঁছাতে চায়, তেমনি এই ভুয়া আদালতও আইনি প্রক্রিয়া লাফ দিয়ে বাদ দিয়ে সরাসরি রায় দেয়।

✅ অনেক গবেষক বলেন, এটি ছিল Mining Camps and Vigilante Groups–এর তৈরি শব্দ। তখন সামাজিক প্রতিশোধ ও দলীয় বিচার চালানোর জন্য ভুয়া আদালত বসানো হত—এগুলোই ধীরে ধীরে Kangaroo Court নামে পরিচিত হয়।

⚖️ ক্যাঙ্গারু কোর্টের বৈশিষ্ট্য-

* রায় আগে থেকেই ঠিক করা থাকে
* প্রমাণ বা সাক্ষ্য উপেক্ষা করা হয়
* অভিযুক্তের আত্মপক্ষের সুযোগ থাকে না
* নিরপেক্ষ বিচারকের অনুপস্থিতি
* রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য প্রাধান্য পায়
* আইন নয়—ক্ষমতাই শেষ কথা ।

যে বিচার “আইনের নামে অন্যায় করে”—সেটাই ক্যাঙ্গারু কোর্ট।
যেখানে আদালত নয়, বরং শক্তি, স্বার্থ ও চাপ রায় নির্ধারণ করে—সেই বিচারই প্রহসনের বিচার।

কেন এটি বিপজ্জনক?

* আইন ও মানবাধিকার লঙ্ঘিত হয়
* বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়
* ক্ষমতার অপব্যবহার বাড়ে
* নিরপরাধ মানুষ হয়রানির শিকার হয়
* গণতন্ত্র দুর্বল হয়

“Kangaroo Court” মানে বিচার নয়—জুলুমের রায়।
এটি ন্যায়বিচারের শত্রু এবং আইনের শাসনের অবমাননা। একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ক্যাঙ্গারু কোর্টের প্রথা ও মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

✍️ লিখেছেন: Legal Aid Time's
📚 Law for Everyone | Justice for All
🔔 আরও লিগ্যাল পোস্ট পেতে পেজে যুক্ত থাকুন।

জনগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে—২০২৫-২৬ অর্থবছরের জন্য সমাজসেবা অধিদফতরের অধীনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা না...
13/10/2025

জনগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে—
২০২৫-২৬ অর্থবছরের জন্য সমাজসেবা অধিদফতরের অধীনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি-এর আবেদন ও তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।

✅ আবেদনকারীরা নিজ নিজ ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী বা উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
✅ তথ্য হালনাগাদ ও নতুন আবেদন দুটোই করা যাবে।
✅ সময়সীমা: ১০ অক্টোবর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

👉 আবেদন করতে ভিজিট করুন:
🔗 https://dss.bhat.gov.bd/online-application

🔹 সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🔹 যোগ্য সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৫৪১(১) এর ক্ষমতা বলে the prisons act 1894(ix of 1894) এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনা...
13/10/2025

বাংলাদেশ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৫৪১(১) এর ক্ষমতা বলে the prisons act 1894(ix of 1894) এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসস্থ বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত 'এম ই এস' বিল্ডিং নং -৫৪, ঢাকা সেনানিবাস, ঢাকা-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এই পরিপত্রে বলা হয়েছে--১. যে কোনো জমি আইনগতভাবে কেউ অর্জন করলে (কেনা, উত্তরাধিকারসূত্রে পাওয়া ইত্যাদি)...
11/10/2025

ভূমি মন্ত্রণালয়ের এই পরিপত্রে বলা হয়েছে--

১. যে কোনো জমি আইনগতভাবে কেউ অর্জন করলে (কেনা, উত্তরাধিকারসূত্রে পাওয়া ইত্যাদি) —
সেই জমি ব্যক্তি মালিকানাধীন হিসেবে গণ্য হবে।

২. এই ধরনের জমি নামজারি করার সময় ও জমি উন্নয়ন কর (Land Development Tax) আদায় বাধ্যতামূলক।

৩. যদি কোনো সরকারি অফিস বা প্রকল্পের আওতায় জমি দেওয়া হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা (যেমন এসিল্যান্ড, উপসহকারী কমিশনার, সহকারী কমিশনার ইত্যাদি)তা নামজারি ও কর আদায় সংক্রান্ত কাজ যথাযথভাবে করবেন।

৪. যদি একাধিক ব্যক্তি মিলে কোনো জমির মালিক হন, তাহলে নামজারি করার সময় প্রত্যেকের অংশ আলাদা করে সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৫. জমি উন্নয়ন কর (LD Tax) আদায় না করে কোনো জমির নামজারি করা যাবে না।

৬. সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এসব নিয়ম কঠোরভাবে অনুসরণ করেন —না হলে ভূমি রেকর্ড ও নামজারি প্রক্রিয়ায় বিশৃঙ্খলা দেখা দেবে।

দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা অনলাইনে আপডেট করা প্রসঙ্গে।
08/10/2025

দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা অনলাইনে আপডেট করা প্রসঙ্গে।

আদালতে মামলা দায়েরের পূর্বে আবশ্যিকভাবে লিগ্যাল এইড অফিসে যে সমস্ত আইন ও ধারার অভিযোগ মধ্যস্থতার উদ্যোগ গ্রহন করতে হবে। ...
16/09/2025

আদালতে মামলা দায়েরের পূর্বে আবশ্যিকভাবে লিগ্যাল এইড অফিসে যে সমস্ত আইন ও ধারার অভিযোগ মধ্যস্থতার উদ্যোগ গ্রহন করতে হবে।
চীফ লিগ্যাল এইড অফিসার(বিচারক) কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত,বলবৎযোগ্য এবং পক্ষগনের উপর বাধ্যকর ও আদালতের ডিক্রি অথবা ক্ষেত্রমত, চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে।

Address

Khaja Monjil KHS Undergroung Room No-07
Dhaka
KOTOWALI

Alerts

Be the first to know and let us send you an email when Legal Aid Time's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category